Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

মিথ্যা প্রচারের বিরুদ্ধে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের বিবৃতি

Oplus_0
Medical College Kolkata Students

Medical College Kolkata Students

Democratic students of the oldest medical college of India.
My Other Posts
  • November 4, 2024
  • 7:09 am
  • One Comment

আমাদের চলমান আন্দোলনের গতিপ্রকৃতি নিয়ে এর আগে বহুবার বহু প্রশ্ন উঠেছে, আমরা প্রত্যেকবার তার উত্তর দিয়েছি এবং ভবিষ্যতেও দেবো। কিন্তু কোন একটি আন্দোলন ঠিক পথে চলছে তখনই বোঝা যায় যখন সেই আন্দোলনকে কালিমালিপ্ত করতে বিভিন্ন মিথ্যার আশ্রয় নিতে হয়। আমাদের আন্দোলনের সবচেয়ে জোরের জায়গা এর সততা, এর আগে আমরা দেখেছি আমাদের সহযোদ্ধা আশফাক উল্লাহ নাইয়া সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ বলে অপপ্রচার করা হয়েছে। আরো বহু সহযোদ্ধার ব্যক্তিগত জীবন নিয়ে কুরুচিকর অপপ্রচার চলেছে।

কিন্তু আজ যে জিনিস আমরা দেখলাম তা সব সীমা অতিক্রম করে গিয়েছে। ‘সংবাদ প্রতিদিন’ নামক এক দৈনিক খবরের কাগজের প্রথম পাতায় আজ একটি ছবি প্রকাশিত হয়েছে যেখানে আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ, ধর্ষণ খুনের মামলা ও আর্থিক দুর্নীতির অভিযোগে জেল হেফাজতে থাকা সন্দীপ ঘোষের সাথে কয়েকজনের ছবি দেখা যাচ্ছে। যার মধ্যে আর জি কর মেডিকেল কলেজের থ্রেট কালচারের বিভিন্ন পরিচিত সদস্য সৌরভ পাল, আশিস পান্ডে, শ্রীশ চক্রবর্তী এদেরকে দেখা যাচ্ছে। কিন্তু অত্যন্ত আশ্চর্যজনক ভাবে সৌরভ পালের ছবিটিতে গোল দাগ করে এই দৈনিক সংবাদপত্রের প্রথম পাতায় ক্যাপশন করা হয়েছে ‘সন্দীপ ঘোষের পাশে দেবাশিস হালদার’। যদিও ভিতরের (৫ নং) পাতায় ছোট করে লেখা আছে ছবির সত্যতা যাচাই করা হয়নি, কিন্তু একটি দৈনিক সংবাদপত্রের প্রথম পাতায় সত্যতা যাচাই না করে সরাসরি ভাবে ক্যাপশনে এরকম কথা লেখা যায় কি?!

নৈতিকভাবে বা আইনিভাবে?!

সংবাদ মাধ্যমের যে বন্ধুরা এই পোস্ট দেখতে পাচ্ছেন তারা এই প্রশ্নের উত্তর দেবেন আশা রাখছি।

প্রসঙ্গত, এই সৌরভ পাল সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ সেই থ্রেট সিন্ডিকেট এর একটি অংশ, যাদেরকে আরজিকর মেডিকেল কলেজের কলেজ কাউন্সিল NMC গাইডলাইন মেনে তদন্ত কমিটি বসিয়ে, তদন্ত করে এবং দোষী সাব্যস্ত করে সাসপেন্ড করেছিল। যদিও নবান্নে শেষ মিটিংয়ে মাননীয়া মুখ্যমন্ত্রী এই কলেজ কাউন্সিলের তদন্ত কমিটির মান্যতা কে কার্যত খারিজ করে দেন, ও পরোক্ষ ভাবে ‘অভিযুক্ত’ দের পক্ষ নেন এবং তার পরদিন হাইকোর্ট-এ এই সাসপেনশন এর উপর আপাতত স্টে অর্ডার জারি হয়েছে।

