Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

অন্য রাজ্য থেকে আসা নার্সদের গল্প

IMG_20200519_183653
Dr. Sayan Paul

Dr. Sayan Paul

Oncologist
My Other Posts
  • May 29, 2020
  • 8:44 am
  • 2 Comments

এটা একটা বেসরকারি হাসপাতালের গল্প। কোন হাসপাতাল আমি বলব না অথবা বলতে পারব না। আমি অনেকগুলো হাসপাতালে কাজ করেছি তার কোন একটা। আমাদের ব্র‍্যাকিথেরাপি নামে একটা প্রসিডিওর করতে হয়। একটা মাইনর অপারেশন টাইপ। প্রোসিডিওরটা করতে মিনিট পনের লাগে কিন্তু তারপর রোগীর স্ক্যান প্ল্যানিং আর ট্রিটমেন্ট দিতে ঘন্টা খানেক থেকে ঘন্টা দেড়েক। এই হাসপাতালে দিনে তিনটে গড়ে প্রসিডিওর করতেই হয়। আমার স্বভাব আমি পরপর সবগুলো শেষ করে তবেই ব্রেক নিই। সব শেষ করতে করতে বেলে আড়াইটে তিনটে।তারপর লাঞ্চ করে বাকি কাজ। আমাকে আসিস্ট করতেন সিস্টার অঞ্জু ( নাম পরিবর্তিত), কেরালার বাসিন্দা। বয়স পঁচিশের নিচেই হবে।

কিছুদিন পর দুটো কেস শেষ হওয়ার পর অঞ্জু বলল “স্যার তিন নম্বরটা লাঞ্চ-এর পর করবেন?”

আমি বললাম “কেন? একেবেরে শেষ করেই না হয় লাঞ্চ করলেন? একঘন্টা খিদে সহ্য করতে পারবেন না?”

স্মিত হেসে কথা না বাড়িয়ে অঞ্জু তিন নম্বর পেশেন্টকে টেবিলে নিলেন।

কিছুদিন পর সকালে কেস শুরুর আগে দেখি অঞ্জুর এক কলিগ সিস্টার আমাকে দেখে একটু তির্যক হেসে অঞ্জুকে মালায়ালামে কিছু বলল। আর অঞ্জু দীর্ঘশ্বাস ফেলে করুণভাবে হাসল।

ওটি-তে ঢুকে অঞ্জুকে হেসে জিজ্ঞেস করলাম “আমাকে দেখে আপনার বন্ধু কি বলল? খুব একটা ভালো কিছু তো মনে হল না।”

বলল- “আজও তোর লাঞ্চ মিস”

আমি বলললাম “কেন? লেট বলুন, মিস কেন?”

“স্যার আমাদের ক্যান্টিন দুটোয় বন্ধ হয়।”

“ও হোঃ। আচ্ছা স্টুডেন্টস ক্যানটিনে খেয়ে নিলেই তো পারেন”

“স্যার রোজ সত্তর টাকা আমার সাধ্যের বাইরে।”

তখনও এদের মাইনে সম্পর্কে আমার কোন ধারণা ছিল না। জিজ্ঞেস করলাম–“কিছু মনে করবেন্ না আপনাদের স্যালারি কত?”

“আট হাজার”

আট হাজার মাত্র? আমি আমার বাড়ির কাজের মাসিকে এর থেকে অনেক বেশি টাকা দিই। নিজের মুর্খতায় লজ্জিত হলাম। ধীরে ধীরে জানলাম অঞ্জুর বাবা ছোটবেলায় মারা গেছেন। ওর দুই বোন। মা সেলাই-এর কাজ করেন। ও বোনের পড়াশোনার জন্য টাকা পাঠায়। নার্সেস হোস্টেলে যা টাকা থাকা খাওয়ার জন্য অঞ্জু দেয় তার পর আর কোন টাকাই ওর হাতে থাকে না।

ভীষণ অপ্রস্তুত হলাম। কেস শেষ হওয়ার পর বললাম “চলুন স্টুডেন্টস ক্যান্টিনে যাই লাঞ্চ করতে”

অঞ্জু হেসে বলল–“না স্যার লাঞ্চ চাই না, লাঞ্চ ব্রেকটা দুটোর আগে হলেই হবে।”

