Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

অভয়া আন্দোলনের দাবিগুলিকেই আজ নতুন সরকারের সামনে আনুষ্ঠানিকভাবে তুলে ধরলাম।

Screenshot_2026-09-26-07-11-25-88_a23b203fd3aafc6dcb84e438dda678b6
West Bengal Junior Doctors Front

West Bengal Junior Doctors Front

Federation of Resident Doctors Associations of West Bengal
My Other Posts
  • September 26, 2026
  • 7:13 am
  • No Comments

অভয়া আন্দোলনের দাবিগুলি কোনও নির্দিষ্ট সময়ের দাবি নয়। সরকার বদলালেও সেই প্রশ্নগুলি থেকে যায়, যতক্ষণ না সেগুলির বাস্তব সমাধান হয়।

সেই দাবিগুলিকেই আজ নতুন সরকারের সামনে আনুষ্ঠানিকভাবে তুলে ধরলাম। আজ স্বাস্থ্যমন্ত্রী ডাঃ শারদ্বত মুখোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করে WBJDF-এর প্রতিনিধি দল হিসেবে আমাদের দাবি সনদ পেশ করেছি।

অভয়া আন্দোলনের প্রেক্ষিতে পূর্ববর্তী সরকারের কাছে যে দাবিগুলি আমরা তুলে ধরেছিলাম, তার পাশাপাশি রাজ্যের চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, ছাত্রছাত্রী এবং রোগীদের প্রতিদিনের অভিজ্ঞতা থেকে উঠে আসা একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ও এই দাবি সনদে অন্তর্ভুক্ত করা হয়েছে।

সরকার পরিবর্তন শুধুমাত্র প্রশাসনিক মুখ পরিবর্তনের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। স্বাস্থ্যব্যবস্থার নিরাপত্তা, স্বচ্ছতা, জবাবদিহি, পরিকাঠামো এবং গণতান্ত্রিক পরিবেশের ক্ষেত্রে দৃশ্যমান ও কাঠামোগত পরিবর্তন প্রয়োজন।

১. অভয়ার বিচার ও প্রশাসনিক জবাবদিহি

অভয়া-কাণ্ড নিয়ে স্বাস্থ্য দফতরের নিজস্ব তদন্তের বর্তমান অবস্থা কী, তদন্তের সুনির্দিষ্ট পরিধি কী এবং এখনও পর্যন্ত কী কী তথ্য ও ফলাফল উঠে এসেছে, তা স্পষ্ট করতে হবে।

তদন্ত নির্দিষ্ট সময়সীমার মধ্যে শেষ করতে হবে। আইনত যেখানে সম্ভব, তদন্তের ফলাফল প্রকাশ করতে হবে এবং সম্পূর্ণ রিপোর্ট ও প্রাসঙ্গিক নথি উপযুক্ত আদালত ও CBI-এর কাছে পেশ করতে হবে।

দফতরের নিজস্ব তদন্ত যেন দফতরকে রক্ষা করার প্রক্রিয়ায় পরিণত না হয়। এই তদন্তের মাধ্যমে প্রশাসনিক দায় নির্ধারণ এবং ঘটনার সঙ্গে যুক্ত প্রতিটি প্রাতিষ্ঠানিক ব্যর্থতা চিহ্নিত করতে হবে।

২. প্রশাসনিক জবাবদিহি

স্বাস্থ্য দফতরের কার্যকলাপ সম্পর্কেই যখন তদন্তের প্রয়োজন রয়েছে, তখন সংশ্লিষ্ট প্রশাসনিক দায়িত্বে থাকা আধিকারিকদের ভূমিকা নিয়েও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করা জরুরি।

আমরা দাবি করেছি, নারায়ণস্বরূপ নিগম, IAS-কে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের Principal Secretary-এর পদ থেকে অবিলম্বে সরিয়ে তাঁর ভূমিকা ও দায়িত্ব সম্পর্কে স্বাধীন তদন্ত করা হোক।

