Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

প্রশ্ন আমরা করবো আর ভুল আর ঠিকের ফারাক আমরা সকলের সামনে তুলে আনবো

Oplus_16908288
Medical College Kolkata Students

Medical College Kolkata Students

Democratic students of the oldest medical college of India.
My Other Posts
  • February 26, 2025
  • 7:40 am
  • No Comments

WBJDF প্রেস বিবৃতি, ২৪/০২/২০২৫

৯ই আগস্ট থেকে অভয়ার সুবিচারের দাবিতে কলকাতা, পশ্চিমবঙ্গ, তথা সমগ্র বিশ্ব জুড়ে যে আলোড়ন তৈরী হয়েছিল তা অভয়ার সুবিচারের দাবিতে এবং প্রাতিষ্ঠানিক দুর্নীতি ও ভয়ের রাজনীতির বিরুদ্ধে তা আজও চলছে। কিন্তু এর মধ্যেও অভয়ার ডেথ সার্টিফিকেট নিয়ে যেভাবে সব হারানো মা বাবাকে হেনস্থা করা হচ্ছে তাতে আমরা অত্যন্ত ব্যথিত। আমরা অবিলম্বে রাজ্য প্রশাসনের সদর্থক পদক্ষেপে এই টালবাহানা থেকে অভয়ার বাবা মাকে অব্যহতি দেওয়ার দাবি জানাচ্ছি।

আজ ধনধান্য অডিটোরিয়াম এ ‘চিকিৎসার অপর নাম সেবা’ সভায় নানান বিষয়ে আলোচনা হলো। কিন্তু প্রত্যাশিত ভাবেই কথা হল না সাধারণ মানুষের চিকিৎসার অধিকার এমনকি সেই অর্থে “সেবা” নিয়েও।

মেদিনীপুরের ঘটনায় সাসপেন্ডেড জুনিয়ার ডাক্তারদের বিরুদ্ধে প্রায় একমাস ধরে পুলিশি ও প্রশাসনিক হয়রানির পর আজকে মাননীয়া মুখ্যমন্ত্রী তাদের সব শাস্তি মুকুব করলেন। আমরা প্রথমদিন থেকে এই দাবি করে এসেছি, যে এই শাস্তি অনৈতিক এবং অবৈধ। কিন্ত ন্যায্য পদক্ষেপ নিয়ে তাদের শাস্তি মুকুব করতে এত সময় লাগল কেন? নবান্নের প্রেসবিবৃতিতে যাদেরকে তিনি অবৈধ ভাবে হত্যাকারী বলে চিহ্নিত করলেন। তাঁদের অনৈতিক শাস্তি মুকুব করার সময়ে সেই হতভাগ্য মায়েদের করুন পরিণীতির কারণ ঠিক কী সেকথা উনি সবার সামনে আনলেননা কেন?

রোগী হয়রানি কমানো কী করে যেতে পারে; সেন্ট্রাল রেফার সিস্টেম নিয়ে কথা হলো না, দালাল চক্রের মোকাবিলা কীভাবে হবে তার কোন কথা হল না, বিভিন্ন ওষুধ কোম্পানির নিম্নমানের ওষুধ/ চিকিৎসার সরঞ্জাম এর জন্য যে সমস্যা তা নিয়ে একটাও কথা হল না, সময়ে সময়ে ডাক্তার নিগ্রহ এবং তার পিছনের মূল কারণ অপ্রতুল স্বাস্থ্যকর্মী ও পরিকাঠামো নিয়েও কোনও কথা হলোনা।

স্বাস্থ্যক্ষেত্রে শূন্যপদে নিয়োগ নিয়ে কোনো কথা হলো না, শিক্ষক চিকিৎসক, GDMO, SMO দের নিয়োগ, গ্রুপ ডি কর্মচারী – মেডিকেল টেকনোলজিস্ট সহ অসংখ্য শূন্যপদে নিয়োগ নিয়ে সুস্পষ্ট কোনো কথা হল না!

