Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

মুখ্যমন্ত্রীর সাম্প্রতিক ঘোষণা প্রসঙ্গে ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামের বক্তব্য

IMG_20210830_112114
Doctors' Dialogue

Doctors' Dialogue

আমরা ডাক্তার। কারও কাছে আমরা ভগবান। আবার কেউ ভাবেন আমরা মৃত্যুদূত। কারও আমাদের প্রতি অগাধ বিশ্বাস। কেউ ভাবেন সবটাই ব্যবসা।
My Other Posts
  • August 30, 2021
  • 11:24 am
  • One Comment

২৬শে আগস্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (যিনি আমাদের স্বাস্থ্যমন্ত্রীও বটেন) এস এস কে এম হাসপাতালে একটি মিটিংয়ের পরে কয়েকটি ঘোষণা করেছেন, যেগুলোর সাথে কোনোভাবেই ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরাম একমত হতে পারেনি।

ঘোষণাগুলি হলো-
১। প্রাইমারি হেলথ সেন্টারে কোয়াক (গ্রামীণ চিকিৎসক)-দের নিয়োগ করা হবে এবং তাঁরাই গ্রামীণ মানুষের প্রাথমিক চিকিৎসা করবেন।

২। সিস্টার ও ছেলে সিস্টারদের (??) মধ্যে যাঁরা ভালো কাজ করেছেন তাঁদের প্রাক্টিশনার নার্স পোস্ট তৈরি করে রোগী দেখার অনুমতি দেওয়া হবে।

৩। তাছাড়াও চিকিৎসক ও নার্সদের বিনামূল্যে জমি দেওয়া হবে।

গ্রামীণ চিকিৎসকদের হাতে গ্রামের মানুষের স্বাস্থ্যের ভার ছেড়ে দেওয়া ‘স্বাস্থ্যে সকলের সমান অধিকার’ এই স্লোগানের পরিপন্থী।

একটি জনপ্রিয় গোয়েবলসীয় মিথ্যা অনেকেরই হৃদয়ে গেঁথে গেছে। সেটি হলো ‘গ্রামে পাশ করা চিকিৎসক যেতে চান না।’ বাস্তবটা হলো, গত এক বছরে সরকারি হাসপাতালে কোন চিকিৎসক নিয়োগ হননি। যদিও কথা ছিলো হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে বছরে দুবার করে চিকিৎসক নিয়োগ করা হবে।

বহু ডেন্টাল সার্জেন পাশ করে বছরের পর বছর একটি সরকারি চাকরির আশায় বসে আছেন। তাঁরা কিন্তু এক্ষেত্রে ভালো বিকল্প হতে পারতেন।

গ্রামীণ হাসপাতালগুলিতে নিরাপত্তার বড়ো অভাব। প্রায় প্রতিদিনই রাজ্যের বিভিন্ন প্রান্তিক হাসপাতাল থেকে চিকিৎসক নিগ্রহের খবর আসে। নিরাপত্তাহীনতায় ভুগে অনেকেই চাকরি ছাড়েন।

নিয়োগ ও বদলির ক্ষেত্রেও যথাযথ নিয়মের অভাব রয়েছে। হামেশাই মেদিনীপুরের ছেলে পোস্টিং পান আলিপুরদুয়ারে। অথচ তাঁর নিজের এলাকার প্রাইমারী হেলথ সেন্টারে কোনো চিকিৎসক নেই।

এছাড়াও চিকিৎসকদের মধ্যেও রাজনীতির অনুপ্রবেশ, এডমিনিস্ট্রেশনের দুর্ব্যবহার এরকম আরও বহু কারণে বহু চিকিৎসক চাকরি ছেড়ে দেন।

কোয়াকদের নিয়োগ করার সপক্ষে যুক্তি দিতে গিয়ে মুখ্যমন্ত্রী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের কাজের প্রসঙ্গ টেনে এনেছেন। তিনি বলেছেন কোয়াকদের নিয়ে কাজ করার জন্য অভিজিৎ বাবু নোবেল পেয়েছেন। তবে আমরা যতটুকু জানি দারিদ্র্য দূরীকরণ নিয়ে কাজ করে তিনি নোবেল পেয়েছিলেন।

তবে অভিজিৎবাবু গ্রামীণ চিকিৎসকদের নিয়ে গবেষণার কাজ করেছেন এটাও সত্যি। তবে অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়, বরুণ কাঞ্জিলালের মতো পন্ডিতদের সুপারিশ ছিল গ্রামীণ চিকিৎসকদের বৈজ্ঞানিক প্রশিক্ষণ দিয়ে তালিকাভুক্ত করা এবং প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসকের তত্ত্বাবধানে তাঁদের স্বাস্থ্য পরিষেবার প্রাথমিক স্তরে কাজে লাগানো। তাঁরা গ্রামের স্বাস্থ্য কেন্দ্রে ডাক্তারি করবেন এমনটা পন্ডিতদের সুপারিশ বলে আমাদের জানা নেই।

