Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

দশ মিনিটের দর্শন

IMG_20210217_090216
Dr. Dayalbandhu Majumdar

Dr. Dayalbandhu Majumdar

Eye Surgeon, Snake-bite resource person
My Other Posts
  • February 17, 2021
  • 9:04 am
  • No Comments

দাদাকে কয়েকটা ওষুধ দেওয়ার ছিল। এয়ারপোর্ট স্টপেজে পৌঁছে দাদা ফোন করলে, আমি দমদম স্টেশনের নিচে এগিয়ে গেলাম। বাসগুলো যেখানে দাঁড়ায় সেখানেই আমার দাঁড়ানোর কথা। কিন্তু জায়গাটায় বেশ ভিড় দেখে একটু দূরে, সাবওয়ের ছায়ায় দাঁড়ালাম। ওখানে দাঁড়িয়ে বাস স্টপেজের দিকে লক্ষ্য রাখলাম।

এই সময়টায় ওখানে অনেক লোকের যাতায়াত। এক এক বার মনে হচ্ছিল, লোকে ধাক্কা দিয়ে যাবে। এক সময় দেখলাম, এক মহিলা আমার থেকে তিন হাত দূরে দাঁড়িয়ে হাতের ছোট ব্যাগ খুলে কিছু বের করছেন। একটা পাঁচ টাকার ভাঁজ করা নোট ওনার ব্যাগ থেকে রাস্তায় পড়ল। মনে হল উনি দেখেছেন। কিন্তু দেখলাম উনি টাকাটা না তুলেই হেঁটে চলে যাচ্ছেন। একবার ডাক দিলাম। বেশ লোকজনের চলাচল, তাছাড়া আমার মুখে ভালোকরে আটকানো মাস্ক। শুনতেই পেলেন না।

আমার ডাকাডাকি দেখে একটি কম বয়সি মেয়ে একবার ফিরে দেখে চলে গেল। কয়েক মিনিটের মধ্যে, অন্তত কুড়ি জন লোক ঐ জায়গাটা দিয়ে হেঁটে গেল।

সবাই বেশ ব্যস্ত। তাহলে কি কারো চোখেই পড়েনি পড়ে থাকা টাকাটা? দু এক জনের চোখে নিশ্চয়ই পড়েছে। কিন্তু রাস্তা থেকে টাকা কুড়িয়ে নেওয়ার লোক আজকাল প্রায় দেখাই যায় না। আমি দূরে দাদা আসছে কি না লক্ষ্য রাখছিলাম। আর মাঝে মাঝে টাকাটার কি গতি হয় দেখছিলাম। এক একবার মনে হচ্ছিল, এই বুঝি কেউ জুতো দিয়ে মাড়িয়ে যাবে।

কদিন আগেই দেখেছি, ঐ সাবওয়ের নীচে দশ পনেরোটা অতি দরিদ্র পরিবার ছোট ছোট বাচ্চা নিয়ে বাস করছে। আজ আর তাদের কাউকে দেখলাম না। এদিকে দাদার আসার সময় হয়ে এসেছে, নির্দিষ্ট জায়গায় এবার যাওয়া দরকার। নানান রকমের চিন্তা করে টাকাটা তুলে নিয়ে, একটু এগিয়ে কোন ভিখারী পাই কি না দেখতে চাইলাম। পাঁচ সাত হাত এগিয়েই বাম দিকে, প্লাটফর্মে ওঠার সিঁড়ির মুখে দেখি একজন বৃদ্ধা হাত পেতে বসে আছেন। ওর হাতে টাকাটা দিয়ে ভারমুক্ত হলাম।

ওখান থেকে সাত হাত দূরে আমার নির্দিষ্ট জায়গাটিতে দাঁড়ালাম। মাথার ওপর দিয়ে পাঁচ নম্বর রেল লাইন চলে গেছে, তাই একটু ছায়া পাওয়া যায়। আমি দাঁড়ানোর প্রায় সাথে সাথেই একজন লোক এসে আমাকে একটু সরিয়ে, আমার মাথার কাছে একটি মন্দিরের বাক্সে একটা টাকা ফেলে গেলেন। আরও জন তিন- চার মহিলা পুরুষ এসে, আমাকে প্রায় ঠেলে সরিয়ে ঐ মন্দিরে টাকা দিলেন। অন্তত দু’জন কম বয়সি মেয়ে, ঠাকুরের বাক্সে হাত না পেয়ে, পুরোহিতের হাতে টাকা দিলেন। এবার একটু ঘাড় ঘুরিয়ে দেখলাম, মন্দিরে একটি কালী মূর্তি।

আমি যে মিনিট পাঁচেক ওখানে দাঁড়িয়ে ছিলাম, একটি লোককেও দেখলাম না, ঐ বৃদ্ধার হাতে কেউ কিছু দিলেন। হতে পারে আমি যখন মন্দিরে কি মূর্তি আছে দেখছিলাম, সে সময় কেউ ওনার হাতে পয়সা দিয়ে চলে গেছে, আমার চোখে পড়েনি। আমি ছায়ার জন্য মন্দিরের সামনে এসে দাঁড়িয়েছি। কিন্তু ঐ মহিলাকে বাধ্য হয়েই রোদে বসতে হয়েছে।

