Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

ট্যারা চোখে তাকায় টিয়া

IMG_20201117_225738
Dr. Mayuri Mitra

Dr. Mayuri Mitra

Special Educator for Hearing Impaired, writer, drama director & critic
My Other Posts
  • November 18, 2020
  • 6:52 am
  • One Comment

বছর দুই আগে| আমার মায়ের বাড়ির পাশেই থাকত দুটো মিষ্টি-মস্তি বাচ্চা| মিষ্টি-মস্তি মানে —যেমন ফুলের মত দেখতে তাদের তেমনি শস্যশ্যামল তাদের মন| দিনের সবসময়ই আনন্দের চাষাবাদ সে মনে| ভাইবোন , দুটোই সদা ফুটছে মৌজ উল্লাসে| কতবার দেখেছি বাবার সাথে সাইকেলে ঝুলে আছে, দুজনে দুপাশ থেকে| একই স্টাইলে দুজনের ইজের নেমেছে দুহাঁটুতে| কখনো সিম্পল বাঁদর হয়ে দাঁড়িয়ে আছে আমাদের বাগানের লতানে গাছের গোড়ায়| চোখেমুখে প্ল্যান লতায় চড়বে| ডগায় মারবে লাফ|

ভাইটা খুব ভালোবাসত আমায়| শুধু আমাকেই বা বলি কেন, আমাদের বাড়ির সবাইকেই সে ভালোবাসত| রিহার্সাল ফেরত ভারি ব্যাগ নিয়ে বাবার ওপরের উঠতে কষ্ট হলে সে আগেই ব্যাগটা নিয়ে ওপরের ঘরে রেখে আসত| মায়ের দাবি, আমাদের বাড়ির আরো নানারকম সাংসারিক কাজ করত নাকি ওই দুই ভাই বোন| তিন থেকে সাত বছর বয়সের মধ্যেই অনেক কিছু দায়িত্ব নিয়ে ফেলেছিল তারা|তাদের নিজেদের মতো করে|তবে তা কতটা পড়া ফাঁকি দেবার জন্য আর কতটা অন্যরকম কাজকর্ম করার মজায় বলা মুশকিল|

সমস্যায় পড়লাম বোনটিকে নিয়ে| ভাই ভালোবাসলেও বোন কিছুতে ভালোবাসবে না আমায়| ভাল না বাসার যেন পণ করেছে সে মেয়ে| বিশ্বাস করুন, গায়ে হাতও লাগাইনি –দূরে দাঁড়িয়ে আছি, তাও আমায় দেখলেই কাঁদতে শুরু করবে| মুখ ভেঙচে নিরীহ হাসি দেবে| আমার প্রতি তার এই বীতরাগ চুপচাপ হজম করতাম| সেদিন আমারও খুব জেদ| ভালোবাসিয়েই ছাড়ব বাঁদরটাকে| একবার কেবল ভদ্রভাবে বললাম, আয় কোলে আয়| নাক কুঁচকালো|

রেডি ছিলাম ভেতরে ভেতরে| উল্টো করে কোলে তুলে নিলাম তাকে| মানে মুখটা তার রইল মেঝের দিকে| মুন্ডু আমার এক হাতে, পা দুটো অন্য হাতে| পাতালে ঢুকে যাচ্ছে ভেবে প্রথমটায় চুপচাপ আমার কাছে সমর্পণ করলো নিজেকে| মাটির সমান্তরালে আকাশে যেন উড়ল এক পাখি| আমার পুতুলপাখি|

বিছানায় এনে ফেললাম| নামতেই সম্বিৎ ফিরলো পাখির| চিল্লাতে লাগলো বেজায়| পুরুষ না মজলে শরীরমন জ্বলে না আজকাল| কিন্তু বাচ্চা ভালো না বাসলে খেপি| খুব খেপি| আজো খুব খেপে গিয়ে জানলায় রাখা মায়ের লাল টিপের পাতা থেকে টিপ খুলতে শুরু করলাম| খুলছি — ফের লাগাচ্ছি পাতায়| ভালোবাসার কুস্তি চলছে পাখির সাথে| জানলার শিকে লেগেছে গন্ধরাজ গাছের পাতা| অন্যমনস্ক হয়ে কখন জানি একটা টিপ তুলে লাগিয়ে দিয়েছি গাছের পাতায়|

দেখি কান্না থামছে মেয়ের| মন দিয়ে দেখছে আমার কাণ্ড। কী দেখিস পাখি মেয়ে ? এক উজবুক মাকে? বেশ বেশ আমি তাই| ? পটাপট কটা টিপ তুলে লাগিয়ে দিতে থাকলাম গন্ধগাছের কটা পাতায়| যতদূর জানলা দিয়ে হাত যায় আমার আর যতদুর দেখতে পায় আমার কোলের পাখি —ঠিক ততদূর| সবুজ সবুজ পাতায় ইয়া ইয়া টুকটুকে সব টিপ| ভাদ্রের রোদ তাতে চিকচিক| খানিক পরেই মেঘের ছায়া পড়ে সে লাল টিপ পানের খয়ের হয়!

