Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

আমি ও চাঁদেরা

IMG-20200409-WA0030
Dr. Mayuri Mitra

Dr. Mayuri Mitra

Special Educator for Hearing Impaired, writer, drama director & critic
My Other Posts
  • April 10, 2020
  • 9:18 am
  • 8 Comments

আমার যৌনকর্মী বোন এবং ভাইরা—আজ যে আপনাদের জীবিকাটিকে আলাদাভাবে উল্লেখ করলাম– ক্ষণিকের জন্য হলেও নিজের থেকে আপনাদের আলাদা করে দেখালাম– তার জন্য আমায় ক্ষমা করবেন ভাই| বিশ্বাস করুন —জীবনভোর শরীরের অংশগুলোর মতোই নিজের ভেবেছি আপনাদের| বন্ধু ভেবেছি| তবু আজ একটু আলাদা করেই বলি|

আমি ঠিক জানি না– আপনাদের অঞ্চলগুলোতে সরকার কীভাবে স্বাস্থ্যসংক্রান্ত প্রচার করেছেন| কতটা যোগাযোগ রাখছেন| আশা রাখি –নিশ্চয় করবেন| আমি কেবল আমার স্বল্পবুদ্ধি দিয়ে অনুরোধ করব– আপনারা রাতের জীবিকা আপাতত বন্ধ রাখুন| একের অধিক কেন, একটি চেনা পুরুষকেও শয্যায় নেবেন না| দশবছরের চেনা হলেও না| এমনকি কেউ যদি পুরো মিলন না চেয়ে আপনার বিভিন্ন অঙ্গ স্পর্শ করে তৃপ্ত হতে চায়– রাজি হবেন না| জোর করলে দরজা বন্ধ করবেন এবং থানায় খবর দেবেন| যদি পুরুষ বলে–“আয় ছুঁয়েও দেখব না তোকে– একটু কেবল মদ খাই তোর সাথে?” খাবেন না| এক বোতল থেকে নয়, আলাদা বোতল থেকে নয়, নতুন কিনে আনা থেকে নয়, বাড়ির পুরোনো বোতলেও নয়| নেশার অভাবে জিভ তোদের লকলক করবে| তবু ছুঁড়ে ফেলে দিবি সবকটা বোতল|

আপনাদের সাথে কিছুদিন মেশার সূত্রে আমি জানি– জীবনের অনেক অনেক দিন রোজগারের অভাবে অল্প খেয়ে কাটাতে হয় আপনাদের| এখানেও তাই কাটান| কম খেয়ে মরবেন না| কিন্তু অজানা কিংবা জানা, যে কোনো পুরুষের স্পর্শে এলে ভাইরাস মারবে তোদের| তোদের রে তোদের—আমার অনেকগুলো ভাইবোনদের| আর তখন খুব কষ্ট হবে আমার|

সিগারেটে আসক্ত হলেও খাস না রে কদিন| কারোর কারোর সাথে ইনবক্সে গপ্প হয় তো আমার| কতবার তো বলেছিস আমায়—“দিদি জানো বাবা মা ভাই অনেকগুলো বোন সবাই আমার এই একার আয়ে বেঁচে আছে|” এবার আমি বলি ?–“বলি মরে গেলে কে দেখবে তাঁদের? আর তুমি তো একা নও– তোমার যে ভাইটা পড়াশুনায় খুব ভালো– সে? সেও যদি শেষ হয়?”

যেসব পুরুষ নিয়মিত এঁদের কাছে যান তাঁরাও যাবেন না| একদম ভাববেন না–আমি আপনাদের যাওয়াটাকে নিন্দা করছি| আপনি যান আপনার আনন্দে| শুধু শ্রমের দাম সঠিক মিটিয়ে দিলেই আপনারা আমার শ্রদ্ধেয়| শুধু আপাতত এই নারীসঙ্গ থেকে বিরত থাকুন, ভাই| জানি— যেসব মেয়েরা আপনাদের রাতের সুখ যোগান তাঁদের ভগ্নী ভাবা অসম্ভব আপনাদের| কিন্তু বন্ধু তো ভাবতে পারেন| এতদিন যাঁরা শরীর দিয়েছে, বেদনা ভোলার উত্তেজনা জুগিয়ে গেছে আপনাদের– এই দুর্দিনে বেঁচে ওঠার মায়াটুকু তো দিতে পারেন তাঁদের| দু’তরফই আমার ভালোবাসা নেবেন|

