Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

বিপদ কালেতে মোরা হাত জোড় করি, ​বিপদ কাটিলে পুনঃ নিজ মূর্তি ধরি।

64eolg2o_nursehitdoctorpanchkula_625x300_15_July_20
Dr. Koushik Lahiri

Dr. Koushik Lahiri

Dermatologist
My Other Posts
  • February 19, 2022
  • 8:55 am
  • No Comments

“বিপদ কালেতে মোরা হাত জোড় করি,
​বিপদ কাটিলে পুনঃ নিজ মূর্তি ধরি।
​অসময়ে চিকিৎসককে বন্ধু বটে কই,
সুসময়ে দেখা হলে মুখ ফিরে লই !” ​–জসীমউদ্দীন

​৪ জুলাই ​

​আমার ডিউটি ছিল দুপুর দুটো থেকে। হ্যান্ডওভার নেওয়ার ​সময় শুনলাম কিছুক্ষণ আগেই বছর দশেকের একটি ছেলে এসেছে জ্বর আর শ্বাসকষ্ট নিয়ে, মেডিকেল অফিসার বাচ্চাটিকে দেখেন এবং পেডিয়াট্রিশিয়ানকে ডাকেন। পেডিয়াট্রিশিয়ান প্রায় সঙ্গে সঙ্গেই এসে যান, এবং জরুরি ভিত্তিতে চিকিৎসা শুরু করেন, কিন্তু তাঁর সব চেষ্টা ব্যর্থ করে বাচ্চাটি মারা যায়।

ভাঙচুর শুরু হয় প্রায় সঙ্গে সঙ্গেই। আমরা প্রায় পালিয়ে চলে যাই দোতলায়। পুলিশ আসে, স্থানীয় বিধায়ক আসেন। ডেথ সার্টিফিকেট দেওয়া হয়, পার্টি কমপ্লেন লেটার দেয়, সুপার সেটা গ্রহণ করেন এবং কথা দেন যে তদন্ত হবে। আমরা নিচে নেমে আসি এবং আবার এমার্জেন্সিতে ডিউটি শুরু করি।

মিনিট পাঁচ-দশের মধ্যে আবার ​প্রচুর লোক ফিরে আসে, এবং পুলিশের সামনেই শুরু হয় হুমকি, তর্কাতর্কি, ধাক্কা ধাক্কি।

এক মহিলা আমাকে দেখিয়ে বলেন, -তুই ছিলি না, তুই দেখছিলি না ছেলেটাকে? খুন করে দিলি?

আমি কোনোরকমে বলার চেষ্টা করলাম, যে আমার ডিউটি শুরু হয়েছে দুটোর পর, কিন্তু তার আগেই আরো দুই মহিলা আমার ওপর চড়াও হলেন, আমার চুল ধরে টানতে টানতে নিয়ে গেলেন ঘরের কোনে, আমার শাড়ি ধরে টানছিলেন আরো একজন, চোখ থেকে ছিটকে পড়লো আমার চশমা, সব ঝাপসা ​ হয়ে গেলো।.. জ্ঞান হারাবার আগে,আমার ছেলেটার মুখ মনে পড়লো, ওরও বয়েস দশ…

​“​আমার ডান হাত রড দিয়ে গুঁড়িয়ে দেবে,
আমি বাম হাতে স্টেথো আঁকড়ে থাকবো।
আমার পা দুটি লাঠির আঘাতে পিষে দেবে,
আমি ক্রাচে ভর দিয়ে ও.টি. তে দাঁড়াবো।
আমার বুকে-পেটে অসহ্য পদাঘাত হানবে,
আমি এমার্জেন্সিতে অতন্দ্রপ্রহরী থাকবো।
আমার রক্তে উন্মত্ত হোলি খেলা খেলবে,
​
আমি ব্যাণ্ডেজ মাথা‌য় তোমাকে রক্ত চালাবো।”​
​-প্রমোদ রঞ্জন রায় ​

২ অগাস্ট
হোয়াটস্যাপ আপডেট
​(একটি জেলা সদরের মেডিকেল কলেজ থেকে)​

​রাত এগারোটার একটু পরে ​একজন chronic renal failure patient emergency তে আসে,​ u​rea 140, creatinine 10 w​ith respiratory failure… ​Emergency ​Room ​এ Intern attend করে I ​

Medicine ward-এ ফোন করে জানা যায় কোন বেড নেই… ​ইন্টার্ন ছেলেটি patient -কে observation-এ রাখে… ​বাড়ির লোকজনকে বলে বেড ফাঁকা হলেই admission নিয়ে নেবে…​বাড়ির লোক তখন থেকেই ঝামেলা শুরু করে
​

