Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

অন্ধকারে আলোঃ এক এডস আক্রান্ত রোগীর বয়ান

IMG-20191224-WA0014
Doctors' Dialogue

Doctors' Dialogue

আমরা ডাক্তার। কারও কাছে আমরা ভগবান। আবার কেউ ভাবেন আমরা মৃত্যুদূত। কারও আমাদের প্রতি অগাধ বিশ্বাস। কেউ ভাবেন সবটাই ব্যবসা।
My Other Posts
  • December 24, 2019
  • 12:29 am
  • No Comments

নাম প্রকাশে অনিচ্ছুক এক রোগীর বয়ান

আমি সোনার কাজ করি। এখানে কাজের অবস্থা ভালো না হওয়ায় বছর পাঁচেক আগে মুম্বাইতে যাই। ওখানে কাজ করি। বছরে মাস-খানেক বাড়িতে থাকি। বাকি সময় মুম্বাইতে।
বছর তিনেক আগে আমি বিয়ে করি। দুবছর আগে আমার একটি কন্যা হয়। স্ত্রী কন্যা খুলনা পল্লী, মধ্যমগ্রামে আমাদের বাড়িতেই থাকে। আমি বছরে দুবার করে বাড়ি আসি।
গত একবছর ধরে আমি বার বার অসুস্থ হচ্ছিলাম। বার বার পাতলা পাইখানা হতো। কিছুই হজম হতো না। মুখেও বার বার ঘা হচ্ছিল। ওজনও খুব দ্রুত কমছিল। আমি মুম্বাইতে বেশ কয়েকবার ডাক্তার দেখিয়েছি। কিন্তু বিশেষ সুফল পাইনি। ওষুধ খেলে কমে যেতো। আবার কদিন বাদেই হতো।
বাধ্য হয়ে আমি বাড়ি ফিরে আসি। স্থানীয় একজন ডাক্তারবাবুকে দেখাই। তিনি আমাকে ভালো কওরে দেখে কয়েকটি পরীক্ষা করতে দেন। তার মধ্যে একটি পরীক্ষার জন্য তিনি সরকারি হাসপাতালে পাঠান।
সরকারি হাসপাতালে গিয়ে জানতে পারি পরীক্ষাটি এডস রোগের জন্য। পরীক্ষাটি করার আগে হাসপাতালের কর্মীরা আমাকে ভালো ভাবে সব বোঝান। এডস রোগ সম্বন্ধে আগে ভাসা ভাসা জানতাম। এখানে আরও অনেক কিছু জানলাম। রোগটি অসুরক্ষিত মেলামেশা থেকে হতে পারে। এমনকি রক্ত চালানোর ফলেও হতে পারে।
মুম্বাইতে একা থাকার সময় আমি কয়েকবার কুসঙ্গে মিশে নিষিদ্ধ পল্লীতে গেছি। সেজন্য আজও অনুতাপ হয়। তাই রক্ত দেওয়ার সময় আতংকে ছিলাম। কিন্তু রিপোর্ট জানার পর আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। রক্তে এডস রোগ ধরা পড়েছে।

হাসপাতাল থেকে আমাকে ট্রপিকাল হাসপাতালে এডসের বিভাগে গিয়ে দেখাতে বলা হল। আমি তখন কি করব বুঝে উঠতে পারছি না। আমার উপার্জনের উপর বয়স্ক মা, স্ত্রী, কন্যা নির্ভর করে। আমার বাবা বছর দশেক আগে মারা গেছেন। আমার কিছু হলে সংসার চলবে কি করে?
আমার ডাক্তারবাবুর কাছে গেলাম। তিনি আমাকে আশ্বাস দিলেন। বললেন, এডস এখন সুগার প্রেশারের মতোই একটি অসুখ, যেটা পুরোপুরি সারে না। কিন্তু ওষুধ খেয়ে গেলে দীর্ঘজীবন সুস্থ থাকা সম্ভব। সবচেয়ে বড় কথা ওষুধ সম্পূর্ণ বিনামূল্যে সরকারি হাসপাতাল থেকে পাওয়া যাবে।
তিনি আমাকে আরও বললেন, তাড়াতাড়ি স্ত্রী ও কন্যার রক্ত পরীক্ষা করার জন্য।
স্ত্রী ও কন্যার রক্ত দেওয়ার সময় ভয়ংকর আতঙ্ক আর অপরাধ বোধে ভুগছিলাম। এদের কারো যদি এডস ধরা পড়ে তাহলে নিজেকে ক্ষমা করতে পারব না। ভগবানের অসীম করুণা দুজনেই সুস্থ।
হাসপাতাল থেকে জানতে পারলাম, কি কি সাবধানতা অবলম্বন করলে আমার থেকে স্ত্রীর দেহে এডসের জীবাণু যাবে না। ট্রপিকাল হাসপাতালে আমার অনেক পরীক্ষা নিরীক্ষা হ’ল। ওষুধ শুরু হল। এখন আমি বারাসত হাসপাতাল থেকে ওষুধ পাই। তিনমাস ওষুধ খাওয়ার পর আমি অনেক সুস্থ।
আমাকে মুম্বাই যেতেই হবে। এখানে কাজের বড় অভাব। একা কাজ করে তিনটে পেট চালানো সম্ভব নয়। এখানে যদি আমরা ভালো কাজ পেতাম, তাহলে আমার মতো বহু যুবক বাইরে কাজ করতে গিয়ে অসুস্থ হতো না। মুম্বাইতে যারা কাজ করে তাদের যক্ষ্মা, ম্যালেরিয়া ইত্যাদি রোগ হামেশাই হয়।
যাই হোক, আমার মা কিছু জানেন না। কিন্তু স্ত্রীকে সব খুলে বলেছি। স্ত্রী আমার পাশে দাঁড়িয়েছে। তিনমাস বাদে ওদের দুজনের রক্ত আবার পরীক্ষা করা হয়েছে। দুজনেই রোগমুক্ত।
এখন আমার জীবনের একমাত্র লক্ষ্য মেয়েটাকে মানুষ করে যাওয়া আর মা এবং স্ত্রীর মুখের হাসি ধরে রাখা। আমাকে আরো বেশ কিছুদিন কর্মক্ষম ভাবে বাঁচতে হবে।
রোগাক্রান্ত হওয়ার পর বিভিন্ন চিকিৎসক আর স্বাস্থ কর্মীদের কাছ থেকে আমি যে ভরসা পেয়েছি, তাতে আবার স্বপ্ন দেখতে শুরু করেছি।
ওঁদের কৃতজ্ঞতা জানানোর ক্ষমতা আমার নেই।

