Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

সবুজ আর সবুজে

FB_IMG_1580728847884
Dr. Mayuri Mitra

Dr. Mayuri Mitra

Special Educator for Hearing Impaired, writer, drama director & critic
My Other Posts
  • July 26, 2020
  • 9:35 am
  • 4 Comments

কেরালা গিয়েছিলাম বেশ কবছর আগে| এমন ঘন সবুজে ছাওয়া দেশ– আগে দেখিনি| এতো গাছ আর সে গাছে এমন বড় বড় পাতা– মনে হয় সবুজের একটা নদী| আর কলাপাতাগুলো সবুজ নদীতে সবুজ নৌকো| কিংবা হয়ত সবুজ এক তলোয়ার| পাপ কাটার তলোয়ার| যৌবনকে বাঁচাবার শ্যামল শস্ত্র|

মানুষগুলোও তেমনি সবুজরঙা| সবসময় ছটফটিয়ে কাজকম্ম করছে| প্রত্যেকটা কাজ শেষ করছে| হাসছে| খোলা গলায় কথা কইছে| রেগে চিল্লাচ্ছে| সরাসরি এবং মুখোমুখি| আবার পরদেশি দেখে একমুখ হেসে আলাপ করতেও এগিয়ে আসছে| একদম নিজে থেকে, যেন কতকালের বন্ধু আমরা|

সবচেয়ে আমাকে অবাক করেছিল, এঁদের খাদ্যসম্পদ বাঁচাবার এবং সেটা খাদ্যহীনকে বিলিয়ে দেবার আকুতি| কুইলনে গেস্টহাউসের এক বৃদ্ধ মালীকে দেখতাম, সারাদিন ধরে সতর্ক পাহারা দিচ্ছেন বাগানের ফলফুলুরি| পাহারায় এতো মতি– মনে হতো ফলগুলো সন্ধ্যাকালে পুটুলি করে পৌঁছে দেবেন প্রভুর আস্তানায়| সন্ধ্যেতে দেখতাম, দূরের গাঁ থেকে যত বাচ্চা এসে জুটেছে মালীর কোলে| আর তিনি বেছে বেছে সবথেকে স্বাদু ফলগুলো তুলে দিচ্ছেন বাচ্চার ধুলোমাখা হাতে| খোঁজ নিয়ে জানলাম, এ নিয়ম নাকি গেস্টহাউস কর্তৃপক্ষের| বাড়তি কিছুই জমাবেন না — এই সংকল্প|

কুইলন থেকে নদীপথে অলিপ্পি| পথে খাবার জায়গা পড়ল| প্রচন্ড খিদে| খাচ্ছি| চড়া দাম– একপদ দিয়েই একরাশ ভাত মেখেছি| খেতে গিয়ে গলায় ভাত আটকাল| দক্ষিণী হোটেল মালিক এসে নারকেল রস দিয়ে রাঁধা সামুদ্রিক মাছের দখিনা ঝোল পাতে ঢেলে দিয়ে গেলেন| ভাবতে পারেন? —আমাকে বকছেন ভদ্রলোক, কেন খেতে কষ্ট হওয়া সত্ত্বেও তাঁকে মুখ ফুটে কিছু জানাইনি! এই অতিথ্যের জন্য বাড়তি দাম দিতে হয় নি আমাকে! খাওয়া শেষে সেই হোটেল মালিকের এমত আচরণের হেতু জানতে চেয়েছিলাম? —সব কিছুতে হেতু খোঁজা নচ্ছারের মতো| বলেছিলেন– “তোমাদের দেশে শুধু পার্টিকর্মী আর পার্টির দেগে দেয়া কিছু সর্বহারা কমিউনিস্ট| এখানে আমরা সবাই কমিউনিস্ট| আমরা ব্যবসা করি, লাভ করি, কিছু সময় হয়ত চুরি বাটপারিও করি| কিন্তু সবসময় মাথায় রাখি বাকি সকলকেও খাওয়াতে হবে আমায়| এই যে তোমায় এক টুকরো মাছ দিলাম তাতে ঠিক কতটুকু লাভ আটকালো আমার! আবার দেখো– কাল যে কাউকে দশ টুকরো জোগাতে পারব এমনও নয়| তবু আমি কিন্তু অহরহ খাদ্যভাগের কথা ভেবেই চলব– ভেবেই চলব| খিদেপেটের মানুষকে খাবার দেবার দায় স্বীকারটা করে যাও| দেখবে সাম্য একটা ধাত হয়ে যাবে তোমার | একটা নিত্যিদিনের অভ্যেস | কিংবা মানুষ হয়েছি– এই গোছের একটা জোরালো আবেগ|”– বলতে বলতেই অসমাপ্ত কথা রেখে ছুটেছিলেন আরেক টেবিলে|