…​অনেক লোকজন ছিল…​in the meantime patient খারাপ হয়…​Intern ছেলেটি তাড়াতাড়ি ট্রলি বন্দোবস্ত করে রোগীকে ward-এ shift করে…​w​ard-এ যাওয়ার পর patient expire করে…​এরপর পার্টি ER এসে ছেলেটির গায়ে হাত তোলে…​ছেলেটি কোনমতে পালিয়ে গিয়ে paediatric ward-এর একটা টয়লেটে ঢুকে দরজা বন্ধ করে দেয়…​

পার্টি পেছন পেছন ছুটে যায়…​ওয়ার্ডের দরজা ভাঙার চেষ্টা করে…ওয়ার্ডের নার্স, আয়া মাসি আর ভর্তি হওয়া বাচ্চার মায়েরা ভেতর থেকে দরজায় পিঠ ঠেকিয়ে সেটা আটকায়…ওয়ার্ডে কর্মরত মহিলা ডাক্তাররা রোগীর বেডে শুয়ে পড়েন, পেশেন্ট সেজে, প্রাণভয়ে…দরজা ভাঙেনি…ভাঙতে পারলে একজন ডাক্তারের অবধারিত মৃত্যু হতো…​যাই হোক ছেলেটি বাঁচার জন্য টয়লেটের ভেতর থেকে হস্টেলে বন্ধুদের ফোন করে…​তারপর গোটা হস্টেলের শ’দুয়েক ছেলে ছুটে আসে…​একটা খণ্ডযুদ্ধ শুরু হয় পার্টি আর ছেলেদের…​এর মধ্যে মিডিয়া এসে পড়ে… চিকিৎসক এবং সাংবাদিক সহ বেশ কিছু মানুষ আহত হন…

PrevPreviousসরকার ডেন্টাল সার্জেনদের সমস্যার দিকে নজর দিক
Nextডেন্টাল সার্জেনদের জন্য সরকারী চাকরি নেই??!!Next
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

মনে পড়ে গেল কাদম্বিনী বসুর কথা

August 26, 2026 No Comments

১

সংগ্রামী গণ মঞ্চের প্রেস বিজ্ঞপ্তি

August 26, 2026 No Comments

২৫ আগস্ট ২০২৬ আগস্ট মাসের ১ তারিখে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আচমকাই ঘোষণা করলেন ওনার কাছে খবর আছে যে ২৭ লক্ষ ডিলিটেড ভোটারের মধ্যে মাত্র ৭ লক্ষ

পশ্চিমবঙ্গে সরকারি ডাক্তারের চাকরি শুধু একটা চাকরি নয়, একটা রোমাঞ্চকর অভিযান,

August 26, 2026 No Comments

ক’দিন আগে একখান পোস্টে বলেছিলাম, সরকারি চাকরি করব না। সেই সূত্রে একটা প্রশ্নের সামনে দাঁড়িয়েছি, সবাই যদি দায় ঝেড়ে ফেলে, তাহলে সরকারি স্বাস্থ্যব্যবস্থা চলবে কীভাবে!

ইন্দাস থেকে যাদবপুর : আক্রান্ত ন্যায়, স্বাধীনতা, মুক্তচিন্তা , এরপরেও কি হিন্দু-মুসলমান করব??

August 25, 2026 No Comments

নতুন সরকার ক্ষমতায় আসার পর বাংলার মনীষী, সংস্কৃতি ও শিক্ষাঙ্গনের উপর লাগাতার গৈরিক হামলা ঘটেই চলেছে। বাঁকুড়ার ইন্দাসে সিজেপি-র সমর্থকের বাবাকে বাড়িতে ঢুকে পিটিয়ে মারা,

অনিরুদ্ধ কর: লাস্ট অফ দ্যা মোহিক্যান্স

August 25, 2026 1 Comment

কাজের চাপে একটা দিন দেরি হয়ে গেল। লেখাটা কাল দেওয়ার ছিল। স্বাস্থ্য দপ্তরের প্রশাসক মানেই যে স্টিরিওটাইপ ছবিটা ভেসে ওঠে সেটা এমন একটা লোকের ছবি

সাম্প্রতিক পোস্ট

মনে পড়ে গেল কাদম্বিনী বসুর কথা

Dr. Samudra Sengupta August 26, 2026

সংগ্রামী গণ মঞ্চের প্রেস বিজ্ঞপ্তি

Sangrami Gana Mancha August 26, 2026

পশ্চিমবঙ্গে সরকারি ডাক্তারের চাকরি শুধু একটা চাকরি নয়, একটা রোমাঞ্চকর অভিযান,

Dr. Subhanshu Pal August 26, 2026

ইন্দাস থেকে যাদবপুর : আক্রান্ত ন্যায়, স্বাধীনতা, মুক্তচিন্তা , এরপরেও কি হিন্দু-মুসলমান করব??

Parichay Gupta August 25, 2026

অনিরুদ্ধ কর: লাস্ট অফ দ্যা মোহিক্যান্স

Dr. Samudra Sengupta August 25, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

670137
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]