এটি কোনও ব্যক্তিকে আগেভাগে দোষী সাব্যস্ত করার দাবি নয়। বরং যাঁর প্রশাসনিক ভূমিকা তদন্তের আওতায় আসতে পারে, তাঁর অধীনে একই দফতরের নথি, আধিকারিক ও প্রশাসনিক প্রক্রিয়ার তদন্ত চলতে পারে না।

৩. হাসপাতালগুলিতে শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা

রাজ্যের বহু গ্রামীণ ও প্রান্তিক হাসপাতালে এখনও পর্যাপ্ত নিরাপত্তা নেই। অভয়া আন্দোলনের পর বহু জায়গায় civic volunteer সরিয়ে দেওয়া হলেও তার পরিবর্তে পর্যাপ্ত প্রশিক্ষিত নিরাপত্তাকর্মী বা পুলিশ মোতায়েন করা হয়নি।

কোনও হাসপাতালই কার্যত শূন্য নিরাপত্তায় চলতে পারে না।

প্রতিটি Rural Hospital, Block Hospital, Sub-divisional Hospital এবং District Hospital-এ পর্যাপ্ত প্রশিক্ষিত নিরাপত্তাকর্মী মোতায়েন করতে হবে। প্রতিটি স্তরে security audit করতে হবে। CCTV কার্যকর ও রক্ষণাবেক্ষণযোগ্য করতে হবে। Panic button ও emergency communication system চালু করতে হবে।

Emergency Department, ICU, CCU, OT complex এবং হাসপাতালের residential area-র জন্য পৃথক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

কলকাতার হাসপাতালে কর্মরত চিকিৎসকের নিরাপত্তা যেমন গুরুত্বপূর্ণ, প্রত্যন্ত গ্রামীণ হাসপাতালে কর্মরত চিকিৎসকের নিরাপত্তাও তেমনই গুরুত্বপূর্ণ।

৪. Digital Referral System

রাজ্যের সরকারি স্বাস্থ্যব্যবস্থায় একটি বৈজ্ঞানিক, কেন্দ্রীভূত এবং নিরন্তর monitored digital referral system চালু করতে হবে।

বর্তমানে অনেক সময় রোগীকে একটি হাসপাতাল থেকে অন্য হাসপাতালে পাঠানো হলেও আগে থেকে নিশ্চিত হওয়া যায় না, সেখানে প্রয়োজনীয় bed, specialist, diagnostic facility, equipment বা treatment infrastructure আদৌ রয়েছে কি না। ফলে রোগী সেখানে পৌঁছে আবার অন্য হাসপাতালে refer হন।

এতে গুরুত্বপূর্ণ সময় নষ্ট হয়, রোগী ও পরিবারের আর্থিক ও শারীরিক দুর্ভোগ বাড়ে এবং হাসপাতালগুলির উপরও অপ্রয়োজনীয় চাপ তৈরি হয়।

তাই referral-এর আগে digital system-এর মাধ্যমে receiving hospital-এর real-time bed availability, ICU/CCU/HDU, specialist, emergency service, diagnostic facility, functional equipment, OT, blood ও অন্যান্য প্রয়োজনীয় পরিষেবা যাচাই করার ব্যবস্থা করতে হবে।

Referral হতে হবে রোগীর প্রয়োজন অনুযায়ী, যাচাইকৃত এবং নির্দিষ্ট গন্তব্যভিত্তিক।

৫. ওষুধ, consumables ও প্রয়োজনীয় পরিকাঠামো

সরকারি হাসপাতালে প্রয়োজনীয় ওষুধ ও consumables না থাকলে সঠিক চিকিৎসা দেওয়া সম্ভব নয়।

সাম্প্রতিক সময়ে বিভিন্ন সরকারি হাসপাতালে essential supplies-এর ঘাটতি নিয়ে গুরুতর সমস্যা দেখা দিয়েছে। Basic antibiotics, IV fluids, essential chemotherapy drugs, surgical instruments এবং quality sutures-এর পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে হবে।

রোগীকে বাইরে থেকে basic medicine বা essential consumable কিনতে বাধ্য করা কোনওভাবেই সরকারি স্বাস্থ্যব্যবস্থার স্বাভাবিক কার্যক্রম হতে পারে না। এতে রোগীর পরিবারের উপর অতিরিক্ত আর্থিক বোঝা পড়ে এবং চিকিৎসকরাও অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে পড়েন।

