Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

গণতান্ত্রিক পথেই আমরা এতদিন স্বর তুলেছি, আগামী দিনেও তুলব, যতদিন না ন্যায়বিচার পাই

IMG-20250707-WA0069
Abhaya Mancha

Abhaya Mancha

A joint platform of more than 100 organisations seeking Justice for Abhaya
My Other Posts
  • July 8, 2025
  • 6:11 am
  • No Comments

৭ জুলাই, ২০২৫

২০২৪ এর ৯ আগষ্ট, কলঙ্কজনক ইতিহাস রচিত হয় এই কলকাতায়,এই বাংলায়। মেডিক্যাল শিক্ষা প্রতিষ্ঠানে, আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসক-পি জি টি তরুণীর উপর নির্মম নির্যাতন, ধর্ষণের পর নৃশংস হত্যা। ঘটনার পৈশাচিকতায় আলোড়িত হয় বাংলার বিবেক। রাজ্য, দেশের মানচিত্রের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক আলোচ্য বিষয় হয়ে ওঠে বাংলায় নারীর মর্যাদা, সম্ভ্রম যা আজ ভুলুন্ঠিত রাজ্যে প্রথম মহিলা মুখ্যমন্ত্রীর আমলে। ১৪ আগষ্ট থেকে দিনের পর দিন ‘রাত দখল’ বাংলার মা বোনেদের। লন্ডন, ওয়াশিংটন, প্যারিস, আমস্টারডাম সহ সর্বত্র শুধুই ধিক্কার। বাংলা তথা এ দেশের মানুষ শাসকের বদান্যতায় উন্নাও, হাথরস, মণিপুর,পার্ক স্ট্রীট, কামদুনি, মধ্যমগ্রাম, সর্বশেষ কোন্নগর, ক্যানিং, কালিগঞ্জ – চলমান অত্যাচার, হত্যালীলার সাক্ষ্য বহন করছেন। দক্ষিণ কলকাতা আইন কলেজের ঘটনা বিভীষিকাময়,শাসক যোগ স্পষ্ট, তবু,আর জি কর-এর ঘটনা আলাদা বৈশিষ্ট্য বহন করছে। শিক্ষা প্রতিষ্ঠান যা আমাদের কাছে পবিত্র স্থান, স্যাংচুয়ারি,তার অভ্যন্তরে এই ঘটনা আমাদের সব রকমের খারাপ ইতিহাসকে ম্লান করেছে। দ্বিতীয়তঃ আজ পর্যন্ত অভয়া, তার পরিবার,সারা বাংলার মানুষ বিচার পাননি। যেটুকু বিচার হয়েছে তা অসমাপ্ত, অপর্যাপ্ত। প্রকৃত সত্য উদঘাটন না হওয়ায় অপরাধীরা বেলাগাম অপরাধ সংঘটিত করতে পারছেন। অপরাধী – দুর্নীতি – শাসক নেক্সাস আজ স্পষ্ট। শাসক, রাজ্যের মুখ্যমন্ত্রী দ্রুত নির্দিষ্ট একজনের ফাঁসি চেয়ে প্রকৃত অপরাধীদের আড়াল করতে চেয়েছেন। সি বি আই, তদন্তের দীর্ঘসূত্রিতায় আসল অপরাধীদের আড়াল করছেন। আর কেন্দ্রীয় সরকারের মাননীয় মন্ত্রীরা রাজ্যে বারবার আসলেও অভয়ার পরিবারের সাথে দেখা করতে চান নি। অভয়া’র মা, বাবা দেশের মহামান্য রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী কারোর সঙ্গে দেখা করতে চেয়েও পারেন নি। এ যন্ত্রণা লুকাবো কোথায়? আমরা প্রতিমাসে ৯ তারিখকে শহীদ দিবস হিসেবে পালন করি। এই ১১ মাস প্রায় প্রতিদিন কোথাও না কোথাও রাজপথে অথবা আল পথে অভয়া মঞ্চ বিচার চেয়ে আওয়াজ তুলেছে। যতদিন না বিচার পাবো এবং আরো অজস্র অসহায় অভয়াদের নিরাপত্তা সুনিশ্চিত না হবে আমাদের লড়াই জারি থাকবে। ৯ আগষ্ট অভয়া হত্যার প্রথম বর্ষপূর্তি। ঐদিন বাংলার সকল গণতন্ত্রপ্রিয় মানুষকে নিয়ে বিকেল চারটের সময় ‘কালিঘাট চলো’ ডাক্ দিচ্ছে অভয়া মঞ্চ। কলকাতা লাগোয়া মূলতঃ চারটে জেলা থেকে মানুষ অংশ নেবেন এই মিছিলে। অভয়া মঞ্চ একটি অদলীয় রাজনৈতিক সংগঠন। দলমত নির্বিশেষে সকল প্রতিবাদী মানুষকে হাজরা মোড় থেকে এই মিছিলে অংশগ্রহণের আবেদন জানাচ্ছি। অন্যান্য জেলায় সারাদিন প্রতিবাদী কর্মসূচি চলবে। সকাল বেলায় ‘রাখী বন্ধন’ হবে অভয়া মঞ্চে’র উদ্যোগে বা সমমনোভাবাপন্ন সংগঠনগুলোর উদ্যোগে।এর পরেই ১৪ আগষ্ট আবার ‘রাত দখল’। রাত ১২ টার পর স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলন করে ‘রাত দখলে’ অংশ নেবেন উত্তর থেকে দক্ষিণ বঙ্গের, গ্রাম শহরের প্রতিটি পরিবার।