অবাক মেয়ে! ফটাশ! কোলে চড়ে বসেছে পুতুল| হি হি হি! আরে! কোলের মধ্যে কাতাকুতু লাগছে যে তোর নরম নাকের ঘষায়| চুক চুক চুক| তিনটি সলিড চুমু| মাইরি! মাত্তর তিনটি চুমু| অখন্ড! ব্রহ্মান্ড!

★★শিশুর ভালোবাসার ক্ষমতা অসীম| দরকার সামান্য কিছু ভাবনা ও উপকরণ|★★

PrevPreviousস্টেথোস্কোপঃ লিঙ্গপুরাণ ২
Nextমেনিদা চারমূর্তি ও প্রথম হ‌ওয়ার রহস্যNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
শান্তনু চক্রবর্তী
শান্তনু চক্রবর্তী
5 years ago

কী সুন্দর একটা মিষ্টি লেখা। কুচো লেখা। ঠিকই শিশুর মন সবুজ পাতা ।সবুজ পাতায় লাল টিপ – টিপের পাতা, পাতার টিপ। শিশুকে বুঝতে পারলেই কেল্লা ফতে। এই লেখায় শিশুর ভালোবাসার যে ছবি এঁকেছেন তা একথায় অনবদ্য ।

0
Reply

সম্পর্কিত পোস্ট

প্র্যাক্টিস – নন প্র্যাক্টিস নিয়ে আরেকটু

August 28, 2026 No Comments

শুধু এডমিশন ডে সংলগ্ন তিনদিন নয় সমস্ত ধরনের সরকারি চিকিৎসকদের সম্পূর্ণভাবে প্রাইভেট প্র্যাকটিস বন্ধ করতে হবে এবং সেটি কঠোরভাবে বলবৎ করতে হবে নতুবা আমাদের দেশ

সমুদ্র দহন পালা!

August 28, 2026 No Comments

দিন কয়েক আগে পরিচিত এক সুজনের পাঠানো একটা প্রতিবেদনে নজর আটকে গেল। সেখান থেকে কিছুটা অংশ তুলে ধরি আপনাদের জন্য। “ভয়ঙ্কর! বাজারে যা সাধারণের নাগালের

শুশ্রূষা

August 28, 2026 No Comments

মাঝরাতে ঘুম ভেঙে গেল। যে রকম রোজ যায় দু তিনবার প্রতি রাত্রে। ভেঙে গেল বলা ভুল। ঘুমটা ভাঙিয়ে দিল মোবাইল। ওতে একটা কর্কশ রিং টোন

Sangrami Gana Mancha Press Release

August 27, 2026 No Comments

On August 1st, the Chief Minister of West Bengal suddenly announced that he had information that out of 27 lakh voters whose names had been

ইতিহাস গড়ে নারী, ইতিহাস ধরা থাকে অক্ষরে

August 27, 2026 No Comments

পর্দা জুড়ে একটা প্রকাণ্ড বাড়ি। রাস্তার সামনে। গাড়ি থেকে এসে নামলেন দুজন মহিলা। ঢুকে গেলেন বাড়িটির মধ্যে। ঘরে শুরু হল মিটিং। একটা বই লেখা হবে।

সাম্প্রতিক পোস্ট

প্র্যাক্টিস – নন প্র্যাক্টিস নিয়ে আরেকটু

Bappaditya Roy August 28, 2026

সমুদ্র দহন পালা!

Somnath Mukhopadhyay August 28, 2026

শুশ্রূষা

Dr. Arunachal Datta Choudhury August 28, 2026

Sangrami Gana Mancha Press Release

Sangrami Gana Mancha August 27, 2026

ইতিহাস গড়ে নারী, ইতিহাস ধরা থাকে অক্ষরে

Sanjoy Mukherjee August 27, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

670485
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]