Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

ঢিল মারলে সবসময় কি পেরেম হয় ?

IMG_20201106_203751
Dr. Amitabha Chaudhuri

Dr. Amitabha Chaudhuri

Gynaecologist
My Other Posts
  • November 7, 2020
  • 8:06 am
  • One Comment

সদ্যসদ্য কিষনগর সদর হাসপাতালে আমার অধীনে গাইনি রুগি ভর্তি হওয়া শুরু হোয়েছে! খুব চাপ!

দুএকদিন পরেই কোর্টের নোটিশ! সাধারণ শমন না এক্কেরে “ওয়ারেন্ট অর্ডার”! মানে আমি অপরাধী –
মরেছেরে – কি ব্যাপার?

এম্নিতে রেপ ভিক্টিম রুগীদের পরীক্ষা করতেই হয় – আমার দেওয়া সেই রিপোর্ট থানাপুলিশ ঘুরে আদালতে বিচার হয় জানতাম! সেই ব্যাপারে তো “শমন” আ! কিন্তু আগে বিন্দুমাত্র অভিজ্ঞতা হবার আগেই –একেবারে “ওয়ারেন্ট” ???

বুঝতেও পারছিনা কি কেস –

সিনিয়র দাদা খোঁজ নিয়ে জানালেন – “ওটা রেপ কেসেরই – আর রেপ করার হিম্মত তো তোমার আমার নেই – কাজেই অমুক উকিলের কাছে নিশ্চিন্তে যাও – খোজ নাও” —

সেদিনই সন্ধ্যায় গেলুম! ঘুপচি ঘর‚ একটা বেঞ্চ আর মশারি টাঙ্গানো তক্তাপোশে শুয়ে উকিলবাবু বল্লেন – “আপ্নাকে জামিন নিতে হবে‚ তিনচারশো টাকা দিন ড্রাফট কিনতে হবে”

দিলাম – প্রাণে মানে তো বাঁচি আগে

পদ্দিন সেই আদালতের বাইরেই উকিলবাবু বল্লেন – “এই কাগজটায় সই দিয়ে বাড়ি চলে যান”

তাই করলাম! হঠাৎ বিকেলে কোর্ট থেকে এক পরিচিতর ফোন – “দাদা এখন থেকে দুতিন দিন বাড়িতে থাকবেন না – আপনার নামে ‘এরেস্ট অর্ডার’ অর্ডার বেরিয়েছে একবারে লালকালিতে”————
কি এক্কেরে এরেস্ট? হলোটা কি? বাড়ি থেকে হাওয়া হতেই হলো দুদিন! কি দোষ কি কল্লাম – এক্কেরে অন্ধকারে! পাগল পাগল অবস্থা —
পেছনে শনি লাগা কি একেই কয়?

এদিক ওদিক খোঁজখবর নিয়ে কলকাতায় আমার ঘ্যাম একজন আত্মীয়-আমলাকে যোগাযোগ করে খুবই সাবধানে আদালতে ঢুকলাম!

জজসাহেব আমার পরিচয় পেয়েই চেয়ার ছেড়ে দাঁড়িয়ে আঙ্গুল উঁচিয়ে চিতকার করে উঠলেন – “এরেস্ট হিম, এরেস্ট হিম ”

গা হিম হয়ে গেল একদম! পুলিশরা ধরতে এসেও ইতস্ততঃ – হাজার হোক ডাক্তারবাবু তো!

ঘামছি আর ঘামছি – কান মাথা ভোঁভোঁ‚ চোখে কালোদেখছি!

