১৫ মে ২০২৬
আর জি কর হাসপাতালের তরুণী চিকিৎসকের মর্মান্তিক হত্যাকাণ্ড আমরা ভুলতে পারি না। ভুলতে পারি না সেই হত্যাকারীদের আড়াল করার অপচেষ্টা। রাজপথে হাজার হাজার আন্দোলনকারী স্লোগান তুলেছে দাবি জানিয়েছে, অপরাধীদের বিরুদ্ধে, তথ্য প্রমাণ লোপাটকারীদের বিরুদ্ধে। আমরা এও বুঝে গিয়েছিলাম যে, প্রশাসনের সর্বোচ্চ স্তর এবং শাসক দল এর সাথে যুক্ত। রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল তাদের বিপক্ষে গেছে। নতুন প্রশাসনের কাছে আমাদের দাবি ন্যায় বিচারের। আজ তিনজন আইপিএস অফিসার, বিনীত গোয়েল, ইন্দিরা মুখার্জি এবং অভিষেক গুপ্তাকে নিলম্বিত করা হয়েছে। আমরা এই পদক্ষেপকে স্বাগত জানাচ্ছি। আশা করব অতি দ্রুত তদন্তের আওতায় এনে, দোষী প্রমাণিত হলে ,প্রত্যেককে বরখাস্ত করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা হবে। আরো যারা এই অপকর্মের সঙ্গে যুক্ত, যাদের নির্দেশে বিচার প্রক্রিয়া ব্যাহত হয়েছে, তাদের প্রত্যেকের শাস্তি সুনিশ্চিত করতে হবে।
এই আন্দোলনের সময়ে, আন্দোলনকারী চিকিৎসক এবং অসংখ্য সাধারণ মানুষকে, অকারণে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভিন্ন থানায় মামলা দেওয়া হয়েছে। প্রতিটি মামলা অবিলম্বে যেন তুলে নেওয়া হয় এই দাবী রইল প্রশাসনের কাছে। এঁরা কোনো ব্যক্তিস্বার্থ ছাড়া, অন্যায়ভাবে চিরতরে হারিয়ে যাওয়া এক বোনের বিচার চেয়ে এনারা পথে নেমেছিলেন এবং আইন মেনে প্রতিবাদ করেছিলেন।
এর সাথে আমাদের প্রথম এবং প্রধান দাবী, অভয়ার ন্যায়বিচারের অধীর অপেক্ষা থাকলো আমাদের।









