Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

তাহাদের কথা

FB_IMG_1643982299461
Dr. Aindril Bhowmik

Dr. Aindril Bhowmik

Medicine specialist
My Other Posts
  • February 6, 2022
  • 9:15 am
  • No Comments

ভদ্রমহিলার অবস্থা জটিল। হেন রোগ নেই, ওনার শরীরে খুঁজলে পাওয়া যাবে না। সবচেয়ে খারাপ অবস্থা হৃদপিণ্ডের। বছর পাঁচেক আগে হার্ট অ্যাটাক হয়েছিল। তারপর ইশ্চেমিক কার্ডিও মায়োপ্যাথি হয়ে গেছে। দুর্বল হার্ট কোনও রকমে রক্ত ঠেলে ঠেলে পাঠাচ্ছে। যেকোনো সময়ে হাল ছেড়ে দেবে।

তাছাড়া ডায়াবেটিস আছে। হাইপার-টেনশন আছে। পিত্ত থলি পাথরে ভর্তি। মাঝে মাঝেই ব্যথা ওঠে। কিন্তু কোনও চিকিৎসকই অস্ত্রোপচার করতে রাজি হন নি। তিনি ভেলোর ঘুরে এসেছেন। লাভ হয়নি।

দুই পা হাঁটলেই ভদ্রমহিলার হাঁফ ধরে। বসে থেকে থেকে ওজন একশ কেজি ছাড়িয়েছে। কিন্তু ওজন কমানোর মতো কিছু করেও উঠতে পারছেন না।

ভদ্রমহিলার স্বামীর অবস্থাও ভালো নয়। ধূমপান করে করে হাঁপানি বাধিয়েছেন। তবু ধূমপান ছাড়বেন না। একমাত্র মেয়েও বিয়ের পর ব্যাঙ্গালোরে থাকে। বাবা মায়ের সাথে যেটুকু যোগাযোগ ওই ফোনেই।

এই অবস্থায় সাধারণত রোগীরা মানসিক অবসাদে ভোগে। রাতের ঘুম চলে যায়। ঘন ঘন দীর্ঘশ্বাস ফেলেন। এই ভদ্রমহিলা কিন্তু দিব্যি আছেন। যদিও এনার রাতের ঘুম ভালো হয় না। তবে সেটা অবসাদের জন্য নয়, হৃদপিণ্ডের দুর্বলতার জন্য। শুলেই ওনার শ্বাসকষ্ট হয়। মাথার নিচে তিন চারটে বালিশ দিয়ে খাটের সাথে প্রায় ৪৫ ডিগ্রি কোণ করে তবে তিনি ঘুমাতে পারেন। তাও দু তিন ঘণ্টার জন্য।

ভদ্রমহিলা আজ ঢুকেই বললেন, ‘ডাক্তারবাবু, আবার জ্বালাতে এলুম। কাল থেকে পেটে ব্যথা শুরু হয়েছে।‘

বললাম, ‘এইতো কদিন আগেই পেটে ব্যথা নিয়ে এসেছিলেন।‘

‘হ্যাঁ, সেটা তো বেশ কমে গেছিল। তবে এবারে হয়েছে নিজের দোষে। গতকাল একটু বাইরের দোকানের বিরিয়ানি খেয়েছিলাম।‘

রাগ দেখিয়ে বললাম, ‘পেট ভর্তি পাথর নিয়ে আপনি বিরিয়ানি খাচ্ছেন? আপনার কোনও আক্কেল নেই?’

ভদ্রমহিলা বললেন, ‘কী করব? সময় কাটেনা, মোবাইলে ফেসবুকে নানা জনের পোস্ট দেখি। কদিন ধরেই এক অ-ভদ্রলোক মধ্যমগ্রামের সব বিরিয়ানির দোকানের রিভিউ দিচ্ছেন। তাঁর মধ্যে একটা আবার আমাদের পাড়ার দোকান। ভদ্রলোক লিখেছেন ওই দোকানের বিরিয়ানি না খেয়ে মরলে নাকি আফসোস নিয়ে মরতে হবে। লেখা পড়ে ভাবলুম, আমি তো মরার পথে পা বাড়িয়েই রয়েছি। এই বেলা বিরিয়ানিটা খেয়েই নি।‘

বিরিয়ানির প্রতি আমার বেশ দুর্বলতা আছে। একটু উৎসাহিত হয়ে বললাম, ‘তা কেমন খেলেন?’

‘একেবারে জঘন্য। পুরো ডালডায় ভর্তি। মাটন থেকে বাসী গন্ধ বেরোচ্ছে। ওই অ-ভদ্রলোকটাকে যদি একবার পাই, ওই বিরিয়ানির দাম আর আপনি যে ওষুধপত্র লিখছেন তাঁর দাম আমি আদায় করবই।‘

হেসে বললাম, ‘আসল দোষ তো আপনার। আপনি জেনে শুনে বিষ পান করে অন্যের ঘাড়ে দোষ চাপাচ্ছেন কেন?’

ভদ্রমহিলা বললেন, ‘আপনার সম্পর্কেও আমার অভিযোগ আছে।‘

‘যা বাব্বা, আমি আর কী করলাম?’

