Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

ইরানের আগেই আমরা পৌঁছে যাচ্ছি প্রস্তর যুগে

Oplus_131072
Dr. Amit Pan

Dr. Amit Pan

Paediatrician, leader of doctors' movement
My Other Posts
  • April 4, 2026
  • 8:19 am
  • No Comments

পৃথিবীর সবচেয়ে বৃহৎ মাস্তান বলেছে ইরানকে ‘প্রস্তর যুগে’ ফেরত পাঠিয়ে দেবে। আমাদের মানে পশ্চিম বঙ্গবাসীদের অবশ‍্য এ নিয়ে কোনো চিন্তা নেই। এখানে জনগণ কথায় কথায় যে ভাবে প্রস্তর নিক্ষেপ করে, প্রস্তর যুগেও মানুষ এ বিষয়ে এতটা দক্ষ ছিল বলে মনে হয় না। প্রস্তর যুগে কি এত প্রস্তর উপলব্ধ ছিল? কে জানে?

একটা জিনিস আমার মাথায় ঢোকে না, কেউ না হয় পিছন থেকে উস্কানি দিয়েছে, কিন্তু উস্কানি দিলেই নাচতে হবে? স্বাভাবিক বোধবুদ্ধি কাজ না করলে তো প্রস্তর যুগের মানুষের থেকেও খারাপ অবস্থা ধরে নিতে হবে। সে যুগে তো মানুষ স্বাভাবিক বুদ্ধির জোরেই বেঁচে থাকতো।

যতদিন যাচ্ছে তত পুরো হতবাক হয়ে যাচ্ছি। রাজ‍্যের শাসকদল ঠিক কী চাইছে? SIR এ এত মানুষের হয়রানির জন‍্য কি পুরোটাই ইলেকশন কমিশন দায়ী? না, তাদের নানা অস্পষ্ট নির্দেশ ও অদ্ভুত সব criteria এর পূর্ণ সুযোগ নিয়েছে রাজ‍্যের শাসকদল?

কে কাকে খেলাচ্ছে সেটা পুরো পরিষ্কার নয়, তবে এটা বোঝা যাচ্ছে এ অতি ভয়ঙ্কর খেলা। শুধু ধন-প্রাণ নিয়ে নয়, মানুষের সামাজিক অস্তিত্ব বা identity নিয়েই চলছে মারাত্মক দড়ি টানাটানির খেলা।

প্রশ্নগুলো তো পরপর আসে—
অন্য কোনো রাজ্যে কি বিচারপতি দিয়ে adjucated cases এর নিষ্পত্তি হয়েছে? এই ব্যবস্থা হলো কার বিশেষ উদ্যোগে, সুপ্রিম কোর্টে কার নাটকীয় উপস্থিতিতে? বিচারকরা তো যা data upload করা হয়েছে, তার উপরেই সিদ্ধান্ত নেবেন। Upload কারা করলো আর কীভাবে করলো? সেখানেই ইচ্ছাকৃত ভাবে অপ্রতুল তথ্য দেওয়া হয়নি তো? এটা জানার তো কোনো উপায় নেই যে মানুষ যে তথ্যগুলো কমিশনের কাছে জমা দিয়েছে, সেগুলো সঠিক ভাবে নথিভুক্ত হয়েছে কি হয়নি। নাম বাদ পড়ার জন্য কারণ দেখানোর আদৌ কোনো ব্যবস্থা আছে কি?

তাহলে, প্রস্তর নিক্ষেপের টার্গেট বা লক্ষ্যবস্তু হিসাবে বিচারকদেরই বেছে নেওয়ার যুক্তিটা কোথায়? ইচ্ছে করলেই বিচারকরা adjucated সমস্ত নামকে বৈধ ভোটার হিসাবে দেখিয়ে দিতে পারেন? তাহলে, তাদের আটকে রেখে বা ঘেরাও করে কোন্ সমস্যার সমাধান হবে? কী মনে হয়, মানুষ এত সরল/বোকা যে কিছুই বোঝেনা? এতো পুরাতন প্রস্তর যুগের মানুষও বুঝতো!!

আসলে, ক্ষমতা ছেড়ে যেতে কেউই চায় না। তা যত না দলগত, তার থেকে অনেক বেশি ব্যক্তিগত। তার জন্য যা যা করা দরকার, সবই করা যায়, কোনো অসুবিধা নেই। সংবিধানেও নিশ্চয়ই তার scope আছে। নাহলে, চালিয়ে যাচ্ছে কী করে?!

