Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

আইসোলেশনের দিনরাত্রি ৩

FB_IMG_1595673959768
Dipankar Mandal

Dipankar Mandal

Journalist
My Other Posts
  • July 26, 2020
  • 9:36 am
  • 2 Comments

ছবিটা আজ সকালের। অনেক কিছু বাচ্চাদের শেখাতে হয় না। নিধি নিজে থেকেই চা তৈরি শিখেছে। এটা ওর জীবনের তিন নম্বর চা। ওই যে ফ্লাস্ক, ওতে সবসময় গরম জল থাকে। তেষ্টা, চা এবং গারগলের জন্য। পাশেই গ্লাস। জল ঢালো আর টি-ব্যাগ ডোবাও। ব্যাস চা তৈরি। তবু ওইটুকু মেয়ে এই কায়দা শিখে নিয়েছে! কাল থেকে নিজেই চা এগিয়ে দিচ্ছে। এটা আমার কাছে খুব বড় ঘটনা। গত সাতদিন একটা ঢাকনা দেওয়া গামলাও আমাদের নতুন সঙ্গী। আদা, রসুন, লবঙ্গ, দারুচিনি, তেজপাতা আর এলাচ মেশানো জল। প্রতিদিন অন্তত বার চারেক এটি ফুটিয়ে আমরা ভাপ নিচ্ছি। এর বাইরে এক কুচিও ওষুধ লাগছে না। লাগবেও না।

গত কয়েক দিনে প্রচুর ফোন, মেসেজ এবং হোয়াটসঅ্যাপ পেয়েছি। সবাই জানতে চান আমরা কি করছি। কি খাচ্ছি। কেমন আছি। মনে হল এই পরিস্থিতি হলে কি হয়, তারপরে কি করা দরকার, আমরা কি করছি তা লিখে ফেলা ভালো। অনেকেই এই লেখা পড়ে খুশি হবেন। টিভিতে বা খবরের কাগজে কোভিড সংক্রান্ত প্রচুর খবর হচ্ছে। কিন্তু তা অনেক ক্ষেত্রে ‘ওভার রেটেড’। দেখে বা পড়ে আতঙ্ক আসছে। আমি নিজে সংবাদকর্মী। তবু বলছি করনা সংক্রান্ত টিভি বা কাগজের নেগেটিভ খবরকে পাত্তা দেবেন না। আমার শিশুসন্তান কোভিড পজিটিভ। আমরা দুজন নেগেটিভ। প্রাথমিকভাবে একটা ধাক্কা তো ছিলই। কিন্তু তা বেশিক্ষণ স্থায়ী হয়নি।

আমি, আমার স্ত্রী এবং মেয়ে তিনজন এক জায়গায় আছি। বাইরে বেরোচ্ছি না। তবে একসঙ্গেই খাওয়া-দাওয়া করছি। এক সঙ্গেই ঘুমোচ্ছি। সকালে গরম জলে লেবু নিংড়ে খাওয়া। তারপর চিনি ছাড়া লিকার চা। প্রাতরাশে কোনও দিন হাতে গড়া রুটি-আলু ভাজা, কখনো নুডলস আবার কখনও বা মুড়ি-চানাচুর। দুপুরে ভাত-ডাল-তরকারি। বিকেলে চা-বিস্কুট। রাতে আবার অল্প ভাত। এই হচ্ছে প্রতিদিনের রুটিন। স্নানের সময় আগে একটু গরম জল নিতাম। এখন তা বন্ধ হলেও ডেটলটা চালিয়ে যাচ্ছি। আমি বা মোমো ফিনাইল দিয়ে স্নানের আগে যতটা সম্ভব ঘরটা মুছে নিচ্ছি। মেয়ের সবকিছু নরমাল। ঘুম থেকে একটু দেরিতে উঠছে। কারণ রাতে ঘুমোচ্ছে দেরিতে। নেটফ্লিক্সে ওর জন্য বেশ কয়েকটা বাচ্চাদের সিনেমা ডাউনলোড করা আছে। এছাড়াও টিভিতে ছোটা ভীম সহ নাম না জানা হরেক কার্টুন আছে। এই মরশুমে দেওয়ালে ছবি আঁকার বহরও বেড়েছে।

