Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

বিচার আমাদের ছিনিয়ে আনতেই হবে

Oplus_16908288
West Bengal Junior Doctors Front

West Bengal Junior Doctors Front

Federation of Resident Doctors Associations of West Bengal
My Other Posts
  • November 21, 2025
  • 9:11 am
  • No Comments

আপনারা অনেকেই ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের সোশ্যাল মিডিয়া পেজে বিভিন্ন সময়ে প্রশ্ন করেছেন, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বা শিয়ালদা কোর্টে অভয়ার ন্যায়বিচার সংক্রান্ত বিচার বিভাগীয় তদন্তের গতিপ্রকৃতি কী এবং আমরা নিয়মিত ভাবে তার আপডেট দিচ্ছিনা কেন? অনেকে হয়তো এই সন্দেহও প্রকাশ করেছেন যে অভয়ার ন্যায়বিচারের আন্দোলন থেকে কি আমরা পিছিয়ে এসেছি?

আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখা প্রয়োজন, আন্দোলনের শুরু থেকে এখনও অবধি সুপ্রিমকোর্ট, হাইকোর্ট, শিয়ালদা কোর্ট সহ প্রতিটি স্তরে অভয়ার ন্যায়বিচারের জন্য বাবা-মা অথবা জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে যে লড়াই হয়েছে, হচ্ছে তার সার্বিক আর্থিক খরচ ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট বহন করে চলেছে। শুধু আর্থিক খরচই নয় তার প্রত্যেক মুহূর্তের আইনি তদারকি এবং পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা করে চলেছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট! কিন্তু শেষ কয়েক মাস ধরে তদন্ত ও বিচার বিভাগীয় প্রক্রিয়া ন্যূনতম অগ্রসর হয়নি এবং চরম হতাশার সাথে আমরা লক্ষ্য করেছি সিবিআই-আদালত সবকিছু মিলিয়ে সমগ্র বিচার ব্যবস্থা এক প্রহসনে পরিণত হয়েছে। আমরা এই অনগ্রসর বিচার প্রক্রিয়ার একই বার্তা প্রতিনিয়িত প্রচার করে আপনাদের হতাশার সম্মুখীন করতে চাইনি।

কিছুদিন আগে শিয়ালদহ কোর্টে শুনানি চলাকালীন এক অভাবনীয় মুহূর্তের সম্মুখীন হই আমরা, প্রতিনিয়ত সিবিআই-এর অবহেলা বঞ্চনা, ঢিলেমি এবং সর্বোপরি অকর্মণ্যতায় ক্ষিপ্ত অভয়ার মা সিবিআই-এর তদন্তকারী অফিসারকে ‘নির্লজ্জ’ বলে আদালতে ভৎসর্না করেন। আমরা মনে করি, অভয়ার মা শুধু নন সিবিআই-এর চরম অপদার্থতার কারণে সারা বাংলার মানুষ সমস্বরে ওনাকে নির্লজ্জ বলতে এক বিন্দু পিছুপা হবে না।

আর জি করের নৃশংসতার আজ ১৫ মাস হতে চললো, অথচ কোনও অতিরিক্ত চার্জশীট জমা হলো না এমনকি অভয়ার ফোন, ল্যাপটপ এর ফরেনসিক পরীক্ষার কোনও রিপোর্ট আজও সামনে আনা হলো না। উপরন্তু আমাদের নজরে এলো সেই মহিলা অফিসার বাইরে এসে একদম হিন্দি সিনেমা/ সিরিয়ালোচিত কায়দায় কুম্ভীরাশ্রু বর্ষণ করলেন এবং তা সংবাদ মাধ্যমের শিরোনামেও উঠে এলো এক সহানুভূতির ছলে। আমরা, West Bengal Junior Doctors’ Front অভয়ার মা-বাবার সাথে সহানুভূতি রেখে তদন্তের এই দীর্ঘসূত্রিতা এবং সিবিআই-এর এই চরম অপদার্থতাকে তীব্র ভাষায় ধিক্কার জানাই।