সবশেষে আমার সমকামী ও ইউনাক ভাইবোনরা– তোমাদের কথা লিখতে ভুলেছিলাম| দ্যাখো ভাই –তোমাদের মিলনপদ্ধতি খুব বেশি জানি না আমি| আজ মনে হচ্ছে– কেন এত কম খবর রাখলাম আমার এতসব বান্ধবদের নতুন প্রেমের? আন্দাজ বলে– তোমাদের মিলন অনেকখানিই স্পর্শনির্ভর। তাই বলি– সবটাই বাদ রাখো ভাই| আপাতত| ভেব না যেন– তোমাদের দাম্পত্যকে কোন অসম্মান করলাম| কেমন? দুই মানুষের আনন্দ পাবার প্রক্রিয়া–তা যতই অদ্ভুত হোক না কেন– সর্বকালেই মহান| সেই পুরাযুগ থেকে আছ আমাদের সাথে| আগামীতেও তোমরা থাকবে|

যা লিখলাম তা কেবল নিজের বুদ্ধি মত| ভুল হতে পারে| বাড়াবাড়ি করে ফেলছি এমনও মনে হতে পারে| তবে মানলে বোধহয় ক্ষতি কিছু হবে না| বেঁচে থাকুন দু’তরফই| দেখবেন– প্রবল ভয় থেকে যখন প্রাণ ফিরে পাবেন তখন পৃথিবীর কোনো না কোনো একটা ভাল কাজ করতে ইচ্ছে হবে আপনার| হবেই| লজ্জা পাবেন না কেউ| আপনি তুমি সব সম্বোধন মিশিয়ে ফেললাম| তাতে কী! আমি তো আপনাদের মা মাসির মত। তাই তো? এই ভয়ঙ্কর বিপদের দিনে এই লেখাটুকু ছাড়া আর কিছু দিলাম না রে! পারলামই না| বিষ যে দেবার হাতেই|

ছবি সৌজন্যে –অতনু ঘোষ ও প্রিয়ঙ্কা ভট্টাচার্য।

 

PrevPreviousমহামারী
Nextপ্রেগন্যান্সি ও কোভিড-১৯Next
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
8 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Mithu Mukherjee
Mithu Mukherjee
6 years ago

Kintu annosansthan ki kore hobe re? Manush pother poshukeo khete debe,onader pashe N. G. O. ba Government er thaka uchit….koto baar je ae prantikayito manushgulir kotha mone porche!

0
Reply
Arup Chatterjee
Arup Chatterjee
6 years ago

As soon as pandemic hit,they were not made them aware of the advance preparation or repercussions.After the lockdown was announced ,the owners of them left them without telling them anything properly.Now they are middle of the road without any thing.
This message will not provide any solution of hunger, rent etc.~Arup Chatterjee

0
Reply
Santanu Chakraborty
Santanu Chakraborty
6 years ago

সত্যি আমি আপনাকে , আমার আত্মীয়দের, বন্ধু-বান্ধবদের সাবধানে থাকতে বলেছি। কিন্তু আপনি সবার একটু আলাদা করে ভাবেন তাই আমায় সাবধান করেছেন ,আর যাদের কথা আমরা ভাবছি না তাদের কেউও সাবধানে থাকতে বলেছেন। অর্থের অভাবে যারা নিজের লজ্জাটুকু বেচে দু-মুঠো ভাত জোগাড় করতে গিয়ে নিজের বিপদ ডেকে না আনেন তারজন্য এত আন্তরিক ভাবে বলেছেন।তাই এককথায় অসাধারণ। আপনার লেখার ভঙ্গিমা খুব ভালো। আমার দারুন লাগলো আপনার ভাবনা ও আপনাকে। আমার আন্তরিক শ্রদ্ধা জানাই।

0
Reply
Debasree MaityBiswas
Debasree MaityBiswas
6 years ago

A very necessary post.Thank you.Hats off.