প্রয়োজনীয় diagnostic ও critical-care infrastructure কার্যকর রাখতে হবে। কোথাও প্রয়োজন অনুযায়ী ABG machine সহ essential equipment-এর ঘাটতি থাকা চলবে না।

একটি কার্যকর stock-monitoring system তৈরি করতে হবে, যাতে রোগী পরিষেবা ব্যাহত হওয়ার আগেই ঘাটতি শনাক্ত করে পূরণ করা যায়।

৬. স্থায়ী নিয়োগ ও স্বচ্ছ Senior Resident Counselling

সরকারি স্বাস্থ্যব্যবস্থার প্রায় প্রতিটি স্তরেই জনবলের ঘাটতি রয়েছে।

SMO, Assistant Professor ও অন্যান্য teaching faculty, Staff Nurse, Dentist, Medical Technologist, Group D এবং অন্যান্য প্রয়োজনীয় কর্মী নিয়মিত, স্বচ্ছ ও স্থায়ীভাবে নিয়োগ করতে হবে।

GDMO recruitment হলেও এখনও বহু শূন্যপদ পূরণ হয়নি। সেই পদগুলি দ্রুত পূরণ করতে হবে। দীর্ঘদিন ধরে পর্যাপ্ত Dentist recruitment না হওয়া এবং Medical Technologist-এর তীব্র ঘাটতিরও সমাধান করতে হবে।

হাসপাতালের cleanliness ও infection control-এর জন্যও পর্যাপ্ত trained sanitation worker প্রয়োজন। Emergency, ICU, CCU ও OT-এর মতো critical area-তে পর্যাপ্ত এবং যথাযথ remuneration-সহ কর্মী নিয়োগ করতে হবে। অনির্দিষ্টকালের জন্য অল্প বেতনের contractual workforce-এর উপর নির্ভরতা বন্ধ করতে হবে।

Senior Resident counselling সম্পূর্ণ স্বচ্ছ করতে হবে। Eligibility, merit criteria, vacancy publication, preference submission, seat allocation, posting, transfer এবং grievance redressal নিয়ে স্পষ্ট ও publicly available protocol থাকতে হবে।

Counselling-এর আগে vacancy প্রকাশ করতে হবে। Merit list ও counselling methodology স্বচ্ছ হতে হবে এবং counselling-এর পরে posting কোনওভাবেই arbitrarily পরিবর্তন করা চলবে না।

Senior Residents-এর remuneration-এ নিয়মিত annual increment-এর ব্যবস্থাও করতে হবে এবং তা একটি প্রতিষ্ঠিত সরকারি resident-doctor বা employee pay structure-এর সঙ্গে যথাযথভাবে যুক্ত করতে হবে।

৭. মেডিক্যাল কলেজে গণতান্ত্রিক পরিবেশ

প্রতিটি মেডিক্যাল কলেজে ছাত্রছাত্রীদের জন্য প্রকৃত গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হবে।

Student Union election এই বছরের মধ্যেই, বিশ্ববিদ্যালয়ের academic ও examination schedule বিবেচনায় রেখে যত দ্রুত সম্ভব করতে হবে।

ICC, Anti-Ragging Committee এবং ছাত্রছাত্রীদের নিরাপত্তা, অধিকার ও welfare সংক্রান্ত অন্যান্য কমিটিতে, যেখানে আইনত সম্ভব, নির্বাচিত ছাত্রছাত্রী প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে। প্রতিনিধিদের ছাত্রছাত্রীদের দ্বারাই নির্বাচিত হতে হবে।

একটি রাজনৈতিক নিয়ন্ত্রণের পরিবর্তে আরেকটি রাজনৈতিক নিয়ন্ত্রণ নয়। মেডিক্যাল কলেজকে এমন জায়গা হতে হবে যেখানে ছাত্রছাত্রীরা ভয় ছাড়াই নিজেদের সমস্যা ও দাবি তুলে ধরতে এবং institutional decision-making-এ অংশ নিতে পারেন।

