Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

পার্টি মিট

IMG_20210303_234848
Dr. Abhijit Mukherjee

Dr. Abhijit Mukherjee

Gynaecologist
My Other Posts
  • March 4, 2021
  • 7:56 am
  • No Comments

-‘ডাক্তারবাবু অপারেশনটা করবেন না।’

এ এক অন্য ধরনের পার্টি মিট।
চারজন ডাক্তার গাছতলায় দাঁড়িয়ে থাকা একজন মাত্র পেসেন্ট পার্টিকে মিট করতে এসেছে।

অনিমেষের মনে পড়ে যাচ্ছে আজ থেকে প্রায় চল্লিশ বছর আগে আর জি কর হাসপাতালে মেটার্নিটি ওয়ার্ডে পার্টি মিটের কথা। ইভনিং রাউন্ড সেরে সিনিয়র হাউস সার্জেনকে পার্টি মিট করতে হবে। নিজেকে বেশ কেউকেটা মনে হতো। নীচে এসে সিঁড়ির ওপর দাঁড়াতেই দারোয়ান হাঁক পাড়ত –প্রফেসর অমিয় মুখার্জীর সাথে কথা বলতে ডানদিকের কোনায় যান। রোগা প্যাংলা ছেলেটা তখন অমিয় মুখার্জী ভূমিকায় যথাসম্ভব গাম্ভীর্য বজায় রেখে রুগীদের অবস্থা ও আশু প্রয়োজনীয় ব্যবস্থার বিষয়ে বাড়ির লোকজনদের সাথে কথা বলে চলেছে। পাশেই শিবু, প্রফেসর পূর্ণিমা চ্যাটার্জির ভূমিকায়, আরো দূরে এক বড় জটলার মধ্যে অলকা, এইচওডি স্যার শ্রীমন্ত ব্যানার্জী সামলাচ্ছে।

সে বড় সুখের সময়। নিজেদের মনে হতো আমরাই তো হাসপাতালের মাথা। পার্টি মিটের পর ভোলার চায়ের দোকানে সব মাথা একসাথে।

তো আজকের প্রেক্ষিতটা অনিমেষের কাছে সম্পূর্ণ অন্যরকম। কোভিড মহামারীর আবহে এক আসন্ন-প্রসবা মা কোভিড পজিটিভ। হাসপাতালের তিন চারজন ডাক্তারের সাথে অনিমেষও চিন্তিত। বুকের এক্স-রে জানান দিচ্ছে একদিকের ফুসফুসের অবস্থা খুব খারাপ। কোভিড নিউমোনাইটিস প্রায় পুরোটাই গ্রাস করেছে। হবু তৃতীয় সন্তান যে অবস্থায় আছে, সিজারিয়ান করে তুলে নেওয়াই যুক্তিযুক্ত। চার ডাক্তার মাথা এক হওয়ার পরেই মুখ চাওয়া-চাইই। কাজটা কিন্তু যথেষ্ট ঝুঁকিপূর্ণ।
জুনিয়র রেজিস্ট্রার ছেলেটিই বলল, স্যার, একবার পার্টি মিট করে হাই-রিস্ক কনসেন্ট নিতে হবে।

একদম সঠিক কথা। কিন্তু পার্টি কোথায়?

-আসুন স্যার।

জুনিয়র ডাক্তারটি হাসপাতালের বাইরে অনেক দূরে গাছতলায় দাঁড়িয়ে থাকা একজন মানুষকে দেখাল।

মফস্বলের কোভিড ছাপ মারা হাসপাতালের আশেপাশে রুগীর বাড়ির লোকজনের থাকার কথা নয়।

দৃশ্যটা অনিমেষের বেশ উলট-পুরাণ লাগছিল।চারজন চিকিৎসক চলেছেন হাসপাতাল ছেড়ে দূরে এক এবং একমাত্র পেসেন্ট পার্টিকে মিট করতে।

অনিমেষই প্রথম শুরু করেছিল- শোনো বাবা, তোমার বউ এর অবস্থা খুব একটা ভালো নয়। এই অবস্থার মধ্যেও সিজার করে বাচ্চা বার করে নিতে হবে। তুমি রাজী আছো তো?

