Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

আসল ঘুঘুর বাসা ভাঙতে হবে

IMG-20241206-WA0154
Dr. Subhanshu Pal

Dr. Subhanshu Pal

Medicine PGT
My Other Posts
  • December 9, 2024
  • 8:16 am
  • No Comments

চাণক্য বলেছিলেন, “ঋণশেষোহগ্নি শেষশ্চ ব্যাধিশেষস্তথৈব চ। পুনশ্চবর্দ্ধতে যস্মাত্তস্মাৎ শেষঞ্চ কারয়েৎ।।”- ঋণ, ব্যাধি ও অগ্নির শেষ রাখতে নেই- যেকোনো সময় সুযোগ পেলেই এরা আবার জেগে ওঠে এবং মরণকামড় দেয়। ঠিক একইভাবে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনেরও শেষ রাখতে নেই, তাকে দড়ি ধরে একেবারে মাটিতে আছড়ে না ফেলতে পারলে সে জেগে উঠবে আবার, সঙ্গে থাকবে তার ধামাধারীরাও।

প্রায় একশ’ দিন আন্দোলন করে রাজপথ থেকে সাময়িক বিরতি নিতে বাধ্য হয়েছিল ডাক্তারেরা- কাজে ফিরতেই হতো যে! তার একমাসের মধ্যেই আন্দোলনটাকেই ‘দুর্নীতিগ্রস্ত’ বানিয়ে দিলো সরকার। যত রকমের নোংরা অপপ্রচার চালিয়ে আন্দোলনের গোড়ায় আঘাত হেনেছে সরকার। মমতা বিচক্ষণ নেত্রী, দু’দিনের জুনিয়র ডাক্তারদের নেতৃত্ব তাঁর নাগালও পাবে না আর তাঁর স্তরে নামতেও পারবে না এটাই স্বাভাবিক। ডাক্তারেরা ভেবেছিল সরকার হয়তো এবার স্বচ্ছতার সাথে কাজ করতে বাধ্য হবে, না ভেবে উপায়ান্তরও ছিল না- গণতন্ত্রে নির্বাচিত সরকারকে এটুকু বেনিফিট অফ ডাউট তো দিতেই হবে!! কিন্তু মমতা তাঁর ক্রিমিনাল বন্ধুদের প্রতি চির অনুগত সে প্রমাণ আগেও পেয়েছি আমরা, আবারও পাচ্ছি।

সব আবার আগের জায়গায় ফিরে গেছে- অভীক, বীরূপাক্ষ ইত্যাদি ইত্যাদি। কাউন্সিলের সব মাথারা যথাস্থানে রয়ে গেছেন। সেটাই অবশ্য স্বাভাবিক। সারদা থেকে আরজিকর- তৃণমূলের আপাত ইনোসেন্ট মানুষগুলোর সাথে সিবিআইয়ের কেমিস্ট্রিটা বুঝতে কারো বাকি থাকার কথা নয়। মাঝখান থেকে এত বড় একটা গণ আন্দোলন নাকি বিরোধীদের চক্রান্ত, টাকার খেলা ইত্যাদি বিভিন্ন কথাবার্তা বাজারে ছড়িয়ে গেল। ডাক্তাররা নাকি সরকারি হাসপাতালে কাজ বন্ধ করে বাইরে স্বাস্থ্যসাথী কার্ডে রোগী দেখছে ইত্যাদি নানা কথাবার্তা। মাঝখান থেকে একখান wbjda-র উত্থান হলো কোত্থেকে- যতভাবে খিচুড়ি পাকানো যায় সরকার কোনো স্টেপ বাকি রাখেনি।

মাঝখান থেকে নাটক চলছে কলেজে কলেজে। সিসিটিভির নাটক, অদ্ভুত অদ্ভুত সময়ে গেট বন্ধ হয়ে যাওয়ার নাটক, পরীক্ষায় স্কটল্যান্ড ইয়ার্ড নামিয়ে দেয়ার নাটক। এদিকে ডাক্তারদের, টেকনিশিয়ানদের ব্যাগ থেকে জিনিস চুরি হচ্ছে- সর্ষের মধ্যেই ভুত, এদিকে বাইরের গেট আটকানোর নাটক চলছে! এদিকে এস.আর.দের নামমাত্র টাকায় বন্ড খাটিয়ে এখন সরকার বলছে তাদের বন্ডটা করা হয়নি ঠিক মতো, তারা তাদের প্রশিক্ষণকেন্দ্রেই রয়ে গেছে বলে। সরকার এতদিন চোখ বন্ধ করে তাদের মাইনে দিচ্ছিল, তাদের হাসপাতালের আধিকারিকরা চোখ বন্ধ করে তাদের পুষে রেখেছিল।

