Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

প্রেগন্যান্সি ও কোভিড-১৯

IMG_20200409_215214
Dr. Nishantadeb Ghatak

Dr. Nishantadeb Ghatak

Paediatrician
My Other Posts
  • April 10, 2020
  • 9:20 am
  • No Comments

পৃথিবী আজ হতাশার আর ভীতির ঘন অন্ধকারে নিমজ্জিত।আমরা বন্দী চার দেওয়ালের মাঝে। এমন সময়  কালো আকাশের মাঝে আলোকবর্তিকা মত ফোনে ভেসে আসছে কিছু সুখবর। কেউ হচ্ছেন নতুন মা আবার কেউ মা হতে চলেছেন এই খবর টা জানতে পারলেন। কিন্তু এমন এক পরিস্থিতিতেও সেই আনন্দগুলো যেন বড় ফিকে হয়ে যাচ্ছে। ভাবী মাদের তাড়া করে বেড়া়চ্ছে হাজারও প্রশ্ন নিজের আর নিজের গর্ভে থাকা সন্তানের স্বাস্থ্য নিয়ে।

কোভিড-১৯ মানব সভ্যতার কাছেই বড় নতুন রোগ।তাই খুব বেশি বৈজ্ঞানিক গবেষণার সুযোগ এখন ও হয়ে ওঠেনি তবুও যেটুকু জানা গেছে এখন ও পর্যন্ত,সেগুলো হল-

  • আলাদা করে করোনা ভাইরাস গর্ভবতীদের বেশি কিছু ক্ষতি করেনা। আর পাঁচটা মানুষের মতই এই ভাইরাসের সংক্রমণ হলে জ্বর,হাঁচি,কাশি,গলাব্যথা , নিউমোনিয়া হতে পারে।
  • মায়ের শরীর থেকে গর্ভস্থ সন্তানের শরীরে ভাইরাসের সংক্রমণ (ভার্টিক্যাল ট্রান্সমিশন)হয় কিনা ঠিক ভাবে জানা যায়নি।অন্তত বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) তাই‌ বলছে।
  • WHO আরও জানাচ্ছে, বুকের দুধের মধ্যে দিয়ে এই ভাইরাস সন্তানের শরীরে যায় না।

গর্ভাবস্থয় করোনার প্রভাব

“খুব ভরসা যোগ্য বৈজ্ঞানিক তথ্যের অভাব থাকলেও কিছু কিছু মেডিক্যাল জার্নাল বলছে অনেক সময়ই প্রত্যাশিত দিনের আগেই ডেলিভারি হয়ে যেতে পারে এই রোগের সংক্রমণে। তা ছাড়াও মিসক্যারেজ, গর্ভস্থ সন্তানের নড়া চড়া কমে যাওয়া, মায়ের শ্বাস কষ্ট শুরু হওয়ার মত সমস্যা দেখা দিতে পারে।” বললেন স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডাক্তার সঞ্জয় বিশ্বাস।

শরীরের পাশাপাশি মনকেও যে ছেড়ে কথা বলেনা তা স্পষ্ট হল মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার শুদ্ধেন্দু চক্রবর্তীর কথায়। “গত এক সপ্তাহে আপাত ভাবে সুস্থ তিন জনের কাছ থেকে জানতে পারি তাদের মিসক্যারেজের কথা। এর একটা কারণ হতে পারে অত্যাধিক মানসিক চাপ, হতাশা বা মৃত্যু ভয়।”

কি কি করণীয়?

  • আর পাঁচ জনের মতই হ্যান্ড হাইজিন বা কাফ এতিকেট খুব ভাল করে মানা।
  • হাঁচি, কাশি, জ্বর হয়েছে এমন মানুষের থেকে দূরে থাকা।
  • পুষ্টিকর খাবার যেমন শাকসব্জি, প্রোটিন বেশি করে খাওয়া।
  • ঠিক ভাবে দিনে অন্তত ৮ ঘণ্টা ঘুমানো
  • অযথা দুশ্চিন্তা না করা। যে জিনিসটা করলে ভালো থাকা যায় সেই জিনিসের সঙ্গে অনেকটা টাইম কাটান। সেটা বই পড়া,গান শোনা,সিনেমা দেখা বা একটু ঘরটাকে গুছিয়ে রাখাও হতে পারে।
  • হালকা ঘরের কাজ অবশ্যই করবেন। উবু হয়ে বসে করতে হয় এমন কাজ এড়িয়ে চলাই ভাল।

মেডিক্যাল কেয়ার

এই লক ডাউন এর ফলে যারা নতুন মা হওয়ার খবর নিয়ে এলেন তাঁরা যেতে পারছেন না ডাক্তার বাবুদের সাথে পরামর্শ করতে যেতে। আর সব সময় তো একটা ভয় থেকেই যায় যে হসপিটাল যেতে গিয়ে করানোর সংক্রমণ হয়ে যাবে না তো? এমন এক পরিস্থিতিতে এই সব সাবধানতাগুলো মেনে চলুন।