দেশের বর্তমান আইন অনুযায়ী এদেশে পাশ করা চিকিৎসক ছাড়া আর কেউ ওষুধ প্রেসক্রাইব করতে পারেন না–আধুনিক ওষুধ লিখতে গেলে অন্তত এমবিবিএস হওয়া চাই, আয়ুর্বেদিক ওষুধ লিখতে বিএএমএস, ইত্যাদি। যদিও কেউ না কেউ প্রতিমুহূর্তেই সেই নিয়ম ভাঙছেন। এবার সরকারি উদ্যোগে সেই নিয়ম ভাঙা হবে।

পৃথিবীর কোন কোন দেশে নার্স প্র‍্যাকটিশনাররা গৌরবের সঙ্গে কাজ করছেন। তাঁদের দায়িত্ব প্রাথমিক স্বাস্থ্যসেবায় ‘গেট কিপার’-এর মতো। তাঁরা বিশেষ কিছু অবস্থার চিকিৎসা করার অধিকারী এবং নির্দিষ্ট কিছু ওষুধ তাঁরা প্রেসক্রাইব করতে পারেন। মুখ্যমন্ত্রী যদি রাজ্যে তেমনটা করতে চান তবে তাঁকে নার্সদের বিশেষ প্রশিক্ষণ ও আইন পরিবর্তনের ব্যবস্থা করতে হবে।

নার্স ও চিকিৎসকদের জমির টোপ না দিয়ে তাঁদের কর্মক্ষেত্রে নিরাপত্তা, সুস্থ পরিবেশের ব্যবস্থা করা বেশি জরুরি। আরও জরুরি করোনা- শহীদ চিকিৎসকদের পরিবারের প্রাপ্য অর্থ মিটিয়ে দেওয়া।

স্বাস্থ্য, শিক্ষা মানুষের মৌলিক অধিকার। জনমোহিনী ঘোষণায় সেই অধিকারের কথা ভুলিয়ে দেওয়ার উদ্যোগের বিরোধিতা করছে ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরাম।

PrevPreviousডাক্তার গ্রামে যেতে চায় না?!
Nextঘরে ফেরার গানNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
আশিস নবদ্বীপ
আশিস নবদ্বীপ
5 years ago

ভীষণ ভালো বক্তব্য।

0
Reply

সম্পর্কিত পোস্ট

আজকের ডাক্তারী পঠন-পাঠন

September 15, 2026 No Comments

আমরা যখন মেডিক্যাল কলেজে ঢুকি, তখন আমরা গল্প শুনেছিলাম স্যারদের থেকে যে তাঁরা যখন ছাত্র ছিলেন, তখন তাঁরা মেডিক্যাল কলেজে পড়তে আসতেন পার্শ্ববর্তী অন্যান্য কলেজ

স্মৃতিভ্রষ্টতার সমস্যা এবং আমাদের পাড়ার ভটচাজদা

September 15, 2026 No Comments

১. স্মৃতিভ্রষ্টতা বা ডিমেনশিয়া রোগের কথাটা নতুন করে শোনা হলো ভটচাজ দার সূত্রে। আমার প্রতিবেশী মানুষ। আমাদের বাড়ি থেকে একটা গলি বাদ দিয়ে পাশের গলিতে

৫০০ ভুয়ো ডাক্তার, স্বাস্থ্যের নামে প্রতারণার এই চক্রের জবাব চাই

September 15, 2026 No Comments

পশ্চিমবঙ্গের চিকিৎসা ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা ও সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে ফের এক গুরুতর অভিযোগ সামনে এসেছে। সংবাদ প্রতিবেদনে ভুয়ো বা জাল রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চিকিৎসক

তোমার ভেতর আমার উড়ান, রৌদ্রডানা

September 14, 2026 No Comments

সেই কলেজ জীবনের ঝোড়ো দিন, যখন আমি ‘দিমাগী নকশাল’, আদর্শের চোখে স্বপ্ন দেখি সাম্য সমাজ গড়ব, দেশ গড়ব। ভালোবাসা ভরেছিল বুকে। মানুষের প্রতি ভালোবাসা, আর্তের

আদর্শ বাল বিদ্যালয়/ স্কুল যখন জিতে যায়

September 14, 2026 No Comments

স্বাধীনতার আশি বছরে সরকারি স্কুলগুলোর ক্রমবর্ধমান সংকট নিয়ে আলোচনা অব্যাহত। সাম্প্রতিক সময়ে এই আলোচনা আরো গতি পেয়েছে সংসদে সরকার কর্তৃক প্রকাশিত দুটি তথ্যে।প্রথমটি হল ভারতে

সাম্প্রতিক পোস্ট

আজকের ডাক্তারী পঠন-পাঠন

Dr. Subhanshu Pal September 15, 2026

স্মৃতিভ্রষ্টতার সমস্যা এবং আমাদের পাড়ার ভটচাজদা

Somnath Mukhopadhyay September 15, 2026

৫০০ ভুয়ো ডাক্তার, স্বাস্থ্যের নামে প্রতারণার এই চক্রের জবাব চাই

West Bengal Junior Doctors Front September 15, 2026

তোমার ভেতর আমার উড়ান, রৌদ্রডানা

Pallab Kirtania September 14, 2026

আদর্শ বাল বিদ্যালয়/ স্কুল যখন জিতে যায়

Suman Kalyan Moulick September 14, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

675717
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]