Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

ফেসবুকে স্মৃতিকথা: শংসাপত্র

FB_IMG_1644406948940
Dr. Parthapratim Gupta

Dr. Parthapratim Gupta

General physician. Clinical associate in a corporate hospital.
My Other Posts
  • February 18, 2022
  • 8:05 am
  • No Comments

অনেক পুরনো কাগজ ঝাড়াই বাছাই চলছিল বাড়িতে। যেমন সব পরিবারেই হয়ে থাকে।

কাগজ আর অব্যবহৃত জিনিষের ভীড়ে যখন ওষ্ঠাগত প্রাণ, তখন সব বাড়িতেই শুরু হয় তাক, আলমারি পরিষ্কার করার তাড়া, আবার একগাদা নতুন কাগজের জন্য জায়গা বানানো! বেরিয়ে আসে বাজারের রসিদপত্তর, তামাদি হয়ে যাওয়া কম্পিউটার আর মোবাইলের ওয়ারেন্টি, মরচে ধরা ব্যাটারি, না জ্বলা টর্চ আরো কত কি!

এ ভাবেই পুরনো কাগজ আর অব্যবহৃত জিনিসপত্রের চক্র চলতে থাকে। তবে মাঝেমধ্যে আচমকাই ফালতু দ্রব্যাদির মধ্যে থেকে পুরনো স্মৃতি জেগে ওঠে।

কাগজপত্রের ভিতর থেকে একখানি শংসাপত্র বেরিয়ে এলো আজ। বাজে কাগজের ভীড় ঠেলে।

ছোটবেলা থেকেই কবিতা বলার শখ ছিল আমার।।পাড়ায় জলসা হলেই অনুষ্ঠানের মধ্যে ‘ফিলার’ হিসাবে আমার আবৃত্তিকে ব্যবহার করা হতো খুব। আর আমিও স্টেজে উঠেই ফরফর করে কবিতা বলতে শুরু করে দিতাম। এই করে বীরপুরুষ, প্রশ্ন এসব বোধহয় বার আষ্টেক বলে ফেলা হয়েছিলো। বিভিন্ন জায়গায়।

তবে আরেকটু বড় হলে নাটক আমাকে টানতো খুব। পাড়ায় রবীন্দ্র বা নজরুল জয়ন্তী থেকে শুরু করে বিজয়া সম্মিলনী পর্যন্ত নাটকের একটা স্থান ছিল পাকা। মনোজ মিত্র ছিলেন সেইসময় আমাদের হট ফেভারিট। সত্যি ভূতের গপ্পো থেকে মহাবিদ্যা, নরক গুলজার সবই করেছি তখন ।

ডাক্তারি পড়তে ঢুকি ১৯৮৮ সাল, খুব সম্ভবত অগাষ্ট মাস। একদিন সকালে খবর পেলাম, বাড়ির বাইরে থেকে কেউ নাম ধরে ডাকাডাকি করছে।বারান্দায় এসে দেখি কলেজের ফিফথ ইয়ারের দুই দাদা। হীরক আর জ্যোতিদা।

দেখে অবাক হলেও ওদের বক্তব্য শুনে আরোই চমকে গেলাম।
আমাদের কলেজ ফেস্ট ‘অ্যাগন’ আর দু দিন বাদে শুরু হতে চলেছে। সদ্য কলেজে ঢোকা আমরা এই সব নিয়ে খুব উৎসাহিত। গরম গরম আলোচনা চলছে ক্লাসে। কিছু ছাত্রছাত্রী বেশ অগ্রণী ভূমিকায় এই কদিনেই। আমরা মূলত শ্রোতা। শুনছি আর অবাক হচ্ছি।

ওদের কাছে শুনলাম, আমাদের ন্যাশনালের একটি নাটকের দল তাতে অংশ গ্রহণ করতে চলেছে। কলেজের অভ্যন্তরীণ আরো দুটি নাটকের দলকে কম্পিটিশনে হারিয়ে এই দলটি ফাইনাল রাউন্ডে যাওয়ার ছাড়পত্র পেয়েছে।

কিন্তু মুশকিল হয়েছে তাদের এই ‘কাক চরিত্র’ নামক নাটকটির একটি গুরুত্বপূর্ণ ‘সাধুবাবা’ চরিত্রে অংশগ্রহণকারী ছাত্রটি অসুস্থ হয়ে পরায়। হঠাৎই। সে ‘অ্যাগনে’ নাটক করতে পারবে না!

তাই এই দু দিনের মধ্যে ওই রোলটি আমাকে তুলে, করে দিতে হবে। যে ভাবেই হোক। কেন না এর সাথে নাকি কলেজের সম্মান জড়িয়ে আছে!