রোদ সোজা ওনার মুখে এসে পড়ছিল, তাই উনি গায়ের চাদরটা কপালের ওপর টেনে রোদ থেকে বাঁচার চেষ্টা করছিলেন। আমি ওনার মুখটা দেখতে পাই নি। এই রকম দু একজন মহিলাকে স্টেশনে বা রেল গাড়িতে ভিক্ষা করতে দেখেছি। কোনদিনই এদের জীবনের ইতিহাস জানার চেষ্টা করিনি। সাহস হয় নি।

একটু খোঁজ করলেই সমাজের এক দুঃখজনক দিক বেরিয়ে আসবে নিশ্চিত। হয়তো কেউ নিঃসন্তান, কিংবা কারো ছেলে বের করে দিয়েছে বাড়ী থেকে। আজ এই সামান্য দশ মিনিটে আমার দুটি কথা মনে এল। আমাদের স্কুল পাঠ্য একটি কবিতা ছিল, Somebody’s mother, এতো নিশ্চয়ই কারো মা ছিলেন।

এত মানুষের, মন্দিরের বাক্সে পয়সা ফেলা দেখে মনে এল নজরুলের গানের কলি; “খড়ের প্রতিমা পূজিস রে তোরা, মাকে তো তোরা পূজিস নে। প্রতি মার মাঝে প্রতিমা বিরাজে, হায় রে অন্ধ বুঝিস নে”।

মন্দিরের দেবীর লজ্জায় জিভ কাটার আসল কারণটা হঠাৎই বোধগম্য হলো। কবি লিখেছেন, “ভীরু সন্তানে হেরি লজ্জায়…………” । আমার কিন্তু মনে হল , ভক্তদের নির্বুদ্ধিতা দেখেই মা কালী লজ্জায় জিভ কেটেছেন।

PrevPreviousডেমনস্ট্রেটর/ক্লিনিকাল টিউটরদের নিয়োগে বৈষম্য বন্ধ হোক
Nextভাইরাসের নরক গুলজার ১০—অ্যামিকেবল সলিউশন!!!!!!!!Next
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

আমি কখনও যুদ্ধ দেখিনি।

September 27, 2026 No Comments

আশ্বিনের ভিজে সন্ধে, জলে ডুবে কুঁচকে যাওয়া শহরতলি রাত ৮টা আমি কখনও যুদ্ধ দেখিনি। মানে যে যুদ্ধ দুই বা তার বেশি দেশের মধ্যে, সীমান্তে বা

বিরিঞ্চিবাবা থেকে বাগেশ্বরবাবা: গুরুবাদের বিবর্তন ও বাঙালির দুর্গাপূজায় পরোয়ানা

September 27, 2026 No Comments

বাংলা সাহিত্যে ভন্ড বাবার ইতিহাস বেশ পুরনো। পরশুরাম আজ থেকে প্রায় একশো বছর আগে তাঁর ‘বিরিঞ্চিবাবা’ গল্পে দেখিয়েছিলেন, কিভাবে একজন অতি সাধারণ, স্কুলের দপ্তরী থেকে

ঘোর তিমিরঘন নিবিড় নিশীথে

September 27, 2026 No Comments

সার্জিক্যাল স্ট্রাইকেরএর সময় পাকিস্তানে ডায়াপারের বিক্রি বেড়ে গিয়েছিল। #একটি ভঙ্গুর অর্থনীতি, নকশালবাদ আর সন্ত্রাসবাদের ছায়া…আমরা সবাই সংকল্প নিয়েছিলাম অনেক হয়েছে অত্যাচার এবার মোদী সরকার। #৫০০

নাগরিকের অধিকার হননকারী প্রতিটি পদক্ষেপ বাতিল হোক

September 26, 2026 No Comments

২৪ সেপ্টেম্বর ২০২৬ সংগ্রামী গণমঞ্চ একটি মঞ্চ হিসেবে আত্মপ্রকাশের পর থেকেই লাগাতার SIR নিয়ে লড়াই করে চলেছে ও এই নিয়ে তার প্রবল বিরোধিতা ব্যক্ত করে

যুদ্ধের নেই ছুটি: হরমুজ প্রণালীর পর বাব-এল-মান্দেদ প্রণালী বন্ধ করে দিল হুথি

September 26, 2026 No Comments

ড্রোনের ঝাঁক: ১৯ সেপ্টেম্বর ২০২৬, শনিবার, সৌদি আরবের উত্তরে থাকা ইরাকে অবস্থিত ইরানের মদতপুষ্ট শিয়া মিলিশিয়া এবং সৌদি আরবের দক্ষিণে অবস্থিত ইয়েমেনের উত্তর ও উত্তর

সাম্প্রতিক পোস্ট

আমি কখনও যুদ্ধ দেখিনি।

Dr. Sukanya Bandopadhyay September 27, 2026

বিরিঞ্চিবাবা থেকে বাগেশ্বরবাবা: গুরুবাদের বিবর্তন ও বাঙালির দুর্গাপূজায় পরোয়ানা

Bhaskar Das September 27, 2026

ঘোর তিমিরঘন নিবিড় নিশীথে

Gopa Mukherjee September 27, 2026

নাগরিকের অধিকার হননকারী প্রতিটি পদক্ষেপ বাতিল হোক

Sangrami Gana Mancha September 26, 2026

যুদ্ধের নেই ছুটি: হরমুজ প্রণালীর পর বাব-এল-মান্দেদ প্রণালী বন্ধ করে দিল হুথি

Bappaditya Roy September 26, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

681110
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]