রাত একটা। অর্ধেক মরেছি আমি,
পা দুটো রেখেছে এক সরলরেখায় ,
পিটিয়ে হাতুড়ি দিয়ে
পেলভিস ,মাজা ভেঙ্গে পঙ্গু করে ।
পুরোপুরি মৃত্যু দিক , অসহ্য যন্ত্রণা
লক্ষ মাইল হাঁটবার স্বপ্ন
আবার শুরু হবে
নতুন জন্মের পর ।
ভয় হচ্ছে এখন কি বলবে ফের হামাগুড়ি দিতে?
পিছোতে হবে ত্রিশ লাখ বছর,
মাথা নীচু ঘাড় নীচু ,
রাজি নয় এ মানবীশরীর চতুষ্পদ হতে।
ছবিঃ প্রখ্যাত শিল্পী অনিকেত মিত্র
পা দুটো রেখেছে এক সরলরেখায় ,
পিটিয়ে হাতুড়ি দিয়ে
পেলভিস ,মাজা ভেঙ্গে পঙ্গু করে ।
পুরোপুরি মৃত্যু দিক , অসহ্য যন্ত্রণা
লক্ষ মাইল হাঁটবার স্বপ্ন
আবার শুরু হবে
নতুন জন্মের পর ।
ভয় হচ্ছে এখন কি বলবে ফের হামাগুড়ি দিতে?
পিছোতে হবে ত্রিশ লাখ বছর,
মাথা নীচু ঘাড় নীচু ,
রাজি নয় এ মানবীশরীর চতুষ্পদ হতে।
ছবিঃ প্রখ্যাত শিল্পী অনিকেত মিত্র









