Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

ডেপুটেশনের হুমকি

Screenshot_2023-12-20-08-52-40-21_680d03679600f7af0b4c700c6b270fe7
Dr. Samudra Sengupta

Dr. Samudra Sengupta

Health administrator
My Other Posts
  • December 20, 2023
  • 8:53 am
  • No Comments

“ডেপুটেশন” এই শব্দটা যেকোনো ছোট বড় মাঝারি আমলাকে জিজ্ঞেস করে দেখবেন, সে বাম আমলের হোক বা ডান, তাদের বুকে মৃদু কম্পন জাগাতে বাধ্য। অন্য রকম কেউ যদি বলে, জানবেন সেই আমলা আপনাকে নির্জলা মিথ্যে কথা বলছে, সরি, “কাঁচা ঢপ দিচ্ছে”। ক্ষুদে আমলা হিসেবে আমিও ব্যতিক্রম নই, শব্দটা শুনলে আমারও একই রকম প্রতিক্রিয়া হয়। তাহলে আজকে এই লেখাটা কেন? আমার নানা রকম এলোমেলো কথায় আমার বন্ধুরা সদর্থক প্রতিক্রিয়া জানান বলেই আজকের এই গল্পটা শেয়ার করা।

আমার জেলার একটি ব্লকের তৎকালীন ব্লক স্বাস্থ্য আধিকারিক মানে BMOH শারীরিক ও মানসিক ভাবে অসুস্থ হওয়াতে একটি বাচ্চা মেয়েকে সেই ব্লকের দায়িত্বে আনতে বাধ্য হই। মেয়েটির সাথে প্রথম আলাপেই মনে হয়ে ছিল ছোটখাট সাদামাটা চেহারার হলে কি হবে, আসলে খুব ঠাণ্ডা মাথার মেয়ে, বিশেষ করে আমার মতো হঠাৎ মাথাগরম বসকে যে ভাবে প্রথম মোলাকাত এর দিনে ট্যাকেল করেছিল। দায়িত্ব দেওয়ার পরে সেই মেয়েটি একদিন কান্না ভেজা গলায় ফোন করে জানায় যে তার ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে সে ঘেরাও হয়ে আছে। একটি ডেঙ্গু রুগীর মৃত্যুর পর রোগীর বাড়ির লোক, পাড়া প্রতিবেশী সহ মানুষজন তাকে ঘেরাও করে রেখেছে। ভাঙচুর ও মারধোর শুরু হল বলে। এসডিপিও কে ফোন করি, তিনি বিশাল পুলিশ বাহিনী নিয়ে গিয়ে যে যাত্রা উদ্ধার করেন। গল্পটা অতি পরিচিত, বিশেষ করে হেলথ সার্ভিসে যাঁরা আছেন তাঁদের জন্য। এখানেই শেষ নয়।

এর পর কয়েক মাস কেটে গেছে। ওই মেয়েটি প্রশাসকের দায়িত্বে থাকলেও সে প্রশাসনিক ক্যাডারের নয়। এই বার এলাকাবাসীর কাছে খবর গেছে যে ওই মেয়েটির বদলে প্রশাসনিক ক্যাডারের একজন BMOH দায়িত্ব নিতে চলেছেন। ব্যাস আর যায় কোথায়। ওই মেয়েটি নিজগুণে, তার কর্তব্য নিষ্ঠার জোরে, সততা ও আন্তরিকতার জোরে ততদিনে মানুষের মন জয় করে ফেলেছে। তাই শতাধিক মানুষ আমাকে সই করে আবেদন পত্র পাঠিয়েছে যাতে ওই মেয়েটিকে ওই দায়িত্ব থেকে সরানো না হয়। এখানেই শেষ নয়, এলাকার সবচেয়ে প্রভাবশালী রাজনৈতিক নেতা আমাকে ফোন করে বলছেন যে “সিএমওএইচ সাহেব , ওই লেডি ডাক্তারকে যেন কোনো মতেই সরানো না হয়, উনি দারুন ভালো কাজ করছেন, সরানো হলে পরে, এক হাজার জন এলাকাবাসী আপনাকে ডেপুটেশন দিতে যাবে।”

ডেপুটেশনের হুমকি এর আগেও অনেকবার শুনেছি। এই প্রথমবার শব্দটা শুনে মনের ভেতরটা অদ্ভুত এক ভালো লাগায় ভরে গেল। কোন যাদুমন্ত্র বলে আমার সেই ছোট্ট বোনটি মানুষের মনে এমন জায়গা করে নিল। একটু গর্বও হচ্ছিল। মানুষ চিনতে তাহলে ভুল করিনি। এমন ডেপুটেশন খেতে রাজি আছি। আপনারা এলাকাবাসী আসুন আপনাদের আবদার নিয়ে। এই ভালোলাগা ভোলার নয়। পর্ণার জন্য রইল অনেক অনেক আশীর্বাদ। ডাক্তার হওয়াটা সার্থক ওর জীবনে। আমার প্রশাসক জীবনের অন্যতম শ্রেষ্ট উপহার আমাকে দিয়ে গেল ডা:পর্ণা কুন্ডু। ইস্পাতের ফলা আরো ধারালো হোক মানুষের ভালোবাসার উত্তাপের তাপে। বেঁচে থাকলে দেখে যেতে চাই ও রাজ্যের সর্বোচ্চ স্বাস্থ্য প্রশাসকের আসনে বসেছে একদিন।

PrevPreviousতোমার জন্য বড্ড মন কেমন করছে মা
Nextঠাকুরের ফটোNext
3 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ আজ শুধু একটি রাজনৈতিক দাবি নয়

July 18, 2026 No Comments

এই মুহূর্তে গোটা দেশ ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় মগ্ন। অথচ ঠিক এই সময়েই দেশের রাজধানী দিল্লিতে ১৮ দিনের অনশনের পর প্রায় নিঃশব্দে মৃত্যুর দিকে এগিয়ে চলেছেন

মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে

July 18, 2026 No Comments

নীলাঞ্জন দত্ত স্মরণে

July 18, 2026 No Comments

নীলাঞ্জন দত্ত আর নেই।সাংবাদিক, মানবাধিকার কর্মী,সুলেখক– অসম্ভব গুণী মানুষ। বহু মিটিং, একসাথে চলার স্মৃতি ভিড় করে আসছে। গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী ছিলেন। চলার পথে অনেক সময়

বাংলায় বিজ্ঞান অক্ষয়

July 17, 2026 No Comments

বিদ্যাসাগর তাঁর লেখা “জীবনচরিত” বইটার পরিশিষ্ট অংশে “দুরুহ ও সঙ্কলিত নুতন শব্দের অর্থ” শিরোনামে একটি তালিকা দিলেন। এর মধ্যে বৈজ্ঞানিক পরিভাষা যেমন আছে, তেমনই অন্যান্য

Sangrami Ganamancha Statement of Support

July 17, 2026 No Comments

The Cockroach Janta Party (CJP) began a massive sit-in protest and hunger strike at the Jantar Mantar Ground in New Delhi since June 20, demanding

সাম্প্রতিক পোস্ট

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ আজ শুধু একটি রাজনৈতিক দাবি নয়

West Bengal Junior Doctors Front July 18, 2026

মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে

Abhaya Mancha July 18, 2026

নীলাঞ্জন দত্ত স্মরণে

Suman Kalyan Moulick July 18, 2026

বাংলায় বিজ্ঞান অক্ষয়

Dr. Samudra Sengupta July 17, 2026

Sangrami Ganamancha Statement of Support

Sangrami Gana Mancha July 17, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

651503
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]