Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

ট্যাক্স ফ্রি টোল

275606348_4905729699481489_3029701008729068962_n
Smaran Mazumder

Smaran Mazumder

Radiologist, medical teacher
My Other Posts
  • April 28, 2022
  • 7:55 am
  • No Comments
একটি সহজ প্রশ্ন: প্রীতি জিন্টাকে আপনার ভালো লাগে কেন?
(যাদের ভালো লাগে না, তারা জবাব না দিলেও চলবে)। অবশ্যই অনেকে সুন্দর মুখশ্রী, অভিনয়- এসব বলবেন।
কিন্তু সবচেয়ে বড় যেটা কারণ সেটি হলো- প্রীতি জিন্টার গালের টোল। ওই দুই গালের দুই টোলে ভালোবাসার ট্যাক্স দেননি, অথচ প্রীতি জিন্টাকে ভালোবেসেছেন, এমন মিথ্যাবাদী পুরুষ পাওয়া কঠিন!
শুধু প্রীতি জিন্টা নয় বা তার টোল প্রিয় ভক্ত নয়, বহু প্রেমিক প্রেমিকার গালের টোলে ট্যাক্স দিয়েছেন। স্বীকার না করলেও এটি সত্যি।
টোল আর হাসি… আজীবন জেল আর সাতদিনের ফাঁসি!
এবং গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি- এটি মেয়েদেরই বেশি থাকে!!
যাকগে- এই নিয়ে একটুখানি বিজ্ঞান চর্চা করার শখ হলো বলে লিখতে বসলাম।
আমাদের মুখমন্ডলে বেশ কিছু পেশী আছে। সেই পেশীগুলোর সংকোচন প্রসারণ ঘটিয়েই আমরা নানারকম অভিব্যক্তি প্রকাশ করি। হাসি কান্না রাগ মুখ ফোলানো- সবই। কখনো কখনো এক বা একাধিক পেশী একত্রে কাজ করে।
ধরুন, আপনি আপনার প্রিয়জনের খিলখিলিয়ে দাঁত কেলানো দেখতে চান। কাতুকুতু থেকে জোকস্- যেকোনও উপায় নিতে পারেন তার জন্য – কোন পাপ হবে না, গ্যারান্টি।
আপনার প্রিয়জন কি করবে?
মুখের চারপাশের পেশীর সংকোচন কমিয়ে অন্য পেশীর সংকোচন ঘটিয়ে ঠোঁটের কোনাগুলোকে তুলে দেবে। ব্যস … আপনি দাঁত দেখে নিলেন!
এই হাসির অনুষঙ্গ ধরেই বলি- কারো গালে টোল থাকলে হাসির মাহাত্ম্যই পাল্টে যায়। এমনিতে যদি বা টোল নজরে নাও পড়ে, হাসলে তো টোল পড়বেই।
এর কারণ কি?
জাইগোম্যাটিকাস মেজর আর মাইনর বলে দু’খানা পেশী আছে আমাদের, যারা ঠোঁটের কোনা থেকে কোনাকুনি চোখের নিচের দিকটায়।
এই যে মেজর নামের পেশীটির কথা বললাম- এই মেজরই পাতেন টোলের ফাঁদ‌। এনার জন্মগত একটি ভ্যারিয়েশনের ফলে ইনি দুই ভাগে ভাগ হয়ে যান। এবং এনার চাদর যে fascial layer, তিনি দুই ভাগের মাঝখানে এসে উপরের চামড়াকেও জুড়ে দেন নিজের সঙ্গে। আর যেই না দাঁত কেলানোর সময় হলো – দুই ভাগ সংকুচিত হলো, মাঝখানের গ্যাপে চামড়ায় পড়লো টান। হয়ে গেল ট্যাক্স ফ্রি টোল!!
একে ইংরেজিতে বলে facial dimple বা fovea buccalis.
সঙ্গের ছবিটি দেখলেই বোঝা যাবে – মেজর কোথায় থাকেন আর টোল কোথায় পাতা।‌
একবার ভাবুন তো- এই সামান্য একটি ভ্যারিয়েশনের জন্য একজন মানুষের সৌন্দর্য কি রকম ভাবে পাল্টে যায়!!
তবে হ্যাঁ – এসব পড়ে নিয়ে অমনি কারো টোলে ট্যাক্স দিতে যাবেন না।
আজকাল বহু মেয়েরা মেজরের ফেক টোল পেতে বসে আছে!
কি করে?
তাহলে শুনুন – সৌন্দর্যের জন্য এই টোল এখন সার্জিক্যাল অপারেশন দ্বারা তৈরি করে নেয় অনেকে। বড় কোন ব্যাপার নয়। ছোট্ট দুটো সেলাই চামড়ার নিচে! আর সেই ফাঁদে আপনাকেও হয়তো সেলাই করে দিল কেউ … টোল এ!! ?
থাক এই অব্দি। জাইগোম্যাটিকাস মেজরের টোল দেখে টোটলা হবার আগে জানা থাক –
টোল এর ফাঁদ পাতা ভুবনে …
অতএব,ট্যাক্স দিয়ে ফতুর হবার আগে সাধু সাবধান।
PrevPreviousচন্দ্রায়ণ
Nextব্রণ কেন হয়?Next
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

