Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

গন্ধের পাসওয়ার্ড

IMG_20201012_232250
Dr. Soumendu Nag

Dr. Soumendu Nag

Doctor in a local self-government hospital.
My Other Posts
  • November 1, 2020
  • 7:37 am
  • One Comment

ইদানিং দুমদারক্কা করোনা হচ্ছে লোকজনের। দিব্বি একদিনের জ্বরের পর হাসিমুখে থুতনিতে মাস্ক ঝুলিয়ে আউটডোরে গা চিপকে নিশ্চিন্ত সমস্যার এলোমেলো উপাখ্যান শোনায় তারা।
গ্যায় প্যায় ব্যথা। পাইখানা শক্ত। নাকে গন্ধ নাই। ক্ষুধা নাই ডাক্তার বাবু। ভাল্লাগতাসেনা কিস্যু।
আমি চমকাই। বুকের ঘসঘষানী শুনতে চেষ্টা করি স্টেথোস্কোপ বাগিয়ে। চকিতে মাপতে থাকি স্যাচুরেসন। কভিড নাইন্টিন, ডি ডাইমার, সিআরপি, ইত্যাদির ফর্দ ঝোলাই বিচ্ছিরি কদর্যতায়। সে কিন্তু বিড়বিড় করে। ব্যথাডা কমায় দেন বাবু। কাম কাজ নাই। বইসা বইসা কয় দিন খামু। কন…

বলিনা। কিছুই বলিনা। শুধু একের পর এক দিশাহীন প্রেসক্রিপশনের ঘসঘষানী ক্লান্ত করে দেয়। তাও লিখি। ভয়ে ভয়ে ওপিডি সেরে রওনা দিই বাড়ির রাস্তায়। হিমের পরশের সাথে হুটহাট এসেপরা বৃষ্টি তে পকৃতিও কনফিউসড।

শরৎ এসেছে। বর্ষাও যায়নি পুরোপুরি। রাধানগর বাস স্ট্যান্ডের কাছে এন নাইন্টিফাইভ, ফেস শিল্ড ভেদ করে ছাতিম ফুলের গন্ধ আসে নাকে। মনটা ভালো লাগে। গন্ধ আছে। সে আছে। বুঝি সবটাই। এটা বুঝি যে কিস্যু জানিনা রোগটার। গন্ধ থাকুক বা না থাকুক সে থাকতেই পারে। তবু মিথ্যে সান্ত্বনার মত ভালোথাকার গলতফেমি নিয়ে বেশ থাকি।

ভালো না থাকা ছাড়া উপায়ই বা কি আছে।

বিশ্বজিৎ দা অপথালমোলজিস্ট। কলিনারায়ানপুরে এলে মাঝে মধ্যে আসে আমাদের বাড়ি। চা খেতে খেতে গল্প হয়। সেও আমারই মত চা রসিক। বা বলা ভালো এককাঠি উপরে। হোয়াইট টির পেলব চুমুকে আলটাগরায় সে ঢেউ খেলানো স্বাদ পায় বুনো চা বাগানের পরিতক্ত গুড়ির। কিংবা কষ কষ তিত কুটে অনুভূতির। কথায় কথায় কথা বাড়ে। গন্ধের গল্পের সাথে এসে যায় শিউলী। ভাটুল। ছাতিম ফুল। হাস্নুহানা।

সে তার গল্প বলে। কিভাবে শিউলীর গন্ধে খুলে যায় একটা জানলা। ক্লাস টেন। উঠোনের টপ টপ শিউলীর সাদা বোঁটা। একটা ঘোলাটে একশো ওয়াটের ফিলিপস বাল্ব। বারান্দায় বসে বসে টেস্ট পেপার। উপপাদ্য এইসব।

ঠিকই তো। প্রতিটি গন্ধ আসলে একেকটি পাসওয়ার্ড। কত কি খুলে যায় লহমায়।
ভাদ্রের আকাশ উজাড় রোদ উঠলে আমাদের তক্তপোস থেকে বের হত শীতের পোশাক। পুরনো জামাকাপড়। সেই জামাকাপড়ের ভাঁজ থেকে গড়িয়ে আসা ন্যাপথালিনের গন্ধ পেলেই বুঝতাম পুজো আসছে। সর্বসাকুল্যে প্রত্যেক বছরে পাওয়া একটাই নতুন জামাটা বরাদ্দ অষ্টমীর জন্য। আগের বারের জামা প্যান্ট ভাদ্রের রোদ্দুর মেখে নতুন হয়ে উঠতো। সপ্তমীর জন্য।
প্রতিবার। ট্রেনে বাসে প্যাকেট বন্দী ন্যাপথালিন আমাকে মনে করায় এইসব।