আগামী ৯ জুলাই শ্রমিক কর্মচারীদের আহ্বানে সর্বভারতীয় সাধারণ ধর্মঘট। শ্রম কোড বাতিল সহ শ্রমের মর্যাদা,সম কাজে সম বেতন, কর্মরত নারী শ্রমিক কর্মচারীর নিরাপত্তা ও বেতন/ভাতার বৈষম্য দূরীকরণ, স্থায়ী পদে কর্মসংস্থান ও অস্থায়ী কর্মচারীদের নিয়মিতকরণসহ বিভিন্ন দাবিতে এই ধর্মঘট হতে চলেছে। অভয়া মঞ্চ এই ধর্মঘটের প্রতি সংহতি জ্ঞাপন করছে। ধর্মঘটকে সফল করার আহ্বান জানাচ্ছে। অভয়ার বিচার ছিনিয়ে আনার প্রত্যয় ঘোষণা করছে। ধর্মঘটের প্রতি সংহতি জানিয়ে অভয়া মঞ্চে’র মিছিল হবে ধর্মঘটের দিন অর্থাৎ ৯ জুলাই বিকেল সাড়ে ৪টে থেকে। মিছিল শুরু হবে মৌলালীর মোড় থেকে, শেষ হবে রাজাবাজার মোড়ে এবং একটি সংক্ষিপ্ত সভা সেখানে অনুষ্ঠিত হবে।

আমাদের দাবিঃ-
১) দ্রুত অভয়ার বিচার প্রক্রিয়া শেষ করতে হবে। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

২) অভয়া’র মৃত্যুর এগারো মাসেও অসংখ্য অভয়া নির্যাতন ও হত্যা হয়ে চলেছে। দুর্নীতি, অপরাধ,শাসক যোগই মূল কারণ। রাজ্য সরকারকে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। ঘটনা ঘটে যাওয়ার পর বিচার যেমন জরুরী, ঘটনা যাতে না ঘটে সে বিষয়টা সুনিশ্চিত করা এবং নিরাপত্তা দেওয়াটাও প্রশাসনের অন্যতম প্রধান কর্তব্য।

৩) রাজ্যের মুখ্যমন্ত্রী ও তৎকালীন কলকাতা পুলিশ কমিশনারকে তদন্তের আওতায় আনতে হবে। তাদের ‘সারারাত ফোনালাপ’ প্রকাশ্যে আনতে হবে।

৪) কেন্দ্রীয় সরকারকে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে, যাতে সারা দেশজুড়ে মহিলাদের উপর পৈশাচিক নিপীড়ন বন্ধ হয়, জঘন্যতম অপরাধীরা উপযুক্ত সাজা পায়। কেন্দ্রীয় সরকারের অধীন তদন্তকারী সংস্থা সিবিআই-কে যথাযথভাবে তদন্তের কাজ করতে হবে।

PrevPreviousMemoirs of a Travel Fellow Chapter 2: Chhattisgarh: Where Red Dust Meets Red-Green Flags
NextMemoirs of a Travel Fellow Chapter 3: Hills, Resistance and Hope: OdishaNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

রাতের অন্ধকারে মুছে ফেলা যায় দেওয়ালের রং, মুছে ফেলা যায় না প্রতিবাদের ইতিহাস।

June 7, 2026 No Comments

গোটা বর্ধমান মেডিকেল কলেজের দেওয়ালজুড়ে অভয়া আন্দোলনের স্মৃতি বহন করে চলা অসংখ্য গ্রাফিটি, স্লোগান, গান ও কবিতার চিত্রকল্প রাতের অন্ধকারে চুনকাম করে মুছে সাফ করে

★প্রায় গোয়েন্দা গল্প★

June 7, 2026 No Comments

ডাক্তারি পাশ করার পর যে রোম্যান্টিক দৃষ্টিভঙ্গি ছিল, তা বুদ্বুদ হয়ে মিলিয়ে গেছে। যত দিন যাচ্ছে, ক্রমশ এই পেশার অন্ধকার দিক গুলিই বেশি চোখে পড়ছে।

বাচ্চা না আসার সমস্যা যখন সম্পর্কে

June 7, 2026 No Comments

হক আর কানুন

June 6, 2026 No Comments

হক আর কিছু রইলো না কারো মাফ করে ভাই, যাও আগে বাড়ো সাজিয়ে রেখেছি শ’বুলডোজারও ওই দেখো হাঁটু মুড়ে পক্ষে আমার আইন ও পুলিশ হকের

হকার উচ্ছেদ: বদলে গেছে বাঙালি, বঙ্গ মিডিয়া বুলডোজার এখন এই রাজ্যে “নিউ নরমাল”

June 6, 2026 1 Comment

হকার উচ্ছেদ বাঙালির সামনে বাঙালিকে দাঁড় করিয়ে দিল। সামনে এনে দিল একটা গভীর প্রশ্ন: বাঙালি কি বদলে গেছে? কেন্দ্র ও রাজ্যের বিজেপি সরকারের অমানবিক মুখই

সাম্প্রতিক পোস্ট

রাতের অন্ধকারে মুছে ফেলা যায় দেওয়ালের রং, মুছে ফেলা যায় না প্রতিবাদের ইতিহাস।

West Bengal Junior Doctors Front June 7, 2026

★প্রায় গোয়েন্দা গল্প★

Dr. Aindril Bhowmik June 7, 2026

বাচ্চা না আসার সমস্যা যখন সম্পর্কে

Dr. Indranil Saha June 7, 2026

হক আর কানুন

Arya Tirtha June 6, 2026

হকার উচ্ছেদ: বদলে গেছে বাঙালি, বঙ্গ মিডিয়া বুলডোজার এখন এই রাজ্যে “নিউ নরমাল”

Parichay Gupta June 6, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

628814
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]