আসলে, সংবিধান যারা রচনা করেছিলেন (শুধু আমাদের দেশে নয়) তাদের মাথাতেই ছিল না, পরের যুগে এ রকম সব মারাত্মক elementরা ক্ষমতা দখল করে বসবে! Simply ভাবতেই পারেনি। কী আর করা যাবে? সংশোধনের নাম করে এখন তো আরও ভয়ঙ্কর সব কাণ্ড কারখানা চলছে।

গণতন্ত্রের নামে যা চলছে তা দেখে সত্যিই হৃদস্পন্দন বন্ধ হবার জোগাড়!!

ভালো করে ভেবে দেখলে মনে হয়, প্রস্তর যুগই অনেক ভালো সময় ছিল! সকলের কাজ ছিল, খাদ্যে সমান অধিকার ছিল, কেউই বাড়তি অস্ত্রবলে বলীয়ান ছিল না। দেশ রাষ্ট্র ইত্যাদির কৃত্রিম গণ্ডি ছিল না। শিক্ষাও ছিল, তবে প্রথাগত নয়, জীবন নির্বাহ করার শিক্ষা।থাকার জন্য খোলা প্রান্তর বা গুহা ছিল (কাশ্মীরে বুরজাহোমে আবার দেখেছি মাটির মধ্যে গর্ত করে থাকার ব্যবস্থা, ঠান্ডা থেকে বাঁচার জন্য)..
বেঁচে থাকার জন্য আর কী চাই?

তাহলে, আর অসুবিধা কী? ইরানের আগেই আমরা পৌঁছে যাচ্ছি, ‘মন চলো নিজ নিকেতনে’, মানে প্রস্তর যুগে……….

PrevPrevious।।কঠিন পাথর।। শীলা চক্রবর্তীর কবিতা
Nextখেলা নয় যুদ্ধNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

রামচন্দ্র, মুসলিম দরবারে রামায়ণ, রামমন্দির, এবং আমাদের বর্তমান ভারতবর্ষ`

October 17, 2026 1 Comment

বুদ্ধদেব বসু প্রসঙ্গটি এভাবে উত্থাপন করেছিলেন – “ধর্ম নিয়ে বাদানুবাদ যেমন মহাভারতে একটি নিত্যকর্ম, রামায়ণে সে-রকম নয়। কেননা রামই সেখানে সর্বাধিপতি ও সর্বতোভাবে প্রতিদ্বন্দীহীন …

আশ্বিনের প্রাক শারদীয়া সন্ধে

October 17, 2026 No Comments

আশ্বিনের প্রাক শারদীয়া সন্ধে, বুধবার অনেকদিন ডায়েরি লেখা হয়নি। বিষয়বস্তুর অভাব ঘটেনি, মনকে সংহত করতে অপারগ হয়েছি। পথে আলো, ঘাটে আলো, হাটে-বাটে-মাঠে আলো, আকাশে বাতাসে

অমলেন্দুভূষণ চৌধুরী এবং বাবুন চ্যাটার্জির উপর আক্রমণকারীদের শাস্তি চাই।

October 17, 2026 No Comments

সুনীল আকাশ, সাদা পেঁজা তুলোর মত মেঘ, কাশ ফুল, ঢাকের বাদ্যের সঙ্গে পুজো সংখ্যার বই, গান ও দশভুজার প্যান্ডেলের সামনে বামপন্থীদের বইয়ের স্টল বাংলার শারদ

ইন্ডিয়ান রোড কংগ্রেস ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস নয়

October 16, 2026 No Comments

১৮৮৫ সালে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস তৈরী হয় – একথা এমনকি ডিপ-স্টেটের পে-রোলে থাকা ইতিহাসবিদরাও আমাদের জানতে দিয়েছিলেন। ঘটনা এতই পুরোনো যে এমনকি মোহনদাসজিও তখন প্রাপ্তবয়স্ক

রঙিন

October 16, 2026 No Comments

★ রঙিন ★ জীবনের ব্যাগে রঙ না থাকুক, রাস্তায় সাত রঙ বাধ্য হয়েই দ্রুতগতি যারা, মরে যা তারা বরং! বিদেশে ওরম মাল্টিকালার রাস্তা প্রচুর আছে।

সাম্প্রতিক পোস্ট

রামচন্দ্র, মুসলিম দরবারে রামায়ণ, রামমন্দির, এবং আমাদের বর্তমান ভারতবর্ষ`

Dr. Jayanta Bhattacharya October 17, 2026

আশ্বিনের প্রাক শারদীয়া সন্ধে

Dr. Sukanya Bandopadhyay October 17, 2026

অমলেন্দুভূষণ চৌধুরী এবং বাবুন চ্যাটার্জির উপর আক্রমণকারীদের শাস্তি চাই।

Dr. Punyabrata Gun October 17, 2026

ইন্ডিয়ান রোড কংগ্রেস ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস নয়

Dr. Bishan Basu October 16, 2026

রঙিন

Dr. Arunachal Datta Choudhury October 16, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

691559
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]