0
Reply
অরুণ কুমার ঘোষ
অরুণ কুমার ঘোষ
6 years ago

এমন এক দুঃসময়ের মধ্যে মানুষকেই মানুষের পাশে থাকতে হবে । সব থেকে ভালো লাগলো একটা কথা যে ওদের বন্ধু ভাবা যায় তো । পেট ও সংসার চালাতে অর্থের বিনিময়ে দেহ বিক্রি করেন ( করতে বাধ্য হন ) তাদের সমাজ ঘৃণার চোখে দেখে । ভাবনাটা ছড়িয়ে দেবার সময় এসেছে । শুভ বুদ্ধির উদয় হোক । জয় হোক মানবিকতার ।

0
Reply
শ্যামল মুখার্জ্জী
শ্যামল মুখার্জ্জী
6 years ago

সত্যি এনাদের জীবনের সমস্যাগুলির কথা আমরা খুব কম ভাবি। এই বিপদের দিনে আপনার এনাদের জন্য এই আলাদা করে ভাবনাটা মনে দাগ কাটল।

0
Reply
Goswami Mausumi
Goswami Mausumi
6 years ago

আপনার বক্তব্য খুবই প্রাসঙ্গিক। আন্তরিকতায় পূর্ণ। মানবাধিকারে সবাইকে বাঁচতে হবে। সকলে ভালো থাকুক।

0
Reply
দেবাশিস মুখার্জী
দেবাশিস মুখার্জী
6 years ago

বেঁচে থাকা, প্রাথমিক ভাবে বড্ড জরুরী,
বাঁচার কথা ষ্পষ্ট ভাষায় বলেছেন, তাই এ লেখা সুন্দর, সুন্দর এর ভাবনা, ভালো থাকুন আরো লিখুন বড়ো প্রয়জন এমন লেখার।

0
Reply

সম্পর্কিত পোস্ট

এই আন্দোলন অনেক কিছু দিয়ে গেলো…….

July 31, 2026 No Comments

ইংল্যান্ডে থাকা আমাদের দেশের এক ছেলে, মুম্বাই থেকে তার বাবা- মা কে যন্তরমন্তরে পাঠিয়েছেন এই বলে, “বাবা, তুমি আমার হয়ে পুলিশের কাছে একটা ডান্ডা খেয়ে

প্রতিবাদের অধিকার হরণের প্রচেষ্টা বর্ধমান মেডিক্যাল কলেজে

July 31, 2026 No Comments

২৯ জুলাই, ২০২৬ ২৪ জুলাই ২০২৬ বর্ধমান মেডিক্যাল কলেজের অধ্যক্ষ একটি ‘উপদেশ’ জারি করেছেন (মেমো নম্বর BMC/2192) তাঁর নিজস্ব প্রশাসনিক আওতাভুক্ত কলেজ, ছাত্রাবাস, হাসপাতাল, হাসপাতালের

আ জা দি

July 31, 2026 No Comments

আ -য়ে আক্রমণ, আ-য়ে আগ্নেয়াস্ত্র, আ -তে আর্তনাদ, আতংক, আশঙ্কা, আততায়ী, সবই বড় ভয়ানক আ। অমন আ’দের মুখে আগুন জ্বেলে, আকাশের মতো অন্য আ’দের চাই,

প্রতিরোধের অগ্নিশিখায় জ্বালবো নতুন আলো …..

July 30, 2026 9 Comments

সাত সকালে ইউ টিউবে ভেসে আসা ছবিটা দেখে রীতিমতো আতঙ্কিত হয়েছিলাম। আপনাদের‌ও নিশ্চয়ই চোখে পড়েছে অমন চমকদার দৃশ্যখানি – সারসার মহিলার দেহ শোয়ানো রয়েছে চিতার

তুমিও হেঁটে দেখো কলকাতা

July 30, 2026 No Comments

গত ২৪শে জুলাই শহর কলকাতায় এক রূপকথার জন্ম হল। পড়ন্ত সূর্যের মায়াবি আলোয় লাখো মানুষের মিছিলে জ্বলে উঠল হাজার আশার ঝাড়বাতি। এই রূপকথার নির্মাণ যারা

সাম্প্রতিক পোস্ট

এই আন্দোলন অনেক কিছু দিয়ে গেলো…….

Sukalyan Bhattacharya July 31, 2026

প্রতিবাদের অধিকার হরণের প্রচেষ্টা বর্ধমান মেডিক্যাল কলেজে

The Joint Platform of Doctors West Bengal July 31, 2026

আ জা দি

Arya Tirtha July 31, 2026

প্রতিরোধের অগ্নিশিখায় জ্বালবো নতুন আলো …..

Somnath Mukhopadhyay July 30, 2026

তুমিও হেঁটে দেখো কলকাতা

Gopa Mukherjee July 30, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

656815
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]