Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

করোনা ও স্টেরয়েড

IMG_20210529_201049
Dr. Dipankar Ghosh

Dr. Dipankar Ghosh

General Physician
My Other Posts
  • May 30, 2021
  • 4:59 am
  • No Comments

ইয়াস দীঘায় গেছে। মৃদুমন্দ মেঘ লুকোচুরি খেলছে। আমি চশমা ঠিক করে দূরে নিমগাছ দেখছিলাম। ঝিরিঝিরি পাতা ফুরফুরা বাতাস।সব মিলে চমৎকার ব‍্যাপার। এমন সময় তিনি এলেন। মাঝারি উচ্চতা, ছোটোখাটো ভুঁড়ি, দুপাশে বিস্তীর্ণ টেম্পোরাল টাক, মাথার পেছনে একটা ঘোড়ার ন‍্যাজের মতো ঝুঁটি, ছোট্ট ছাগল দাড়ি। পরনে একটা হাফহাতা গেঞ্জি- ওপরের অংশটা নীল, মাঝেরটা সাদা, নিচের অংশটা লাল; হাফপ্যান্ট কমলা রঙের, মোজাছাড়া সাদা জুতো এবং হাতে একটা লম্বা হাতল‌ওয়ালা বাঁশ তাতে এক টুকরো কালো কাপড় ঝুলছে। হাঁদা ভোঁদা আর নন্টে ফন্টের বাইরে এরকম চমৎকার চরিত্র আমি কোথাও দেখিনি। (আশাকরি উনি আমার ফেসবুক পড়েন না, নাহলে রামকৃষ্ণ যাদবের মতো আমিও একহাজার কোটি টাকার মানহানির কেস খেয়ে যাবো)

“দাদা করোনা হলে প্রথমেই স্টেরয়েড ক‍্যানো খাবো?”

আমি একবার নিমগাছ আরেকবার ওনার মাথার ন‍্যাজটা দেখলাম, দুটোই হিলিহিলি বাতাসে ফুরফুরাচ্ছে। অনেক ভেবে উত্তর দিলাম “যাতে মরে না যান-সেই জন্য”

নবাগত ওনার হাতল‌ওয়ালা কাপড় ঝোলানো বাঁশে একটু ভর দিয়ে বললেন “তারপর? স্টেরয়েড বন্ধ করলেই আবার করোনা হয়ে মরবো নাকি?”

আমি অবাক হয়ে জিগ্যেস করলাম “সে আবার কিরকম কথা হলো?”

“জানেন না? স্টেরয়েড অসুখটা চেপে রাখে? তারপর ওটা বন্ধ করলেই সোডার মতো ভসভস করে ফুলে ফেঁপে বেরিয়ে ওঠে?”

আমি মাথা টাথা চুলকে বললাম “তাই নাকি?”

উনি ঘাড় ঘুরিয়ে ঘুরিয়ে ভুরু টুরু কুঁচকে আমাকে খানিক দেখলেন তারপর বললেন “জানেন না? লোকে যে বলে আপনি ডাক্তারি করেন?” ওনার বিষ্ময় ছাগলদাড়ি বেয়ে বেয়ে গড়িয়ে পড়ে।

আমি বলি “দুর্মশয়-ডাক্তারি করতে গেলে কী আবার ডাক্তারি জানতে হয় নাকি? আপনি তো আমাকে অবাক করলেন গো!” আমার মুখটাই বিষ্ময়বোধক চিহ্নের মতো দেখায়।

তবুও ভদ্রলোকের জিজ্ঞাসা শেষ হয় না। “স্টেরয়েড যদি খাইও-মানে যদি একান্তই খেতে হয়” ভদ্রলোক একান্তে প্রশ্ন করেন “তাহলে কতোদিন খাবো?”

আমি ফিসফিস করে বলি “যতদিন করোনা-বিদায় না হয়, ততদিন”

ভদ্রলোক বোধহয় এরকম নির্বোধ মার্কা উত্তর ঠিক আশা করেন নি। যৎপরনাস্তি বিরক্ত হয়ে ছটফট করে ওঠেন “আঃ, সেটা কতোদিন?”

“কম ইনফেকশন হলে দু হফতা, মাঝারি বা বেশী হলে ছয় হফতা অবধি”

“কিন্তু স্টেরয়েড কী কাজ করবে দাদা? যে ওটাই খেতে হবে? চিরটা কাল শুনলাম স্টেরয়েড খেতে নেই আর আজ শুনি উল্টো কথা”

আমার খুব মিচকি হাসি পেলো। মিচিক করে হেসে নিলাম। “য‍্যামন কুকুর তার ত‍্যামন মুগুর। করোনা শরীরে প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে,আমাদের রোগ প্রতিরোধ করার জন্য তৈরি সৈন‍্যসামন্ত দিয়ে আমাদের‌ই শরীর ধ্বংস করার চেষ্টা করে আর আমরা স্টেরয়েড দিয়ে সেই প্রয়াসে ব‍্যাগড়া দিই”