কিছুই হবেনা, এই লোকগুলোকে আবার কোর্টে যেতে হবে, জুতোর সুকতাল ক্ষয়ে ক্ষয়ে তারপর এরা আবার নিজেদের ন্যায্য সার্টিফিকেট পেয়ে যাবে- নির্লজ্জ সরকার জিভ কেটে বলবে ভুল হয়ে গেছিল এট্টু- হ্যারাসমেন্ট হবে এই আর কি!!

এরকম আরো অনেক কিছু হবে, শঠের ছলের অভাব হয়না, সেই শঠ যদি আবার মমতা হয়, তাহলে তো কথাই নেই। এই প্রতিহিংসাপরায়ণ মহিলা যতদিন থাকবে আন্দোলনকারী ডাক্তারদের জীবন জ্বালিয়ে শেষ করবে নিঃসন্দেহে।

আর প্রত্যেকবারই গালে গালে চড় মেরে আমরা নিজেদের বলবো, গান্ধীগিরি করে স্বাধীনতা আসেনি, অনশন করে আসেনি- স্বাধীনতা এসেছে সুভাষ বোসের হাত ধরে, সংগ্রামের হাত ধরে। মেডিক্যাল কাউন্সিল, স্বাস্থ্য ভবনে কিছু নেই- আসল ঘুঘুর বাসা ভাঙতে হবে, কালীঘাটে নয় নবান্নে, নইলে আবার অনেক হাঁটা হবে, আর জুতোর বাড়ি খাওয়ার জন্য প্রস্তুত হতে হবে।

PrevPreviousঅভয়ার ধর্ষণ ও খুনের নারকীয় রাতের পর পেরিয়ে গেছে চার মাস
Nextঅভয়া ডব্লিউবিডিএফ স্কলারশিপNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

লড়াই চলছে চলবে

December 7, 2025 No Comments

৫ ডিসেম্বর, ২০২৫ গত ২৫ শে নভেম্বর থেকে বিষ্ণুপুরের যে দুই কিশোরী নিখোঁজ হয়ে গিয়েছিল, তাদের হদিশ পাওয়া গেছে। আজ বারুইপুর কোর্টে তাদের প্রডিউস করা

এক ঠাঁয়ে সব আছি মোরা

December 7, 2025 No Comments

ভোরের আলো সবে ফুটতে শুরু করেছে। চারদিকের অন্ধকার ক্রমশ ফিকে হয়ে আসায় বাড়ছে আলোর আভাস। পাখপাখালির দল গাছের পাতার আড়ালে থেকে কিচিরমিচির শব্দ করে জেগে

নুটুর সংসার

December 7, 2025 No Comments

নুটু ঢালি গোড়া বাঁধানো বকুল গাছটার নীচে বসে আছে। মহকুমা আদালত চত্ত্বর। চারিদিকে লোকজন ইতস্ততঃ ঘুর ঘুর করছে। বেশির ভাগই হত দরীদ্র মানুষ জন। মুখ

A Brief Update of Two Important Legal Developments:

December 6, 2025 No Comments

04.12.25 1) The appointment case of Dr Aniket Mahato: In the case concerning the appointment of Dr Aniket Mahato, the Calcutta High Court had clearly

মূলে ফেরো

December 6, 2025 No Comments

মূলে ফিরে এসো এইবারে। একবার একসাথে লড়ি ওখানে কাজ আছে মান নেই, এখানে উল্টো ঠিক, রোজগার খাড়া বড়ি থোড় থেকে থোড় খাড়া বড়ি, তবুও ফেরত

সাম্প্রতিক পোস্ট

লড়াই চলছে চলবে

Abhaya Mancha December 7, 2025

এক ঠাঁয়ে সব আছি মোরা

Somnath Mukhopadhyay December 7, 2025

নুটুর সংসার

Dr. Shyamal Kumar Mondal December 7, 2025

A Brief Update of Two Important Legal Developments:

West Bengal Junior Doctors Front December 6, 2025

মূলে ফেরো

Arya Tirtha December 6, 2025

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

594388
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]