Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

তুমি থাকছো…

WhatsApp Image 2023-07-06 at 10.05.28 AM
Dr. Kanchan Mukherjee

Dr. Kanchan Mukherjee

Fetal medicine specialist
My Other Posts
  • July 7, 2023
  • 9:08 am
  • No Comments

জানো টাকোদা,

তোমার সাথে কত্তো কথা হয়েছে! একসাথে কাগজে পত্রে আর্টিকল লিখেছি। তোমাকে নিয়ে বই লিখেছি। কোরাস গেয়েছি। মিছিলে হেঁটেছি। তবু এতো বছরের সম্পর্কে তোমায় কখনো চিঠি লিখেছি বলে মনে পড়ে না। আর আজ প্রথম লিখতে বসে কী বিপত্তি দেখো। তোমার ঠিকানাটাই খুঁজে পাচ্ছি না! যাকগে এখন চিঠিটা তো লিখে ফেলি। তারপর না হয় ছেড়ে দেবো আকাশের ঠিকানায়। এই তো দেখলাম নিমতলা থেকে তুমি সেখানে মিশে গেলে। ও হ্যাঁ, খামে তোমার নামটা সুব্রত গোস্বামীই লিখেছি। শুধু প্রয়াত শব্দটা লিখতে পারিনি। প্লিজ কিছু মনে কোরো না।

মনে পড়ে চার তলা কুড়ির সেই দিনগুলোর কথা? সাতাশি সাল। মফস্বলের তেলচিট গা নিয়ে মেডিকেলে এলাম। ভয়ে সংকোচে ঘুরছি। তুমি পরম আদরে নিজের ঘরে তুলে নিলে। তারপর কলেজ চেনালে। মহানগর চেনালে। ভালো ডাক্তার হতে বললে। দরদী মানুষ হতে বললে। বললে তুমিও গ্রামে বড় হয়েছো। বোঝালে আমাদের গড়ে ওঠার গল্পগুলোয় কত মিল!

আস্তে আস্তে তুমি বব ডিলান শোনালে। পীট সিগার চেনালে। ফ্লোরেন্স নাইটিংগেলের গল্প পড়ালে। বিভিন্ন মেডিকেল ক্যাম্পে তোমার মধ্যে আমরা নরম্যান বেথুনকে খুঁজে পেলাম। ন্যায্য দাবিদাওয়া আদায়ের আন্দোলনে তোমার মধ্যে চে গ্যেভারাকে খুঁজে পেলাম। এমনই ছিল তোমার ক্যারিশমা। এরপর জীবন বইতে থাকলো নিজের খাতে। এলো সব চড়াই উতরাই। নিলো বিভিন্ন বাঁক। তুমি থেকে গেলে ধ্রুবতারার মতো। আমার মতো আরও অসংখ্য সম-অসমবয়সীর “Go to” person হয়ে রয়ে গেলে তুমি।

তোমাকে নিয়ে বই লেখাটা ছিল একটা দৈনন্দিন লড়াই। প্রথম ক’দিন শিয়ালদা ESI হসপিটালে যেতাম। যেখানে রয়েছে তোমার নিজে হাতে গড়া পেইন ইন্সটিটিউট। রুমে ঝোলানো হিউম্যান স্কেলিটনটার দিকে তাকাতাম। আর কি যেন একটা মনে হতো। তারপর বাড়ি চলে আসতাম। তোমাকে নিয়ে যে একটা বই লিখতে চাই সেটাই বলে উঠতে পারতাম না। কঠিন পরিস্থিতিতে রোগী/আত্মীয়দের সাথে কিভাবে কথা বলতে হয় তার অনেক ওয়ার্কশপ করেছি। কিন্তু প্রিয় বন্ধুকে বলে উঠতে পারছিলাম না যে তুমি তো আর আমাদের সাথে বেশীদিন থাকবে না তাই তোমাকে নিয়ে বই লিখতে চাইছি। প্রাথমিক এই আইস- ব্রেকিংটা ছিল বড্ড কঠিন।