ঘরে কোভিড ঢুকেছে জানার পর প্রথম কাকে জানালাম? কোন ডাক্তারের সঙ্গে কথা হল? বিরাট বড় জাম্বো ব্যাগে প্রায় ১৫ দিনের যাবতীয় রেশন কে পাঠাল? আগামীকাল বলব।

PrevPreviousসবুজ আর সবুজে
Nextসুদূর পারে ঘাট দেখা যায়? – করোনার ভ্যাক্সিন নিয়ে কিছু কথাNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
2 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Rochana Das
Rochana Das
5 years ago

Chomotkar lekha.Khub ,taratari meye sustho hoye uthun.Apnader sobaike amar onek shubhechha.

0
Reply
আশিস নবদ্বীপ
আশিস নবদ্বীপ
5 years ago

খুব ভালো লাগলো। ভালো থাকুন। আরও ভালো ভালো লিখুন।

0
Reply

সম্পর্কিত পোস্ট

পাল তুলে দাও হাল ধর হাতে দুস্তর সাগর হব পার

January 18, 2026 No Comments

পঞ্চায়েত যৌথ কর্মচারী সমিতির দ্বাদশ রাজ্য সম্মেলনের প্রকাশ্য সমাবেশে সলিল শোভন রায় আর প্রতুল ভদ্র মঞ্চে অনুষ্ঠিত হল অভয়া স্মরণ। ‘শহীদ স্মরণে আপন মরণে রক্ত

পঞ্চায়েত কর্মচারী সমিতিসমূহের যৌথ কমিটি আয়োজিত অভয়া স্মরণ সভায় পুণ্যব্রত গুণের বক্তব্য। ১৬/১/২৬

January 18, 2026 No Comments

সাংবাদিকদের উপর হামলা: প্রশাসনের ভূমিকা

January 18, 2026 No Comments

১৭ জানুয়ারী, ২০২৬ গতকাল, ১৬ জানুয়ারী, জি ২৪ ঘন্টা সংবাদ চ্যানেলের সাংবাদিক সোমা মাইতি ও সঙ্গী চিত্র সাংবাদিককে কর্তব্যরত অবস্থায় মারধর করা হল বেলডাঙ্গায়। সংবাদ

অভয়া আন্দোলনঃ দ্রোহের দলিল

January 17, 2026 No Comments

২০২৪ এর ৯ আগস্ট আমাদের দেশে, আমাদের রাজ্যে, আমাদের শহরে ও বিশ্বে যে আন্দোলন শুরু হয়েছে তা এক কথায় অভূতপূর্ব। স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে দুর্নীতির বিরুদ্ধে

মহাশ্বেতা দেবী এবং সমীর পুততুণ্ড: সামান্য স্মৃতি

January 17, 2026 No Comments

মহাশ্বেতা দি পদ্মবিভূষণ, পদ্মশ্রী, ম্যাগসাইসাই, জ্ঞানপীঠ, সাহিত্য আকাদেমি প্রমুখ বহু নামী পুরস্কারে ভূষিতা স্বতন্ত্র রচনাশৈলীর অধিকারিণী প্রখ্যাত সাহিত্যিক এবং সমাজকর্মী মহাশ্বেতা দেবীর (১৯২৬ – ২০১৬)

সাম্প্রতিক পোস্ট

পাল তুলে দাও হাল ধর হাতে দুস্তর সাগর হব পার

Gopa Mukherjee January 18, 2026

পঞ্চায়েত কর্মচারী সমিতিসমূহের যৌথ কমিটি আয়োজিত অভয়া স্মরণ সভায় পুণ্যব্রত গুণের বক্তব্য। ১৬/১/২৬

Dr. Punyabrata Gun January 18, 2026

সাংবাদিকদের উপর হামলা: প্রশাসনের ভূমিকা

Abhaya Mancha January 18, 2026

অভয়া আন্দোলনঃ দ্রোহের দলিল

Doctors' Dialogue January 17, 2026

মহাশ্বেতা দেবী এবং সমীর পুততুণ্ড: সামান্য স্মৃতি

Bappaditya Roy January 17, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

604817
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]