৮. স্বচ্ছ ও পরিষ্কার প্রশাসন

West Bengal Medical Council (WBMC) এবং West Bengal Health Recruitment Board (WBHRB) সহ বিভিন্ন প্রতিষ্ঠানে দুর্নীতি ও অনিয়মের যে অভিযোগ রয়েছে, তার পূর্ণাঙ্গ তদন্ত করতে হবে।

যে তদন্তগুলি অসম্পূর্ণ বা shelved হয়ে রয়েছে এবং যেখানে অভিযোগ এখনও অমীমাংসিত, সেগুলি পুনরায় খতিয়ে দেখতে হবে।

Recruitment, registration, counselling ও appointment প্রক্রিয়ায় সম্পূর্ণ স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। Manipulation, corruption বা political interference-এর অভিযোগ থাকলে তা তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে।

সরকার পরিবর্তনের সঙ্গে accountability-র মানদণ্ড বদলে যেতে পারে না।

৯. স্বাস্থ্যকর্মীদের ভয়মুক্ত কর্মপরিবেশ

চিকিৎসক, নার্স, technologist, pharmacist, Group D কর্মী, sanitation worker সহ প্রত্যেক স্বাস্থ্যকর্মীর নিরাপদ ও ভয়মুক্ত পরিবেশে কাজ করার অধিকার রয়েছে।

কোনও রাজনৈতিক নেতা, বিধায়ক, মন্ত্রী বা জনপ্রতিনিধি যেন হাসপাতালের ভিতরে প্রকাশ্যে স্বাস্থ্যকর্মীদের হেনস্থা বা ভয় দেখাতে না পারেন।

কোনও অভিযোগ থাকলে তা নির্দিষ্ট প্রশাসনিক পদ্ধতিতে করতে হবে। স্বাস্থ্যকর্মীদের জন্য কার্যকর grievance mechanism এবং threat বা violence-এর ক্ষেত্রে তাৎক্ষণিক institutional support নিশ্চিত করতে হবে।

সরকার বদলের অর্থ হওয়া উচিত intimidation-এর সংস্কৃতির পরিবর্তন, শুধুমাত্র intimidation-এর মুখ বদল নয়।

১০. Threat Culture ও Syndicate সংস্কারের অবসান

RG Kar, Burdwan, Malda সহ বিভিন্ন মেডিক্যাল কলেজে sexual harassment, physical abuse, cheating, hooliganism, intimidation ও threat culture-এর যে অভিযোগগুলি রয়েছে, সেগুলির pending বা shelved inquiry পুনরায় খতিয়ে দেখতে হবে।

পূর্ববর্তী প্রশাসনের সময় রাজ্যের বিভিন্ন মেডিক্যাল কলেজের বহু ছাত্রছাত্রীর বিরুদ্ধে বা পক্ষ থেকে অভিযোগ তদন্তের জন্য inquiry committee-তে পাঠানো হয়েছিল। সরকার পরিবর্তনের সঙ্গে সেই ফাইলগুলি হারিয়ে যেতে পারে না।

প্রতিটি pending inquiry-এর বর্তমান status প্রকাশ করতে হবে। অভিযোগ প্রমাণিত হলে due process মেনে ব্যবস্থা নিতে হবে এবং complainant ও witness-দের সুরক্ষা দিতে হবে।

একই সঙ্গে কোনও ব্যক্তি রাজনৈতিক পরিচয় পরিবর্তন করলেই পূর্ববর্তী অভিযোগ অদৃশ্য হয়ে যেতে পারে না। আবার কোনও রাজনৈতিক পরিচয়ের আড়ালে একই ধরনের intimidation বা control-এর সংস্কৃতিও ফিরতে দেওয়া যাবে না।

রাজনৈতিক রং যাই হোক, মানদণ্ড একই থাকতে হবে। মেডিক্যাল কলেজে গণতন্ত্র, স্বচ্ছতা ও জবাবদিহিই হতে হবে ভিত্তি।