এবার অ্যানাস্থেটিস্ট এগিয়ে এলেন, এছাড়া উপায় নেই আর এর পরেও,  মা বা বাচ্ছা বাঁচবে কিনা নিশ্চিত নই। আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করব।

ঠিক কথা, স্যার। এরপর উপরওয়ালা। হাতজোড় করে ওপরে তাকাল মানুষটি। এরপরই হঠাৎ সেই আকুতি, -স্যার, অপারেশনটা করবেন না।

অনিমেষ হতবাক। এতো বোঝানোর পরেও—

জুনিয়র রেজিস্ট্রার ছেলেটি মুচকি হেসে বলল, স্যার, ও বোধহয় বাচ্ছা বন্ধের অপারেশনের কথা বলছে।

লোকটির মুখে উজ্জ্বল হাসি, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। ঐ টা করবেন না।

অভিনব পার্টি মিটের পর ডাক্তারের দল এগিয়ে চলেছে হাসপাতাল অভিমুখে। অনিমেষের মনে হচ্ছে ওরা যেন পিছন দিকে এগিয়ে চলেছে।

PrevPreviousহাসপাতাল চিরকুট– রোগীর মৃত্যুশোক ও ডাক্তার
Nextনিঃশর্ত জোটNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

যুদ্ধ যুদ্ধ খেলা অথবা সভ্যতার সঙ্কট

May 23, 2026 No Comments

হান্টিংটনের সভ্যতার সংঘাতের তত্ত্ব পন্ডিতদের বিতর্ক সভা আর পরিভাষা কন্টকিত পুঁথির পাতার বাইরে কতটা ছড়িয়েছিল সন্দেহ আছে| এই ভুবনের ভার যাদের করতলে,  মেঘের আড়াল থেকে

যে লড়াইয়ের শুরু মর্নিং ওয়াক থেকে…

May 23, 2026 1 Comment

১. কলকাতার কোল ঘেঁষে যেমন বিধাননগর উপনগরী, মুম্বাইয়ের ঠিক তেমনিই নবি মুম্বাই। একেবারে শুরুতে অবশ্য ডাকা হতো নিউ মুম্বাই নামে,পরে ইংরেজি নিউ শব্দের মারাঠিকরণ করে

কলকাতা হাওড়ার হকার সমস্যা: এর সমাধান কি?

May 23, 2026 No Comments

যে কোন মহানগরী সেটি যদি জনবহুল হয়, একাধারে বাণিজ্য কেন্দ্র হয়, পর্যটক বিদেশি রা আসেন সেখানে হকার নামক ভ্রাম্যমাণ ছোট ব্যবসায়ীরা থাকবেনই। লন্ডন, প্যারিস, রোম

পক্ষ নিন নির্যাতিতার। রুখে দাঁড়ান নির্যাতনকারীর বিরুদ্ধে।

May 22, 2026 1 Comment

২১ মে, ২০২৬ অভিনেত্রী অঙ্কিতা চক্রবর্তীর একটি প্রেস কনফারেন্স থেকে আমরা জানতে পারি দেবালয় ভট্টাচার্য নামের এক পরিচালকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগের কথা। গবেষণায় দেখা

আরশোলার চিঠি

May 22, 2026 No Comments

দুশুঁড় ছ’পা’য় গড় দুপায়ে, ধর্মাবতার, ভাবনা যেটা ধরতে গেলে সকল নেতার তাকেই কেমন স্পষ্ট করে বিনা সময় নষ্ট করে বলেই দিলেন, রাষ্ট্র ভাবেন কাদের ভিলেন

সাম্প্রতিক পোস্ট

যুদ্ধ যুদ্ধ খেলা অথবা সভ্যতার সঙ্কট

Debashish Goswami May 23, 2026

যে লড়াইয়ের শুরু মর্নিং ওয়াক থেকে…

Somnath Mukhopadhyay May 23, 2026

কলকাতা হাওড়ার হকার সমস্যা: এর সমাধান কি?

Bappaditya Roy May 23, 2026

পক্ষ নিন নির্যাতিতার। রুখে দাঁড়ান নির্যাতনকারীর বিরুদ্ধে।

Abhaya Mancha May 22, 2026

আরশোলার চিঠি

Arya Tirtha May 22, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

624512
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]