Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

বিপুল তরঙ্গ রে

FB_IMG_1657541282623
Dr. Indranil Saha

Dr. Indranil Saha

Reproductive medicine specialist
My Other Posts
  • July 12, 2022
  • 9:04 am
  • No Comments

বিপুল তরঙ্গ রে, আমার অন্যতম প্রিয় গান। কিন্তু এখন ওয়েভ, ঢেউ এইসব শব্দ শুনলে মনে এক অজানা আতঙ্ক চলে আসে। বিশাল এই ঢেউ যে কারো ঘর ভেঙে দেয়, সংসার তছনছ করে দিতে পারে তা কল্পনাও করতে পারিনি।

সুমি আমার পুরনো পেশেন্ট। বাচ্চার চেষ্টা করছিল। কোভিডের জন্য চিকিৎসা বন্ধ ছিল। পরশু সুমি চেম্বারে এসেছিল, দিদি আর মায়ের সঙ্গে। আকাশ সঙ্গে ছিল না। কী রে কেমন আছিস? সুমি পায়ের দিকে মুখ করে বলল, এবার পিরিয়ডের সমস্যার জন্য এসেছি। সুমির মা ‘একটু আসছি’ বলে বেরিয়ে গেলেন। ওষুধ লিখে জানতে চাইলাম, আকাশের কী ওয়ার্ক ফ্রম হোম না কি আগের মতো ট্যুরে যেতে হচ্ছে। সব বাঁধ ভেঙে সুমি কেঁদে উঠল।

… চোখের জলের লাগলো জোয়ার দুঃখের পারাবারে,
হল কানায় কানায় কানা়কানি এই পারে ওই পারে।

কৃষের ডেলিভারি আমার হাতে হয়েছিল। এখন পাঁচ। ভ্যাকসিন নিতে এসে আমার সঙ্গে হঠাৎ দেখা। কৃষ্ণেন্দুর সঙ্গে নাম মিলিয়ে সায়ন্তনী রেখেছিল। সায়ন্তনী নজর কাড়ত ওর লাল লিপস্টিকের জন্য। সিজারের দিন আমার কাছে বকুনি খেয়েছিল লাল লিপস্টিক পরে ভর্তি হওয়ার জন্য। বকা খেয়ে হেসে বলেছিল, বাচ্চার সঙ্গে সেলফি নিতে হবে না। একটু না সাজলে হয়! আমরা সবাই হেসে উঠেছিলাম।

‘কীরে কৃষের ওজন ভীষণ বেড়ে গেছে। সারাদিন অনলাইন ক্লাস আর টিভি দেখে? এক্সারসাইজ করছে না?

স্যর, কৃষ্ণেন্দু চলে যাবার পর আমি এখন বাবা,মায়ের কাছে থাকি। কৃষও খুব জেদি হয়ে গেছে। যা চায় বাবা, মা তাই এনে দেয়।

কবে হল?

গত মাসে। সব চেষ্টাই করেছিলাম স্যর, হেরে গেলাম। সায়ন্তনী মাস্ক পরেছিল। তাই ওর লিপস্টিক না পরা ঠোঁট, না-হাসি মুখটা আমাকে দেখতে হল না।

..আমার তরী ছিল চেনার কূলে, বাঁধন যে তার গেলো খুলে
তারে হাওয়ায় হাওয়ায় নিয়ে গেল কোন অচেনার ধারে।

শোভনবাবু ওনার স্ত্রীকে নিয়ে এসেছিলেন। দুজনেরই বয়স ৫০ ছুঁতে চলেছে। যা জানলাম, তিন মাস আগে কোভিডে ওঁদের একমাত্র ২০ বছরের সন্তানকে হারিয়েছেন। ওনার স্ত্রীর দৃঢ় বিশ্বাস, আধুনিক চিকিৎসায় উনি আবার মা হতে পারবেন, হারিয়ে যাওয়া ছেলে ওনার কোলে ফিরে আসবে। যাবার আগে বাস্তববাদী শোভনবাবু বলে গেলেন, ডাক্তারবাবু কেউ ফিরে আসুক বা না আসুক, আমি আর কাউকে হারাতে চাই না।

…সেই পথ হারানোর অধীর টানে অকূল পথ আপনি টানে
দিক ভোলাবার পাগল আমার হাসে অন্ধকারে।

ওপরের তিনটে ঘটনাই সত্যি।এদের অনেকেই আপনারা চেনেন, এরা হয়তো আমার আপনার পরিবারের কেউ।হয়তো চেনেন না।

তারা আছে তারাদের মাঝে।

🙏

PrevPreviousচিকিৎসা? নেই। ফাঁকা।
NextAzerbaycanda Etibarlı Bukmeker KontorNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

আত্মহত্যা

May 17, 2026 No Comments

সাধারণত হঠাৎ করে কেউ আত্মহত্যায় আক্রান্ত হন না। এটি একদিনে তৈরি হওয়া কোনো ঘটনাও নয়। এর পেছনে থাকে দীর্ঘদিনের স্ট্রেস, অপ্রকাশিত কষ্ট, সম্পর্কের ভাঙন, একাকীত্ব,

“ধার করা সময়ের দিনলিপি”

May 17, 2026 No Comments

যাই বলুন না কেন,ডাক্তার ও সিস্টার এক নিঃশ্বাসে উচ্চারিত হলেও মর্যাদার আসন দুজনের সমান করে দেয় নি আমাদের অবিবেচক সমাজ। আমরা বেশি জানি ওদের চেয়ে

সত্যের শেষ দরজায় পৌঁছানো পর্যন্ত লড়াই চলবে।

May 17, 2026 No Comments

আর জি করের সেই অভিশপ্ত রাত আজও বাংলার মানুষের স্মৃতিতে রক্তক্ষরণের মতো জীবন্ত। সময় কেটে যায়, কিন্তু কিছু ক্ষত সময়ও মুছতে পারে না। আমরা ভুলিনি।

অভয়ার বিচারের সঙ্গে একই সুতোয় বাঁধা আরও অনেক অনেএএক কিছু…

May 17, 2026 No Comments

অভয়া হত্যা-ধর্ষণ মামলার ফাইল নতুন করে খুলছে। তিন-তিনজন আইপিএস সাসপেন্ড হলেন। আমাদের মতো অনেকেই, মানে যারা তখন রাস্তায় ছিল, তাদের সবার কাছেই ওই সময়কার স্মৃতিগুলো

অভয়ার ন্যায়বিচারের অধীর অপেক্ষা আমাদের

May 16, 2026 No Comments

১৫ মে ২০২৬ আর জি কর হাসপাতালের তরুণী চিকিৎসকের মর্মান্তিক হত্যাকাণ্ড আমরা ভুলতে পারি না। ভুলতে পারি না সেই হত্যাকারীদের আড়াল করার অপচেষ্টা। রাজপথে হাজার

সাম্প্রতিক পোস্ট

আত্মহত্যা

Dr. Aditya Sarkar May 17, 2026

“ধার করা সময়ের দিনলিপি”

Dr. Samudra Sengupta May 17, 2026

সত্যের শেষ দরজায় পৌঁছানো পর্যন্ত লড়াই চলবে।

West Bengal Junior Doctors Front May 17, 2026

অভয়ার বিচারের সঙ্গে একই সুতোয় বাঁধা আরও অনেক অনেএএক কিছু…

Dr. Bishan Basu May 17, 2026

অভয়ার ন্যায়বিচারের অধীর অপেক্ষা আমাদের

Abhaya Mancha May 16, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

623126
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]