Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজ, চিকিৎসক নিগ্রহ: গাফিলতি কার? জানা যাক আসল সত্য!

WhatsApp Image 2024-05-05 at 5.01.58 PM
West Bengal Doctors Forum

West Bengal Doctors Forum

Doctors' organisation striving for Work-place Safety & Universal Health Care.
My Other Posts
  • May 6, 2024
  • 7:43 am
  • No Comments

আজ ৫ই মে,২০২৪ ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামের একটি প্রতিনিধি দল তমলুক মেডিকেল কলেজের আক্রান্ত সিনিয়র রেসিডেন্টদের সঙ্গে দেখা করে। প্রতিনিধি দলে ছিলেন সঞ্জয় হোম চৌধুরী, পুণ্যব্রত গুণ, মৃন্ময় বেরা, সৌম্য কান্তি পন্ডা এবং রাহুল দেব বর্মন।

আমরা কথা বলে যা জানতে পারি, তা এতদিন যা মনে হয়েছে, তার থেকে আলাদা। চিকিৎসার গাফিলতিতে রোগীর মৃত্যু হয়েছে এবং চিকিৎসক মার খেয়েছেন এমনটা নয়।

২রা মে, ২০২৪, রাত ৯টা নাগাদ একজন রোগী রোড ট্রাফিক এক্সিডেন্ট-এর পর ভর্তি হন। তার জিসিএস ১৫/১৫ ছিল। মাথার সিটি স্ক্যান স্বাভাবিক ছিল। মদের গন্ধ পাওয়া যাচ্ছিল। বুকে ও পেটে ক্লিনিক্যালি কোন অস্বাভাবিকতা পাওয়া যায়নি। তিন মাস ধরে হাসপাতালে এক্স-রে হয় না। তাই বুকের এক্সরে করা যায়নি।

ভর্তি হওয়ার কিছু সময় পরে রোগী বেড থেকে উধাও হয়ে যান। বারোটা নাগাদ রোগী অ্যাবস্কন্ডিং রিপোর্ট করা হয়। কিছু ঘন্টা পর কিছু লোক নিয়ে এসে রোগীকে আবার আগের বেডে শুইয়ে দেন, এবারে রোগী কিন্তু মৃত। ওয়ার্ডে কর্তব্যরত ছিলেন ডা. সুদীপ পাল। তাঁর ওপর চিকিৎসায় গাফিলতির অভিযোগ দিতে থাকে মারমুখী ১৫-২০ জন। পিছনের গেট দিয়ে বেরিয়ে ডা সুদীপ পাল যখন হোস্টেলে ফিরছেন, তখন তাঁর ওপর ইট এবং বাঁশ দিয়ে আঘাত করে মাথা ফাটিয়ে দেওয়া হয়। বাধা দিতে আসেন ডা সায়ন চক্রবর্তী, তিনিও প্রহৃত হন। সায়ন ঠোট ও চোয়ালে ব্যাথার জন্য এখনো তরল পানীয় খাবার ছাড়া কিছু খেতে পারছেন না। সুদীপের মোবাইল ফোনও পেশেন্ট পার্টি ছিনিয়ে নিয়ে যায়।

মৃত রোগীকে পোস্টমর্টেমে পাঠানো হয়েছিল, সেখানে তার নিউমোথোরাক্স পাওয়া যায়। রোগীকে নিয়ে তার বাড়ির লোক চলে না গেলে চিকিৎসক চিকিৎসা করার সুযোগ পেতেন।

পুলিশ অভিযোগ জমা নিয়েছে – FIR at Tamluk PS dated 2/5/24 vide FIR No. 0394
Under sections –
143, 186,341,332, 333, 353, 323, 325, 326, 448, 307, 34 and West Bengal Medicare Act of 2009. কিন্তু এখনো পর্যন্ত মাত্র তিনজন অভিযুক্তকে ধরা হয়েছে। কলেজ কর্তৃপক্ষ সিসিটিভি ফুটেজ দেননি – দিলে শনাক্তকরণে সুবিধা হতো বৈকি!

