Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

নোটিশ পড়েছে ওয়ার্ডে ওয়ার্ডে, সন্ধান চাই নোটিশ।

FB_IMG_1639011610555
Dr. Aniket Chatterjee

Dr. Aniket Chatterjee

Junior doctor in a medical college
My Other Posts
  • December 10, 2021
  • 6:36 am
  • No Comments

নোটিশ পড়েছে ওয়ার্ডে ওয়ার্ডে। সন্ধান চাই নোটিশ। এই ওয়ান্টেড দুষ্কৃতীদের ধরে দিতে পারলেই মাথা পিছু লাখ টাকা পুরস্কার।

মেডিক্যাল কলেজের ওয়ার্ডে ওয়ার্ডে নয়া ত্রাস এখন এই নিখোঁজের নোটিশ। কে বা কারা, সাদা সেলোটেপ দিয়ে চিটিয়ে গেছে, ওষুধ নেই হাসপাতালের ওয়ার্ডে। কখনো সেই ওয়ার্ডটা অর্থোপেডিকসের, কখনো মেডিসিনের। কী কী ওষুধ নেই ওয়ার্ডে? কোন কোন ওষুধের খোঁজ করলে সিস্টারদিদি মাথা নেড়ে নাকচ করে দেবেন অনুরোধ? রাজ্যের স্বাস্থ্যব্যবস্থার মাথায় বসে থাকা মেডিক্যাল কলেজগুলোর একটাতে (আসলে ঘুরিয়েফিরিয়ে সবগুলোতেই) ভর্তি থাকলে কোন কোন ওষুধের অভাবে রোগী কাতরাবে, কিন্তু কিনে না আনা পর্যন্ত ওষুধ পাওয়া যাবে না? ওষুধটা হচ্ছে প্যারাসিটামল, জ্বরের ওষুধ, ট্যাবলেট এবং ইঞ্জেকশন। ওষুধটা হচ্ছে ডাইক্লোফেন্যাক, সবথেকে বেশি ব্যবহৃত ব্যথার ওষুধ, ইঞ্জেকশন। ওষুধটা হচ্ছে ট্রামাডল, ব্যথানাশক ওষুধের মধ্যে অন্যতম শক্তিশালী ওষুধ, ইঞ্জেকশন। ওষুধটা হচ্ছে লিনেজোলিড, অপারেশনের পর দেওয়া অন্যতম বেশি ব্যবহৃত অ্যান্টিবায়োটিক, ট্যাবলেট। আর কী কী নেই? নর্মাল স্যালাইনের ৫০০ এমএল এর বোতল, যেটা কতোটা প্রয়োজনীয় সাধারণ মানুষকে আলাদা করে বোঝানোর দরকার নেই! নেবুলাইজার মাস্ক নেই, রোগীকে অক্সিজেন দেবার দরকার হলে সাদা কাগজে লিখে আনতে বলতে হবে ফুটপাথের উল্টোদিকের দোকান থেকে! আর যদি পয়সা না থাকে রোগীর আত্মীয়র? যদি দোকান থেকে হাজার দুহাজার চারহাজার টাকার ওষুধ কিনে আনার মতো আর্থিক অবস্থা না থাকে রোগীর বাড়ির লোকের? রোজ রাউন্ডে ওষুধ লেখা থাকবে, আনতে বলা হবে, কিন্তু ওষুধটা আর এসে উঠবে না। রোগী তাহলে সরকারি হাসপাতালের বেডে শুয়ে শুয়ে মারা যাবে, অ্যান্টিবায়োটিকের অভাবে, ব্যথার ওষুধের অভাবে। বাড়ির লোক ভাববে, যাক হাসপাতালে শুয়ে মরলো অন্তত!

মেডিসিনের ওয়ার্ডে মেরোপেনেম অ্যান্টিবায়োটিকের ভায়াল নেই। মেরোপেনেম হচ্ছে অ্যান্টিবায়োটিকের রাজা, না হলেও মন্ত্রী, যেসব ব্যাকটেরিয়ার আক্রমণ অন্যরা সামলাতে পারে না, তাদের তাড়াবার দায়িত্ব মেরোপেনেমের। সেই ইঞ্জেকশন দিনে দুটো করে লাগলে তার খরচ ৩০০০ টাকা। ৩০০০ টাকা পকেট থেকে বের করতে পারে তো সরকারি হাসপাতালের রোগীরা? ওপিডি থেকে দেওয়ার ওষুধের অবস্থাও তথৈবচ। পাওয়া যাচ্ছে না হাই প্রেসারের ওষুধ, দেখা পাওয়া যাচ্ছে না সুগারের ওষুধ গ্লিপ্টিনদের — এই সরকারি হাসপাতালের ওপিডির প্রেসার-সুগারের ওষুধের ওপর ভরসা করে বেঁচে আছেন রাজ্যের বেশিরভাগ রোগী। তাদের ওষুধ মাসের পর মাস বন্ধ থাকবে তাহলে? ওপিডি আসবেন আর খালি হাতে ফিরে যাবেন রোগীরা? সাইকিয়াট্রিক ওষুধ, নিয়মিত অন্যান্য জীবনদায়ী ওষুধ রাজ্যের বেশিরভাগ হাসপাতালের ওপিডিতেই অমিল বেশ কিছুদিন ধরে। তাহলে রোগীদের জীবনের দাম নেই?

