Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

গরমে সাপের কামড় এড়াতে কি করবেন?

Screenshot_2022-03-29-20-29-13-09_680d03679600f7af0b4c700c6b270fe7
Dipak Chakraborty

Dipak Chakraborty

People's science activist
My Other Posts
  • March 30, 2022
  • 7:27 am
  • No Comments
গরম বেশ ভালোই পড়তে শুরু হয়েছে। এমত পরিস্থিতিতে সাপেদেরও শীত ঘুম শেষ। বহু জায়গা থেকে ইতিমধ্যেই লোকালয়ে সাপ দেখা যাচ্ছে বলে আমাদের শাখা অফিসে ফোনও আসছে। কেউ কেউ সরাসরি আমাদের অফিসেও চলে আসছেন। সব ক্ষেত্রেই আমার বা আমাদের সদস্যদের পক্ষে তো ছুটে যাওয়া সম্ভব নয়।
লোকালয়ে সাপ দেখা গেলে বা কারও বাড়িতে সাপ ঢুকে পড়লে, এই সাপ উদ্ধারের কাজটা করবেন বনদপ্তরের লোকজন। আমাদের কারও সাপ উদ্ধারের কাজটা কিছু ক্ষেত্রে বাধ্য হয়ে করতে হলেও আমি মনে করি এটা বনদপ্তরেরই দায়িত্ব। আমরা সাপ সম্পর্কে সচেতন বিষয় কিছু পরামর্শ দিতে পারি, সাপ কামড়ের রোগীকে মানসিক সাহস জুগিয়ে, সাপের কামড় চিকিৎসা বিষয় নিয়ে আমাদের অভিজ্ঞতা গুলোকে চিকিৎসক বন্ধুদের কাছে শেয়ার করতে পারি, এইটুকুই।
আসুন আজ সাপের কামড় এড়াতে আমরা কি কি পদক্ষেপ নিতে পারি সেই বিষয়ে একটু আলোকপাত করি –
♠ এক – অন্ধকারে চলাফেরা করবেন না। অবশ্যই টর্চ বা আলো জ্বালিয়ে পথ চলবেন।
♠ দুই – কোনও কারণে আলোর ব্যবস্থা না থাকলে অবশ্যই তবে হাতে একটি লাঠি নিয়ে রাস্তা ঠুকে ঠুকে যাতায়াত করবেন।
♠ তিন – পথের ধারে যদি কোনো কুকুর থাকে তবে অহেতুক কুকুরটিকে বিরক্ত না করে কিংবা রাগিয়ে না দিয়ে কুকুরটির সাথে বন্ধুত্ব করুন, তাহলে দেখবেন প্রতিদিনকার চলার পথে আপনার বিশ্বস্ত বন্ধুর মতোই সঙ্গী হয়ে কুকুরটি সাপ কামড়ের বিপদ থেকে আপনাকে রক্ষা করবে।
♠ চার – ভোরবেলা এবং সন্ধ্যেবেলা ধান ক্ষেত দিয়ে অবশ্যই সাবধানে চলাফেরা করবেন। যাঁরা ভোর বেলায় ফুল তোলার জন্য অন্ধকার থাকতেই বেড়িয়ে পড়েন প্লিজ একটু সচেতন ভাবে ফুল তুলতে যাবেন।
♠ পাঁচ – যাঁদের ধানের গোলা আছে অবশ্যই আলো জ্বালিয়ে দেখে নিয়ে তবেই ধানের গোলায় হাত দেবেন।
♠ ছয় – হাঁস মুরগির ঘরে অন্ধকারে হাত একদমই দেবেন না। হাঁস মুরগির ছানা সহ ডিম খাওয়ার লোভে বিষধর গোখরো আগে থেকেই ঢুকে থাকতে পারে।
♠সাত – বাড়ির চারপাশের জঙ্গল পরিষ্কার করুন। কোন অবস্থাতেই বাড়ির চারপাশে আবর্জনা জমতে দেবেন না।
♠ আট- ইঁটের স্তুপ, টালির স্তুপ, বালির স্তুপ, শুকনো কাঠের স্তুপ শোবার ঘরের পাশে বা দৈনন্দিন চলাফেরার পথে একদমই রাখবেন না। বাড়ির বাচ্চাদের এই সময়ে এই সব জায়গায় যেতে নিষেধ করুন।
♠ নয় – আপনার এলাকার আশেপাশে কোনও পরিত্যক্ত বাড়ি, কিংবা নির্জন বাড়ি দীর্ঘদিন ধরে পড়ে থাকলে অবশ্যই আপনার যে পৌর বা পঞ্চায়েত প্রতিনিধি আছেন তাঁদেরকে বলে নিয়মিত ভাবে বাড়িটিকে পরিষ্কার রাখার ব্যবস্থা করুন। এরকম ঘরে কিন্তু বিষধর কালাচের বংশ বৃদ্ধি ঘটতে পারে, যা আপনার পক্ষেও বিপদ।
♠ দশ – সব কথার শেষ কথা রাতে অবশ্যই মশারী খাটিয়ে ঘুমোবেন। বিছানাপত্র ঝেড়ে পুঁছে দেখে নেবেন। কোনও পরিত্যক্ত বাক্সে, কাঠের স্তুপে, ইঁদুরের গর্তে হাত দেবেন না। আগে সাবধানে আলো জ্বালিয়ে দেখে, লাঠি দিয়ে নাড়িয়ে তারপর হাত দেবেন। এবং ঘরের ভিতর ইঁদুরের গর্ত থাকলে অবশ্যই সাবধানে গর্ত বুজিয়ে দিন।
PrevPreviousভুল ইঞ্জেকশন
Nextভালো চুলের গোড়ার কথাNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

