ট্রেনের শব্দ শুনলে
চলে যেতে ইচ্ছে হয়…….
জানালায় জানালায় মুখ
দরজায় দাঁড়িয়ে মানুষ।
আঁচলে হাত মুছে
হলুদের ছাপ মুছে,
সংসার দুচোখে মেখে
মায়াকাজলেতে ঢেকে
যে কন্যা দোকানের
খদ্দের বিকিকিনি –
আলু আর সাবানের।
বর যায় সাইকেলে বাচ্চার স্কুলে।
ইচ্ছে হয় চলে যাই …..
যে বুড়োটা হেঁটে যায়
কাগজে খবরের খোঁজে
লাঠি হাতে,
না কামানো দাড়ি
শুকনো ঘাসের মতো হলুদ চামড়া।
তারও সাথে দ্বিপ্রহরে
ভাত খাই সাপ্টিয়ে-
ইচ্ছে হয় …..
ট্রেনেদের সাথে,
ঘাম গায়ে,জানালায় মাথা
ভিড়ে লোকেদের
গন্ধ মেখে অনেকটা দূরে।

ঝাড়খন্ডের ছাত্র আন্দোলনের সংহতিতে
ঝাড়খণ্ডে ছাত্র আন্দোলন শেষ ১৬ দিন ধরে গোটা রাজ্যকে উত্তাল করেছে। আমরা এই ন্যায্য আন্দোলনের সংহতি তে রয়েছি প্রথম থেকেই। এই আন্দোলন যদিও প্রশ্নপত্র ফাঁসের








