Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

শ্রমজীবী নারী দিবস

IMG_20210310_233028
Dr. Sayan Paul

Dr. Sayan Paul

Oncologist
My Other Posts
  • March 11, 2021
  • 7:16 am
  • No Comments

ট্রেন ধীরে ধীরে শিয়ালদহ স্টেশনে ঢুকতে শুরু করতেই একটা ভয়ানক ঠেলাঠেলি শুরু হলো।কোনক্রমে জেনারেল কম্পার্টমেন্টে জানালার ধারে একটা সিটে বসলাম, ২০ বছর বয়স তখন, বিংশ শতাব্দীর শেষ কটাদিন বাকি, ছোটাছুটি ভালোই পারি। একজন কুলিকে ফিট করেছিলাম একটা বার্থ (লাগেজ রাখার জায়গা) ধরার জন্য রাতে ঘুমনোর জন্য, তা সে হিন্দুস্থানি কুলি সেটা গামছা দিয়ে ধরেও ছিলেন হঠাৎ আট দশজন মাঝ বয়েসি রাজবংশী গ্রামের মহিলা একগাদা বস্তা মাথায় চাপিয়ে ট্রেনে তুলে সব বার্থ সিট দখল করে নিলেন। কুলি কাকু অনেক চেঁচামেচি করলেও অসহায় আত্মসমর্পণ করতে বাধ্য হলেন। অগত্যা বুঝে গেলাম তিস্তা তোর্সা এক্সপ্রেসে আগামী ১৬ ঘন্টা আমাকে ওই জানালার ধারে সিঁটিয়ে বসে কাটাতে হবে।

বস্তায় কি আছে কে জানে, শুকনো লংকা আছে কোনটাতে নিশ্চয়ই কারণ ঝাঁঝে চোখ জ্বলে গেল। সেই বস্তাবাহী মাসিরা মলিন কাপড়ে ঘাম মুছে ততক্ষণে বস্তার ফাঁকে, সিটের কোনায়, মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে বসেছেন। এমন সময় এক পুলিশ কনস্টেবলের আবির্ভাব হল। বিস্তর দরকষাকষি হল, প্রথমে বাবা বাছা তারপর চেঁচামেচি, ঝগড়া করে রফা হলো। মাসিরা বীর বিক্রমে পুলিশকে ম্যানেজ করলেন।

আমি মনে মনে ভাবছি কি দুর্ভোগ আছে কপালে কে জানে, দুদিনের হঠাৎ পাওয়া ছুটি, মেডিকেল কলেজ হোস্টেলের সবাই বাড়ি গেল তাই আর সামলাতে পারলাম না, কিন্তু কাউকেই তো আর আমার মতো উত্তর বঙ্গ যেতে হয় না।

ট্রেন গড়াচ্ছে, মাসিরা চিঁড়ে মুড়ির প্যাকেট খুলে খাওয়া শুরু করলেন। আমাকে জিজ্ঞেস করলেন “কি রে ভাত খাবি না? যাবি কোথায়? ”

আমি মনে মনে ভাবছি এই অত্যাচারের পর আবার জিজ্ঞেস করছে দেখো! বিরক্তি চেপে বললাম “জলপাইগুড়ি। আমি খেয়ে এসেছি। ”

“ও আমরা রানিনগর যাবো।” জলপাইগুড়ির আগের স্টেশন, হলো তার মানে। এদিকে জল শেষ নবদ্বীপ আসছে, জল ভরতে হবে, ঊঠলে আবার জায়গা দখল না হয়ে যায়। খালি বোতল হাতে ভাবছি, একজন মাসি বলল “জল ভরবি? যা নিয়ে আয় বাপ, নব্দ্বীপের জল মিষ্টি।”

“জায়গাটা দেকবে একটু”

“আমরা থাকতে কেউ জায়গা নিতে পারবে না রে” মাসিদের মুখে গর্বের হাসি।

গ্রীষ্মের দুপুর গড়িয়ে বিকেল হয়, সন্ধ্যা নামে, ট্রেনের জানালা দিয়ে আসা হাওয়া তাপমাত্রা কমিয়ে শরীর জুড়িয়ে দেয়, তার সাথে প্রাথমিক বিরক্তি কেটে সহযাত্রিনীদের সাথে ভাব জমে, এঁনারা কলকাতা থেকে মাসে একবার দুবার মাল নিয়ে যান, শুকনো মশলা, বড়বাজারের কাপড় এইসব। নিয়ে মহাজনের কাছে বিক্রি করেন, সংসার চলে। কারো স্বামী মারা গেছেন, কারো মাতাল কিছু করে না, কারো স্বামী ছেড়ে চলে গেছে…। এভাবেই এঁরা ছেলে মেয়ে মানুষ করেন। ট্রেনে রেগুলার যাতায়াত করে আঁটঘাট সব জানা, কি করে পুলিশকে ম্যানেজ করতে হয়, কি করে স্টেশনে গাড়ি ঢোকার আগেই মাল নামিয়ে ফেলতে হয়…. এইসব জানলাম।

রাত হলে এঁরা সব বস্তা এদিক ওদিক করে মেঝেতে, এমনকি সিটের নিচেও শোওয়ার ব্যাবস্থা করে নিলেন, আমি বসে আছি, ঘুমে চোখ ঢুলে আসছে, মাসিরা বললেন “কিরে বার্থ নিস নাই? কুলিকে দিয়ে নিবি তো একটা, ঘুমাবি কোথায়?”