স্রেফ ওঁর কথাগুলোই আপনাদের বললাম| মনে হলো, বার বার সময় এসে ফিরে যাচ্ছে| এবার তো বলতে হয়! বলতে হয়– হে বুদ্ধিমান ভারত তোমাদের অতিবুদ্ধির ধারালো কাটারি দিয়ে শ্রমিককে কৃষককে আর সেক্টর, উপ, মহাউপ সেক্টরে বিভক্ত আলাদা জাতি বানিয়ে তুলো না| মিশেল —মিশেল বোঝো? তাই একটু দাও না কেন– পৃথিবী জুড়ে যাক মহাকাশে|

PrevPreviousকরোনার দিনগুলি ৫১
Nextআইসোলেশনের দিনরাত্রি ৩Next
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
4 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Goswami mausumi
Goswami mausumi
6 years ago

মানুষের জন্য মানুষ ভাবে না বলেই তো——- !

0
Reply
mili Mukherjee
mili Mukherjee
6 years ago

প্রতিনিয়ত কাজ এবং ভাবনার মধ্যে দিয়েই সাম্য আসবে। অসাধারণ এক মানবিক লেখা

0
Reply
শান্তনু চক্রবর্তী
শান্তনু চক্রবর্তী
6 years ago

যেমন সবুজ আর backwater নিয়ে এই কেরল। কেরলবাসীর মন খুব মিশুকে। ময়ূরী মিত্র এত সুন্দর করে তাদের সাম্য ভাবনা লেখার মাধ্যমে তুলে ধরেছেন তা অপূর্ব। তাদের কাজের মধ্যেই যে সাম্যের ভাবনা তা থেকেই একদিন সারা দেশে এই ভাবনা চিন্তায় ভর করে সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যাবে। এই আশা করি।

0
Reply
Rational Medicine
Rational Medicine
6 years ago

অসাধারণ শব্দছবি। সাম্যচিন্তার জ্যান্ত ফুটনোট-উপাসনা!

0
Reply

সম্পর্কিত পোস্ট

কবে জেলে যাবেন শাস্তি পেয়ে?

August 15, 2026 No Comments

একটা প্রবাদ আছে ‘Never judge a book by its cover’. যা সামনে দেখা যাচ্ছে তাকেই সত্যি বলে মেনে নিলে খুব মুশকিল!! কিছুদিন আগে প্রাক্তন ‘যুবরাজ’

অ‍্যান্টি-ন‍্যাশন

August 15, 2026 No Comments

অ‍্যান্টি-ন‍্যাশন বলাই ফ‍্যাশন যেই নাগরিক চাইবে হক মূল মিডিয়াও ওদিক ঘেঁষান, ‘বিষ মেশানোর তৈরি ছক’.. কেউ খুঁজে পান পাক-চিনী আর কেউ বা হাঁকেন ‘ মার্কিনী’

ইয়া বড় ডাক্তার

August 15, 2026 No Comments

সোশ্যাল মিডিয়া আসার পর ছোট-মাঝারি ডাক্তার আর বড় ডাক্তার নিয়ে এক ধরনের সোশ্যাল ছ্যাবলানি সারাক্ষণ সহ্য করতে হয়। এটা যে আগে ছিল না, তা নয়

অভিযুক্তদের যথাস্থানে বহাল না রেখে দ্রুত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন

August 14, 2026 No Comments

বেশ কিছুদিন ধরে অনেক নাটকীয় পটভূমিকার পর নর্থ বেঙ্গল লবির থ্রেট কালচারে দাগি অভীক দে ঘনিষ্ঠ বর্ধমান মেডিক্যাল কলেজের সুপারের বদলির ঘটনা সামনে আসে। এখন

সভ্যতাকে নতুন করে দিশা দেখায়

August 14, 2026 No Comments

সিনে সেন্ট্রালের লুসোফন চলচ্চিত্র উৎসবে পর্তুগিজ ছবি : ফ্লাইট অফ ক্রোকোডাইল ঔপনিবেশিক ক্ষমতার স্বার্থে একটি জনগোষ্ঠীকে ধ্বংস করার চেষ্টা হলেও কী করে আক্রান্ত সেই জনগোষ্ঠী

সাম্প্রতিক পোস্ট

কবে জেলে যাবেন শাস্তি পেয়ে?

Dr. Amit Pan August 15, 2026

অ‍্যান্টি-ন‍্যাশন

Arya Tirtha August 15, 2026

ইয়া বড় ডাক্তার

Smaran Mazumder August 15, 2026

অভিযুক্তদের যথাস্থানে বহাল না রেখে দ্রুত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন

West Bengal Junior Doctors Front August 14, 2026

সভ্যতাকে নতুন করে দিশা দেখায়

Sanjoy Mukherjee August 14, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

661965
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]