  • সবে সবে যাঁরা গর্ভবতী হলেন তাঁরা আগে ডাক্তার বাবুর সাথে ফোনে কথা বলে, খুব দরকার পড়লে তবেই ক্লিনিকে যান।
  •  গর্ভাবস্থায় ব্লাড প্রেসার দেখা খুব জরুরি,সেক্ষেত্রে নিজেরাই ডিজিটাল মেশিনের সাহায্যে দেখে ডাক্তার বাবুর সাথে পরামর্শ করে নিতে পারেন।
  • ইউ এস জি স্ক্যান আর কিছু ব্লাড টেস্ট করে নিতে তো হবেই। সেটা একটু ফাঁকায় ফাঁকায় গিয়ে করাই ভাল।
  • করোনা ইনফেকশন আছে এমন মহিলাদের নর্মাল ডেলিভারিতে খুব কিছু অসুবিধে নেই তা পরিষ্কার ভাবেই জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
  • “করোনা সংক্রমিত কোনো রোগীর যদি কোন কারণে সিজারিয়ান সেকশান করতেই হয় তবে সে ক্ষেত্রে স্পাইনাল  এনেস্থেসিয়াতেই করা উচিত। কারণ জেনারেল  এনেস্থেশিয়ার ফলে অনেক ড্রপলেট তৈরি হয় যা পুরো অপারেশন থিয়েটারে ছড়িয়ে পড়তে পারে।” বললেন ডাক্তার বিশ্বাস।
  • করোনায় আক্রান্ত মা জন্মের পরে যদি বুকের দুধ খাওয়ানোর অবস্থায় থাকেন,সাবধানতা নিয়ে খাওয়াতেই পারেন। কিন্তু একটু বেশি অসুস্থ থাকলে বুকের দুধ এক্সপ্রেস করেও অন্য কেউ শিশুটিকে খাওয়াতে পারে। ফর্মুলা ফিড দেওয়ার চেয়ে এটাই ভাল। এটি শিশুর শরীরে ইমিউনিটি বাড়িয়ে করোনা প্রতিরোধে সাহায্য করবে।
  • সন্তান সম্ভবা অবস্থায় করোনার লক্ষণ দেখা দিলে দেরি না করে ডাক্তার বাবুর সাথে যোগাযোগ করবেন।
  • এখন ও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী করোনায় গর্ভবতীদের মৃত্যুর সংখ্যা হতে গোনা। কাজেই অযথা দুশ্চিন্তা না করাই বাঞ্ছনীয় বিশেষ করে এই সময়টায়।
PrevPreviousআমি ও চাঁদেরা
Nextইতালির স্বাস্থ্যব্যবস্থা ও করোনা অতিমারীঃ অতিকথন ও বাস্তবতাNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

এই আন্দোলন অনেক কিছু দিয়ে গেলো…….

July 31, 2026 No Comments

ইংল্যান্ডে থাকা আমাদের দেশের এক ছেলে, মুম্বাই থেকে তার বাবা- মা কে যন্তরমন্তরে পাঠিয়েছেন এই বলে, “বাবা, তুমি আমার হয়ে পুলিশের কাছে একটা ডান্ডা খেয়ে

প্রতিবাদের অধিকার হরণের প্রচেষ্টা বর্ধমান মেডিক্যাল কলেজে

July 31, 2026 No Comments

২৯ জুলাই, ২০২৬ ২৪ জুলাই ২০২৬ বর্ধমান মেডিক্যাল কলেজের অধ্যক্ষ একটি ‘উপদেশ’ জারি করেছেন (মেমো নম্বর BMC/2192) তাঁর নিজস্ব প্রশাসনিক আওতাভুক্ত কলেজ, ছাত্রাবাস, হাসপাতাল, হাসপাতালের

আ জা দি

July 31, 2026 No Comments

আ -য়ে আক্রমণ, আ-য়ে আগ্নেয়াস্ত্র, আ -তে আর্তনাদ, আতংক, আশঙ্কা, আততায়ী, সবই বড় ভয়ানক আ। অমন আ’দের মুখে আগুন জ্বেলে, আকাশের মতো অন্য আ’দের চাই,

প্রতিরোধের অগ্নিশিখায় জ্বালবো নতুন আলো …..

July 30, 2026 4 Comments

সাত সকালে ইউ টিউবে ভেসে আসা ছবিটা দেখে রীতিমতো আতঙ্কিত হয়েছিলাম। আপনাদের‌ও নিশ্চয়ই চোখে পড়েছে অমন চমকদার দৃশ্যখানি – সারসার মহিলার দেহ শোয়ানো রয়েছে চিতার

তুমিও হেঁটে দেখো কলকাতা

July 30, 2026 No Comments

গত ২৪শে জুলাই শহর কলকাতায় এক রূপকথার জন্ম হল। পড়ন্ত সূর্যের মায়াবি আলোয় লাখো মানুষের মিছিলে জ্বলে উঠল হাজার আশার ঝাড়বাতি। এই রূপকথার নির্মাণ যারা

সাম্প্রতিক পোস্ট

এই আন্দোলন অনেক কিছু দিয়ে গেলো…….

Sukalyan Bhattacharya July 31, 2026

প্রতিবাদের অধিকার হরণের প্রচেষ্টা বর্ধমান মেডিক্যাল কলেজে

The Joint Platform of Doctors West Bengal July 31, 2026

আ জা দি

Arya Tirtha July 31, 2026

প্রতিরোধের অগ্নিশিখায় জ্বালবো নতুন আলো …..

Somnath Mukhopadhyay July 30, 2026

তুমিও হেঁটে দেখো কলকাতা

Gopa Mukherjee July 30, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

656544
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]