Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

নিজের ভোটটা নিজের পছন্দের দল/প্রার্থীকে দিন।

Oplus_131072
Dr. Bishan Basu

Dr. Bishan Basu

Cancer specialist
My Other Posts
  • April 26, 2026
  • 7:38 am
  • No Comments
এই যে বয়ানটা, অমুককে ভোট দিয়ে লাভ নেই, তাহলে তমুক জিতবে, এটার মতো ভাটের কথা কমই শোনা যায়।
আপনার যেহেতু কোনও অলৌকিক দিব্যজ্ঞান নেই, এবং যেহেতু আপনি জ্যোতিষী নন, সেহেতু কে জিতবে – জনগণের বিরক্তি কার প্রতি বা আমজনতার ঝোঁক কোন দিকে – সেসব আপনি জানেন না। মানে, জানা সম্ভবই নয়।
মনে রাখুন, এবারে অমুক দলই জিতবে এই কথাটা যারা বারবার বলছেন, তাঁরা হয় নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে কথাটা বলছেন, অথবা কথাটা তাঁদের wishful thinking. হ্যাঁ, কারও না কারও wishful thinking কখনও না কখনও মিলে যায় – কিন্তু সেটা কাকতালীয় ব্যাপার। কাজেই, ও কথায় প্রভাবিত হওয়ার মানে হয় না।
সুতরাং, যে দল জিতলে, বা যে প্রার্থী জিতলে ভালো হয় বলে আপনি মনে করেন – এমনও হতে পারে যে আপনি কাউকেই খুব পছন্দ করেন না, কিন্তু একজনকে কম অপছন্দ করেন (নোটা-য় দেওয়ার আমি বিশেষ যুক্তি দেখি না) – সবমিলিয়ে, যে কারণেই হোক, আপনার চোখে আপনার বিধানসভা কেন্দ্রের যোগ্যতম প্রার্থী যিনি – ভোট তাঁকে এবং তাঁদের দলকে দিন।
আপনার ক্ষমতা সীমিত। আপনি যদি আমার মতোই সীমিত বুদ্ধির মানুষ হন, তাহলে আপনার বুদ্ধির দৌড়ও সীমিত।
আকাশে সেনাবাহিনীর হেলিকপ্টার, রাস্তায় সাঁজোয়া গাড়ির সারি আপনি দেখেছেন কিনা জানি না – ফেসবুকে এসব কথা প্রচুর শুনলেও আমি এসব দেখতে পাইনি। তবে একটি বিশেষ দলের সমর্থনে যেভাবে নির্বাচন কমিশন উঠেপড়ে লেগেছে, সেটা এমনকি দৃষ্টিহীনেরও চোখে পড়া উচিত। তবে আমরা তো প্রতি ভোটের আগেই একটি বিশেষ দলের পক্ষে বাইকবাহিনীর দাপাদাপি, সাদা কিংবা কালো এসইউভি-র আনাগোনা দেখতে অভ্যস্ত – কাজেই নতুন করে কোনও কিছুই আর চোখে লাগে না। রাজ্যের প্রশাসন আর পুলিশের ভূমিকা বছরভরই বিশেষ রাজনৈতিক দলের অনুসারী – ক্ষেত্রবিশেষে পুলিশ বা প্রশাসক তো সংশ্লিষ্ট দলের কর্মীর চাইতেও গভীরভাবে দলের প্রতি দায়বদ্ধ – সুতরাং কেন্দ্রের সরকার কেন্দ্রীয় প্রশাসনকে দলীয় স্বার্থে ভোটে জেতার জন্য ব্যবহার করছে, তা দেখে আর অবাক হই না। কেননা জানি, সুযোগ পাওয়ামাত্র রাজ্যের সরকারও…
কয়েক লক্ষ বৈধ ভোটার বাদ। আপনার আমার মতোই মানুষ তাঁরা। ভোট হচ্ছে এই মানুষগুলোকে স্রেফ দর্শক করে রেখে। এর তুল্য অন্যায় ভারতীয় গণতন্ত্রের ইতিহাসে খুব বেশী হয়নি (আদৌ কখনও হয়েছে কি!)। আবার এ-ও সত্য যে একটি রাজ্যের পঞ্চায়েত ভোটে প্রায় অর্ধেক আসন একটি দল বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতছে, গণতন্ত্রের নামে এমন প্রহসনও সাম্প্রতিক অতীতে বড় একটা দেখা যায়নি।
আর দুইদলের মধ্যে চমৎকার স্যুইং ডোর – এপাশ থেকে ওপাশে যাতায়াতের অবাধ সুযোগ – ধরছি ধরছি করেও কিছুতেই চোর না ধরে পরোক্ষ সাপোর্ট – এসব তো আছেই।
কিন্তু অত কথায় কাজ নেই।
মোদ্দা কথা হলো, অমুককে ঠেকাতে তমুককে, বা তমুক উচ্চমার্গের আদর্শের কথা মাথায় রেখে অমুককে ভোট দেবেন না।
আপনি যদি আমার মতো স্বল্পবুদ্ধির সামান্য মানুষ হন, তাহলে নিজের ভোটটা নিজের পছন্দের দল/প্রার্থীকে দিন।
এবং তার চাইতেও বড় কথা, পছন্দের দলকে ভোট দিলেন পছন্দ করেন বলেই – এটুকু স্বীকার করার মতো সৎসাহস রাখুন। আমি তমুক বর্তমান/আসন্ন বিপদের ভয়াবহতা থেকে রাজ্যকে মুক্ত করার মহান দায়ের অনুভূতির কারণে, অপছন্দ সত্ত্বেও, অমুক দলকে ভোট দিলাম – এসব কথা ভাববেনও না, বলবেনও না, প্লিজ। এসব কথাকেই ভাবের ঘরে চুরি করা বলে। বা আমাদের মতো অশিষ্ট লোকেরা বলে – ঢ্যামনামো।
PrevPreviousবন্ধু
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