কথা হল কী নিয়ে? ঘোষণা করা হল, প্রত্যেকটি মেডিকেল কলেজ কে ফেস্টের (সাংস্কৃতিক কাজ) জন্য দু কোটি করে টাকা দেয়া হবে। কিসের জন্য এই টাকার প্রয়োজন? ঠিক কেন সরকারকে দু’কোটি টাকা সাংস্কৃতিক খাতে অনুদান দিতে হচ্ছে যখন তাদের পঠন পাঠন আর কর্মস্থলের সুরক্ষাই অনিশ্চিত! এটা কি কলেজে কলেজে দুর্নীতিবাজদের একত্রিত করে দলদাস তৈরির টোপ? নাকি যেই দুর্নীতি করতে গিয়ে কলেজের প্রিন্সিপাল আর হাউজস্টাফ জেলের ঘানি টানছে সেই দুর্নীতিকে লিগালাইজ করার প্রচেষ্টা। উদ্দেশ্য যাই থাকুক, যেখানে সাধারণ মানুষের চিকিৎসার প্রশ্নে কোনরকম পরিবর্তনের সদিচ্ছা নেই। যেখানে রুগীদের এখনও স্যালাইন কিনে আনতে হচ্ছে সময়ে সময়ে, প্রয়োজনীয় টেস্ট করাতে, পরিষেবা পেতে রাজ্যের সমস্ত প্রান্ত থেকে ছুটে আসতে হচ্ছে কলকাতায়, এই পরিসরে এই দু’কোটি টাকা কাদের “সেবা”য় লাগবে তা নিয়ে গভীর প্রশ্ন তৈরি হচ্ছে।

ছাত্র সংসদ নির্বাচনের কথা একটি বার ও বলা হল না। যদিও grievance cell এর মিটিংয়ে এই বিষয় বহু কলেজে উঠে এসেছে। তার সাথে সাথে সিনিয়র ও জুনিয়ার চিকিৎসক সহ পড়ুয়া ও মহিলা ডাক্তার প্রতিনিধি নিয়ে যে State task force গঠনের কথা ছিল যার কাজ ছিল প্রতি মাসে মিটিং করে রুগীদের ও ডাক্তারদের সমস্যা তুলে ধরা তা নিয়েও কোনও রকম কথা হলোনা। তাহলে দু’কোটি টাকা দিয়ে কলেজে কলেজে পেটোয়া বাহিনী তৈরীর সিদ্ধান্তই কি সরকারের তরফ থেকে কার্যকর করা হবে? এবং তারাই সাধারণ মানুষের সমস্যাকে ধামাচাপা দেওয়ার কাজ করবে তাই নিয়েও আমাদের মনে সন্দেহ রয়েছে।

ঘোষণা করা হল, ইন্টার্ন, জুনিয়র রেসিডেন্ট, সিনিয়র রেসিডেন্ট দের বেতন বৃদ্ধির কথা। মিটিংয়ের মূল আলোচ্য বিষয় থেকে উঠে এলো, যেন অভয়ার সাথে ঘটে যাওয়া নারকীয় ঘটনার প্রতিবাদে ডাক্তাররা পথে নামেন নি, নেমেছিলেন বেতন বৃদ্ধির জন্য! এবং তাদের মাইনে বাড়ানোটা এই মৃত্যুকে এবং তার সাথে জড়িয়ে থাকা প্রশাসনিক গাফিলতি ও দুর্নীতিকে আড়াল করে দেবে এমন ইঙ্গিতও আসলো বহু মহল থেকে।

এ বিষয়ে প্রথমেই বাস্তবটা জেনে নেওয়া প্রয়োজন। সরকারি পে স্কেলের নিরিখে পশ্চিমবঙ্গে ডাক্তারদের (বিশেষত জুনিয়র রেসিডেন্ট দের) বেতন বিভিন্ন রাজ্যগুলির তালিকায় নীচের দিকেই ছিল। আর সিনিয়র রেসিডেন্টদের বেতন গত ৬ বছরে বারবার দাবি তোলা সত্ত্বেও বাড়ানো হয়নি। যদিও এই আন্দোলনে একটি বারের জন্যেও সেই দাবিকে সামনে আনা হয়নি। কারণ আমরা মনে করি জনগণের সঠিক চিকিৎসার জন্য আমাদের দরকার আরও সহকর্মী, আরও ডাক্তার, নার্স, গ্রুপ ডি কর্মচারী, টেকনিকাল স্টাফ। যখন রাজ্য জুড়ে কোনরকম নিয়োগ হয়নি, অন্যান্য বিভাগের সরকারি কর্মচারীদের প্রাপ্য মাইনে বৃদ্ধি হয়নি, ডাক্তারদের মাইনে এত বছর ধরে বাড়ানো হয়নি। ন্যায্য সাম্মানিক বৃদ্ধি বহুদিন আটকে রেখে, হঠাৎ ডাক্তারদের সভা ডেকে আনুষ্ঠানিক ভাবে এখন এই আংশিক বৃদ্ধির কারণ ঠিক কী?

