Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

মাতৃভাষা শুধু একটু ভালোবাসা চায়

FB_IMG_1645701257809
Dr. Sarmistha Das

Dr. Sarmistha Das

Dermatologist
My Other Posts
  • February 26, 2022
  • 8:23 am
  • No Comments

মাতৃভাষা শুধু একটু ভালোবাসা চায় । আমরা যারা ডাক্তারির সঙ্গে একটু আধটু বাংলায় লেখালেখি করি, কেউ বাংলা গান, কেউ বাংলা নাটক, কেউ সম্পাদনা —-একুশে ফেব্রুয়ারী এলাম কলকাতায় সুবর্ণ বণিক সমাজ হলে। “ডক্টরস ডায়ালগ”-এর ডাকে। ডাক্তার ও রোগীর মাঝখানের ব্যবধান কমানোর উদ্দেশ্যে নানারকম লেখা নিয়ে ডক্টরস ডায়ালগ ওয়েব ম্যাগ ২০২০ সালের পয়লা জানুয়ারী প্রথম পাতা খুলেছিল, এখন পাঠক সংখ্যা প্রায় সাড়ে তিনলাখ!

অনেক কাছের বন্ধু, ভাই, বোন, প্রিয় কবি, লেখক, গাইয়ে — উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ –পুরো পশ্চিমবঙ্গের এক পেশা এক নেশার সবার সঙ্গে একসঙ্গে দেখা হলে যা হয়–তুমুল একটা ব্যাপার!

একদিন কিছু হাসিমুখ ছবি কিছু হুল্লোড় ঠিকই–বহুবছর ধরে কিন্তু বছরে প্রায় তিনশো দিন, আমাদের এই জটলা পেশার পরে রাত জেগে লিখে চলেছি বাংলায় ডাক্তারি পরিভাষা, বাংলায় রোগ, স্বাস্থ্য, চিকিৎসাবিজ্ঞানের ইতিহাস, স্বাস্থ্যনীতি নিয়ে –অসুখবিসুখ, স্বাস্থ্যের বৃত্তে পত্রিকায়, ইদানীং ডক্টরস ডায়ালগে।

মুহূর্তের মধ্যে সমকালীন সমস্যা নিয়ে আশ্চর্য কবিতা লেখে ডাঃ তীর্থঙ্কর ভাই (আর্যতীর্থ) –ওকে মুগ্ধতা জানাই। বহুবছর ধরে মনছোঁয়া কবিতা লিখে চলেছেন অরুণাচলদা –প্রণাম দাদা প্রণাম। আদরের বোন দোলনচাঁপার বইপ্রকাশ — তা তা থৈ থৈ কি আনন্দ। কলেজের ছোট্ট ভাইটি দীপঙ্কর এখন লেখক, গায়ক, বুড়ো সেজে থাকে–কতবছর পর দেখা।

ভয়ানক কঠিন আর রাগী প্রবন্ধ লেখে বিষাণ বসু –যে লেখা আমাদের চিন্তার মোড় একশো আশি ডিগ্রি ঘুরিয়ে দেয় –সে আবার আজকের সমকালীন স্বাস্থ্যনীতি সম্পর্কে আলোচনার মডারেটর। বকুনি খাবার ভয়ে ছিলাম –আদতে আমাদের প্রিয় ভাই বিষাণ বড্ড ভালো।

গায়ক ভাই ডাঃ অনির্বাণ দত্ত বহরমপুর মেডিকেল কলেজে ছাত্র পড়ায় কিন্তু আসলে তিনি শিল্পী, খাঁটি গায়ক। তাঁর হাতে গীটার উঠলেই কি ম্যাজিক তৈরি হয় যাঁরা শোনেননি এখনো ইউটিউবে শুনে নেবেন।

আমাদের সেলেব ভাই ডাঃ কৌশিক লাহিড়ী — বিশ্বজোড়া খ্যাতি, পোলার বিয়ার ও পেঙ্গুইন একসঙ্গে যাঁর অটোগ্রাফ চায় –তিনি বই উদ্বোধন করলেন, সুন্দর বক্তব্য রাখলেন। আরো কতজনের সঙ্গে দেখা, আড্ডা, চা সিঙাড়া।