বাংলা ছেড়ে চলে যাওয়ার যাঁরা নার্সদের গালি দিচ্ছেন তাঁরা এঁদের ত্যাগ আর বাঙ্গালীর অতি প্রিয় শব্দ “স্ট্রাগল আর এক্সপ্লয়টেশন”-এর ইতিহাস জানেন কি? দয়া করে গালিটা নিজেদের দিন।

PrevPreviousসাইক্লোন ত্রাণে শ্রমজীবী স্বাস্থ্য উদ্যোগ ও ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামের প্রয়াস
Nextকোভিড মাNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
2 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
আশিস, নবদ্বীপ
আশিস, নবদ্বীপ
6 years ago

ধন্যবাদ। অজানা একটি বিষয়ে আলোকপাত করলেন। এরকম আরও অনেক লেখা চাই। কলমে আগুনে র ঝলকানি দেখা যাচ্ছে। আরও শান দিন

0
Reply
Partha Das
Partha Das
5 years ago

এটা একমাস আগেই পরেছিলাম, অফিসের কাজের জন্য লিখতে পারিনি। আজকের লেখাটা পরে comment করার সময় মনে হলো, সেদিনের টাও দিয়ে দিই। মনোগ্রাহী লেখা, আরও লিখুন। আমি নিয়মিত পাঠক।

0
Reply

সম্পর্কিত পোস্ট

রাতের অন্ধকারে মুছে ফেলা যায় দেওয়ালের রং, মুছে ফেলা যায় না প্রতিবাদের ইতিহাস।

June 7, 2026 No Comments

গোটা বর্ধমান মেডিকেল কলেজের দেওয়ালজুড়ে অভয়া আন্দোলনের স্মৃতি বহন করে চলা অসংখ্য গ্রাফিটি, স্লোগান, গান ও কবিতার চিত্রকল্প রাতের অন্ধকারে চুনকাম করে মুছে সাফ করে

★প্রায় গোয়েন্দা গল্প★

June 7, 2026 No Comments

ডাক্তারি পাশ করার পর যে রোম্যান্টিক দৃষ্টিভঙ্গি ছিল, তা বুদ্বুদ হয়ে মিলিয়ে গেছে। যত দিন যাচ্ছে, ক্রমশ এই পেশার অন্ধকার দিক গুলিই বেশি চোখে পড়ছে।

বাচ্চা না আসার সমস্যা যখন সম্পর্কে

June 7, 2026 No Comments

হক আর কানুন

June 6, 2026 No Comments

হক আর কিছু রইলো না কারো মাফ করে ভাই, যাও আগে বাড়ো সাজিয়ে রেখেছি শ’বুলডোজারও ওই দেখো হাঁটু মুড়ে পক্ষে আমার আইন ও পুলিশ হকের

হকার উচ্ছেদ: বদলে গেছে বাঙালি, বঙ্গ মিডিয়া বুলডোজার এখন এই রাজ্যে “নিউ নরমাল”

June 6, 2026 1 Comment

হকার উচ্ছেদ বাঙালির সামনে বাঙালিকে দাঁড় করিয়ে দিল। সামনে এনে দিল একটা গভীর প্রশ্ন: বাঙালি কি বদলে গেছে? কেন্দ্র ও রাজ্যের বিজেপি সরকারের অমানবিক মুখই

সাম্প্রতিক পোস্ট

রাতের অন্ধকারে মুছে ফেলা যায় দেওয়ালের রং, মুছে ফেলা যায় না প্রতিবাদের ইতিহাস।

West Bengal Junior Doctors Front June 7, 2026

★প্রায় গোয়েন্দা গল্প★

Dr. Aindril Bhowmik June 7, 2026

বাচ্চা না আসার সমস্যা যখন সম্পর্কে

Dr. Indranil Saha June 7, 2026

হক আর কানুন

Arya Tirtha June 6, 2026

হকার উচ্ছেদ: বদলে গেছে বাঙালি, বঙ্গ মিডিয়া বুলডোজার এখন এই রাজ্যে “নিউ নরমাল”

Parichay Gupta June 6, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

628729
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]