Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

বল শতবার

Screenshot_2021-12-27-23-07-17-00_680d03679600f7af0b4c700c6b270fe7
Dr. Dayalbandhu Majumdar

Dr. Dayalbandhu Majumdar

Eye Surgeon, Snake-bite resource person
My Other Posts
  • December 28, 2021
  • 8:07 am
  • No Comments

দ্বিতীয় বর্ষপূর্তি বিশেষ ১১

গত চোদ্দ বছর ধরে সাপের কামড় নিয়ে দ্বদ সেটা বলার আগে আমরা শত শত বার যা বলি, একবার বলে নিই।

সাপে কামড়ালে কি করব আর কি করব না, এ নিয়ে বলতে হলে, প্রথমেই বলি যে, যুগ যুগ ধরে প্রচলিত ধারণাগুলি নিয়ে বসে থাকবেন না। যেটা করতে হবে, তার প্রথম পদক্ষেপটিই হল, হাসপাতালের ডাক্তারবাবু যে চিকিৎসাটা করতে চাইছেন, সেটা করতে দিন। আপনার রুগীকে সুস্থ করে তোলাটাই যে কোন চিকিৎসকের প্রথম লক্ষ্য। আপনার রুগীর ক্ষতি করার জন্য কোন ডাক্তারবাবু কোন পুরস্কারও পাবেন না।

এবার এক এক করে বলি কাউকে সাপে কামড়ালে কি করবেন, আর কি করা যাবেনা।
কাউকে, বা আপনাকে নিজেকেই যদি সাপ বা অজানা কিছু কামড়েছে মনে হয়; আশেপাশের কাউকে ডেকে ব্যাপারটা জানান। অন্ধকারে থাকলে, তাড়াতাড়ি একটা টর্চ আনতে বলুন। যাকে কামড়েছে, উনি স্থির হয়ে বসে থাকবেন। অন্যরা এক-দু মিনিট আশেপাশের জায়গায় কোন সাপ আছে কিনা দেখার চেষ্টা করবেন। সাপ খোঁজা বা মেরে ধরে আনার জন্য সময় নষ্ট করবেন না।

এখানে বলে রাখি, এখনকার চিকিৎসা পদ্ধতিতে, সাপের কামড়ের চিকিৎসার জন্য সাপ চেনার কোন দরকার নেই। যে সাপেই কামড়াক, চিকিৎসা হয়, রোগ লক্ষণ দেখে। এজন্য সাপটিকে খোঁজাখুঁজি করে সময় নষ্ট না করাই ভালো। সাপ যদি দেখতে পান, যদি কোন সর্পবিদ উপস্থিত থাকেন, তাঁর কাছে জেনে নিন সাপটির সঠিক পরিচয়। সাপ মেরে বা ধরে, কখনই হাসপাতালে আনবেন না। অনেক সময়ই তাতে হিতে বিপরীত হয়েছে।

যুগ যুগ ধরে চলে আসা, “বাঁধন দেওয়ার” কোন দরকার নেই। বাঁধনে বিষ আটকায় না। এতেও হিতে বিপরীত হয়েছে অনেক সময়।

কামড়ের জায়গায় কোন রকম ধোওয়া বা ওষুধপত্র দিয়ে পরিষ্কার করার দরকার নেই। কুকুরের কামড়ে জায়গাটা ভালো করে সাবান দিয়ে ধুতে বলা হয়। তার থেকেই ভ্রান্ত ধারণা তৈরী হয়েছে যে, সাপ কামড়েও বোধহয় ধুয়ে দিতে হয়; এটা একেবারে ভুল ধারণা। ধোওয়া বা ঘষাঘষি করলে বিষ আরও দ্রুত ছড়িয়ে যায়। হাতে কামড় হলে, তাড়াতাড়ি ঐ হাতের আংটি, চুড়ি, বালা ইত্যাদি খুলে ফেলুন। একটু পরেই হাত বা আঙুল ফুলে উঠলে ঐ সব গয়না কেটে বসতে পারে। যদি সম্ভব হয়; (আমরা স্বাস্থ্যকেন্দ্র থেকে উচ্চতর হাসপাতালে পাঠানোর সময় এটা করে ভালো ফল পেয়েছি), হাসপাতালের কাউকে ফোনে জানিয়ে রাখুন যে, একজন সাপ কামড়ের রুগী ওখানে যাচ্ছে।