এর আগেও আমরা দেখেছি ‘সৌতাজ বিশ্বাস’ নামক কোন একটি প্রোফাইলকে সহযোদ্ধা দেবাশিস হালদার এর প্রোফাইল বলে মিথ্যে অপপ্রচার করা হয়েছে সোশ্যাল মিডিয়া তে। কিন্তু একটি দৈনিক সংবাদপত্রের প্রথম পাতায় যেভাবে বেমালুম একজন অন্য মানুষকে দেবাশিস হালদার বলে শিরোনাম করা হলো তা যদি অনিচ্ছাকৃতও হয়, তাহলেও তা ক্ষমার অযোগ্য কারণ এটি আন্দোলন সম্পর্কে মানুষের মনে বিভ্রান্তি তৈরি করার কাজে ব্যবহৃত হচ্ছে। এবং যদি এটি ইচ্ছাকৃত হয় তাহলে কোন উদ্দেশ্যে কাদের সুবিধার্থে করা হচ্ছে সেটি বুঝে নিতেও অসুবিধা থাকার কথা নয়।

আমরা আশা করব সংবাদ প্রতিদিন অবিলম্বে নিজেদের ভুল স্বীকার করে সংবাদপত্রে নির্দেশিকা দেবে। আমরা ফোন করে বিষয়টি তাদের অবগত করেছি, তাদের এডিটোরিয়াল বোর্ডকে আমরা চিঠিও পাঠাবো। যদি তাতেও কাজে না হয় আমরা আইনজীবীদের সাথে কথা বলে প্রয়োজনে আইনি নোটিশ পাঠানোর প্রস্তুতি নিচ্ছি।

PrevPreviousঅভয়া মঞ্চ কেন?
Nextজ্বালাও আলো, দ্রোহের আলোNext
1 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Debasish Mukhopadhyay
Debasish Mukhopadhyay
1 year ago

ঐ কাগজের ভুল স্বীকারের সততা নেই।

0
Reply

সম্পর্কিত পোস্ট

এম পি পরমেশ্বরণ – এক প্রতিবাদী পরিবেশবিদ

August 13, 2026 No Comments

মানুষের সঙ্গে অন্যান্য প্রাণিদের সবথেকে বড়ো ফারাক কী জানেন? প্রাণিজগতে একমাত্র মানুষই প্রশ্ন করতে পারে, নিজের আয়নায় নিজেকে দেখতে পারে, নিজেকে নিরন্তর ব্যস্ত রাখতে পারে

প্রাচীন ও প্রাক-আধুনিক ভারতে হাসপাতালের নানা চেহারা – চরক-সংহিতা ও অন্যান্য

August 13, 2026 No Comments

শুরুর কথা হাসপাতাল মানুষের ইতিহাসের অতি প্রাচীন মানবিক সংগঠনগুলোর একটি। এবং এর ইতিহাসও অতি প্রাচীন। আজ থেকে প্রায় ২০০০ বছর আগে এলিয়াস অ্যারিস্টিডিস বলছেন –

৯ আগস্ট। অভয়ার স্মরণে, মানুষের পাশে এবং ন্যায়ের দাবিতে।

August 12, 2026 No Comments

আজ ৯ আগস্ট, সকালে আর জি কর হাসপাতাল সংলগ্ন খালপারের বস্তি এলাকায় ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট (WBJDF)-এর উদ্যোগে আয়োজিত হলো বিশেষ ‘অভয়া ক্লিনিক’। অভয়ার

ভুলি নাই, অভয়া

August 12, 2026 No Comments

‘একা মোর গানের তরী’

August 12, 2026 No Comments

এই বিশেষ গানটির এই স্তবকের কথাগুলির সঙ্গে যতখানি একাত্মবোধ করি ঠিক তেমনটি আর কোনও গানের কথার সঙ্গে করি না আজকাল। ‘এখানে পিঞ্জর’ প্রথম দেখেছিলাম তরুণী

সাম্প্রতিক পোস্ট

এম পি পরমেশ্বরণ – এক প্রতিবাদী পরিবেশবিদ

Somnath Mukhopadhyay August 13, 2026

প্রাচীন ও প্রাক-আধুনিক ভারতে হাসপাতালের নানা চেহারা – চরক-সংহিতা ও অন্যান্য

Dr. Jayanta Bhattacharya August 13, 2026

৯ আগস্ট। অভয়ার স্মরণে, মানুষের পাশে এবং ন্যায়ের দাবিতে।

West Bengal Junior Doctors Front August 12, 2026

ভুলি নাই, অভয়া

Abhaya Mancha August 12, 2026

‘একা মোর গানের তরী’

Dr. Sukanya Bandopadhyay August 12, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

661300
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]