Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

জলাতঙ্ক রোগের প্রশিক্ষণ

IMG-20220318-WA0001
Dr. Dayalbandhu Majumdar

Dr. Dayalbandhu Majumdar

Eye Surgeon, Snake-bite resource person
My Other Posts
  • March 18, 2022
  • 8:21 am
  • No Comments

গত ১০ই মার্চ, বৃহস্পতিবার বেলেঘাটার আই ডি হাসপাতালে একটা প্রশিক্ষণ শিবির হল। আমিও একজন প্রশিক্ষণ প্রাপক হিসেবে উপস্থিত ছিলাম। কিসের প্রশিক্ষণ? জলাতঙ্ক রোগের প্রশিক্ষণ। এরকম নানান বিষয়েই বিভিন্ন সময়ে, সরকারী ভাবেই প্রশিক্ষণ দেওয়া হয়, আমার মত সরকারি চাকরীরত ডাক্তারদের। আমি নিজেই জেলায় জেলায় ঘুরে, ডাক্তার বাবুদের প্রশিক্ষণ দিয়েছি, সাপের কামড়ের উপর।

এই যে জলাতঙ্কের উপর প্রশিক্ষণ হল, এটা কিন্তু জাতীয় কর্মসূচী। এই জলাতঙ্ক প্রতিরোধের জাতীয় কর্মসূচী ব্যাপারটা আমার ঠিক জানা ছিল না। যে কোন প্রশিক্ষণই আমাদের জানা বোঝার জন্য উপকারী, সেটা বলার অপেক্ষা রাখে না। এই জলাতঙ্ক প্রতিরোধের ব্যাপারেও আমাদের কিছু কিছু ভুল ধারণা ছিল, ভালো করে শিখলাম। তবে কিনা আমার মতে এই প্রশিক্ষণ সাধারণ মানুষের মধ্যে ব্যাপক ভাবে ছড়িয়ে দেওয়া খুব জরুরী।

এই যে জলাতঙ্ক প্রতিরোধের প্রধান কাজটা হয়, কামড়ের পর তাড়াতাড়ি সাবান জলে ধুয়ে ফেললে। আসলে টিকা ইঞ্জেকশন ইত্যাদির থেকেও এই ধুয়ে ফেলাটা বেশী জরুরী। কিন্তু বাস্তবে দেখা যায়, এই সাবান জলে ধুয়ে ফেলা ব্যাপারটাই সব থেকে বেশী অবহেলিত হয়। আমরা হাসপাতালে কাজ করতে গিয়ে দেখেছি, কুকুর বিড়াল কামড়ের জায়গাটা ধুয়ে ফেলাটা যে অত্যন্ত জরুরী, এটা সাধারণ মানুষকে বোঝানোই যায় না।
পনের মিনিট ধুতে বললে এমন ভাবে তাকায় যেন ডাক্তারকে পাগল ভাবছে। তাছাড়া কুকুরের কামড় সাধারণত পায়ে হয়। বেশিরভাগ হাসপাতাল বা স্বাস্থ্য কেন্দ্রে পা ধোয়ার মত জায়গায় জলের কলটা থাকে না।

এখন সব সরকারী হাসপাতালে দামি দামি টিকা, সিরাম ইত্যাদি বিনা মূল্যেই দেওয়া হয়; কিন্তু এই পনের মিনিট ধুয়ে ফেলার ব্যাপারটা আদৌ দেখা হয় না।

কামড়ের জায়গা দ্রুত সাবান জলে ধুয়ে ফেলা, তারপর কামড়ের জায়গায় RIG অর্থাৎ জলাতঙ্কের সিরাম ইঞ্জেকশন দেওয়া, এই হল প্রাথমিক কর্তব্য। তারপর দুই হাতের উপরে, কাঁধের পাশে (Deltoid) দুটি টিকা দেওয়া হয়। টিকার নির্দিষ্ট দিন প্রথম টিকার দিন ধরে হিসাব করে লিখে দেওয়া হয়। প্রথম টিকার দিনটিকে শূন্য দিন বা Day Zero বলা হয়। এর পর তিন, সাত একুশ ও আঠাশ নম্বর দিনগুলিতে একই ভাবে দুটি করে টিকা দেওয়া হয়।

জলাতঙ্ক যেহেতু একশ শতাংশ মারণ রোগ, তাই এর প্রতিরোধ ব্যবস্থা অত্যন্ত জরুরী। জলাতঙ্ক হলে বাঁচার কোন সম্ভাবনা নেই, এজন্যই কামড়ের জায়গা ধুয়ে ফেলা থেকেই খুবই যত্ন নিয়ে প্রতিরোধ ব্যবস্থা নিতে হবে।