একটা স্টেজে কথা শুরু হলো। তুমি নিজে আমকে Mitch Albom এর Tuesdays with Morrie বইটা পড়তে বললে। আমাদের ইনটারভিউগুলো শুরু হলো। দু তিনটে দিন পরেই দেখা গেল ওই রুমে সদাই এত মানুষের আনাগোনা (অবশ্যই প্রয়োজনীয়) যে সেখানে নিরিবিলি কথা বলা যাচ্ছে না। প্ল্যান পরিবর্তন করে আমরা চলে গেলাম Zoom meeting এ। সপ্তাহে প্রতি বুধবার সন্ধ্যে সাতটা থেকে ঘড়ি ধরে চল্লিশ মিনিট। একদিকে ফিজিওথেরাপিস্ট তোমার হাত পা নিয়ে টানা হেঁচড়া করছে। অন্যদিকে আমি আর অনুপ তোমায় কথা বলাতে চাইছি। সে এক অদ্ভুত পরিস্থিতি। কাজ চলতে থাকলো। মিটিং শেষে তুমি চলে যাবার পর আমার আর অনুপের মধ্যে থাকতো কিয়ৎ নীরবতা অথবা বোবা কান্না। যাইহোক সে সব মিটিংয়ের চাক্ষুষ ফল দাঁড়ালো এই “অবেদন”।

ভবিতব্য যা ছিল আজ ঘটলো। সারাদিন তোমার সাথে থাকলাম। একটিও কথা বললে না। শুধু ফ্যালফ্যাল করে তোমার দিকে চেয়ে রইলাম। আচ্ছা, তুমি কি ম্যাজিক জানতে? একদিকে কলকাতায় মন্ত্রী সান্ত্রীরা অনবরত তোমার খোঁজ নিচ্ছেন। অন্যদিকে বাঁকুড়া বড়জোরা দাতব্য ক্লিনিকে রোগীরা তাদের প্রিয় ডাক্তারবাবু চলে যাওয়ায় স্মরণ সভা করছেন। ভিডিও তে দেখছি এক চাষীভাই গান গাইছেনঃ

“এ কটা দিন চালানো যে দায়
রুগে ভুগছে বউটা
সঙ্গে বেটা বিটিটা
আমার ওষুধ কেনার পয়সা ঘরে নাই
এ কটা দিন চালানো যে দায়..”

রিটার্নের আশা না করে, আদর্শে বুক বেঁধে, লক্ষ্যে অবিচল থাকলেই বোধহয় এই ভালোবাসা পাওয়া যায়। বলতে বটে তুমি এই কথাগুলো, কিন্তু শিখতে আর কতটুকু পেরেছি!

শেষ ক’টা মাস বড্ড কষ্ট পেলে তাই না টাকোদা। তুমি তো জানতে, মোটর নিউরন ডিজিজ রোগটাই এমন। শরীরের সব পেশীগুলো বিকল করে দেয়। শুধু বাদ রাখে চিন্তাশক্তি, দৃষ্টি আর শ্রবণ ক্ষমতা। অর্থাৎ তোমার অক্ষমতাগুলো সম্পর্কে তুমি সম্পূর্ণ ওয়াকিবহাল ছিলে! রোগটা প্রথমে তোমার হাঁটাচলা কেড়ে নিলো। তখনো তুমি সৃষ্টিশীলতায় ভরপুর। ব্যথা উপশম নিয়ে বই লিখছো, সেমিনারে বক্তব্য রাখছো কখনো ক্রাচে ভর দিয়ে, কখনো হুইলচেয়ারে বসে। সর্বগ্রাসী রোগের তাতেও সাধ মিটলো না। একে একে বেঁচে থাকার সব উপকরণগুলো ছিনিয়ে নিলো। কথা বলা, খাওয়াদাওয়া, শ্বাসপ্রশ্বাস নেওয়া এগুলোও যে কতো কঠিন কাজ হতে পারে তা শেষ ক’টা দিন তোমাকে দেখে বুঝেছি। ভালো হয়েছে তুমি আর এগুলোর তোয়াক্কা করছো না। নিজের মতো হাওয়ায় মিশে গেছো। এবার যার দরকার সে খুঁজে নিক তোমাকে।

