Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

কেন্দ্রীয় বাজেট ২০২২: ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামের প্রাথমিক প্রতিক্রিয়া

wbdflogo
Doctors' Dialogue

Doctors' Dialogue

আমরা ডাক্তার। কারও কাছে আমরা ভগবান। আবার কেউ ভাবেন আমরা মৃত্যুদূত। কারও আমাদের প্রতি অগাধ বিশ্বাস। কেউ ভাবেন সবটাই ব্যবসা।
My Other Posts
  • February 2, 2022
  • 2:29 am
  • One Comment

(আরো বিশদে জানা ও আলোচনার পর বিস্তারিত বক্তব্য জানানো হবে।)

একটা সংক্রামক ব্যাধির অতিমারী – যার প্রকোপ এখনও পুরোপুরি কাটেনি এবং অর্থনীতির উপর যার প্রভাব দীর্ঘমেয়াদি নিঃসন্দেহে, যাতে দেশের স্বাস্থ্যব্যবস্থার নড়বড়ে চেহারা বেআব্রু হয়ে গিয়েছে, শিক্ষাব্যবস্থার শিকড় ছিঁড়ে গিয়ে আস্ত এক প্রজন্মের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে গিয়েছে – সেই বিশেষ মুহূর্তে দাঁড়িয়ে এই বাজেটকে হতাশজনক বললেও কম বলা হয়।

এই বিশেষ ঐতিহাসিক প্রেক্ষিত মনে রেখেই বলি, প্রাথমিক ভাবে আমরা মনে করি আজকের ঘোষিত বাজেট স্বাস্থ্য ও শিক্ষার জন্য একটি হতাশাজনক বাজেট।

মনে রাখতে হবে, শিক্ষাহীন নাগরিক দেশের অর্থনীতিকে পিছিয়ে দেয়! এর সঙ্গে অসুস্থতা যোগ হলে সার্বিক অর্থনীতির পক্ষে তা ভয়াবহ। দুর্বল স্বাস্থ্য ব্যবস্থার কারণে আমরা সম্প্রতি যে কোভিড অতিমারীজনিত দুর্যোগের মুখোমুখি হয়েছি তার পর মানুষের স্বনির্ভরতা ও সক্ষমতার বৃদ্ধির দিক থেকে বিচার করলে সরকারের এই আচরণ – যা বাজেটে প্রতিফলিত – দায়িত্বজ্ঞানহীন।

স্বাস্থ্যকে অধিকারমুখী (Health as a Right) না করে ইন্সুরেন্সমুখী করার অর্থ স্বাস্থ্য ব্যবস্থা থেকে ধীরে ধীরে সরকারের দায় লাঘব করা। তদুপরি, সরকারি স্বাস্থ্যব্যবস্থার পরিবর্তে ইন্সিওরেন্স বেসড পরিষেবা শিরোধার্য হলে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদেরও কর্পোরেট কর্মী বানিয়ে তাদের আয়ের ও কর্মস্থানে পেশার অধিকার খর্ব করার সম্ভাবনা থাকবে। সাধারণ মানুষের স্বাস্থ্যের পক্ষে এই ব্যবস্থা যতখানি বিপজ্জনক, কর্পোরেট মালিকের বাণিজ্যের পক্ষে তা ততোখানিই সুবিধের।

সকলের জন্য স্বাস্থ্য, নিদেনপক্ষে ওই পথের দিকনির্দেশকারী শ্রীনাথ রেড্ডির নেতৃত্বাধীন উচ্চস্তরীয় বিশেষজ্ঞ দলের সুপারিশ অনুযায়ী ২০১৭-র মধ্যে ২.৫% এবং ২০২২-এর মধ্যে জিডিপির ন্যুনতম ৩.৫% স্বাস্থ্যখাতে সরকারের খরচ স্বপ্নই থেকে গেল। এমনকি ২০১৭-র জাতীয় স্বাস্থ্য নীতি জিডিপির যে ২.৫% স্বাস্থ্যখাতে খরচ করার কথা বলেছিল তাও গুরুত্ব পেল না।

স্বাস্থ্যকে আরো বেশী করে কর্পোরেটমুখী করার সমস্ত সম্ভাবনা নিহিত রয়েছে এই বাজেট প্রচেষ্টায়। মধ্য, ছোট ও প্রান্তিক ব্যক্তিকেন্দ্রিক স্বাস্থ্যকেন্দ্রগুলো ধুঁকছে এবং আগামীতে আরো বেশী করে ধুঁকবে।