যদি খুব কাছাকাছি আম্বুলেন্স থাকে, ডেকে নিন। বিন্দুমাত্র সন্দেহ থাকলে আম্বুলেন্সের জন্য দেরী না করে, মোটর বাইকে আহতকে বসিয়ে নিকটবর্তী প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের দিকে রওনা দিন।

এই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের ব্যাপারটি সম্বন্ধে অধিকাংশ মানুষের ধারণা পরিষ্কার নয়। প্রথম কথা হল, ঐ স্বাস্থ্যকেন্দ্রে চব্বিশ ঘন্টা ডাক্তার থাকতে হবে। ওখানে রুগী ভর্তির ব্যবস্থা থাকতে হবে। পশ্চিমবঙ্গের যে কোন প্রাথমিক স্তরের স্বাস্থ্যকেন্দ্র, যেখানে ঐ দুটি ব্যাপারে নিশ্চয়তা আছে, সাপের কামড়ের চিকিৎসা সেখানে হবেই। অন্য যে কোন রোগের ক্ষেত্রে, শহরের বড় হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা ভালো থাকতে পারে। কিন্তু এই একটি মাত্র ক্ষেত্রে গ্রামের স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসাই সব সময় ভালো। কারণ, সাপের কামড়ের ক্ষেত্রে প্রতিটা মিনিট গুরুত্বপূর্ণ। শহরের বড় হাসপাতালে যেতে যদি পনের মিনিট বেশী লাগে, সেটাই প্রাণঘাতী হতে পারে। অবশ্য যদি, মেদিনীপুর, বাঁকুড়া বা বর্ধমানের মত গ্রামীণ মেডিক্যাল কলেজের দু-চার কিমির মধ্যে সাপে কামড়ায়, সেক্ষেত্রে ঐসব হাসপাতালেই তাড়াতাড়ি পৌছন সম্ভব।

মাত্র মাস দুই আগে, গত সাতাশে অক্টোবর ২০২১, উত্তর চব্বিশ পরগনা জেলার ধান্যকুড়িয়া স্বাস্থ্যকেন্দ্রে যে দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে, তা আমাদের হতাশ করার জন্য যথেষ্ট। ঐ দিন সকালে, একটি বছর পনের বয়সের কিশোরীকে স্বাস্থ্যকেন্দ্রে আনা হয় চিকিৎসার জন্য। কি অসুবিধা? মেয়েটি একবার পাতলা পায়খানা করে ঝিমিয়ে পড়েছে। কর্তব্যরত ডাক্তারবাবু রুগীকে দেখেই বুঝেছেন, এটি সাধারণ পেট খারাপের রুগী নয়। রুগীর দুই চোখের পাতা পড়ে গেছে, অর্থাৎ শিবনেত্র দেখা যাচ্ছে। এটি কালাচ সাপ কামড়ের নিশ্চিত রোগ লক্ষণ। কিন্তু আমাদের দুর্ভাগ্য, মেয়েটির বাড়ীর লোক সে কথা মানতে নারাজ। তাদের বক্তব্য হল, ডায়েরিয়ার চিকিৎসাই করতে হবে। ডা বিশ্বাস শত চেষ্টা করেও ওদের বোঝাতে পারলেন না যে, রুগিটি সাপের কামড়ের চিকিৎসা না করলে মারাত্মক ক্ষতি হয়ে যাবে। ঐ যে, যুগ যুগ ধরে চলে আসা ভ্রান্ত ধারণা, বিষধর সাপ কামড়ালে দুটি দাঁতের দাগ থাকবেই! কলাচের কামড়ে যে প্রায়শই কোন দাগ থাকে না, এটা ওনারা মানতে নারাজ।

রুগীর শিবনেত্রের ছবি তুলে, বিশেষজ্ঞ-এর মতামত নেওয়ার জন্য আমাদের কাছে পাঠান, ডা বিশ্বাস। ঐ রকম একগুঁয়ে বাড়ীর লোকদের বোঝানো, স্বাস্থ্য কেন্দ্রের ডাক্তারবাবুর কাজ না; এটা বুঝেই, আমি জেলার এক উচ্চ পদাধিকারী স্বাস্থ্যকর্তাকে বিষয়টি জানাই।