হকার উচ্ছেদ প্রসঙ্গে

June 10, 2026 No Comments

পশ্চিম বাঙলায় শতকরা কতো শতাংশ মানুষ ‘রেগুলার’ বেসিসে কাজ করে অর্থাৎ মাস গেলে মাইনে পায়? যারা আছেন তাদের মধ‍্য থেকে যদি আবার গৃহ সহায়ক/সহায়িকা, আয়া

ধর্মের নামে ভাগ করে, ‘বাঙালি জাতি’র সঙ্গে বিশ্বাসঘাতকতা চলছে

June 10, 2026 No Comments

(এক) ‘বাঙালি’ মানে কখনোই শুধু ইসলামিরা নন। শুধু হিন্দুরাও নন। অন্যান্য ধর্মবিশ্বাসীরাও নন। ধর্মীয় বিচারে ‘বাঙালি’ যা-কিছুই হতে পারে। কিন্তু ভাষিক বা সাংস্কৃতিক বিচারে যাঁরাই

ম্যানিয়া বা উল্লাস রোগ অথবা বাইপোলার ওয়ান রোগ

June 10, 2026 No Comments

একটি রোগের এত নাম কেন। সেটায় আসব। সাধারণ মানুষ ম্যানিয়া বলতে বোঝে একটা মানুষ সবসময় একটিমাত্র চিন্তা করে যাচ্ছে, নোংরার বাতিকে খালি হাত পা ধুচ্ছে

বিজ্ঞান, ব্যক্তিমানুষ এবং মতপ্রকাশের স্বাধীনতা – এখন গভীর প্রশ্নের মুখে

June 9, 2026 No Comments

৫ জুন, ২০২৬-এ নিউ ইয়র্ক টাইমস-এর মতো বিখ্যাত সংবাদপত্রের একটি খবরের শিরোনাম ছিল “Police Remove Diabetes Experts From Conference for Distributing Critique of Trump Administration”

নিয়োগবিহীন ডেন্টাল-দীর্ঘ ৮ বছর!

June 9, 2026 No Comments

পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের কাছে পূর্বতন তৃণমূল সরকারের স্বাস্থ্যব্যবস্থার আরেক কঙ্কালসার চিত্র তুলে ধরার সময় এসেছে। ২০১৩ সালে জন্ম হয় WBHRB (West Bengal Health Recruitment Board)

সাম্প্রতিক পোস্ট

হকার উচ্ছেদ প্রসঙ্গে

Dr. Amit Pan June 10, 2026

ধর্মের নামে ভাগ করে, ‘বাঙালি জাতি’র সঙ্গে বিশ্বাসঘাতকতা চলছে

Dipak Piplai June 10, 2026

ম্যানিয়া বা উল্লাস রোগ অথবা বাইপোলার ওয়ান রোগ

Dr. Sumit Das June 10, 2026

বিজ্ঞান, ব্যক্তিমানুষ এবং মতপ্রকাশের স্বাধীনতা – এখন গভীর প্রশ্নের মুখে

Dr. Jayanta Bhattacharya June 9, 2026

নিয়োগবিহীন ডেন্টাল-দীর্ঘ ৮ বছর!

West Bengal Junior Doctors Front June 9, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

629748
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]