ঝাড়খন্ডের ছাত্র আন্দোলনের সংহতিতে

August 23, 2026 No Comments

ঝাড়খণ্ডে ছাত্র আন্দোলন শেষ ১৬ দিন ধরে গোটা রাজ্যকে উত্তাল করেছে। আমরা এই ন্যায্য আন্দোলনের সংহতি তে রয়েছি প্রথম থেকেই। এই আন্দোলন যদিও প্রশ্নপত্র ফাঁসের

যাদবপুরে “বিদ্যার্থী”দের “গেরুয়া” তাণ্ডব এবং গণপ্রতিক্রিয়া

August 23, 2026 No Comments

২১.০৮.২০২৬-এ প্রকাশিত দুটি প্রথমসারির সংবাদপত্রের প্রথমপৃষ্ঠার শিরোনাম আশা করি এতক্ষণে সবাই পড়েছেন, দেখেছেন এবং জেনে গেছেন. (আনন্দবাজার – ২১.০৮.২০২৬) (দ্য টেলিগ্রাফ – ২১.০৮.২০২৬) (দ্য ওয়াল

We deserve justice. কেউ আটকাতে পারবে না।

August 23, 2026 No Comments

২২ আগস্ট ২০২৬ “তুমি কি ভেবেছো চুনকাম করলেই ইতিহাস মুছে যায়?প্রতিটি ইঁটের পাঁজরে ক্ষোভের আগুন জ্বলে ওঠে অমাবস্যায়।” “We Want Justice” এই লেখা বাঙালীর মন,

অভয়া মঞ্চর যূথবদ্ধ অবস্থান আজ আক্রান্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পাশে

August 22, 2026 No Comments

এক ১৪ আগস্ট মধ্যরাতে তৎকালীন শাসকের প্রশ্রয়পুষ্ট গুণ্ডারা, যাদের সংবাদমাধ্যম মিষ্টি করে দুষ্কৃতী বলে,এই শহরের এক অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানে ঢুকে যথেচ্ছ ভাঙচুর করেছিল

আন্তর্জাতিক নারী কৃষক বর্ষ ও ভারতীয় বৈষম্য

August 22, 2026 No Comments

২০২৬ সালটিকে ইউনাইটেড নেশনস জেনারেল এসেম্বলির তরফ থেকে “আন্তর্জাতিক মহিলা কৃষক বর্ষ” হিসেবে ঘোষণা করা হয়েছে। কৃষির সঙ্গে যুক্ত মহিলাদের প্রতি কৃতজ্ঞতা জানাতে, আমাদের খাদ্যের

সাম্প্রতিক পোস্ট

ঝাড়খন্ডের ছাত্র আন্দোলনের সংহতিতে

West Bengal Junior Doctors Front August 23, 2026

যাদবপুরে “বিদ্যার্থী”দের “গেরুয়া” তাণ্ডব এবং গণপ্রতিক্রিয়া

Dr. Jayanta Bhattacharya August 23, 2026

We deserve justice. কেউ আটকাতে পারবে না।

Abhaya Mancha August 23, 2026

অভয়া মঞ্চর যূথবদ্ধ অবস্থান আজ আক্রান্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পাশে

Vishag Gupta August 22, 2026

আন্তর্জাতিক নারী কৃষক বর্ষ ও ভারতীয় বৈষম্য

Somnath Mukhopadhyay August 22, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

669380
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]