জেলা স্তরের দুইজন ডাক্তারবাবু, ডা বিশ্বাস-এর মোবাইলে ফোন করে, রুগীর বাড়ীর লোকের সাথে কথা বলে, বোঝানোর চেষ্টা করে ব্যর্থ হন। মেয়েটির বাড়ীর লোক এতই অবুঝ ছিলেন যে, সাপের কামড়-এর চিকিৎসা করতে দেবেনা বলে লিখিত ভাবে জানিয়ে দেন। এর পর তারা রুগীকে স্বাস্থ্যকেন্দ্র থেকে ছুটি করে, বসিরহাট জেলা হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য রওনা হন। মেয়েটি রাস্তায় মারা যায়।

এই দুর্ভাগ্যজনক ঘটনা আমাদের সাপের কামড় নিয়ে গত চোদ্দ বছরের ব্যাপক প্রচারকে ব্যর্থ বলে প্রমাণ করল। শুধু আমাদের এই একটি কাজেই ব্যর্থতা নয়, এই মেয়েটির দুর্ভাগ্যজনক মৃত্য আরও মারাত্মক কিছু সামাজিক অবক্ষয়-এর দিক উন্মুক্ত করে দিল। এক শ্রেণীর প্রচার মাধ্যম-এর নিরলস অপপ্রচার, সরকারী স্বাস্থ্য ব্যবস্থার উপর থেকে মানুষের সামান্য বিশ্বাসকেও সমুলে উৎখাত করে দিচ্ছে, এই ঘটনা আর একবার তা প্রমাণ করল।

PrevPreviousরোগী ও চিকিৎসক, অথবা দুই বন্ধুর কথা 
Nextআশা কুহকিনীNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

পরিচয়ের বাইরে: ভারতীয় রাজনীতিতে শ্রেণিকে ফিরিয়ে আনা

September 28, 2026 No Comments

সমকালীন ভারতীয় রাজনীতির অন্যতম উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল রাজনৈতিক সংগঠন ও গণপরিসরের ভিত্তি হিসেবে ‘পরিচয়’-এর ক্রমবর্ধমান প্রাধান্য। জাত, ধর্ম, অঞ্চল, ভাষা, জাতিসত্তা, এবং অন্যান্য পরিচয় রাজনৈতিক

মানুষের মতো মানুষ

September 28, 2026 No Comments

আইএসসি পাশ করে ইঞ্জিনিয়ারিং পড়ার সুযোগ পেয়েও সে সুযোগকে প্রত্যাখান করে শ্রমিকের জীবন বেছে নেওয়া, কেননা সে সুযোগের পেছনে সুপারিশ ছিল! শ্রমিক হিসেবে কাজ করতে

A Death: Some Arguements Trailer

September 28, 2026 No Comments

The premiere showbof this documentary will be at 6 pm today at Ram Mohan Library Hall.

আমি কখনও যুদ্ধ দেখিনি।

September 27, 2026 1 Comment

আশ্বিনের ভিজে সন্ধে, জলে ডুবে কুঁচকে যাওয়া শহরতলি রাত ৮টা আমি কখনও যুদ্ধ দেখিনি। মানে যে যুদ্ধ দুই বা তার বেশি দেশের মধ্যে, সীমান্তে বা

বিরিঞ্চিবাবা থেকে বাগেশ্বরবাবা: গুরুবাদের বিবর্তন ও বাঙালির দুর্গাপূজায় পরোয়ানা

September 27, 2026 No Comments

বাংলা সাহিত্যে ভন্ড বাবার ইতিহাস বেশ পুরনো। পরশুরাম আজ থেকে প্রায় একশো বছর আগে তাঁর ‘বিরিঞ্চিবাবা’ গল্পে দেখিয়েছিলেন, কিভাবে একজন অতি সাধারণ, স্কুলের দপ্তরী থেকে

সাম্প্রতিক পোস্ট

পরিচয়ের বাইরে: ভারতীয় রাজনীতিতে শ্রেণিকে ফিরিয়ে আনা

Kanchan Sarker September 28, 2026

মানুষের মতো মানুষ

Dr. Punyabrata Gun September 28, 2026

A Death: Some Arguements Trailer

Doctors' Dialogue September 28, 2026

আমি কখনও যুদ্ধ দেখিনি।

Dr. Sukanya Bandopadhyay September 27, 2026

বিরিঞ্চিবাবা থেকে বাগেশ্বরবাবা: গুরুবাদের বিবর্তন ও বাঙালির দুর্গাপূজায় পরোয়ানা

Bhaskar Das September 27, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

681980
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]