রোগীদের জীবনের কি সত্যিই দাম নেই সরকারের কাছে? ওয়ার্ডে আউটডোরে মাসের পর মাস জীবনদায়ী ওষুধ পাওয়া যাবে না? এরপরও স্বাস্থ্যসাথীর ভাঁওতাবাজি চলবে, আর আমরা মুখ বুজে দেখে যাবো? সরকারি স্বাস্থ্যব্যবস্থায় বড় বড় মেডিক্যাল কলেজের বিল্ডিং তুলে দিয়ে ‘উন্নয়ন’ দেখাবেন, মাননীয়া স্বাস্থ্যমন্ত্রী, আর বিল্ডিংগুলোতে গিয়ে ওষুধ না পেয়ে ফিরে যাবেন সাধারণ মানুষ? এই আপনার পরিকল্পনা স্বাস্থ্যের জন্য? এরপর ত্রিপুরা গোয়া করে বেড়াবেন আপনি? আর রাজ্যে ডাক্তার-নার্স অ্যাপয়েন্ট হবে কনট্র্যাকচুয়াল, লাখে লাখে টাকা মারবে নির্মল মাজি শান্তনু সেন আর তাদের দলবল, রোগী কল্যাণ সমিতিতে বসে, আর সরকারি মেডিক্যাল কলেজে ওষুধ না পেয়ে রোগীরা মরবে ওয়ার্ডে পড়ে পড়ে?

এই বেইমানি, এই নির্লজ্জতা চোখ খুলে দেখতে পেলে আওয়াজ তুলুন। অ্যাপোলো ফর্টিস আমরিতে সব চিকিৎসা করাতে পারবেন তো, পশ্চিমবঙ্গের মধ্যবিত্ত? সরকারি হাসপাতালের দুটাকার ওপিডি আর ফ্রি চিকিৎসা বন্ধ হয়ে গেলে, অকেজো হয়ে গেলে অসুবিধা হবে না তো? ওষুধের আর টেস্টের দামে টান পড়বে না তো মধ্যবিত্ত নিশ্চিন্তিতে? ভেবে দেখবেন একটিবার…

[মেডিক্যাল কলেজের অর্থো ওয়ার্ডের নোটিশ ]

PrevPreviousWho Killed Rational Use of Medicine? 18
Nextপ্রেগন্যান্সি ও মুখের স্বাস্থ্যঃ সমস্যা ও সমাধান পর্ব ১Next
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

এসো! একটি গাছকে বাঁচাতে সবাই যুদ্ধ করি।

August 31, 2026 No Comments

যুদ্ধ কথাটা শুনলেই মনের মধ্যে আশঙ্কার মেঘ ঘুরপাক খেতে থাকে। লড়াই, ঝগড়া, যুদ্ধ – এসব কথা এই সময়ের পৃথিবীতে খুব ক্লিশে হয়ে গেছে। তাই খবরটাকে

শিক্ষাব্রতী রামকমল সেন-এর ঔষধ সার সংগ্রহ এবং একটি সময়ের ইতিবৃত্ত

August 31, 2026 No Comments

রামকমল সেনের লেখা ঔষধ সার সংগ্রহ (১৮১৯, বঙ্গাব্দ ১২২৬) একটি ৯৫ পৃষ্ঠার পুস্তিকা। এতে মোট ৫৬ রকম ওষুধ এবং চিকিৎসা প্রক্রিয়ার বিবরণ আছে। ১০৭ বছর

মরণোত্তর দেহদান

August 31, 2026 No Comments

আমাদের মতো (কু)সংস্কারাচ্ছন্ন সমাজে মরণোত্তর দেহদান একটা সামাজিক আন্দোলন। এবং এই আন্দোলনের সামাজিক স্বীকৃতি সম্ভব হয়েছিল এই রাজ্যে তখনই যখন বামপন্থী রাজনীতির সরকার ক্ষমতায় ছিল।

শিক্ষা ও চিকিৎসার অপ্রয়োজনীয়তা

August 30, 2026 No Comments

শিরোনাম দেখেই পিলে চমকে গেল নাকি? তাহলে নিচে আরো কিছু পাতলা চমক অপেক্ষা করছে। নামুন। নিচের দিকে। শিক্ষা মানুষের মৌলিক প্রয়োজনের একটি। সংবিধান প্রদত্ত মৌলিক

আর কোনও অজুহাত নয়, আর কোনও বিলম্ব নয়

August 30, 2026 No Comments

জুলাইয়ের মধ্যে সরকারি স্বাস্থ্যক্ষেত্রে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের শূন্যপদে নিয়োগ সম্পন্ন করার আশ্বাস দিয়েছিলেন নবনির্বাচিত স্বাস্থ্যমন্ত্রী। অথচ মাত্র কয়েকদিন আগেই সংবাদমাধ্যমে তাঁর বক্তব্যে উঠে এসেছে, এই

সাম্প্রতিক পোস্ট

এসো! একটি গাছকে বাঁচাতে সবাই যুদ্ধ করি।

Somnath Mukhopadhyay August 31, 2026

শিক্ষাব্রতী রামকমল সেন-এর ঔষধ সার সংগ্রহ এবং একটি সময়ের ইতিবৃত্ত

Dr. Jayanta Bhattacharya August 31, 2026

মরণোত্তর দেহদান

Vishak Gupta August 31, 2026

শিক্ষা ও চিকিৎসার অপ্রয়োজনীয়তা

Smaran Mazumder August 30, 2026

আর কোনও অজুহাত নয়, আর কোনও বিলম্ব নয়

West Bengal Junior Doctors Front August 30, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

671458
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]