বন্ধু

April 26, 2026 No Comments

বিচ্ছিরি গরমে ঘামতে ঘামতে রোগী দেখছিলাম। ছোট্ট একটা খুপরি। জানলা নেই। একপাশে শুধু রোগী ঢোকার দরজা। যা হাওয়া বাতাস আসে ওই দরজা দিয়েই আসে। দেয়ালে

“বাঙালির বাচ্চার রক্তের তেজ”

April 26, 2026 No Comments

২২শে এপ্রিল। আজকের দিনে মাত্র ঘণ্টা খানেক আগে বিকেল থেকে শুরু হওয়া রক্তক্ষয়ী যুদ্ধ শেষ হয়েছে। কর্ণেল ডলাস স্মিথ, ক্যাপ্টেন টেট এবং চট্টগ্রাম ডেপুটি ইন্সপেক্টর

প্যাঁচা কয় প্যাঁচানী খাসা তোর চ্যাঁচানি

April 25, 2026 No Comments

২০১৪ থেকে ২০২০ র মধ্যে তিনটি গণধর্ষণ মামলায় উত্তরপ্রদেশ শিরোনামে আসে। বাদাউন জেলার কাটরায় দুই কিশোরীর গণধর্ষণ ও হত্যা, ২০১৭ তে উন্নাও এ বিজেপি বিধায়ক

শুধু শরীরচর্চা করলেই চলবে না, পুষ্টি নিয়েও ভাবতে হবে

April 25, 2026 No Comments

সব্যসাচী চট্টোপাধ্যায় ও নটরাজ মালাকার  ৯ থেকে ২৩ এপ্রিল অনুষ্ঠিত হয়ে গেল পুষ্টি পক্ষ। শুধু তাই নয়, প্রতি মাসের শেষ শুক্রবার পালিত হয় পুষ্টি দিবস।

।। রাণীর স্বৈরাচার আর মানব না।।

April 25, 2026 No Comments

আমার মন কিন্তু অন্যদের মতই অস্থির হয়ে আছে এই নির্বাচনের ডামাডোলে। আমার এ গানটা কিছুকাল আগের হলেও এক্কেবারে সম সময়ের এবং স্পর্ধিত! শাসকের ক্ষমতাকে চ্যালেঞ্জ

সাম্প্রতিক পোস্ট

নিজের ভোটটা নিজের পছন্দের দল/প্রার্থীকে দিন।

Dr. Bishan Basu April 26, 2026

বন্ধু

Dr. Aindril Bhowmik April 26, 2026

“বাঙালির বাচ্চার রক্তের তেজ”

Dr. Samudra Sengupta April 26, 2026

প্যাঁচা কয় প্যাঁচানী খাসা তোর চ্যাঁচানি

Gopa Mukherjee April 25, 2026

শুধু শরীরচর্চা করলেই চলবে না, পুষ্টি নিয়েও ভাবতে হবে

Sabyasachi Chattopadhyay April 25, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

619412
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]