সবাই বলছে যা হবার হয়ে গেছে। এবার এসব ভুলতে হবে। শুধু তোমার পজিটিভ সাইডগুলো মনে রাখতে হবে। কিন্তু তা কি অত সহজে সম্ভব বলো? তাছাড়া তোমাকে যে কি ভাবে মনে রাখবো সেটাই তো ভেবে পাচ্ছিনা। তোমার আদর্শবাদী চরিত্র? সার্বিক মূল্যবোধ? নিঃস্বার্থ পরোপকার? আপসহীন মনুষ্যত্ব? পেইন ক্লিনিক? না কি নির্মল রসবোধ? কোনটা আগে আর কোনটা পরে রাখবো বুঝে উঠতে পারছি না। যাকগে অত ভেবে কাজ নেই। বন্ধুত্বটুকু থাকলেই হলো।

ভালো থেকো। আর হ্যাঁ, তুমি থাকছো…

PrevPreviousReminiscence: a musical tribute to Dr. Subrata Goswami
NextConfronting the Hurdles: Female Medical Education in Bengal/India, From Nursing to KadambiniNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

আজকের ডাক্তারী পঠন-পাঠন

September 15, 2026 No Comments

আমরা যখন মেডিক্যাল কলেজে ঢুকি, তখন আমরা গল্প শুনেছিলাম স্যারদের থেকে যে তাঁরা যখন ছাত্র ছিলেন, তখন তাঁরা মেডিক্যাল কলেজে পড়তে আসতেন পার্শ্ববর্তী অন্যান্য কলেজ

স্মৃতিভ্রষ্টতার সমস্যা এবং আমাদের পাড়ার ভটচাজদা

September 15, 2026 No Comments

১. স্মৃতিভ্রষ্টতা বা ডিমেনশিয়া রোগের কথাটা নতুন করে শোনা হলো ভটচাজ দার সূত্রে। আমার প্রতিবেশী মানুষ। আমাদের বাড়ি থেকে একটা গলি বাদ দিয়ে পাশের গলিতে

৫০০ ভুয়ো ডাক্তার, স্বাস্থ্যের নামে প্রতারণার এই চক্রের জবাব চাই

September 15, 2026 No Comments

পশ্চিমবঙ্গের চিকিৎসা ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা ও সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে ফের এক গুরুতর অভিযোগ সামনে এসেছে। সংবাদ প্রতিবেদনে ভুয়ো বা জাল রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চিকিৎসক

তোমার ভেতর আমার উড়ান, রৌদ্রডানা

September 14, 2026 No Comments

সেই কলেজ জীবনের ঝোড়ো দিন, যখন আমি ‘দিমাগী নকশাল’, আদর্শের চোখে স্বপ্ন দেখি সাম্য সমাজ গড়ব, দেশ গড়ব। ভালোবাসা ভরেছিল বুকে। মানুষের প্রতি ভালোবাসা, আর্তের

আদর্শ বাল বিদ্যালয়/ স্কুল যখন জিতে যায়

September 14, 2026 No Comments

স্বাধীনতার আশি বছরে সরকারি স্কুলগুলোর ক্রমবর্ধমান সংকট নিয়ে আলোচনা অব্যাহত। সাম্প্রতিক সময়ে এই আলোচনা আরো গতি পেয়েছে সংসদে সরকার কর্তৃক প্রকাশিত দুটি তথ্যে।প্রথমটি হল ভারতে

সাম্প্রতিক পোস্ট

আজকের ডাক্তারী পঠন-পাঠন

Dr. Subhanshu Pal September 15, 2026

স্মৃতিভ্রষ্টতার সমস্যা এবং আমাদের পাড়ার ভটচাজদা

Somnath Mukhopadhyay September 15, 2026

৫০০ ভুয়ো ডাক্তার, স্বাস্থ্যের নামে প্রতারণার এই চক্রের জবাব চাই

West Bengal Junior Doctors Front September 15, 2026

তোমার ভেতর আমার উড়ান, রৌদ্রডানা

Pallab Kirtania September 14, 2026

আদর্শ বাল বিদ্যালয়/ স্কুল যখন জিতে যায়

Suman Kalyan Moulick September 14, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

675673
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]