স্নেহের জুনিয়র ডাক্তাররা
অভয়ার সাথে নৃশংস ঘটনার পর থেকে দু মাস তোমরা রাস্তায় আছো। গত কয়েকদিনের টানা অনশনে তোমাদের শরীর ও স্বাস্থ্যের অবনতিতে আমরা গভীর ভাবে উদ্বিগ্ন ছিলাম। তোমাদের মিছিল, লালবাজার অভিযান, স্বাস্থ্যভবন অভিযান এবং অনশনের সময় আমরা নিঃশর্ত সমর্থন দিয়েছিলাম।
তোমাদের অনশন প্রত্যাহারের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে আমরা জানাতে চাই আমরা তোমাদের ভবিষ্যত আন্দোলনের সময়ও একইভাবে পাশে থাকবো।
প্রশাসনের যতই মদত থাক, একসাথে সিনিয়র জুনিয়র ডাক্তার, স্বাস্থ্যকর্মী ও বৃহত্তর নাগরিক সমাজ অভয়ার বিচার ছিনিয়ে আনবো, স্বাস্থ্য দুর্নীতি, থ্রেট কালচার শিকড় শুদ্ধু উপড়ে ফেলে দেব তোমাদের কাছে এই অঙ্গীকার করলাম।











অপরাধীদের শাস্তির কি হোলো