Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

সিলিকোসিস

FB_IMG_1603046474872
Dr. Suvajit Shit

Dr. Suvajit Shit

General Physician
My Other Posts
  • October 19, 2020
  • 7:58 am
  • One Comment

আজকের দিনে দাঁড়িয়ে শ্রমিক শ্রেণীর বিকলত্ব এবং অকালমৃত্যুর জন্য দায়ী সমস্ত পেশাগত রোগগুলোর মধ্যে অন্যতম একটি হল সিলিকোসিস। এটি একধরণের দীর্ঘস্থায়ী মারণরোগ যা মূলত ফুসফুসকে অকেজো করে দেয়। পরিসংখ্যান অনুযায়ী আজকের ভারতবর্ষে প্রায় ১ কোটিরও বেশি শ্রমিক এই রোগে আক্রান্ত।

সচরাচর বাতাসে ভাসমান বৃহদাকৃতির ধূলিকণা আমাদের ফুসফুসের অভ্যন্তরে প্রবেশ করতে পারে না। কিন্তু ভাসমান ধূলিকণার আকার যত ছোট হয়, শ্বাসনালীর ঝাঁটা সেগুলোকে আটকাতে পারে না, অনায়াসে ফুসফুসের হাওয়া থলিতে ঢুকে পড়ে। ৩ মাইক্রনের থেকে ছোট আকৃতির সূক্ষ্মাতিসূক্ষ্ম ধূলিকণা ফুসফুসের মধ্যে ঢুকে যে সমস্ত দীর্ঘস্থায়ী ফুসফুসের রোগ সৃষ্টি করে, তাদের একত্রে বলা হয় নিউমোকোনিওসিস (Pneumoconiosis)। এইরকম ধূলিকণা হতে পারে পাথরের গুঁড়ো, কয়লার ডাস্ট, অ্যাসবেসটস এর গুঁড়ো, আয়রন ডাস্ট, কটন ডাস্ট বা তামাকের গুঁড়ো। ডাস্টের প্রকৃতি অনুযায়ী রকম-রকমের নাম রয়েছে। যেমন পাথরের গুঁড়ো বা ক্রিস্টালাইন সিলিকার ক্ষেত্রে সিলিকোসিস (silicosis), কয়লার গুঁড়োর ক্ষেত্রে অ্যানথ্রাকোসিস (anthracosis), আয়রন ডাস্টের ক্ষেত্রে সিডেরোসিস (siderosis), কটন ডাস্টের ক্ষেত্রে বাইসিনোসিস (byssinosis) ইত্যাদি।

পাথর খাদান, খনি শিল্প, সেরামিক শিল্প, ক্রাশিং এবং নির্মাণ কাজের সঙ্গে যুক্ত শ্রমিকরাই মূলত সিলিকোসিসের শিকার হন। সব কর্মীরা সমান ঝুঁকির মধ্যে থাকলেও একই সময় ধরে দু’জন মানুষ একই খাদানে কাজ করলে দু’জনের আক্রান্ত হবার সম্ভাবনা সমান নয়। এটা যেমন কত সময় ধরে একজন শ্রমিক শ্বাসের সঙ্গে ধূলিকণা গ্রহণ করছেন তার ওপর নির্ভর করে, তেমনই ঝুঁকিপূর্ণ ব্যক্তির শারীরিক সক্ষমতা বা রোগ তৈরির প্রবণতার ওপরেও নির্ভর করে। মোটামুটিভাবে কয়েকমাস থেকে ছয় বছর পর্যন্ত টানা ক্রিস্টালাইন সিলিকা শ্বাসের সঙ্গে গ্রহণ করার পর সিলিকোসিসে আক্রান্ত হবার সম্ভাবনা রয়েছে।

শ্বাসের সঙ্গে সূক্ষ্মাতিসূক্ষ্ম সিলিকার গুঁড়ো ফুসফুসের হাওয়া থলিতে প্রবেশ করলে সেখানের ম্যাক্রোফাজ জাতীয় ফ্যাগোসাইট কোষ এগুলোকে গিলে নেয়। এই কোষ সক্রিয় হলে নানান কেমিক্যাল মিডিয়েটর নিঃসরণ করে। ইন্টারলিউকিন, ফাইব্রোনেকটিন, টি এন এফ ইত্যাদি মিডিয়েটরগুলি দীর্ঘস্থায়ী প্রক্রিয়ায় ফুসফুসে ফাইব্রোসিস সৃষ্টি করে। এছাড়া ফ্যাগোসাইট কোষগুলো নিকটস্থ লসিকা নালিতে জড়ো হয় এবং লসিকা গ্রন্থি স্ফীত হয়ে নডিউল (nodule) তৈরি করে। ফুসফুসের Nodular Fibrosis সিলিকোসিসের গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য।
আমাদের ফুসফুসে বা শ্বাসনালীতে যে কোন ক্ষতিকর বস্তু প্রবেশ করলে সেটিকে বাইরে বের করে দেওয়ার জন্য কাশি হয়।