‘আপনি আর ফেসবুকে নিয়মিত লিখছেন না কেন? আপনি লেখা টেখা পোস্ট করলে সেটাই পড়তাম। ওসব বিরিয়ানি দোকানের রিভিউ পড়তামই না।’

গম্ভীর ভাবে বললাম, ‘আমি তো লেখক নই। আমার কল্পনা শক্তিও লেখকদের মতো জোরদার নয়। তাছাড়া আমি সারাদিনই প্রায় খুপরিতে কাটাই। পড়াশুনোর সময় পাইনা। ঘুরতে টুরতেও যাইনা, অভিজ্ঞতাও কম। লেখারও সময় কম। লেখা একটা সাধনা। নিয়মিত না লিখে গেলে ভাষার উপর নিয়ন্ত্রণ আসেনা।‘

‘কেন, আপনি তো রোজ কয়েকশো মানুষের সাথে কথা বলেন, তাঁদের সুখ দুঃখের গল্প শোনেন।‘

হেসে বললাম, ‘কোথায় আর গল্প করি। দুচার মিনিট কথা বলি। তাও পুরোটাই রোগসংক্রান্ত। মহৎ কিছু সৃষ্টি ফাঁকিবাজির দ্বারা হয়না।‘

ভদ্রমহিলা হাসলেন। বললেন, ‘মহৎ কিছু জানার জন্য তো আপনার লেখা পড়ি না।‘

‘তাহলে পড়েন কেন?’

‘আমাদের কথা তো কেউ লেখে না। আমাদের জীবনে কোনও নাটকীয়তা নেই। জীবন-যুদ্ধে ওঠাপড়া নেই। সাফল্য বলতে একমাত্র মেয়েকে এক মোটা মাইনের প্রবাসী ছেলের সাথে বিয়ে দিতে পেরেছি। সেটুকু দিয়ে নিশ্চয়ই গল্প হয়না। ‘

‘তা হবে কেন? এতোগুলো বছর আপনি নির্ভয়ে এই সব মারাত্মক রোগের সাথে হাসিমুখে লড়ে যাচ্ছেন, সেটাই বা কম কী? সেটাওতো একটা যুদ্ধ।‘

ভদ্রমহিলা বললেন, ‘তা আপনি না লিখলে সেই যুদ্ধের গল্প কে লিখবে? কার দায় পড়েছে? কোনদিন ফটাশ করে চলে যাবো, চলে যাওয়ার সাথে সাথে এই পৃথিবী থেকে একেবারে মুছে যাব? না না… ফাঁকি মারলে হবে না, ডাক্তারবাবু। লেখা চাই। যাদের নিয়ে কেউ লেখেনা, সেই হতভাগ্য রুগীদের নিয়ে লেখা চাই।‘

কী আর করি। আজ একটু সময় পেয়েছি, লিখতে বসে গেছি। আজ আবার আমাদের বিবাহবার্ষিকী। বউয়ের সাথে কথাবার্তা না বলে বাড়ি ফিরেই লিখতে বসে যাওয়াটা উচিৎ হয়নি। তবে বউয়ের নাম রূপালী বলেই সাহস পাচ্ছি।

PrevPreviousমানে-র খোঁজে
Nextআবার হাতেখড়িNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

নেপালের বিপর্যয়: ভাবনা উত্তরবঙ্গ …..

August 29, 2026 2 Comments

নেপালের সাম্প্রতিক ভয়াবহ নদী বিপর্যয়ের প্রভাব উত্তরবঙ্গে সরাসরি হয়ত পড়বে না। তবে উত্তরবঙ্গের পরিস্থিতি বর্তমানে গভীর সংকটে! সুদীর্ঘ কাল ধরে ( ১৯৬১ সাল থেকে) ভারত

সাপ নিয়ে

August 29, 2026 No Comments

মা মনসার পুজো করছেন? করুন, আপত্তি নেই, খাঁটি বাঙালি সংস্কৃতি। খালি মনে রাখবেন সাপে কাটলে মা মনসা কিন্তু বেহুলার প্রার্থনায় আজকাল আর সাড়া দেন না।

হাতুড়ি

August 29, 2026 No Comments

ভাঙা তো সহজ, গড়াটা কঠিন হাতুড়ি থাকলে ছেনি হাতে নিন শুধু যদি হন হাতুড়ি-মালিক, দুনিয়া পেরেক মনে হবে ঠিক হাতুড়ি একলা হাতে বেমানান তার জানা

প্র্যাক্টিস – নন প্র্যাক্টিস নিয়ে আরেকটু

August 28, 2026 No Comments

শুধু এডমিশন ডে সংলগ্ন তিনদিন নয় সমস্ত ধরনের সরকারি চিকিৎসকদের সম্পূর্ণভাবে প্রাইভেট প্র্যাকটিস বন্ধ করতে হবে এবং সেটি কঠোরভাবে বলবৎ করতে হবে নতুবা আমাদের দেশ

সমুদ্র দহন পালা!

August 28, 2026 No Comments

দিন কয়েক আগে পরিচিত এক সুজনের পাঠানো একটা প্রতিবেদনে নজর আটকে গেল। সেখান থেকে কিছুটা অংশ তুলে ধরি আপনাদের জন্য। “ভয়ঙ্কর! বাজারে যা সাধারণের নাগালের

সাম্প্রতিক পোস্ট

নেপালের বিপর্যয়: ভাবনা উত্তরবঙ্গ …..

Sukalyan Bhattacharya August 29, 2026

সাপ নিয়ে

Dr. Samudra Sengupta August 29, 2026

হাতুড়ি

Arya Tirtha August 29, 2026

প্র্যাক্টিস – নন প্র্যাক্টিস নিয়ে আরেকটু

Bappaditya Roy August 28, 2026

সমুদ্র দহন পালা!

Somnath Mukhopadhyay August 28, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

670928
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]