Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

বাংলায় লেখা বই জড়িয়ে একটা সন্ধ্যে

274304916_10221146902122139_8208902280869433626_n
Dr. Samudra Sengupta

Dr. Samudra Sengupta

Health administrator
My Other Posts
  • February 23, 2022
  • 10:33 am
  • No Comments

আজ সন্ধ্যায় একটা ছোট অনুষ্ঠান ছিল। বাংলায় একটি বই প্রকাশকে ঘিরে নানান কর্মসূচি দিয়ে সাজানো ছিল সেই অনুষ্ঠান। সেই বইতে যেহেতু আমারও একটি লেখা আছে সে জন্য বইটার নাম বাদ গেল। বইয়ের লেখক সূচিতে অনেক ডাক্তার ছিলেন যাঁদের সাথে কলকাতা থেকে দূরে থাকার জন্য কেবলই মুখ-পুস্তকের মাধ্যমে আলাপ, সামনাসামনি দেখা হয় নি তাঁদের একবার দেখার লোভেই হাজির হয়েছিলাম আজ মধ্য কলকাতার সেই অনামা সভাগৃহে। বেশ কিছু বই আর পুস্তিকা ওখানে ছিল বিক্রির জন্য। পিঠের ঝোলা থলিটার আয়তন অনুযাযী দু’চারটে বই সংগ্রহ করা গেল। তার পর সই শিকারি সেজে দিব্যি সব লেখকদের সই নেওয়া গেল। একটা বিষয়ে নিশ্চিন্ত যে ডাক্তার লেখকদের বাংলা হাতের লেখা তাঁদের নিদানপত্রে ইংরেজিতে লেখার মতোই খারাপ। প্রুফ রিডারদের দুর্দশার কথা ভেবে দীর্ঘশ্বাস ফেলে এসেছি।

এবার ছবি তোলার পালা। তুলতে গিয়ে অনুভব করলাম যে ঐন্দ্রিল আর বিষাণ, দুজনেই আমার চেয়ে লম্বা। সৌম্যকান্তি, জয়ন্ত দাস আর জয়ন্ত ভট্টাচার্য তিনজনেই তাঁদের ছবির চেয়ে ঢের সুপুরুষ। অরুণাচলদার চেহারা দেখে বোঝার জো নেই যে মানুষটার ভেতর অমন বারুদ ঠাসা আছে। সফলতম চিকিৎসকদের অন্যতম কৌশিক লাহিড়ীর বক্তব্যের ধারও ওর চেহারার মতই ধারালো। প্রথমসারির সাহিত্যিক দোলনচাঁপা ও তার বাবা মায়ের সাথে আলাপ হল গল্প হল, সে গল্প আলাদা মেজাজের। আরেকদিন বলা যাবে খন।

শারীরিক ও মানসিক দৈর্ঘ্যে বিশাল সব মানুষের ভিড়ে নিজেকে বামন ভেবে যখন একটু একটু দুঃখ হতে শুরু করে ছিল তখন সেটা ভাঙিয়ে দিলেন তরুণ যীশুর মতো দাড়িওয়ালা পুণ্যদা, পুণ্যব্রত গুণ সিঙ্গারার ঠোঙ্গা এগিয়ে দিয়ে। তরুণ ঠিক নয় কারণ দাড়িতে পাক ধরেছে কিন্তু চোখ দুটো অবিকল যীশুর মত মায়াময়।

চলে আসার আগে শেষ দেখা আরেক মুখ-পুস্তক বন্ধু দীপকের সাথে। দুদিন আগে পাঞ্জাব সীমান্তে কৃষক আন্দোলন নিয়ে প্রত্যক্ষ অংশগ্রহণ করে আসা দীপক যাঁকে যুক্তিবাদ আর সাপের কামড় নিয়ে লেখালেখি করতে দেখেছি। খুব করে অনুরোধ করে এলাম ওই আন্দোলনের মানুষগুলোর রক্তমাংসের চেহারা আমাদের সামনে হাজির করে একটা বই লিখতে। অবশ্যই বাংলায়।

আমার দুঃখিনী মাতৃভাষার স্মরণের দিনে বাংলায় লেখা বই জড়িয়ে একটা সন্ধ্যে কেটে গেল এবারের মতো। গরীব মায়ের অপদার্থ সন্তান আর কি বা করতে পারে মায়ের জন্য।

২১শে ফেব্রুয়ারী, ২০২২

PrevPreviousভাষা দিবসে ভাসা
Nextআমাদের বাপ কে! হিপোক্রিটাস না চরক!Next
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

লড়াইটা কঠিন, কিন্তু অসম্ভব নয়

May 12, 2026 No Comments

দু কোটি নব্বই লক্ষ (৪৬%) ভোট পেয়ে বিজেপি আজ পশ্চিমবঙ্গের মসনদে। কারা এদের এতো ভোট দিলেন? সরকারি আর বেসরকারি তৃণমূলীরা যথারীতি এদের পুরো নির্বাচকমন্ডলিকেই (electorate)

জননেত্রী জনবিচ্ছিন্ন হয়ে পড়লেন

May 12, 2026 No Comments

নিজ বাসস্থানের সন্নিকটে মমতা বন্দ্যোপাধ্যায় রবীন্দ্রজয়ন্তী পালন করছেন – তাঁর সঙ্গে তাল মিলিয়ে বেসুরো গলায় গান গাইছেন কুনাল ঘোষ ও কল্যাণ বন্দ্যোপাধ্যায় (যিনি, যদ্দূর সম্ভব,

দ্রোহে শপথে রবি স্মরণ ll আহ্বায়ক মনীষা আদকের বক্তব্য

May 12, 2026 No Comments

।।মেঘের আড়ালে সূর্য।।

May 11, 2026 No Comments

কোথায় চল্লে, মক্কা মদিনা তুমি বুঝি মায়াপুর? পীঠ স্থানেই মোক্ষ মেলেনা পুণ্যের পথ দূর!! পুণ্যের আশা মক্কায় ফাঁকা ব্রজ ধামে নেই পুণ্য বহুজাতিকের ঢাক ঢোলে

“থ্রেট কালচার”

May 11, 2026 No Comments

রবীন্দ্রনাথের জন্মদিনে কি লিখবো ভাবতে গিয়ে দেখলাম ওঁকে নিয়ে অনেক লেখা লিখেছি। সুধী পাঠক, মার্জনা করবেন, আত্মপ্রচার এর মতো শোনালেও আজ নিজের কথা একটু লিখি।

সাম্প্রতিক পোস্ট

লড়াইটা কঠিন, কিন্তু অসম্ভব নয়

Kanchan Sarker May 12, 2026

জননেত্রী জনবিচ্ছিন্ন হয়ে পড়লেন

Dr. Bishan Basu May 12, 2026

দ্রোহে শপথে রবি স্মরণ ll আহ্বায়ক মনীষা আদকের বক্তব্য

Manisha Adak May 12, 2026

।।মেঘের আড়ালে সূর্য।।

Shila Chakraborty May 11, 2026

“থ্রেট কালচার”

Dr. Samudra Sengupta May 11, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

621741
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]