তখন সবে সবে লক ডাউন। দুর দুরান্ত থেকে মানুষ পায়ে হেঁটে চলে আসছে নিজেদের ঘরে। এমনি এক সন্ধ্যায় পুলিশের ভ্যানে চেপে কঙ্কালসার এক মাঝবয়েসী এসেছিল হসপিটালের ইমার্জেন্সীতে। দীর্ঘ যাত্রায় ফোস্কা পরা পা। ঘামে জবজব জামা প্যান্ট। ময়লাকীর্ণ পুঁটুলি। এক অদ্ভূত যন্ত্রণাময় গন্ধ কোলাজ। মেদিনীপুর থেকে হেঁটে হেঁটে মালদা যাওয়া মানুষটার গন্ধ চাবিতে জানি না কোন কোন গল্প সাজিয়ে রাখছে করটেক্স।

পৃথিবীর সব গন্ধ একেকটা গল্পের পাসওয়ার্ড।

এসব ছাইপাঁশ ভাবি। একটা সন্ত্রস্ত আউটডোরে থুতনীতে মাস্ক। নিশ্চিন্ত মানুষ, ভয় পাওয়া মানুষ, খুঁতখুঁতে মানুষ, ছাতিম ফুল। বৃষ্টি গন্ধ। শিউলী গন্ধ। এইসব হাজারো গন্ধকোলাজ জমিয়ে রাখে যে গল্পের পাস ওয়ার্ড..

সত্যিই আমি ভুলে যেতে চাই। সব গল্প মনে রাখতে নেই।

PrevPreviousHope against Hope
NextCrime- A neuro-psycho-social perspectiveNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
শাশ্বত দত্ত
শাশ্বত দত্ত
5 years ago

অসামান্য অনুভূতি ফুটিয়ে তুলেছেন

0
Reply

সম্পর্কিত পোস্ট

স্বাস্থ্যভবন থেকে সরাসরি আমাদের বক্তব্য

June 13, 2026 No Comments

অভয়া আন্দোলনে আমাদের দিক থেকে যে দশদফা দাবিকে সূচিমুখ করে আমরা লড়াই চালিয়েছিলাম এবং যে দাবিগুলির সাথে আপামর বাংলার জনগণ সম্পৃক্ত হয়েছিলেন, এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী

ক্ষমতার অসীম বিশ্বে ফুটবল এবং ব্যাডমিন্টন

June 13, 2026 No Comments

২০২৬-এর ফুটবল বিশ্বকাপ দরজায় কড়া নাড়ছে। একে একে সমস্ত দেশের খেলোয়ারেরা এবং তাদের কর্মকর্তারা হাজির হচ্ছেন প্রধানত আমেরিকায় কিংবা মেক্সিকো বা কানাডায় – যে দেশে

বিচারহীনতার বিরুদ্ধে অভয়া মঞ্চের আপসহীন লড়াই

June 12, 2026 No Comments

৯ জুন ২০২৬ রাণুছায়া মঞ্চে অভয়া মঞ্চের আহ্বায়জ তমোনাশ চৌধুরীর বক্তব্য।

২২ মাস হয়ে গেল, বিচারের অপেক্ষায় প্রহর গুনছি আমরা

June 12, 2026 No Comments

৯/৬/২০২৬ আমরা সবাই জানি অভয়ার খুন-ধর্ষনের মামলায় নতুন SIT গঠনের নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট। অভয়া মামলা আবার এসেছে সংবাদ পত্রের হেডলাইনে, ন্যায়বিচারের আশা আবার

নিট কেলেঙ্কারি : রি-নিটের প্রশ্নও বিক্রির জন্য অফার! প্রশ্ন ফাঁসের চক্র রুখবে কে?

June 12, 2026 No Comments

ফের এ বছরেও চিকিৎসাবিদ্যায় ভর্তির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি-র প্রশ্নফাঁসের ঘটনা ঘটল। এই বছরে নিয়ে গত পাঁচ বছরে চতুর্থবার। এর জন্য প্রশ্ন তৈরি করে

সাম্প্রতিক পোস্ট

স্বাস্থ্যভবন থেকে সরাসরি আমাদের বক্তব্য

West Bengal Junior Doctors Front June 13, 2026

ক্ষমতার অসীম বিশ্বে ফুটবল এবং ব্যাডমিন্টন

Dr. Jayanta Bhattacharya June 13, 2026

বিচারহীনতার বিরুদ্ধে অভয়া মঞ্চের আপসহীন লড়াই

Abhaya Mancha June 12, 2026

২২ মাস হয়ে গেল, বিচারের অপেক্ষায় প্রহর গুনছি আমরা

West Bengal Junior Doctors Front June 12, 2026

নিট কেলেঙ্কারি : রি-নিটের প্রশ্নও বিক্রির জন্য অফার! প্রশ্ন ফাঁসের চক্র রুখবে কে?

Parichay Gupta June 12, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

630640
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]