সিলিকোসিসে আক্রান্ত রোগীরা প্রাথমিক ভাবে দীর্ঘদিন ধরে কাশিতে ভুগতে থাকে। ফাইব্রোসিসের কারণে ধীরে ধীরে ফুসফুসের হাওয়া থলি দিয়ে অক্সিজেন পারাপার কমে যায় এবং ফুসফুসের মোট বায়ু ধারণ ক্ষমতাও ক্রমশ কমে আসে। ফলে পরের দিকটাতে এসব রোগীর প্রচন্ড শ্বাসকষ্ট হয়, একটু পরিশ্রমেই হাঁপ ধরে।

আরও সমস্যার বিষয় হল, সিলিকোসিসে আক্রান্ত ব্যক্তির টিবি হওয়ার সম্ভাবনা একজন সুস্থ মানুষের চেয়ে কয়েকগুণ বেশি। তার ওপরে অনেকের আবার বিড়ি বা সিগারেট জাতীয় ধূমপানের নেশা থাকে। ফলত সিলিকোসিস খুব দ্রুত গতিতে ফুসফুসকে অকেজো করে দেয়।

এখনও পর্যন্ত এই রোগের তেমন একটা কার্যকর চিকিৎসা নেই বললেই চলে। কেন না একবার ফুসফুসে ফাইব্রোসিস হয়ে গেলে সেটাকে পুনরাবস্থায় ফিরিয়ে আনা সম্ভব হয় না। হাঁপানির ওষুধে কিছুটা হলেও আরাম মেলে। পরের দিকে যেমন যেমন রোগলক্ষণ বা উপসর্গ দেখা যায়, সেই মতো চিকিৎসা চলে।

এই রোগে চিকিৎসার থেকেও প্রতিরোধে বেশি গুরুত্ব দেওয়া দরকার। নিয়ন্ত্রিত ধূলিকণায় কাজের ব্যবস্থা করতে হবে। আপাতত সঠিক ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (Personal Protective Equipment) যেমন মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা দরকার। আর দরকার শ্রমিকদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করা।

ছবি ঋণ স্বীকার: ছবিটি উত্তর ২৪ পরগনা মিনাখা ব্লকের সিলিকোসিস আক্রান্ত শ্রমিক নাসির মোল্লার।

PrevPreviousকরোনার দিনগুলি ৬৮ ভিড়
Nextএকথা সত্যিNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Narendranathruidas
Narendranathruidas
5 years ago

Very interesting.

0
Reply

সম্পর্কিত পোস্ট

কাঁটাতার

May 25, 2026 No Comments

নতুন সরকারকে স্বাগত। পুরোনো সরকারের নিরন্তর সমালোচনা করেছি। সে আমলের অপরিসীম দুর্নীতির বিরুদ্ধে তাঁরা দ্রুত ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছেন তাকেও স্বাগত। মানুষের প্রত্যাশা তেমনই। কিছু

রহমতের দেশ: এক গহীন সংকটের আবর্তে

May 25, 2026 2 Comments

রহমতকে মনে আছে? নাম শুনে ঠিক বুঝে উঠতে পারছেন না? দাঁড়ান । আর একটু খুলে বলি । রহমত কাবুলিওয়ালা। আফগানিস্তান থেকে সে আসতো এই দেশে

গগন মুখুজ্যের মোহর দ্বিতীয় পর্ব

May 25, 2026 No Comments

বউবাজারের মুখুজ্যেবাড়িতে বিয়ে হয়ে আসা ইস্তক মঞ্জুরানী নিয্যস জানে এ ভিটেয় ভূত আছে। তবে কিনা জানলেও তার বড় একটা কিছু যায় আসে না। বিয়ের অল্প

হকার

May 24, 2026 2 Comments

কয়েকদিন আগে এক ফেসবুক বন্ধু একটা পোষ্ট করেছিলেন – শিয়ালদহ এবং অন্যান্য স্টেশন চত্বরে হকার সরিয়ে দেওয়ার জন্য নাকি মধ্যবিত্ত মানুষজন খুব খুশি হয়েছেন। শিক্ষিত,

মাফিয়া

May 24, 2026 1 Comment

১৯৪৩ সালে সিসিলি জয় করাটা মিত্রপক্ষের কাছে খুব জরুরি ছিল। জেনারেল প্যাটনের নেতৃত্বে অপারেশন হাস্কি নামের একটা অভিযান চালানো হয়। এই অভিযানে জয় লাভের জন্য

সাম্প্রতিক পোস্ট

কাঁটাতার

Pallab Kirtania May 25, 2026

রহমতের দেশ: এক গহীন সংকটের আবর্তে

Somnath Mukhopadhyay May 25, 2026

গগন মুখুজ্যের মোহর দ্বিতীয় পর্ব

Dr. Sukanya Bandopadhyay May 25, 2026

হকার

Kanchan Sarker May 24, 2026

মাফিয়া

Dr. Samudra Sengupta May 24, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

625052
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]