আইসিইউতে ভর্তি আছি।
বিমর্ষ কেউ কাউকে ফিসফিসিয়ে বলল
ফুটে যাবে, মালটা ফুটে যাবে
জন্মান্তরবাদ যদি সত্যি হত, মাঝে মাঝে ভাবি,
অত রাশি রাশি ডায়নোসর মরে গেল,
জন্ম বদলে তারা কী হল?
ব্যাকটেরিয়া মরে যাচ্ছে কড়া অ্যান্টিবায়োটিকের ধাক্কায়
ওরাও কি নবজন্ম পাবে?
এই যে খিস্তি দিতে গিয়ে, এর বাচ্চা তার বাচ্চা বলেছি,
কোন জন্মে কে কার বাচ্চা ছিল, কেউ হিসেব রেখেছে?
আর ইয়ে, থিওরি মানলে কিন্তু বৃক্ষরাও পুনর্জন্ম পায়
কিম্বা উল্টোটা, বৃক্ষজন্ম পেয়ে যায় কেউ।
ভেন্টিলেটরে ঢোকার আগে সেইটুকুই
নেহাতই ফুটতে হলে…
ফুটে গেলে যেন আমি পরজন্মে চাঁপা হয়ে ফুটি।
★