সরকার বাহাদুর যদি মনে করে থাকেন এই পাওনা টাকার কুমিরছানা দেখিয়ে ন্যায্য দাবির প্রশ্নকে তারা চুপ করাতে পারবেন, ভুলকে ভুল ও ঠিককে ঠিক বলার অধিকারকে কিনতে পারবেন। তাহলে তাদের জ্ঞাতার্থে আমরা জানিয়ে দিতে চাই প্রশ্ন আমরা করবো আর ভুল আর ঠিকের ফারাক আমরা সকলের সামনে তুলে আনবো।

PrevPreviousনাকোলি সিকেলে আফ্রিকা, জাগো জাগো আফ্রিকা
Nextমুখ্যমন্ত্রীর ঘোষণার পরিপ্রেক্ষিতে জয়েন্ট প্লাটফর্মের বক্তব্যNext
4 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

বাদাবনে বাঘে–মানুষে সংঘাত: প্রশমনের সন্ধানে

August 2, 2026 No Comments

প্রতিবেদকের সামান্য কথাঃ পড়াশুনার সময় পড়াশুনা করা হল না। অনিশ্চিত জীবন ছেড়ে অনেক বিলম্বে কর্মজীবনে প্রবেশ। চাকরির সুবাদে জেলা থেকে জেলান্তর। উত্তর, দক্ষিণ ও রাঢ়

একটি বিদ্যামন্দির তথা স্কুলের রাজনৈতিক চিঠি

August 2, 2026 No Comments

(এই চিঠিটি দেওয়া হয়েছে ৩০ জুলাই ২০২৬-এ) রায়গঞ্জের নামী স্কুল সারদা বিদ্যা মন্দির (বাংলা মিডিয়াম) স্কুলের তরফে এই চিঠিটি দেওয়া হয়েছে – “বিদ্যালয়ের আচার্য-আচার্যা, প্রাক্তন

দুই পাগলের গপ্পো – দ্বিতীয় পর্ব

August 2, 2026 No Comments

আজ যে পাগলের কথা বলবো তিনি সত্যিই এক আজব পাগল। জন্মসূত্রে ভারতীয় নন, তবে তাঁর কাণ্ডকারখানা এই ভারতের মাটিকে ঘিরে। ইনি হলেন ক্যারন রন্সলে (

ভবিষ্যতই বলবে, এটা masterstroke ছিল না beginning of the end!!

August 1, 2026 No Comments

সত‍্যিই অভাবনীয়। কিন্তু যদি ভেবে থাকেন এটা সরকারের বিরাট পরাজয়, খুব ভুল করবেন। দাবা খেলায় যেমন দরকারে কোনো বড় পিসও sacrifice করা হয়, ধরে নিন

হাসপাতালে নিরাপদ, ভয়হীন কাজের পরিবেশের জন্য সরকার দায়বদ্ধ হোক

August 1, 2026 No Comments

কর্মক্ষেত্রে নিরাপত্তা, ভয়হীন কাজের পরিবেশ অভয়া আন্দোলনের এক গুরুত্বপূর্ণ দাবি। বিগত বছরগুলোতে আমরা দেখেছি বারবার নিজেদের কর্মক্ষেত্রে, হাসপাতালে নিগৃহীত হতে হয়েছে চিকিৎসক – নার্স –

সাম্প্রতিক পোস্ট

বাদাবনে বাঘে–মানুষে সংঘাত: প্রশমনের সন্ধানে

Bappaditya Roy August 2, 2026

একটি বিদ্যামন্দির তথা স্কুলের রাজনৈতিক চিঠি

Dr. Jayanta Bhattacharya August 2, 2026

দুই পাগলের গপ্পো – দ্বিতীয় পর্ব

Somnath Mukhopadhyay August 2, 2026

ভবিষ্যতই বলবে, এটা masterstroke ছিল না beginning of the end!!

Dr. Amit Pan August 1, 2026

হাসপাতালে নিরাপদ, ভয়হীন কাজের পরিবেশের জন্য সরকার দায়বদ্ধ হোক

West Bengal Junior Doctors Front August 1, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

657556
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]