সম্ভবতঃ ভদ্রলোক বোঝেন নি অথবা বুঝেছেন। তোম্বা মুখ করে খানিকটা কী ভাবলেন তারপর আমার বসার ভাঙা পাঁচিলে বসে ওনার বংশদন্ড ধরে বললেন “ধরুন এটা আমার গিন্নী,”। আমি মনে মনে ধরলাম। বাস্তবে ওনার গিন্নীকে ধরার দুঃসাহস আমার নেই।
“ধরুন গিন্নীর করোনা হয়েছে” তারপর উনি কাদামাখা রাস্তায় একটা দাগ কেটে বললেন “ধরুন এটা আমার গিন্নীর শুগার”। তারপর বললেন “স্টেরয়েড খাওয়ালে শুগার বেড়ে যাবে” বলে উঠে দাঁড়িয়ে ঐ দাগটা লাঠির ডগা দিয়ে টেনে লম্বা করতে লাগলেন।

দেখলাম বুড়ো রাস্তা টাস্তা টপকে চলে না যায়। তাই চটপট থামিয়ে দিয়ে বললাম “আরে কি মুশকিল, করেন কী? এবার তো রাস্তার কাদায় গড়াগড়ি খাবেন বরং থাক স্টেরয়েড খাওয়ানোর মোটেই দরকার নেই। আপনি বসুন”।

ভদ্রলোক কমলা প‍্যান্টের পেছনটা একটু ঝেড়েঝুড়ে ফের থেবড়ে বসলেন। বিজয়ী মার্কা মুখ করে বললেন “দেখেছেন? কত্তো সহজে বুঝিয়ে দিলাম। এবার বলুন দেখি না খাওয়ালে কী হবে?”

একটা ঝোড়ো কাগ ধড়ফড়িয়ে উড়ে গেল। মনে হয়এবার আবার বৃষ্টি হবে। চটপট উত্তর দিলাম “না না, সেরকম কিছু হবে না তবে মরে যাবেন”

যুগপৎ বিষ্মিত এবং আশ্চর্যান্বিত ভদ্রলোক বললেন “তাহলে?”

“তাহলে শুগারের ওষুধপত্র বদলাতে হবে” বলতে না বলতেই হাওয়া হিড়হিড় করে বৃষ্টিকে টানতে টানতে নিয়ে এলো। প্রথমে ঝিরিঝিরি তারপর গুড়িগুড়ি শেষে খলবলিয়ে।

ভদ্রলোক ধড়ফড় করে উঠে লম্বা বাঁশের লাঠিটাকে টিপেটুপে দিতে একটা কালো ছাতাপড়া কাপড় ফস করে খুলে গেল। উনি ওটা মাথার ওপরে তুলে ধরে হাঁটা দিলেন। আমি পাজামা গুটিয়ে বৃষ্টি পোয়াতে লাগলাম।

ছাব্বিশে মে কুড়ি একুশ, সন্ধ্যা আট্টা চৌচল্লিশ।
(দীপঙ্কর শ্রীজ্ঞান বিশেষজ্ঞ)

PrevPrevious“লকডাউন”-এর মতো নির্মম বিধিনিষেধ রদ করা হোক। সহমত হলে স্বাক্ষর করুন।।
Nextদিনলিপি ফ্রিকিকNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

রুচিহীন, কুৎসিত, ব্যক্তি আক্রমণ তীব্রভাবে প্রত্যাখ্যান করা উচিত

April 30, 2026 No Comments

না! আমি কাউকে বেইমান বলাটা সমর্থন করি না। সন্তানহারা মাকে বলাটা তো নয়ই! এটা অপ্রার্থিত, এবং আদৌ গ্রহণযোগ্য নয়! তবে, রাজনীতির আখড়ায় প্রাচীনযুগ থেকেই এসব

অশ্লীল মিম নয় মৃত্যুহীনতা এই নির্বাচনের থিম

April 30, 2026 No Comments

পশ্চিমবঙ্গের নির্বাচনী ইতিহাসে বিশেষ করে ২০১১ থেকে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর পঞ্চায়েত – পুরসভা থেকে বিধানসভা – লোকসভা প্রতিটি নির্বাচন ঘিরে শাসক দলের প্রশ্রয়ে

ভারতে হাম: একটি প্রতিরোধযোগ্য রোগ, তবু এত ঝুঁকি কেন?

April 30, 2026 No Comments

২৭ এপ্রিল ২০২৬ ফেসবুক লাইভে আলোচিত।

বিচারের আশায় সাধারণ আমি থেকে আমরা

April 29, 2026 No Comments

।।বহু ক্ষোভ বুকে জমা।।

April 29, 2026 No Comments

আমি তো চাইছি কালো মেঘে যাক দূর দিগন্ত ছেয়ে তপ্ত পৃথিবী নব রূপ পাক বর্ষায় ভিজে নেয়ে !! পথ শিশুরাও রাজপথে নেমে নিক অধিকার চেয়ে

সাম্প্রতিক পোস্ট

রুচিহীন, কুৎসিত, ব্যক্তি আক্রমণ তীব্রভাবে প্রত্যাখ্যান করা উচিত

Dr. Koushik Lahiri April 30, 2026

অশ্লীল মিম নয় মৃত্যুহীনতা এই নির্বাচনের থিম

Bappaditya Roy April 30, 2026

ভারতে হাম: একটি প্রতিরোধযোগ্য রোগ, তবু এত ঝুঁকি কেন?

Doctors' Dialogue April 30, 2026

বিচারের আশায় সাধারণ আমি থেকে আমরা

Abhaya Mancha April 29, 2026

।।বহু ক্ষোভ বুকে জমা।।

Shila Chakraborty April 29, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

620076
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]