Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

সমাজ ও শিশুশিক্ষা

Oplus_16908290
Rudrani Misra

Rudrani Misra

Writer
My Other Posts
  • March 20, 2025
  • 7:33 am
  • 2 Comments

ফেসবুকে মাঝে মধ্যে ভিডিও আসে। আমি এসবে বিশেষ মনোনিবেশ কোনও দিন করিনা। তবে পশুদের ভিডিও এলে দেখি। সেদিন সারাদিন নানা কাজের শেষে বাড়ী ফেরার সময়, মেট্রোতে বসে এমনিই ফেসবুক স্ক্রল করছিলাম। চোখ আটকে গেল, একটা ভিডিওতে, সেখানে একটা ছোট্ট পাহাড়ী ছেলে সামনের ছোট একটা আগুনের উনুন থেকে নিজের হাতটাকে গরম করে, ওর কোলের ভেড়াশাবকের গায়ে গরম তাপ ছড়িয়ে দিচ্ছে। দেখে চোখ জুড়িয়ে গেল।

একটা কথাই বার বার মনে হল, একেই কী আমরা মায়ের বা পরিবারের শিক্ষা বলতে পারি?? না কী, আমরা যে বলি শিশু যখন জন্মগ্ৰহণ করে, সে পশু থাকে, তাকে মানুষ করে তুলতে হয়, এই কথাটাই আপাদমস্তক ভুল।

কেন আজ এই প্রসঙ্গ নিয়ে বসলাম, তার পেছনে দুটো কারণ আছে। দেখুন, চারিদিকে যেভাবে হিংস্র মনোভাবাপন্ন ব্যক্তির সংখ্যা বাড়ছে, তাতে মনে হওয়া খুব স্বাভাবিক যে, এটাই কী বাড়ীর শিক্ষা?? কখনও সম্ভব!! বাড়ীর লোক মানেই তো সমাজের যেটা ভাল চোখে দেখা হয়, সেই শিক্ষা দেবে।

আসলে সমস্যাটা কী জানেন??? আমরা শিশুদের যা বলি, বা যা জ্ঞান, সজ্ঞানে পরিবেশন করি। তার থেকে বেশী পরিমাণ শিক্ষা বা ডু এন্ড ডোন্টস, শিশুরা আমাদের প্রাত্যহিক কথাবার্তা আচার আচরণ থেকে কুড়িয়ে নেয়।

এখানে দুটো উদাহরণ দিয়ে বিষয়টাকে বলা যাক। যেমন ধরুন আমাদের সমাজে একটা পুরুষ শিশুকে যখন আমরা দেখি, সে তার দয়া, মায়া ইত্যাদি প্রকাশ করছে, তখন বেশিরভাগ বাড়ীর লোকজন ধমক দিয়ে বলি, তুই মেয়ে নাকি?? মেয়েদের মত করছিস?? ওই পুরুষ শিশুটার কাছে বার্তা গেল, পুরুষ হিংস্র হতে হয়। তাদের নরম মন বলে কিছু থাকতে নেই। তারা দুঃখ পেতে পারে না। অমানবিক হওয়াটাই তার একমাত্র ধর্ম।

আবার দেখা যায়, কোনও শিশু তার সহপাঠীকে সাহায্য করতে চাইলে, মা শিখিয়ে দেন,” একদম দাতা কর্ণ হবি না। আমরা টাকা দিয়ে ব ই কিনে দেব। মাস্টারমশাই রাখব। আর উনি তা বিলি করবেন। “ শিশুটি স্বার্থপর, আর আত্মকেন্দ্রিক হওয়ার পাঠ পেল, মায়ের অজান্তে। আবার সেই শিশুটি বড় হয়ে যখন এইসব শিক্ষা কাজে প্রতিফলিত করবে। তখন বাড়ীর লোকজন বলবেন, এরকম শিক্ষা কোনওদিন দেইনি। কোথা থেকে এসব শিখেছে, ভগবান জানেন। “

এটাই একটা বড় সমস্যা। আমরা ভুলে যাই, যেমন ধান বুইবে, তেমনি রুইবে। তাই আমরা শুধু আশা করতে পারি একদিন ভাল মা ও বাবারা এগিয়ে আসবেন। সমাজকে সুন্দর করে তোলার লক্ষ্যে।

PrevPreviousআমরা রাজপথেই আছি। যদি আসেন দেখা হবে।
Nextলড়াই জারি থাকবেNext
5 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
guest
2 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Famidur Rahman
Famidur Rahman
9 months ago

লেখাটা পড়লাম, সত্যিই খুব ভালো বলেছেন!

0
Reply
Rudrani
Rudrani
Reply to  Famidur Rahman
9 months ago

ধন্যবাদ 😊 প্রাণিত হলাম।

0
Reply

সম্পর্কিত পোস্ট

মনীষা আদক পশ্চিমবঙ্গ পঞ্চায়েত কর্মচারী সমিতি সমূহের যৌথ কমিটির সম্মেলনে

January 19, 2026 No Comments

১৬ জানুয়ারি ২০২৬।

গোপা মুখার্জি পশ্চিমবঙ্গ পঞ্চায়েত কর্মচারী সমিতি সমূহের যৌথ কমিটির সম্মেলনে

January 19, 2026 No Comments

১৬ জানুয়ারি ২০২৬।

চলে গেলেন নীলাকুরিঞ্জির মালি

January 19, 2026 No Comments

আরও একটা বিষণ্ণতার খবর ভেসে এলো সেই দক্ষিণ থেকে। নতুন বছরের শুরুতে গ্যাডগিল স্যারের চলে যাবার আঘাত সামলাতে না সামলাতেই আবারও একটা বেদনা ভরা বিদায়

পাল তুলে দাও হাল ধর হাতে দুস্তর সাগর হব পার

January 18, 2026 No Comments

পঞ্চায়েত যৌথ কর্মচারী সমিতির দ্বাদশ রাজ্য সম্মেলনের প্রকাশ্য সমাবেশে সলিল শোভন রায় আর প্রতুল ভদ্র মঞ্চে অনুষ্ঠিত হল অভয়া স্মরণ। ‘শহীদ স্মরণে আপন মরণে রক্ত

পঞ্চায়েত কর্মচারী সমিতিসমূহের যৌথ কমিটি আয়োজিত অভয়া স্মরণ সভায় পুণ্যব্রত গুণের বক্তব্য। ১৬/১/২৬

January 18, 2026 No Comments

সাম্প্রতিক পোস্ট

মনীষা আদক পশ্চিমবঙ্গ পঞ্চায়েত কর্মচারী সমিতি সমূহের যৌথ কমিটির সম্মেলনে

Abhaya Mancha January 19, 2026

গোপা মুখার্জি পশ্চিমবঙ্গ পঞ্চায়েত কর্মচারী সমিতি সমূহের যৌথ কমিটির সম্মেলনে

Gopa Mukherjee January 19, 2026

চলে গেলেন নীলাকুরিঞ্জির মালি

Somnath Mukhopadhyay January 19, 2026

পাল তুলে দাও হাল ধর হাতে দুস্তর সাগর হব পার

Gopa Mukherjee January 18, 2026

পঞ্চায়েত কর্মচারী সমিতিসমূহের যৌথ কমিটি আয়োজিত অভয়া স্মরণ সভায় পুণ্যব্রত গুণের বক্তব্য। ১৬/১/২৬

Dr. Punyabrata Gun January 18, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

605120
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]