Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট এর উদ্যোগে নাগরিক কনভেনশন

Oplus_16908288
Medical College Kolkata Students

Medical College Kolkata Students

Democratic students of the oldest medical college of India.
My Other Posts
  • April 18, 2025
  • 8:11 am
  • No Comments
এপ্রিল ১৬, ২০২৫
আজ আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট এর উদ্যোগে নাগরিক কনভেনশন এর কিছু মুহূর্ত। আন্দোলনের গতিপ্রকৃতি ও ভবিষ্যত আন্দোলনের রূপরেখা নিয়ে মতবিনিময় ছিল এই কনভেনশনের মূল উদ্দেশ্য।
কনভেনশনে অভয়ার হতভাগ্য বাবা-মা উপস্থিত ছিলেন। আট মাস পরেও তাদের যন্ত্রণা, বিচার না পাওয়ার আর্তি আমাদের লড়াই এর শপথ কে আরও দৃঢ় করার জন্য সংকল্পবদ্ধ করে।
উপস্থিত ছিলেন জহর সরকার, বোলান গাঙ্গুলী, মিরাতুন নাহার, বরিষ্ঠ আইনজীবী পার্থসারথি সেনগুপ্ত, সাংবাদিক সুমন চট্টোপাধ্যায়, আইনজীবী শামীম আহমেদ, বিভিন্ন ডাক্তারি, নার্স ও শিক্ষক শিক্ষিকা সংগঠনের প্রতিনিধি, নারী আন্দোলনের কর্মী, মেডিকেল পড়ুয়া , জুনিয়র ডাক্তাররা সহ বহু সহযোদ্ধা, সহনাগরিকেরা ।
আলোচনা, মতবিনিময় হল আন্দোলনের ভবিষ্যত রূপরেখা নিয়ে। অভয়ার ন্যায়বিচারের দাবিতে আইনি লড়াই, রাজপথের লড়াই, স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতির ঘুণধরা ব্যবস্থা বদলের লড়াই, বঞ্চিত যোগ্য শিক্ষক শিক্ষিকাদের ন্যায্য আন্দোলনের পাশে দাঁড়ানোর অঙ্গীকার থেকে শুরু করে অনেক কথাই উঠে এল আজকের কনভেনশন থেকে। আমরা আগামী দিনের কর্মসূচিতে তার প্রয়োগের চেষ্টা করব।
এছাড়াও, আন্দোলনের বিভিন্ন সমালোচনা নিয়ে আমাদের কি বক্তব্য/ উত্তর তা আমরা সামনে রেখেছি। পূর্বনির্ধারিত অঙ্গীকার অনুযায়ী, আন্দোলনের জন্য সাধারণ মানুষ যে বিপুল অর্থসাহায্য আমাদের করেছিলেন তার জমা খরচের হিসেব ও সামনে রাখা হয়েছে। বিভিন্ন ভবিষ্যত কর্মসূচি সম্পর্কেও আমরা আমাদের বক্তব্য রেখেছি। ( গোটা অনুষ্ঠানের ভিডিও এই লিঙ্ক এ গিয়ে দেখতে পারেন, মতামত জানাতে পারেন।
লিঙ্ক: https://www.facebook.com/share/v/18rHNtWKsK/?mibextid=wwXIfr
WBJDF এর অফিসিয়াল ওয়েবসাইট টিও আজ কনভেনশন এর মঞ্চ থেকে আমরা প্রকাশ করলাম। আপনারা এই লিঙ্ক এ গিয়ে ওয়েবসাইট টি দেখতে পারেন।
লিঙ্ক: https://www.wbjdf.com/
এছাড়াও আমরা মুর্শিদাবাদ মালদার সাম্প্রদায়িক দাঙ্গাবিধ্বস্ত এলাকায় মেডিকেল টিম পাঠানোর যে পরিকল্পনা করেছি তাও কনভেনশন থেকে জানিয়েছি। আমাদের বাংলা রবীন্দ্র নজরুলের বাংলা, লালন ফকিরের বাংলা। এই বাংলায় যারা ধর্মীয় বিভাজনের রাজনীতি করতে চাইবে, ধর্মজিগির তুলে প্রতিবেশীর বিরুদ্ধে প্রতিবেশীকে লড়িয়ে দিতে চাইবে তাদের বিরুদ্ধে দাঁড়ানো আমাদের নাগরিক কর্তব্য। ফলত সম্প্রীতির বার্তা নিয়ে এবং দাঙ্গাবিধ্বস্ত এলাকায় আক্রান্ত মানুষদের চিকিৎসার জন্যে আমরা অতি দ্রুত মেডিকেল টিম পাঠানোর সিদ্ধান্ত নিয়েছি। এবং এই বিষয়ে আমরা প্রশাসনের কাছে সমস্ত সহযোগিতা আশা করছি।
ওয়েস্ট বেঙ্গল জুনিয়ার ডক্টরস ফ্রন্ট
PrevPreviousঅপরিসীম ঘেন্না আর ক্রোধ বুকে নিয়ে অন্য কোনও ভবিষ্যৎ তৈরি করব
Nextশুভ জন্মদিন চ্যাপলিনNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

