Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

আইসোলেশনের দিনরাত্রি ২

FB_IMG_1595604931284
Dipankar Mandal

Dipankar Mandal

Journalist
My Other Posts
  • July 25, 2020
  • 8:36 am
  • No Comments

সবে ঘুম ভেঙেছে। কাগজের হেডলাইনগুলো তখনও দেখা হয়নি। আজ থেকে ঠিক সাতদিন আগে। গত রোববারের সকাল। মোবাইলের ডাটা অন করলাম। হুড়মুড়িয়ে ঢোকা মেসেজগুলো চেক করব ভাবছি। ল্যান্ডলাইন নম্বর থেকে ফোন। মহিলার গলা। ——–নমস্কার, স্বাস্থ্য ভবন থেকে বলছি। বিদীপ্তা মণ্ডলের বাড়ির লোক বলছেন? বিদীপ্তা কোভিড পজিটিভ।

বাড়িতে থাকলে স্পিকার অন করে ফোন তোলা বহুদিনের বদঅভ্যেস। ওই কয়েকটা লাইনেই আউট। কয়েক সেকেন্ড ফ্রিজ। মাথা ঘুরছে। দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে মোমো। মেয়ের করোনা শুনে মেঝেয় বসে পড়ল। ফুঁপিয়ে কাঁদছে। ফোনের ওপারে থাকা মহিলাও চুপ। একটু সময় নিয়ে বললেন– আপনাদের দুটো অপশন। ১) পেশেন্টকে বাড়িতে রাখতে পারেন। ২) হাসপাতালে ভর্তি করতে পারেন। হাসপাতাল চাইলে বলুন, অ্যাম্বুল্যান্স পাঠাচ্ছি।

–একটু সময় দিন ম্যাডাম। পরে বলছি। আচ্ছা শুনুন, দীপঙ্কর মণ্ডল আর অনিতা মণ্ডলের রিপোর্ট আসেনি? আমরা তো তিনজনই টেস্ট করলাম।

–না স্যার, আমার কাছে শুধু বিদীপ্তার রিপোর্ট। যদি আপনি ওকে বাড়িতে রাখতে চান তিনটে চিঠি মেল করতে হবে। ১) আপনি নিজে লিখবেন হোম আইসোলেশনে থাকতে চান। ২) যে কোনও চিকিৎসকের প্রেসক্রিপশন, যেখানে লেখা থাকবে বিদীপ্তা বাড়িতে থাকতে পারে। ৩) কোনও প্রতিবেশী, যিনি লিখবেন কোভিড জেনেও তিনি আপনাদের ওষুধ বা দরকারি জিনিস এনে দেবেন।

এই যে ফোনটা এল, তার একদিন আগে ৪ জুলাই আমরা তিনজন ট্রপিক্যালে কোভিড টেস্ট করিয়েছি। তারও হপ্তাখানেক আগে পালা করে তিনজনের হালকা জ্বর হয়ে গেছে। দুটো প্যারাসিটামলেই তা উধাও। কিন্তু আমি আর মোমো কোনও গন্ধ পাচ্ছিলাম না। বগলের ডিও, শুকনো লঙ্কার ফোড়ন, হ্যান্ড ওয়াশ, স্নানের সাবান বা ছুঁচোর পটি, কিছুই বুঝতে পারছি না। ভাবলাম, যাহ এ তো আজব আপদ। গ্যাস ওভেনের নব বন্ধ করতে ভুলে গেলে তো কেলেঙ্কারি। মেয়ের কিন্তু সব ঠিকঠাক। ধেই ধেই নাচ, কার্টুনের জন্য বায়না, দুধ না খাওয়ার বাহানা। সব ঠিকঠাক চলছে। কপালের ভাঁজ কিন্তু বাড়ছিল। ইন্টারনেট ঘেঁটে বাড়ছিল অস্বস্তি। বেশ কয়েকটা দেশি-বিদেশী গবেষণাপত্র পড়ে ফেললাম। যেগুলি বলছে, সাধারণ সর্দিতে গন্ধ চলে যেতে পারে। এটা নাকি ব্রেন টিউমারেরও লক্ষণ। তবে হালের প্রায় সব রিপোর্ট বলছে, স্বাদ-গন্ধ না পাওয়ার কারণ কোভিড।

আমার আর মোমোর দফায় দফায় দ্বিপাক্ষিক বৈঠক। যেকোনও সিরিয়াস আলোচনায় আমরা নয়ের দশকের সোমেন-মমতা হয়ে যাই। অনেক যুক্তি তর্ক। সওয়াল জবাব। দুজনে মেনে নিলাম, একবার কোভিড টেস্ট করা যেতেই পারে।
#চলবে

PrevPreviousসিউডো-করোনা সিনড্রোম
Nextমাস্ক নিয়ে দু এক কথাNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

নিরন্তর ভরসা জোগায়

September 20, 2026 No Comments

কথার গভীরতা মাপতে গিয়ে কবে যে গভীর জলের মাছ হয়ে গেছি, সে সবের কিছুই আর মনে পড়ে না। খুঁজি, আর অনুভব করি, এই সব পূর্ব

তারাদের কথা

September 20, 2026 No Comments

★ মা বলতো, ‘দূর বোকা, মরব কেন? আকাশে চলে যাব। টিপ টিপ করে জ্বলব। জ্বলতেই থাকব।’ আমার প্রায় নাস্তিক বাবা ধমকে উঠত, ‘এই সব ভুলভাল

বনতল সাদা ফুলে ফুলে ঢাকা: হারিয়ে যাওয়া ইছামতী এবং বিভূতিভূষণের খোঁজে

September 20, 2026 No Comments

(এক) তাঁকে স্মরণ এবং প্রণাম “ইছামতী একটি ছোট নদী। অন্তত যশোর জেলার মধ্য দিয়ে এর যে অংশ প্রবাহিত, সেটুকু। দক্ষিণে ইছামতী কুমির – কামট –

ছত্তিশগড় শ্রমিক আন্দোলন ও শহীদ শংকর গুহ নিয়োগী স্মরণ

September 19, 2026 No Comments

বই প্রকাশ (তিনটি) ও তথ্যচিত্র প্রদর্শন  Book release(two books) and Documentary film show স্থান : রামমোহন লাইব্রেরী (সুকিয়া স্ট্রীট ও এ.পি.সি. রোডের সংযোগ স্থল)  ২৮

গণতান্ত্রিক ছাত্র সংসদ চাই। ভয়মুক্ত ক্যাম্পাস চাই।

September 19, 2026 No Comments

গণতান্ত্রিক ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে এন আর এস মেডিক্যাল কলেজের সাধারণ ছাত্রছাত্রীদের লড়াইয়ের প্রতি সংহতি জানাই। একটি মেডিক্যাল কলেজ শুধু ক্লাস, পরীক্ষা, হোস্টেল আর হাসপাতালের

সাম্প্রতিক পোস্ট

নিরন্তর ভরসা জোগায়

Dr. Bishan Basu September 20, 2026

তারাদের কথা

Dr. Arunachal Datta Choudhury September 20, 2026

বনতল সাদা ফুলে ফুলে ঢাকা: হারিয়ে যাওয়া ইছামতী এবং বিভূতিভূষণের খোঁজে

Bappaditya Roy September 20, 2026

ছত্তিশগড় শ্রমিক আন্দোলন ও শহীদ শংকর গুহ নিয়োগী স্মরণ

Doctors' Dialogue September 19, 2026

গণতান্ত্রিক ছাত্র সংসদ চাই। ভয়মুক্ত ক্যাম্পাস চাই।

West Bengal Junior Doctors Front September 19, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

677968
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]