আরজিকরে কেন হত্যা? ল কলেজে কেন হত্যা নয়? আমার ক্ষুদ্র মেধায় যা বুঝেছি, আরজিকরে হত্যাটাই জরুরি ছিল। সঙ্গে যা ঘটেছে সেটা ওই হত্যাকে ঢাকার জন্য। যুক্তি সাজানোর জন্য।
শুধু হত্যা হলে তা হত বিশ্বের ইতিহাসে বিরলতম এক ঘটনা। কোনও মেডিকেল কলেজে ডিউটিরত ডাক্তারকে হত্যার প্রথম ঘটনা। সেই বিবৃতির অভিঘাত অনেক তীব্র হত।
তার চেয়ে ধর্ষণ ব্যাপারটা যুক্ত করলে, ব্যাপারটা সোজা হয়ে যায়। সারা ভারতে দিনে ৯০টা ওই কাণ্ড ঘটে। এটা তারই একটা মাত্র এই মর্মে পরের দিনই নির্লজ্জ বিবৃতি দেওয়া যায়।
প্রশ্ন এটাই, যে কেন হত্যা? কোন সত্য ঢাকার জন্য এই খুন? নিজেকে সমেত কাদের রক্ষা করার জন্য রাত জেগে প্ল্যান করে প্রমাণলোপ? কত টাকা আরও কী কী যোগান দিত খুনিরা যা ঢাকার জন্য একেবারে হত্যাই করতে হল?
আইন কলেজে, মেয়ের শরীরটাই লক্ষ্য ছিল। তাই হত্যা ঘটেনি। কোনও রেভেনিউএর ব্যাপার ছিলনা। তাই হত্যা ঘটেনি।
কেউ তাই নিজেকে বাঁচানোর জন্য রাত জেগে প্ল্যান করেনি। রাত্রের সুনিদ্রার পরে রথের পেছনে নির্লজ্জের মত টিং টিং করে কাঁসর ঘণ্টা বাজাতে অসুবিধে হয়নি তার।
★