অন্যান্য উকিলরা এগিয়ে এলেন — “স্যার ছেড়েদিন – কমবয়েস করেফেলেছে – ছেড়ে দিন -”

—- “নো হি ইস ভেরী ডেঞ্জারাস – এরেস্ট হিম – এই পুলিশ ধর ধর” –

বুক দুদ্দুর‚ পা কাঁপছে‚ জিভ শুকিয়ে কাঠ – মাইরি!
পুলিশ এসে হাত ধরলো – অনিচ্ছা নিয়েই হাত টেনে – “চলুন স্যার ‚ কি আর করবেন কদিন না হয় … ”

দেয়ালে পিঠ ঠেকলে যা হয় আরকি! জীবনে অনেক আন্দোলন ফান্দোলন করেছি আর ক্যারিয়ার খেয়াল না করে বোম পর্যন্ত খাওয়া একটা যাচ্ছেতাই অখাদ্য বখাটে ডাক্তারি ছাত্র আমি! এই পরিস্থিতিতে আমার অজান্তেই কে যেন আমার ভেতরে জেগে উঠলো –“– স্যার আপ্নিতো বিচারক! আগে অর্ডারটা লিখুন! তারপর এরেস্ট ! আপনি হিন্দী সিনেমার অমিতাভ বচ্চনের মতো হাত নাড়িয়ে ওভাবে এক্টিং করতে পারেন না”— (আমার জিভে কি বিনয় বাদল ভর করেছিলো)?

আদালত কক্ষে একটা বোম ফাটল যেন! পিনড্রপ সাইলেন্স –!

— স্যার উনি নিজেই তো আর অপরাধী নন! উনি এক্সপার্ট উইটনেস হয়ে সাক্ষী দিতে এসে জেলে গেলে কিন্তু ডাক্তাররা ক্ষেপে উঠতে পারে”– চুলদাড়ি সাদা এক বয়স্ক উকিল বলে উঠলেন –

ওফ! থ্যাঙ্ক গড! অন্তত একজনকে পাশে পেলাম
– “আরে উনাকে তিন নয় চারবার শমন পাঠানো হয়েছে – বড়ো ডাক্তারতো‚ তোয়াক্কাই করেনি” জজ বল্লেন!

– ” আমি কোনও শমনই পাইনি, স্যার”

— “মানে! আমি নিজে সই করেছি শেষ দুটোতে”

— “আমি সত্যিই কিছুই জানিনা স্যর”

– “এই কেউ ডাকুনতো দাশবাবুকে” জজ চেঁচিয়ে উঠলেন! দাশবাবু মানে সেই ক্লারিক্যাল স্টাফ যাঁর দায়িত্ব “শমন”-এর নোটিশ সবাইকে পাঠানো –
বিড়ির শেষটুকু ঘরে ঢোকার আগে দরজার মুখে ফেলতে ফেলতে দাশবাবু আদালত কক্ষে এলেন!

“– দাশবাবু আপনি উনাকে শমন পাঠাননি? এতগুলো শমন লেখা হলো?”

— “হ্যাঁ স্যার পাঠিয়েছি তো” দাশ অম্লানবদন!

অনেক খোঁজাখুঁজির পর দাশবাবুর টেবিলের কাগজপত্র আর কাচের নিচেই চারটে শমন অর্ডার পাওয়া গেল !!!!

কিন্তু গায়ে জ্বালাটা অনেকদিন ছিলো — সত্যিই
বছর দুয়েক পরে এক দারুণ শীতের গভীর রাতে আমি ইমার্জেন্সি ডিউটিতে!

– “ডাক্তারবাবু, দেখুনতো শান্তিপুরের রাসমেলার ভীড়ে আমার স্ত্রীর কানটা ছিঁড়ে বদমাশরা দুল ছিনিয়ে নিয়েছে! দেখি সেই জাজমশাই সাথে আরো দুজন সপরিবার জাজ আর “অন ডিউটি” লেখা গাড়ি!

মাফলার চাদর- কম্বল জড়ানো আমাকে অতরাতে চিনতেই পারেননি উনি!

সেলাই ইত্যাদি স্টাফরাই করেন! একজন স্টাফ এগিয়ে আসতেই জাজমশাই বল্লেন – “ডক্টর – আপনাকেই সেলাই করতে হবে আর হ্যাঁ পরে যেন কোনও দাগ না থাকে”-

এসো বাবা ভাঁজে এসো!!! ওইরকম আঙ্গুল তুলে একঘর লোকে মাঝে – “এরেস্ট হিম”! আর দুদিন লুকিয়ে কাটানো – খুব মজা না? ছেলেমানুষিটা চলকে উঠল!