আজকের ডাক্তারী পঠন-পাঠন

September 15, 2026 No Comments

আমরা যখন মেডিক্যাল কলেজে ঢুকি, তখন আমরা গল্প শুনেছিলাম স্যারদের থেকে যে তাঁরা যখন ছাত্র ছিলেন, তখন তাঁরা মেডিক্যাল কলেজে পড়তে আসতেন পার্শ্ববর্তী অন্যান্য কলেজ

স্মৃতিভ্রষ্টতার সমস্যা এবং আমাদের পাড়ার ভটচাজদা

September 15, 2026 No Comments

১. স্মৃতিভ্রষ্টতা বা ডিমেনশিয়া রোগের কথাটা নতুন করে শোনা হলো ভটচাজ দার সূত্রে। আমার প্রতিবেশী মানুষ। আমাদের বাড়ি থেকে একটা গলি বাদ দিয়ে পাশের গলিতে

৫০০ ভুয়ো ডাক্তার, স্বাস্থ্যের নামে প্রতারণার এই চক্রের জবাব চাই

September 15, 2026 No Comments

পশ্চিমবঙ্গের চিকিৎসা ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা ও সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে ফের এক গুরুতর অভিযোগ সামনে এসেছে। সংবাদ প্রতিবেদনে ভুয়ো বা জাল রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চিকিৎসক

তোমার ভেতর আমার উড়ান, রৌদ্রডানা

September 14, 2026 No Comments

সেই কলেজ জীবনের ঝোড়ো দিন, যখন আমি ‘দিমাগী নকশাল’, আদর্শের চোখে স্বপ্ন দেখি সাম্য সমাজ গড়ব, দেশ গড়ব। ভালোবাসা ভরেছিল বুকে। মানুষের প্রতি ভালোবাসা, আর্তের

আদর্শ বাল বিদ্যালয়/ স্কুল যখন জিতে যায়

September 14, 2026 No Comments

স্বাধীনতার আশি বছরে সরকারি স্কুলগুলোর ক্রমবর্ধমান সংকট নিয়ে আলোচনা অব্যাহত। সাম্প্রতিক সময়ে এই আলোচনা আরো গতি পেয়েছে সংসদে সরকার কর্তৃক প্রকাশিত দুটি তথ্যে।প্রথমটি হল ভারতে

সাম্প্রতিক পোস্ট

আজকের ডাক্তারী পঠন-পাঠন

Dr. Subhanshu Pal September 15, 2026

স্মৃতিভ্রষ্টতার সমস্যা এবং আমাদের পাড়ার ভটচাজদা

Somnath Mukhopadhyay September 15, 2026

৫০০ ভুয়ো ডাক্তার, স্বাস্থ্যের নামে প্রতারণার এই চক্রের জবাব চাই

West Bengal Junior Doctors Front September 15, 2026

তোমার ভেতর আমার উড়ান, রৌদ্রডানা

Pallab Kirtania September 14, 2026

আদর্শ বাল বিদ্যালয়/ স্কুল যখন জিতে যায়

Suman Kalyan Moulick September 14, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

675615
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]