এক বছরের শাস্তিমূলক পোস্টিং হিসাবে মেধাতালিকা অমান্য করে আমাকে পুরুলিয়া, দেবাদাকে মালদা পাঠানো হয়েছিলো, এগারো মাস পর কোর্টরুমে জয় এলো, গতকাল হাইকোর্ট, সরকারের প্রতিহিংসামূলক আচরণ প্রমাণ করে দিলেন ।
আমার আর দেবাদাকে মেধা তালিকায় কাউন্সেলিং করে পাওয়া হাসপাতালে পোস্টিংয়ের নির্দেশ দিলেন।
খুশি হয়েছি কিন্তু উচ্ছাস নেই, মানুষ প্রতিনিয়ত হারছে সেখানে এই জয়ের আনন্দ নেই কিন্তু তাৎপর্য কম নয়, যদিও এতে আমাদের প্রতিবাদী, প্রেমিক সুলভ আচরণের পরিবর্তন হবে না।
পৃথিবীর যেখানেই প্রাণ আছে, সেবা করার সুযোগ আছে, রোগী আছে, সেখানে পাঠালে আপত্তি নেই, একটাই বলার লাল চোখ দেখাবেন না, আমরা ভয় পাইনা, এক ফোঁটা ক্ষমতার লোভে ভোটে জিততে, হেরে যাওয়া মানুষের পক্ষে দাঁড়ানো সৈনিকদের দুর্বল ভাববেন না ।
আমরা যুদ্ধক্ষেত্রে থাকা মানুষ, আমরা হারি না।
সব্বাইকে অভিনন্দন যারা এই লড়াইয়ে পাশে ছিলেন আছেন, থাকবেন।
এ জয় আপনাদের, এ জয় অভয়ার, অভয়াদের ❤️✊🏻