—- “স্যার হাসপাতালে যেসব সুতো তাতে দাগ থাকবেই” আমি বলে দিলাম নির্বিবাদে!

— “কি সুতো লাগবে লিখে দিন কিনে আনছি” জাজ দু’জন বল্লেন!

লিখে দিলাম “এইট জিরো ক্যাটগাট (পেতে গেলে কিষনগর থেকে কলকাতা মায় বোম্বে যেতে হতে পারে ………)!”

সকাল সাতটা – আমার ডিউটি শেষ! সেই পজ্জন্ত কেউ সেই “এইট জিরো ক্যাটগাট” কিনে আনেননি!

খুবই ছ্যঁচড়ামো আর বাঁদরামো – ঠিক হয়নি কি বলেন??? হয়তো তাইই – তবে একহাতে তালি তো বাজেনা – তাইনা!!!

বিচারের ভার আপনাদের হাতেই ছেড়ে দিলুম!

আজ এখানে জগদ্ধাত্রী পুজো! অনেক ঠাকুর দেখে এটাসেটা খেয়ে পেটটা মনে হচ্ছে মাঝরাতে ভোগাবে – যাই মেট্রোজিল খেতে হবে এক্ষুনি –!

PrevPreviousহাইপারটেনশনের অ থেকে চন্দ্রবিন্দু- ১৭
NextমুরগিNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Partha Das
Partha Das
5 years ago

দারুন।

0
Reply

সম্পর্কিত পোস্ট

সাংসদ কেনাবেচা যদি এভাবে চলে, গণতন্ত্রের মৃত্যু তাহলে অচিরেই।

June 24, 2026 No Comments

কারুর দাম ৪০ কোটি, কারুর দাম ৫০ কোটি! আম জনতাকে বিজেপির অপশাসন মুক্তি দিয়ে যাঁরা সাম্প্রদায়িকতামুক্ত ভারত গড়ার আদর্শ দেখিয়ে নির্বাচনে জিতে এসেছিল, গণতন্ত্রের হাটে

নিহত স্বপ্নকে জিয়নকাঠির স্পর্শে জাগিয়ে তোলার শপথ অভয়া মঞ্চের।

June 24, 2026 No Comments

তামান্না – এক নিহত স্বপ্নের নাম। ২০২৫ এর ২৩শে জুন তৃণমূলের নির্বাচনী বিজয়োল্লাসের বলি হয় ১২ বছরের তামান্না। তরুণ পরিযায়ী শ্রমিক হুসেনের কন্যা, মা সাবিনার

Common Krait Snake

June 24, 2026 No Comments

জীবনের অধিকার, ঐক্যবদ্ধ বাম, এবং গণ আন্দোলন

June 23, 2026 1 Comment

নতুন সরকার এসেই তাদের জাত চিনিয়ে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন সেনাপতি এখন মসনদে। ২০১১ সাল থেকে বারবার আমরা দেখেছি বিরোধীদের উপর সন্ত্রাস—শারীরিক নিগ্রহ, খুন, পার্টি

প্রগতির শব্দ

June 23, 2026 No Comments

রাষ্ট্র-লিখিত যত আইনের বই তো, জনতার অভিমত তাতে উড়ো খই তো সামান‍্য এ কথাটা মনে রাখা দরকার জনতার ভালো চেয়ে চলেছেন সরকার, যা করেন মসনদ,

সাম্প্রতিক পোস্ট

সাংসদ কেনাবেচা যদি এভাবে চলে, গণতন্ত্রের মৃত্যু তাহলে অচিরেই।

Parichay Gupta June 24, 2026

নিহত স্বপ্নকে জিয়নকাঠির স্পর্শে জাগিয়ে তোলার শপথ অভয়া মঞ্চের।

Abhaya Mancha June 24, 2026

Common Krait Snake

Dr. Dayalbandhu Majumdar June 24, 2026

জীবনের অধিকার, ঐক্যবদ্ধ বাম, এবং গণ আন্দোলন

Kanchan Sarker June 23, 2026

প্রগতির শব্দ

Arya Tirtha June 23, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

635601
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]