আমাদের দাবি

এই দাবিগুলি কোনও বিমূর্ত রাজনৈতিক বক্তব্য নয়।

এগুলি সেই গ্রামীণ হাসপাতালের চিকিৎসকের দাবি, যিনি পর্যাপ্ত নিরাপত্তা ছাড়াই কাজ করেন। সেই understaffed ward-এর নার্সের দাবি। সেই technologist-এর দাবি, যিনি critical diagnostic equipment চালান। সেই রোগীর দাবি, যাঁকে basic medicine বাইরে থেকে কিনতে বলা হয়। সেই Senior Resident-এর দাবি, যিনি স্বচ্ছ counselling চান। এবং সেই ছাত্রছাত্রীর দাবি, যিনি নিজের কলেজে নির্বাচিতভাবে কথা বলার অধিকার চান।

অভয়ার পর যে পরিবর্তনের কথা বলা হয়েছিল, তা যেন শুধু প্রতিশ্রুতিতে সীমাবদ্ধ না থাকে। বাংলার স্বাস্থ্যব্যবস্থায় সেই পরিবর্তনকে বাস্তব, দৃশ্যমান এবং কাঠামোগত রূপ দিতে হবে।

West Bengal Junior Doctors’ Front (WBJDF)
24 September 2026

PrevPreviousOne Week in Nepal
Nextযুদ্ধের নেই ছুটি: হরমুজ প্রণালীর পর বাব-এল-মান্দেদ প্রণালী বন্ধ করে দিল হুথিNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

নাগরিকের অধিকার হননকারী প্রতিটি পদক্ষেপ বাতিল হোক

September 26, 2026 No Comments

২৪ সেপ্টেম্বর ২০২৬ সংগ্রামী গণমঞ্চ একটি মঞ্চ হিসেবে আত্মপ্রকাশের পর থেকেই লাগাতার SIR নিয়ে লড়াই করে চলেছে ও এই নিয়ে তার প্রবল বিরোধিতা ব্যক্ত করে

যুদ্ধের নেই ছুটি: হরমুজ প্রণালীর পর বাব-এল-মান্দেদ প্রণালী বন্ধ করে দিল হুথি

September 26, 2026 No Comments

ড্রোনের ঝাঁক: ১৯ সেপ্টেম্বর ২০২৬, শনিবার, সৌদি আরবের উত্তরে থাকা ইরাকে অবস্থিত ইরানের মদতপুষ্ট শিয়া মিলিশিয়া এবং সৌদি আরবের দক্ষিণে অবস্থিত ইয়েমেনের উত্তর ও উত্তর

One Week in Nepal

September 25, 2026 No Comments

It was almost 11 a.m. on September 7 when we reached the India–Nepal border. It was the first time I was crossing from India into

আর কত মৃত্যু হলে বদলাবে এই ব্যবস্থা?

September 25, 2026 1 Comment

২২ সেপ্টেম্বর ২০২৬-এ AIIMS Jodhpur-এর Anaesthesiology বিভাগের জুনিয়র রেসিডেন্ট ডাঃ রাজনরেশ যাদব-কে কর্মরত অবস্থায় অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। প্রকাশিত সংবাদ অনুযায়ী, তিনি ডিউটির সময়

নারী সুরক্ষায় আইন কি বলে?

September 25, 2026 No Comments

 

সাম্প্রতিক পোস্ট

নাগরিকের অধিকার হননকারী প্রতিটি পদক্ষেপ বাতিল হোক

Sangrami Gana Mancha September 26, 2026

যুদ্ধের নেই ছুটি: হরমুজ প্রণালীর পর বাব-এল-মান্দেদ প্রণালী বন্ধ করে দিল হুথি

Bappaditya Roy September 26, 2026

অভয়া আন্দোলনের দাবিগুলিকেই আজ নতুন সরকারের সামনে আনুষ্ঠানিকভাবে তুলে ধরলাম।

West Bengal Junior Doctors Front September 26, 2026

One Week in Nepal

Dr. Avani Unni September 25, 2026

আর কত মৃত্যু হলে বদলাবে এই ব্যবস্থা?

West Bengal Junior Doctors Front September 25, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

680324
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]