PrevPreviousপ্রথম হাজার দিনের যত্নঃ এক নতুন অবধারণা
Nextআপনার বাড়ির দামী মার্বেলে আমাদের রক্ত লেগেNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

ঈশ্বরের হাত ধরে মর্ত্যের স্বর্গ থেকে যুদ্ধের নরকে: আজকের লেবানন

April 17, 2026 No Comments

স্বর্গ হেথায়: কেউ বলতো মর্ত্যের স্বর্গ, কেউ বলতো মধ্য এশিয়ার সুইজারল্যান্ড। অসীম নীল আকাশের মাঝে ভেসে রয়েছে পেঁজা তুলোর মত সাদা মেঘ, তাতে ডানা মেলে

JPD Protests against Discriminatory Financial Rebates based on Religions

April 17, 2026 No Comments

13.4.2026 The Joint Platform of Doctors (JPD), West Bengal, expresses its profound shock and unequivocal condemnation regarding a recent social media post by a senior

এসো নন্দিনী, জাগিয়ে দাও সব বিশু পাগলদের

April 17, 2026 No Comments

পয়লা বৈশাখ। পয়লা অর্থ প্রথম। শব্দটির উৎপত্তি ফারসি শব্দ থেকে। সূত্র অনুসারে আকবরের শাসনকালে ফসল কাটার সময়ের সাথে কর দেবার বছর মেলানোর জন্য বাংলায় এই

ধর্মীয় স্লোগান দিলে ফি-ছাড়! অসহিষ্ণুতা ও বৈষম্যমূলক আচরণ প্রদর্শনের প্রতিবাদ জেপিডি-র।

April 16, 2026 No Comments

১৩ই এপ্রিল, ২০২৬ ​সম্প্রতি কলকাতার এক প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ (Cardiologist) সামাজিক মাধ্যমে ঘোষণা করেছেন যে, নির্দিষ্ট ধর্মীয় স্লোগান দিলে তিনি ফি-তে ছাড় দেবেন। ‘জয়েন্ট প্ল্যাটফর্ম

পথের সন্ধানে

April 16, 2026 No Comments

ভারতের ইতিহাসে কালো দিনের তালিকায় আর একটি দিন যুক্ত হল – ১৩ এপ্রিল, যেদিন সুপ্রিম কোর্টের বিচারপতি জোরের সঙ্গে জানিয়ে দিলেন ট্রাইব্যুনালের রায় ঘোষিত হবার

সাম্প্রতিক পোস্ট

ঈশ্বরের হাত ধরে মর্ত্যের স্বর্গ থেকে যুদ্ধের নরকে: আজকের লেবানন

Bappaditya Roy April 17, 2026

JPD Protests against Discriminatory Financial Rebates based on Religions

The Joint Platform of Doctors West Bengal April 17, 2026

এসো নন্দিনী, জাগিয়ে দাও সব বিশু পাগলদের

Manisha Adak April 17, 2026

ধর্মীয় স্লোগান দিলে ফি-ছাড়! অসহিষ্ণুতা ও বৈষম্যমূলক আচরণ প্রদর্শনের প্রতিবাদ জেপিডি-র।

The Joint Platform of Doctors West Bengal April 16, 2026

পথের সন্ধানে

Gopa Mukherjee April 16, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

618074
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]