প্রসঙ্গত জানিয়ে রাখা দরকার আজকের সুপ্রিম কোর্টের শুনানিতে West Bengal Junior Doctors’ Front-এর পক্ষ থেকে আইনজীবী মূলত তিনটি বিষয় তুলে ধরেন,
১) অভয়ার ন্যায়বিচারের ক্ষেত্রে সিবিআই-এর অযথা বিলম্ব ও অতিরিক্ত চার্জশিটের জমা না দেওয়ার প্রসঙ্গ
২) ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার জন্য গঠিত NTF ( National Task Force) এর কোনোরকম কর্মপ্রণালী নির্দিষ্ট না হওয়ায় অতিরিক্ত নির্দেশ ও পরবর্তী আলোচনার প্রয়োজনীয়তার প্রসঙ্গ
৩) শান্তিপূর্ণ প্রতিবাদে অংশ নেওয়া ডাক্তারদের থানায় ডেকে হেনস্থা করার প্রতিহিংসামূলক আচরণের প্রসঙ্গ।

আদালত সদর্থক ভূমিকা বজায় রেখে জানতে চেয়েছেন যে সংশ্লিষ্ট মামলাগুলি কোথায় বিচারাধীন এবং প্রাথমিক ভাবে NTF নিয়ে দিল্লি হাইকোর্টে ও পুলিশি হেনস্থার বিষয়টি কলকাতা হাইকোর্টে পাঠানোর সম্ভাবনা নিয়ে বিবেচনা করার কথা বলেছেন।

বিচার আমাদের ছিনিয়ে আনতেই হবে, এই অঙ্গীকার ও ঐক্যবদ্ধ শপথ বুকে নিয়ে শুরুর দিন থেকে প্রতিটি কোর্টের শুনানির প্রতি আমাদের যেমন সক্রিয় ভূমিকা ছিলো আগামীতেও সমান ভাবে থাকবে।

PrevPreviousThe politics in Red and Green : An unfinished dream
Next“টর্পেডো রায়”-নামটা কেড়ে নিতে পারবেন না কেউ।Next
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

লড়াইটা কঠিন, কিন্তু অসম্ভব নয়

May 12, 2026 2 Comments

দু কোটি নব্বই লক্ষ (৪৬%) ভোট পেয়ে বিজেপি আজ পশ্চিমবঙ্গের মসনদে। কারা এদের এতো ভোট দিলেন? সরকারি আর বেসরকারি তৃণমূলীরা যথারীতি এদের পুরো নির্বাচকমন্ডলিকেই (electorate)

জননেত্রী জনবিচ্ছিন্ন হয়ে পড়লেন

May 12, 2026 1 Comment

নিজ বাসস্থানের সন্নিকটে মমতা বন্দ্যোপাধ্যায় রবীন্দ্রজয়ন্তী পালন করছেন – তাঁর সঙ্গে তাল মিলিয়ে বেসুরো গলায় গান গাইছেন কুনাল ঘোষ ও কল্যাণ বন্দ্যোপাধ্যায় (যিনি, যদ্দূর সম্ভব,

দ্রোহে শপথে রবি স্মরণ ll আহ্বায়ক মনীষা আদকের বক্তব্য

May 12, 2026 No Comments

।।মেঘের আড়ালে সূর্য।।

May 11, 2026 No Comments

কোথায় চল্লে, মক্কা মদিনা তুমি বুঝি মায়াপুর? পীঠ স্থানেই মোক্ষ মেলেনা পুণ্যের পথ দূর!! পুণ্যের আশা মক্কায় ফাঁকা ব্রজ ধামে নেই পুণ্য বহুজাতিকের ঢাক ঢোলে

“থ্রেট কালচার”

May 11, 2026 No Comments

রবীন্দ্রনাথের জন্মদিনে কি লিখবো ভাবতে গিয়ে দেখলাম ওঁকে নিয়ে অনেক লেখা লিখেছি। সুধী পাঠক, মার্জনা করবেন, আত্মপ্রচার এর মতো শোনালেও আজ নিজের কথা একটু লিখি।

সাম্প্রতিক পোস্ট

লড়াইটা কঠিন, কিন্তু অসম্ভব নয়

Kanchan Sarker May 12, 2026

জননেত্রী জনবিচ্ছিন্ন হয়ে পড়লেন

Dr. Bishan Basu May 12, 2026

দ্রোহে শপথে রবি স্মরণ ll আহ্বায়ক মনীষা আদকের বক্তব্য

Manisha Adak May 12, 2026

।।মেঘের আড়ালে সূর্য।।

Shila Chakraborty May 11, 2026

“থ্রেট কালচার”

Dr. Samudra Sengupta May 11, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

621937
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]