- ২০ মার্চ ২০২৫
মেয়েটিকে নৃশংসভাবে খুন ধর্ষণ করে হত্যা করা হয়েছে। কারা সেই অপরাধীদের আড়াল করছে তা আজ এ রাজ্যের প্রতিটি গাছের পাতারা জানে, প্রতিটি বাড়ির দেয়াল জানে, প্রতিটি মানুষের মন জানে। কেউ নিঃশব্দে শোকপালন করে, কেউ রাস্তায় বেরিয়ে শাসকের চোখে চোখ রেখে প্রতিবাদ করে।
শাসকের এই প্রমাণ লোপাট ধরা পড়ে গেছে অনেকদিন। এখন শাসক ভীত।কারণ এই সত্য সবচেয়ে ভালো জানে শাসক। চারিদিকে দুর্গন্ধ। সত্য চাপা দাও, সত্য চাপা দাও এই তাদের ব্রত আজ। কিন্ত গোটা রাজ্যের অসংখ্য মানুষ আজ অভয়ার পরিবার।
ডাক্তার সুবর্ণ গোস্বামী সেই পরিবারের সদস্য। অভয়া মঞ্চের এই গুরুত্বপূর্ণ সদস্যর ওপর নেমে এসেছে প্রশাসনের রোষানল। সর্বশক্তিমান শাসক অপরাধের ভারে বড্ড দুর্বল হয়ে পড়েছে। তাই কি বারেবারে বদলি করে প্রতিবাদীকে ভয় দেখানো? অপরাধের পাহাড়ের চূড়ায় বসে শাসক ভাবে আমি অনেক ওপরে, যা খুশী তাই করতে পারি। এই ঔদ্ধত্যের ঠুলি পরে সে দেখতেই পায় না, সেই পাহাড় আসলে ছাইয়ের গাদা। এক দমকা বাতাসে তা উড়ে যাবে আর সেই বাতাস আসবে প্রতিবাদীদের শিরদাঁড়ায় চড়ে। তাই একটু সাহসী হোক প্রশাসন এই কামনা করি। চোখে চোখ রাখতে পারবো না, তাই পিছন থেকে ছুরি মারবো, এটা বড্ড লজ্জার।
ডাক্তার সুবর্ণ গোস্বামীকে বদলি করতে পারবেন, বদলাতে পারবেন না। লড়াই জারি থাকবে অভয়ার পরিবারের প্রতিটি সদস্যের। We Want justice.