আমি আকাশ থেকে পড়লাম। একে এদের কাউকে আমি চিনি না তার উপর দু দিনের মধ্যে মুখস্থ করে এই রোলটা নামানো তো বেশ কঠিন। বললামও সে কথা।

ওদের বক্তব্য ওরা খবর পেয়েছেন যে আমি একটি নাটকের দলের সাথে যুক্ত এবং বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করে বেড়াই। তাই অন্য কারো উপর ভরসা না করে আমার কাছে এসেছেন।
এতটাই অভিভূত হয়ে পড়লাম এইসব শুনে যে নতুন কলেজের সম্মানরক্ষার দায়িত্বটা নিয়েই ফেললাম।

হোস্টেলে সারা রাত জেগে চললো রিহার্সাল। নতুন একজন পেশাদার নির্দেশক এলেন, গ্রুপথিয়েটারের। প্রথম দেখলাম একজনের নির্দেশনা কি ভাবে বদলে দিতে পারে সম্পূর্ণ প্রোডাকশন। আর জুটলো তুমুল বকা। সেই দাদার নামটা আমার এখন আর মনে নেই। তবে একরাতেই নাটকের প্রতি আমার দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছিলেন।

যথাসময়ে নাটক মঞ্চস্থ হলো। সসম্মানে উত্তীর্ণ হলো আমাদের কলেজ। উতরে গেলাম আমিও। ফার্স্ট প্রাইজ ‘অ্যাগন’-এ, প্রথম বারেই। তুমুল আনন্দে ভেসে গেলাম সবাই।

আসলে সার্টিফিকেটটাই মনে করিয়ে দিল এইসব কথা।
পুরনো কাগজ মাঝেমাঝেই যত্ন করে ধুলো সরিয়ে দেয় স্মৃতির পাতা থেকে। শুধু আবর্জনাই বাড়ায় না। আর মাঝবয়সে এসে ফেলে আসা দিনগুলো হাতছানি দেয় সুযোগ পেলেই। প্রায়শই।

PrevPreviousউইল
Nextআন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে হাজির হোন।Next
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

ঝাড়খন্ডের ছাত্র আন্দোলনের সংহতিতে

August 23, 2026 No Comments

ঝাড়খণ্ডে ছাত্র আন্দোলন শেষ ১৬ দিন ধরে গোটা রাজ্যকে উত্তাল করেছে। আমরা এই ন্যায্য আন্দোলনের সংহতি তে রয়েছি প্রথম থেকেই। এই আন্দোলন যদিও প্রশ্নপত্র ফাঁসের

যাদবপুরে “বিদ্যার্থী”দের “গেরুয়া” তাণ্ডব এবং গণপ্রতিক্রিয়া

August 23, 2026 No Comments

২১.০৮.২০২৬-এ প্রকাশিত দুটি প্রথমসারির সংবাদপত্রের প্রথমপৃষ্ঠার শিরোনাম আশা করি এতক্ষণে সবাই পড়েছেন, দেখেছেন এবং জেনে গেছেন. (আনন্দবাজার – ২১.০৮.২০২৬) (দ্য টেলিগ্রাফ – ২১.০৮.২০২৬) (দ্য ওয়াল

We deserve justice. কেউ আটকাতে পারবে না।

August 23, 2026 No Comments

২২ আগস্ট ২০২৬ “তুমি কি ভেবেছো চুনকাম করলেই ইতিহাস মুছে যায়?প্রতিটি ইঁটের পাঁজরে ক্ষোভের আগুন জ্বলে ওঠে অমাবস্যায়।” “We Want Justice” এই লেখা বাঙালীর মন,

অভয়া মঞ্চর যূথবদ্ধ অবস্থান আজ আক্রান্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পাশে

August 22, 2026 No Comments

এক ১৪ আগস্ট মধ্যরাতে তৎকালীন শাসকের প্রশ্রয়পুষ্ট গুণ্ডারা, যাদের সংবাদমাধ্যম মিষ্টি করে দুষ্কৃতী বলে,এই শহরের এক অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানে ঢুকে যথেচ্ছ ভাঙচুর করেছিল

আন্তর্জাতিক নারী কৃষক বর্ষ ও ভারতীয় বৈষম্য

August 22, 2026 No Comments

২০২৬ সালটিকে ইউনাইটেড নেশনস জেনারেল এসেম্বলির তরফ থেকে “আন্তর্জাতিক মহিলা কৃষক বর্ষ” হিসেবে ঘোষণা করা হয়েছে। কৃষির সঙ্গে যুক্ত মহিলাদের প্রতি কৃতজ্ঞতা জানাতে, আমাদের খাদ্যের

সাম্প্রতিক পোস্ট

ঝাড়খন্ডের ছাত্র আন্দোলনের সংহতিতে

West Bengal Junior Doctors Front August 23, 2026

যাদবপুরে “বিদ্যার্থী”দের “গেরুয়া” তাণ্ডব এবং গণপ্রতিক্রিয়া

Dr. Jayanta Bhattacharya August 23, 2026

We deserve justice. কেউ আটকাতে পারবে না।

Abhaya Mancha August 23, 2026

অভয়া মঞ্চর যূথবদ্ধ অবস্থান আজ আক্রান্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পাশে

Vishag Gupta August 22, 2026

আন্তর্জাতিক নারী কৃষক বর্ষ ও ভারতীয় বৈষম্য

Somnath Mukhopadhyay August 22, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

669455
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]