আমরা তো অতিথ হয়ে গিয়ে শুধু আনন্দটুকু চেটেপুটে নিলাম, আমাদের পুণ্যদা –ডাঃ পুণ্যব্রত গুণ আর বন্ধু ডাঃ জয়ন্ত দাস খেটেখুটে পুরো অনুষ্ঠানটা দাঁড় করালেন।

ডাঃ ঐন্দ্রিল ভৌমিক আর শ্রদ্ধার মানুষ পুণ্যদার সম্পাদনায় ৫১ জনের লেখা নিয়ে ভাষা দিবসে প্রকাশিত হল “ডক্টরস ডায়েরী”। প্রণতি প্রকাশনা। আমারও একটা লেখা আছে। যারা লিখেছি সবাই কলমের একটা সোনার নিব পেলাম —

তোমার চরণে প্রণতি জানাই বাংলাভাষা।

PrevPreviousভয় ও দুশ্চিন্তা
Nextপ্রতিটি যুদ্ধের পরেNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

আপনি কোন দলে? হিন্দু ধর্ম বনাম হিন্দুত্ব

May 21, 2026 No Comments

অনেকদিন ধরে ভাবছিলাম, হিন্দু ধর্ম এবং হিন্দুত্ব নিয়ে একটা লেখা লিখবো । কিন্তু ধর্ম নিয়ে আমার পড়াশোনার সীমাবদ্ধতার জন্য লিখে উঠতে পারছিলাম না । আজ

নির্মল মাজি-কে মেডিকেল কাউন্সিল থেকে বাদ দেওয়া নিয়ে দু’চার কথা

May 21, 2026 No Comments

প্রথমত, নতুন সরকার এলে, সাধারণত, পূর্বতন সরকারের মনোনীত সদস্যদের সরিয়ে দেওয়া হয় (বা তাঁরা নিজেরাই সরে যান) – এটা শুধুমাত্র মেডিকেল কাউন্সিল নয়, সর্বত্রই করা

“নতুন সরকার #৪”

May 21, 2026 No Comments

নতুন সরকার এর কর্তাব্যক্তিরা সঠিক ভাবেই স্বাস্থ্যব্যবস্থা এর অন্যতম দুর্বল জায়গা রেফারাল সিস্টেমকে চিহ্নিত করেছেন এবং দুর্বলতা কাটিয়ে ওঠাকে আশু প্রয়োজনীয় লক্ষ্য হিসেবে বেছে নিয়েছেন।

নতুন সরকার ও জমি অধিগ্রহণ: আশা আশঙ্কার দোলাচল

May 20, 2026 1 Comment

ক্ষমতায় এসেই রাজ্যের নতুন সরকার জানিয়েছে, তারা শিল্পের প্রয়োজনে জমি অধিগ্রহণের নীতি বদলাবেন। এর থেকে সংশয় ও সম্ভাবনা দুটোই তৈরি হচ্ছে। মাত্র কয়েক দিনের সরকারের

বিশ্ব উচ্চরক্তচাপ দিবসে উচ্চরক্তচাপ নিয়ে জানুন

May 20, 2026 No Comments

১৮ই মে, ২০২৬ ফেসবুক লাইভে আলোচিত।

সাম্প্রতিক পোস্ট

আপনি কোন দলে? হিন্দু ধর্ম বনাম হিন্দুত্ব

Kanchan Sarker May 21, 2026

নির্মল মাজি-কে মেডিকেল কাউন্সিল থেকে বাদ দেওয়া নিয়ে দু’চার কথা

Dr. Bishan Basu May 21, 2026

“নতুন সরকার #৪”

Dr. Samudra Sengupta May 21, 2026

নতুন সরকার ও জমি অধিগ্রহণ: আশা আশঙ্কার দোলাচল

Sanjoy Mukherjee May 20, 2026

বিশ্ব উচ্চরক্তচাপ দিবসে উচ্চরক্তচাপ নিয়ে জানুন

Doctors' Dialogue May 20, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

623967
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]