আমি মনে মনে বললাম নিইনি আবার, তোমরা তো দখল করে নিলে। মুখে কিছু বললাম না, শুকনো হাসি দেখে তাঁরা নিজেরাই বস্তার ওপর বস্তা চাপিয়ে, ঠেলেঠুলে সিটে একটু জায়গা করে দিলেন। গুটিশুটি মেরে শোওয়া গেল।

“নে এবার ঘুমা, রানিনগরে ডাইকে দিব”

সারাদিনের ক্লান্তি, চোখ জড়িয়ে এল। রানিনগরে ঠেলেঠেলি করে মাসিরা তুলে দিলেন, গাড়ি থামার আগেই বস্তাগুলো লাইনে ফেলে দিয়ে চলন্ত ট্রেন থেকে নেমে গেলেন, টিকিট যে কারোর নেই। গোটা কুপটা এখন ফাঁকা, কত জায়গা। পূব দিক সবে লাল লাল হচ্ছে, আবছা অন্ধকারে ওঁরা মিলিয়ে গেলেন, কাররই নাম জানা হয়নি সেবার।

গতকাল শুনলাম আন্তর্জাতিক নারী দিবস ছিল, না না “শ্রমজীবী” নারী দিবস ছিল। অনেকেই দেখলাম ফুল চকলেট গিফট পেয়েছেন। নতুন শতাব্দীর বছর কুড়ি পেরোল, এই মাসিরা কি কিছু পেলেন? কে জানে?

৯ই এপ্রিল, ২০২১

PrevPreviousল্যামার্ক, অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার ও এপিজেনেটিক্স-এর ইতিহাস ২য় পর্ব
Nextরাতের কলকাতাNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

নেপালে রিলিফ যাত্রা

September 16, 2026 No Comments

সুন্দর আর অসুন্দর একসঙ্গে জড়িয়ে থাকে। নুয়াকোটে নির্দিষ্ট যে এলাকায় আমাদের যাওয়ার ছিল, সেখানে পৌঁছাতে পৌঁছাতেই রাত প্রায়‌ ১০ টা। মাথার উপর গাড় নীল আকাশ

“আজও প্রাসঙ্গিক”

September 16, 2026 No Comments

আজ আপনাদের মাঙ্গা বুকস এর গল্প শোনাবো। এই বই হল এক ধরণের “ছবিতে গল্প” এর বই চলতি কথায় আমরা যাকে “কমিকস” বা গ্রাফিক নভেল” বলি।

রেডিওথেরাপি শুরুর গল্প

September 16, 2026 No Comments

বায়ুহীন কাচের টিউবের মধ্যে দিয়ে তড়িৎপ্রবাহ পার করালে কী কী হতে পারে, সেসব নিয়ে গবেষণা করতে করতে খানিকটা অপ্রত্যাশিতভাবেই উইলহেম কনরাড রন্টজেন যে এক্স-রে আবিষ্কার

আজকের ডাক্তারী পঠন-পাঠন

September 15, 2026 No Comments

আমরা যখন মেডিক্যাল কলেজে ঢুকি, তখন আমরা গল্প শুনেছিলাম স্যারদের থেকে যে তাঁরা যখন ছাত্র ছিলেন, তখন তাঁরা মেডিক্যাল কলেজে পড়তে আসতেন পার্শ্ববর্তী অন্যান্য কলেজ

স্মৃতিভ্রষ্টতার সমস্যা এবং আমাদের পাড়ার ভটচাজদা

September 15, 2026 No Comments

১. স্মৃতিভ্রষ্টতা বা ডিমেনশিয়া রোগের কথাটা নতুন করে শোনা হলো ভটচাজ দার সূত্রে। আমার প্রতিবেশী মানুষ। আমাদের বাড়ি থেকে একটা গলি বাদ দিয়ে পাশের গলিতে

সাম্প্রতিক পোস্ট

নেপালে রিলিফ যাত্রা

Piyali Dey Biswas September 16, 2026

“আজও প্রাসঙ্গিক”

Dr. Samudra Sengupta September 16, 2026

রেডিওথেরাপি শুরুর গল্প

Dr. Bishan Basu September 16, 2026

আজকের ডাক্তারী পঠন-পাঠন

Dr. Subhanshu Pal September 15, 2026

স্মৃতিভ্রষ্টতার সমস্যা এবং আমাদের পাড়ার ভটচাজদা

Somnath Mukhopadhyay September 15, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

676052
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]