বিগত দু’বছর ধরে স্বাস্থ্যব্যবস্থাকে সচল রাখতে গিয়ে আত্মবলিদান দেওয়া স্বাস্থ্যকর্মীদের পরিবারের জন্য ক্ষতিপূরণের কোনো ঘোষণা না থাকা আমাদের হতাশ করেছে।

মানসিক রোগের জন্য ২৩ টি টেলিকন্সাল্টেশন কেন্দ্রের ঘোষণাকে স্বাগত, কিন্তু ভারতের মতো সুবিশাল দেশের মানসিক রোগের মহামারীতে ২৩টি সেন্টার কতদূর সমস্যার সমাধান করবে সেটা বলা মুশকিল।

অবশ্য এই বাজেটের পর আরো আরো বেশী দেশবাসী ও কোভিড যোদ্ধা মানসিকভাবে অসুস্থ হয়ে পড়তে পারেন। তাঁদের আরও উন্নত মানসিক স্বাস্থ্য-পরিষেবার দরকার লাগবে। তার জন্যই সম্ভবত এই আগাম উদ্যোগ!

PrevPrevious“মুঝসে দোস্তি করোগে?”
NextTravel Accounts and Indian Medicine and Surgery through Travelling Gaze – 17th-19th CenturyNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Nirmalyakumar Majumder
Nirmalyakumar Majumder
4 years ago

We are Alice in the Wonderland — after all this budget looks like a NOBEL wishing thesis — GOD permitting — BE IT

0
Reply

সম্পর্কিত পোস্ট

তোমার ভেতর আমার উড়ান, রৌদ্রডানা

September 14, 2026 No Comments

সেই কলেজ জীবনের ঝোড়ো দিন, যখন আমি ‘দিমাগী নকশাল’, আদর্শের চোখে স্বপ্ন দেখি সাম্য সমাজ গড়ব, দেশ গড়ব। ভালোবাসা ভরেছিল বুকে। মানুষের প্রতি ভালোবাসা, আর্তের

আদর্শ বাল বিদ্যালয়/ স্কুল যখন জিতে যায়

September 14, 2026 No Comments

স্বাধীনতার আশি বছরে সরকারি স্কুলগুলোর ক্রমবর্ধমান সংকট নিয়ে আলোচনা অব্যাহত। সাম্প্রতিক সময়ে এই আলোচনা আরো গতি পেয়েছে সংসদে সরকার কর্তৃক প্রকাশিত দুটি তথ্যে।প্রথমটি হল ভারতে

বাঙালিকে শাসনের অধিকার এরা পায় কি করে?

September 13, 2026 No Comments

একটা ভোটে জিতে সরকার গড়ার পর হাতির পাখনা মেলার মতো অবস্থা হয়েছে শুভেন্দু অধিকারীর দল ও সরকারের। যেমন রাজ্যের শাসক দল, তেমন রাজ্যের সরকার। দুটোরই

শব্দে জব্দ

September 13, 2026 No Comments

বিজ্ঞান ও পরিবেশ আন্দোলন: পশ্চিমবঙ্গে সিপিআইএমের গণ সংগঠন ‘ বিজ্ঞান মঞ্চ ‘ ছাড়াও বেশ কিছু বিজ্ঞান সংগঠন উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ বিজ্ঞান বিষয়ে মাঠে ময়দানে নেমে

শারদোৎসব… ইয়ে… সরি, সরি দুর্গাপুজো

September 13, 2026 No Comments

পৃথিবীতে আপাতত একটাই কাজ বাকি আছে। শারদোৎসব… ইয়ে… সরি, সরি দুর্গাপুজো। আমরা আবার প্রকাশনীর পক্ষ থেকে পুজোয় বুক স্টল করি। রাগ করবেন না প্লিজ৷ রোজ

সাম্প্রতিক পোস্ট

তোমার ভেতর আমার উড়ান, রৌদ্রডানা

Pallab Kirtania September 14, 2026

আদর্শ বাল বিদ্যালয়/ স্কুল যখন জিতে যায়

Suman Kalyan Moulick September 14, 2026

বাঙালিকে শাসনের অধিকার এরা পায় কি করে?

Parichay Gupta September 13, 2026

শব্দে জব্দ

Bappaditya Roy September 13, 2026

শারদোৎসব… ইয়ে… সরি, সরি দুর্গাপুজো

Dr. Aindril Bhowmik September 13, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

675231
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]