Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

আসুন, আমরা একসাথে দেখিয়ে দিই —“অভয়ার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই!”

FB_IMG_1755481062517
Doctors' Dialogue

Doctors' Dialogue

আমরা ডাক্তার। কারও কাছে আমরা ভগবান। আবার কেউ ভাবেন আমরা মৃত্যুদূত। কারও আমাদের প্রতি অগাধ বিশ্বাস। কেউ ভাবেন সবটাই ব্যবসা।
My Other Posts
  • August 19, 2025
  • 8:11 am
  • No Comments

প্রশাসন তথা পুলিশের অমানবিকতা ও নির্লজ্জতা আজ আর নতুন নয়। অভয়ার প্রাতিষ্ঠানিক খুন ও ধর্ষণের ন্যায়বিচারের দাবিতে শুরু হওয়া আন্দোলনের পর থেকেই আমরা প্রত্যক্ষ করেছি কীভাবে পুলিশ ক্ষমতার পদলেহন করে আমাদের দমন করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

গত কয়েকদিন ধরে সেই দমননীতি এক নতুন রূপ নিয়েছে। এক বছর আগের মিথ্যে মামলাগুলো হঠাৎ করেই আবার খোলা হয়েছে। মেডিকেল কলেজের ছাত্রছাত্রী ও জুনিয়র ডাক্তারদের বাড়িতে রাতের বেলায় পুলিশ হাজির হচ্ছে, নোটিস ধরিয়ে থানায় হাজিরার নির্দেশ দিচ্ছে। কারও বাড়িতে রাত ১১:৩০টায়, কারও বাড়িতে পরীক্ষার আগের রাতে — এইভাবে ভয় দেখানো ছাড়া এর অন্য কোনো উদ্দেশ্য নেই। এটা আইন নয়, এটা প্রশাসনের নগ্ন প্রতিহিংসা।

অবাক করা বিষয়, এগুলি এক বছরের পুরনো FIR এর ভিত্তিতে করা হচ্ছে, যেগুলি অনশন মঞ্চ ও প্রতিবাদী পদযাত্রার সময়ে দায়ের করা হয়েছিল সম্পূর্ণ ভিত্তিহীন ভাবে। এতদিন তদন্ত এগোয়নি, অথচ এখন দিকে দিকে প্রতিবাদ কর্মসূচির আগে হঠাৎ পুলিশ সক্রিয় হয়েছে। এটা স্পষ্ট প্রমাণ করছে, সরকার ভয় পেয়েছে।

আমরা মনে করিয়ে দিতে চাই— এক বছর আগে ‘অভয়ার ন্যায়বিচারের দাবিতে’ অনশন চলাকালীন পুলিশের হেনস্থার বিরুদ্ধে সমগ্র বাংলার মানুষ রাস্তায় নেমেছিলেন। সেই লড়াই এখনও সরকারের গলার কাঁটা হয়েই আছে। তাই আজও একই পথে, পুলিশি প্রতিহিংসার মাধ্যমে ভয় দেখানোর চেষ্টা চলছে।

সুপ্রিম কোর্ট আগেই জানিয়ে দিয়েছে, আন্দোলনকারী ডাক্তারদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যাবে না। তবুও আজ জুনিয়রদের, যারা আন্দোলনের সময়ে উপস্থিতও ছিলেন না তাদেরকে বেছে বেছে সমন পাঠানো হচ্ছে।

অভয়া মঞ্চের আন্দোলনের অগ্রণী মুখ, সিনিয়র চিকিৎসক ডাঃ পুণ্যব্রত গুণ ও ডাঃ তমোনাশ চৌধুরীকে থানায় হাজিরার সমন পাঠানো হয়েছে আমরা আগেই দেখেছি। ডাঃ কৌশিক চাকির বিরুদ্ধেও অনুরূপ প্রতিহিংসা মূলক অভিযোগ দায়ের হয়েছে।