এবার বলি, এই জলাতঙ্ক প্রতিরোধের জাতীয় কর্মসূচী ব্যাপারটা আমাকে কেন হতাশ করেছে। আমরা গত বারো-চোদ্দ বছর লাগাতার ভাবে বলে যাচ্ছি যে, সাপের কামড়েও হাজার হাজার মানুষ মারা যান। সরকারী হিসেবেই শুধু মাত্র আমাদের রাজ্যে বছরে তিনশ-র বেশী মানুষ সাপের কামড়ে মারা যান। আমরা সমীক্ষা করে দেখিয়েছি যে, এই সাপের কামড়ে মৃত্যু সংখ্যা বছরে আড়াই হাজার থেকে তিন হাজার। এদিকে জলাতঙ্ক রোগে বছরে কুড়ি জন মানুষ মারা যান। তবুও আমাদের দেশের নীতি নির্ধারক বড় বড় কর্মকর্তার কাছে সাপের কামড়ের থেকেও জলাতঙ্ক বেশী গুরুত্বপূর্ণ মনে হয়েছে।

জলাতঙ্ক রোগ গুরুত্ব পেয়েছে, তাতে আমাদের বলার কিছুই নেই। কিন্তু তার থেকে পনের গুণ বেশী মানুষ মারা যায় যে কারণে, তাকে কেন অবহেলা করা হচ্ছে। এখানে উল্লেখ করাটা অপ্রয়োজনীয় নয় যে, বিশ্বস্বাস্থ্য সংস্থা ২০০৯ সালেই সাপের কামড়কে একটি “Neglected Tropical disease” বলে চিহ্নিত করেছে। জলাতঙ্ক কিন্তু ঐ তালিকায় নেই। সাপের কামড়ে গ্রামের চাষী, মজুর, জেলে এসব প্রান্তিক মানুষেরা মূলত মারা যান, এজন্যই কি এই ব্যাপারটা এত অবহেলিত?

PrevPreviousবয়ঃসন্ধি- সমস্যা ও সচেতনতার পাঠ
Nextইউক্রেন ফেরত ডাক্তারি ছাত্রছাত্রীদের দুরবস্থা প্রসঙ্গেNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

“পথে এবার নামো সাথী”

July 20, 2026 No Comments

প্রতি ১০০ জন ভোটারের মধ্যে প্রায় ৯৩ জন এবারের বিধানসভা নির্বাচনে ভোট দিয়েছেন। রাজ্যের ইতিহাসে এটি সর্বকালীন রেকর্ড। কেন মানুষের মধ্যে এবার ভোটদানের এত উৎসাহ

আমরা কি শুধু পেট ভরাচ্ছি?

July 20, 2026 No Comments

১৩ জুলাই ২০২৬ ফেসবুক লাইভে আলোচিত।

আবার ফিরেছে ওরা ধরণীর নীড়ে ……(৫ ও ৬)

July 19, 2026 4 Comments

এক সময় খবরের কাগজের অনেক খবরের ভিড়ে ছোট্ট কয়েক কলমের কিছু বিজ্ঞাপন থাকতো যার শিরোনাম — নিরুদ্দিষ্টের প্রতি পত্র অর্থাৎ বাড়ি থেকে হারিয়ে যাওয়া মানুষের

এই হল মোদির ভারত!

July 19, 2026 1 Comment

একদিকে দিল্লির যন্তর মন্তরে – প্রচন্ড গরমে, খোলা আকাশের নিচে বসে আছে দেশের লক্ষ লক্ষ বিক্ষুব্ধ ছাত্রদের কণ্ঠস্বর হয়ে শত শত ছাত্রছাত্রী। যাঁদের জীবন যৌবন

Najma’s Bitto and Bitto’s Najma

July 19, 2026 No Comments

Najma’s Bitto Sometimes, or rather many times, memories, thoughts and experiences lie quietly tucked into a forgotten corner of the mind’s closet for years together,

সাম্প্রতিক পোস্ট

“পথে এবার নামো সাথী”

Kanchan Sarker July 20, 2026

আমরা কি শুধু পেট ভরাচ্ছি?

Doctors' Dialogue July 20, 2026

আবার ফিরেছে ওরা ধরণীর নীড়ে ……(৫ ও ৬)

Somnath Mukhopadhyay July 19, 2026

এই হল মোদির ভারত!

Parichay Gupta July 19, 2026

Najma’s Bitto and Bitto’s Najma

Dr. Vikas Bajpai July 19, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

652429
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]