৪৮ ঘন্টা কর্মবিরতির পর মানুষের চিকিৎসার কথা ভেবে কাজে ফিরে গেছেন সিনিয়র রেসিডেন্ট এবং অন্যান্যরা। কিন্তু সুরক্ষার জন্য তাঁরা যে যে ব্যবস্থা দাবি করছেন তার কোনোটাই পূরণ হয়নি। কলেজ ও জেলা প্রশাসন এখনো নিরাপত্তার কোনো সুনির্দিষ্ট ব্যবস্থা করতে পারেনি।

মঙ্গলবার ৭ই মে কলেজ কাউন্সিলের মিটিং এর অপেক্ষা করছেন আন্দোলনরত ডাক্তাররা।

ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরাম সমস্ত চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, সাধারণ মানুষ ও মিডিয়ার বন্ধুদের কাছে আহ্বান করছে যে প্রতিটি দোষী যতক্ষণ না গ্রেফতার হচ্ছে ও যথাযথ শাস্তি পাচ্ছে, যতক্ষণ না হাসপাতাল তথা কাজের জায়গায় নিরাপত্তা সুনিশ্চিত করা হচ্ছে, নামকাওয়াস্তে বাঙের ছাতার মতন সুপার স্পেশালিটি হাসপাতাল বা মেডিক্যল কলেজ না খুলে আগে যেগুলো আছে তাতে পরিষেবা দেওয়ার ন্যূনতম ব্যবস্থা করার দাবীতে আমাদের সাথে থাকুন, পাশে থাকুন।

PrevPreviousপ্রতিদ্বন্দ্বী
Nextচিকিৎসকের বিচক্ষণতায় নতুন জীবন ষাটোর্ধ মহিলারNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

Bacteria Sacrifice Themselves for Each Other?

August 4, 2026 No Comments

কে গুণ্ডা? কাকে দমন করতে চায় রাজ্য?

August 4, 2026 No Comments

রাজ্যে নতুন সরকার গড়তে না গড়তেই নাগরিকের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিতে এক নতুন ভয়ঙ্কর গুণ্ডা দমন আইন এনেছে বিজেপি সরকার। আপাতত সেটি আদালতের বিচারাধীন। আইনটির

স্বাস্থ্য; নতুন সরকারের কাছে আমাদের প্রত্যাশা ও বাস্তব

August 4, 2026 No Comments

২৭শে জুলাঈ ২০২৬ ফেসুবুক লাইভে আলোচিত।

শালীন আনুগত্য বনাম অশালীন প্রতিবাদ

August 3, 2026 2 Comments

দুর্নীতি, স্বাস্থ্য ক্ষেত্রে চরম অব্যবস্থা এবং লিঙ্গবৈষম্যের বিরুদ্ধে দীর্ঘ দিন ধরে জমতে থাকা ক্ষোভ একটি ভয়াবহ ধর্ষণ ও হত্যাকে কেন্দ্র করে আসমুদ্র হিমাচল তোলপাড় করে

২৭ লক্ষ ডিলিটেড ভোটার: প্রতিবাদে সংগ্রামী গণমঞ্চ

August 3, 2026 No Comments

১-০৮-২০২৬ গত ৩০ শে জুলাই সংগ্রামী গণমঞ্চের একটি প্রতিনিধিদল রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের সাথে ট্রাইব্যুনালে আবেদন করে অপেক্ষারত ২৭ লক্ষ মানুষের ভবিষ্যৎ নিয়ে এবং ট্রাইব্যুনালগুলোর

সাম্প্রতিক পোস্ট

Bacteria Sacrifice Themselves for Each Other?

Satya Sagar August 4, 2026

কে গুণ্ডা? কাকে দমন করতে চায় রাজ্য?

Parichay Gupta August 4, 2026

স্বাস্থ্য; নতুন সরকারের কাছে আমাদের প্রত্যাশা ও বাস্তব

Dr. Punyabrata Gun August 4, 2026

শালীন আনুগত্য বনাম অশালীন প্রতিবাদ

Gopa Mukherjee August 3, 2026

২৭ লক্ষ ডিলিটেড ভোটার: প্রতিবাদে সংগ্রামী গণমঞ্চ

Sangrami Gana Mancha August 3, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

657994
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]