আমরা, West Bengal Junior Doctors’ Front, পুলিশের এই নির্লজ্জ আচরণের তীব্র নিন্দা করছি। মানুষের গণতান্ত্রিক অধিকারের ওপরে এই আক্রমণ কখনো মেনে নেওয়া যায় না।

আমাদের আহ্বান

আমরা ঘোষণা করছি —
আগামীকাল আমরা সিনিয়র ডাক্তারদের সঙ্গে এই সমনের জবাব দিতে একত্রিত হবো।

আমরা সকল শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে আহ্বান জানাচ্ছি —
এই অমানবিক পুলিশি দমননীতির বিরুদ্ধে সরব হোন, প্রতিবাদ করুন।

আসুন, আমরা একসাথে দেখিয়ে দিই —
ভয় দেখিয়ে এই আন্দোলনকে স্তব্ধ করা যাবে না।
“অভয়ার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই!”

West Bengal Junior Doctors’ Front

PrevPreviousঅন্তত নিজের বা নিজের সন্তানের ভবিষ্যতের কথা ভেবে, প্রতিবাদটা করুন
Nextবিল্বপদ্মপুরNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

বিজ্ঞান, ব্যক্তিমানুষ এবং মতপ্রকাশের স্বাধীনতা – এখন গভীর প্রশ্নের মুখে

June 9, 2026 No Comments

৫ জুন, ২০২৬-এ নিউ ইয়র্ক টাইমস-এর মতো বিখ্যাত সংবাদপত্রের একটি খবরের শিরোনাম ছিল “Police Remove Diabetes Experts From Conference for Distributing Critique of Trump Administration”

নিয়োগবিহীন ডেন্টাল-দীর্ঘ ৮ বছর!

June 9, 2026 No Comments

পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের কাছে পূর্বতন তৃণমূল সরকারের স্বাস্থ্যব্যবস্থার আরেক কঙ্কালসার চিত্র তুলে ধরার সময় এসেছে। ২০১৩ সালে জন্ম হয় WBHRB (West Bengal Health Recruitment Board)

যাদবপুরে রেল হকার উচ্ছেদ

June 9, 2026 No Comments

৮-৬-২০২৬ গতকাল রাতে যাদবপুরে রেল হকার উচ্ছেদ করতে কেন্দ্রীয় বাহিনী, রেল পুলিশ ও রাজ্য পুলিশ যৌথ অভিযান চালাতে আসে। হকারদের পাশে নিয়ে বামপন্থী, গণতান্ত্রিক নাগরিক

ককরোচ জনতা পার্টি: কেন উত্থান? এরপর?

June 8, 2026 No Comments

একটা দল কখন জনগণের মুখপত্র হয়ে ওঠে? যখন সেই দলের মধ্যে দিয়ে মানুষ খুঁজে পায় তার শ্রেণিস্বার্থ, নেতার প্রতি আইকনিক আকর্ষণ, দলের নীতিতে প্রবল সমর্থন,

গরম কালের অসুখ – হাইপারথার্মিয়া

June 8, 2026 5 Comments

এবছর গরম লম্বা ইনিংস খেলতে নেমেছে যেন। চোত বোশেখের গরম সেভাবে মালুম হয়নি, মাঝে মাঝেই স্বস্তির বৃষ্টি গরমের দাপট রুখে দিয়েছে। জষ্ঠি মাস পড়তে না

সাম্প্রতিক পোস্ট

বিজ্ঞান, ব্যক্তিমানুষ এবং মতপ্রকাশের স্বাধীনতা – এখন গভীর প্রশ্নের মুখে

Dr. Jayanta Bhattacharya June 9, 2026

নিয়োগবিহীন ডেন্টাল-দীর্ঘ ৮ বছর!

West Bengal Junior Doctors Front June 9, 2026

যাদবপুরে রেল হকার উচ্ছেদ

Sangrami Gana Mancha June 9, 2026

ককরোচ জনতা পার্টি: কেন উত্থান? এরপর?

Parichay Gupta June 8, 2026

গরম কালের অসুখ – হাইপারথার্মিয়া

Somnath Mukhopadhyay June 8, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

629138
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]